Shuru
Apke Nagar Ki App…
Akashvani Live news | আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ। আকাশবাণী বাংলা সংবাদ
Asraful sk
Akashvani Live news | আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ। আকাশবাণী বাংলা সংবাদ
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- মুর্শিদাবাদের ঘনেশ্যামপুর গ্রামে শ্লীলতাহানির প্রতিবাদ করায় মধ্যরাতে এক পরিবারের ৬ সদস্যের ওপর ধারালো অস্ত্রের হামলা হয়েছে। গুরুতর আহত তিন মহিলাসহ সকলেই জঙ্গিপুর হাসপাতালে চিকিৎসাধীন। পুরনো বিবাদের জেরেই এই ঘটনা, এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।1
- অনারিয়ামের টাকা না পেয়ে ক্ষোভে ফুঁসছেন আশা কর্মীরা, হরিহরপাড়ায় অনারিয়ামের টাকা না পেয়ে ক্ষোভে ফুঁসছেন আশা কর্মীরা, হরিহরপাড়ায় এপ্রিল মাসের অনারিয়ামের টাকা না পাওয়ার অভিযোগে সোমবার একজোট হয়ে আন্দোলনে সামিল হলেন হরিহরপাড়া ব্লকের আশা কর্মীরা। শুধু অনারিয়াম নয়, একাধিক দাবিদাওয়া নিয়েও তারা হরিহরপাড়া ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিতভাবে দাবি পেশ করেন। সোমবার সকাল থেকেই ব্লক স্বাস্থ্য দফতরের সামনে জড়ো হতে থাকেন বিভিন্ন এলাকার আশা কর্মীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পরিশ্রম করলেও সময়মতো প্রাপ্য টাকা মিলছে না। এতে চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাদের পরিবারকে। আশা কর্মীদের দাবি, দ্রুত বকেয়া অনারিয়ামের টাকা মেটাতে হবে, কাজের যথাযথ মূল্য দিতে হবে এবং বিভিন্ন পরিষেবা সংক্রান্ত সমস্যারও সমাধান করতে হবে। এদিন আশা কর্মীদের প্রতিনিধিরা ব্লক স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে দেখা করে কথা বলেন। আধিকারিকদের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।1
- রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী নবান্নে দায়িত্বভার গ্রহণ করেছেন। পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে তাঁকে দেওয়া হয়েছে বিশেষ 'গার্ড অফ অনার'।1
- অনুপ্রবেশ রুখতে সীমান্তে কাঁটাতারের বেড়া বসছে! ৪৫ দিনের টার্গেট—কৃষকের ফসল ও গ্রামবাসীর নিরাপত্তায় বড় সিদ্ধান্ত। #sagarpara #Murshidabad Alokito Bangla অনুপ্রবেশ রুখতে সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর উদ্যোগ সীমান্ত নিরাপত্তা ও কৃষকদের ফসল রক্ষার স্বার্থে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। আগামী ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি সংক্রান্ত কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। উদ্দেশ্য একটাই — সীমান্ত দিয়ে যাতে অনুপ্রবেশ বা অবৈধ কার্যকলাপ না হয় এবং কৃষকদের পরিশ্রমে উৎপাদিত ফসল কেউ ক্ষতি করতে না পারে। অনেক সময় অভিযোগ ওঠে যে সীমান্তবর্তী এলাকায় ফসল নষ্ট বা কেটে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এই পরিস্থিতি রুখতেই কঠোর ব্যবস্থা নেওয়ার উদ্যোগ। তবে স্থানীয় গ্রামবাসীদের পক্ষ থেকেও একটি গুরুত্বপূর্ণ আবেদন রয়েছে। তাদের দাবি, কাঁটাতারের বেড়া যদি নির্দিষ্ট পয়েন্টে না দিয়ে নদীর ধার বরাবর বা ০ পয়েন্ট নির্ধারণ করে বসানো হয়, তাহলে তাদের জমি ও দৈনন্দিন চলাচলে কম অসুবিধা হবে। গ্রামবাসীরা চান— সীমান্ত নিরাপত্তা নিশ্চিত হোক, পাশাপাশি কৃষকের স্বার্থ ও স্থানীয় মানুষের সুবিধাও যেন বিবেচনায় রাখা হয়। সব মিলিয়ে বিষয়টি এখন সীমান্ত সুরক্ষা ও গ্রামবাসীর স্বার্থ—দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ। উন্নয়ন, নিরাপত্তা ও কৃষকের অধিকার—এই তিনটি বিষয়ই যেন সমানভাবে গুরুত্ব পায়, এটাই সকলের আশা। ভিডিওটি ভালো লাগলে লাইক 👍, শেয়ার 🔁 এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না! 🔔 আলোকিত বাংলা সত্যের সাথে মানুষের পাশে1
