logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

জঙ্গিপুর হাসপাতালে বিধায়কের ঝটিকা সফর,নোংরা আবর্জনা ও অব্যবস্থা দেখে ক্ষোভে ফেটে পড়লেন চিত্তরঞ্জন গোপাল মুখোপাধ্যায়। হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নোংরা-আবর্জনা, দুর্গন্ধে টেকা দায়। এমনকি শৌচালয়গুলোর অবস্থাও অত্যন্ত শোচনীয়। রবিবার সকালে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালের এই বেহাল দশা দেখে মেজাজ হারালেন স্থানীয় বিজেপি বিধায়ক চিত্তরঞ্জন গোপাল মুখোপাধ্যায়। এদিন সকালে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই আচমকা হাসপাতালে পরিদর্শনে যান বিধায়ক। সেখানে গিয়ে তিনি দেখেন, সুপার স্পেশালিটি তকমা থাকলেও ন্যূনতম পরিচ্ছন্নতা নেই হাসপাতাল চত্বরে। রোগীদের বেডের আশেপাশে এবং করিডোরে আবর্জনা জমে রয়েছে। এই দৃশ্য দেখেই ক্ষুব্ধ বিধায়ক সরাসরি সুপার ও হাসপাতাল কর্তৃপক্ষের ক্লাসে নেন। বিধায়কের অভিযোগগুলো হাসপাতালের ভেতরে যত্রতত্র নোংরা পড়ে থাকায় সংক্রমণের ঝুঁকি বাড়ছে।সুপর