- হরিশ্চন্দ্রপুরে পাঁচ বছর থেকে ঘর ছাড়া বিজেপি কর্মী ঘরে ফিরলেন কি জানাচ্ছেন বিজেপি কর্মীরা1
- lনদীতে তলিয়ে মৃত্যু দশম শ্রেণির ছাত্রের, শোকে স্তব্ধ মালদার সাদুল্লাপুর এই মুহূর্তে সবচাইতে বড় খবর "মালদার সাদুল্লাপুর নদীঘাটে এক দুঃখজনক দুর্ঘটনা ঘটেছে। রবিবার, বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে নদীতে তলিয়ে যায় ১৫ বছরের কিশোর অরূপ দাস। সোমবার সকালে তার নিথর দেহ নদী থেকে উদ্ধার করা হয়। অরূপ দাস মালদা শহরের বুড়াবুড়িতলা উপর বাগান এলাকার বাসিন্দা এবং মালদা টাউন হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র ছিলেন। সিভিল ডিফেন্স ও পুলিশ দীর্ঘ তল্লাশির পর সোমবার সকালে উদ্ধারকাজে সাফল্য পান। এই মর্মান্তিক ঘটনায় গোটা সাদুল্লাপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।"1
- পশ্চিমবঙ্গের সল্টলেকস্থ বিজেপি কার্যালয়ে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্য। দুই শীর্ষ নেতার একসঙ্গে আগমন রাজ্য রাজনীতিতে নতুন জল্পনার জন্ম দিয়েছে।1
- কথা দিয়ে কথা রাখলেন, ওসি মহম্মদ খুরশিদ আলম, শোকাহত পরিবারের হাতে সেলাই মেশিন তুলে দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত। #Sagarpara #murshidabad Alokito Bangla কথা দিয়ে কথা রাখলেন সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ খুরশিদ আলম। কিছুদিন আগে সাগরপাড়ার মাটিতে নেমে এসেছিল এক গভীর শোক। পরিযায়ী শ্রমিক সুজন মণ্ডলের কেরালায় অকাল মৃত্যু শুধু একটি প্রাণ কেড়ে নেয়নি, ভেঙে দিয়েছে একটি সংসারের স্বপ্ন। পিছনে রয়ে গেছেন তাঁর বিধবা স্ত্রী ও ছোট্ট নাবালক সন্তান—যাদের সামনে তখন ছিল অনিশ্চিত ভবিষ্যৎ, আর চোখভরা অশ্রু। সেই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছিলেন সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত ওসি মহম্মদ খুরশিদ আলম। তিনি শুধু সহানুভূতির কথা বলেননি, পরিবারের মুখে একটু হাসি ফোটানোর প্রতিশ্রুতিও দিয়েছিলেন। আজ তিনি সেই কথা রাখলেন। সুজনের বিধবা স্ত্রীর হাতে তুলে দেওয়া হলো একটি সেলাই মেশিন—যাতে তিনি নিজের পরিশ্রমে, নিজের শক্তিতে সন্তানকে বড় করতে পারেন। এই ছোট্ট উপহারটি আসলে শুধু একটি মেশিন নয়—এটি নতুন জীবনের শুরু, আত্মনির্ভরতার প্রতীক। ওসি মহম্মদ খুরশিদ আলমের এই মানবিক উদ্যোগ প্রমাণ করে, দায়িত্বের পাশাপাশি হৃদয় থাকলে সমাজে পরিবর্তন আনা সম্ভব। তাঁর এই আচরণে গ্রামের মানুষ আবেগাপ্লুত, গর্বিত ও কৃতজ্ঞ। গ্রামবাসীদের মুখে আজ একটাই কথা—এমন উদ্যোগই বিশ্বাস ফিরিয়ে আনে, এমন মানুষের কারণেই সমাজ এখনো আশায় বাঁচে। সুজনের পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি শুধু একটি পরিবারকে সাহায্য করেননি, বরং মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক 👍, শেয়ার 🔁 এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না! 🔔 আলোকিত বাংলা সত্যের সাথে মানুষের পাশে1
- মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে দীর্ঘ পাঁচ বছর পর ঘরে ফিরলেন এক বিজেপি কর্মী। রাজনৈতিক বিবাদের জেরে তিনি এত দিন ঘরছাড়া ছিলেন, যা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয় বিজেপি কর্মীরা তাঁর ফিরে আসাকে স্বাগত জানিয়েছেন।1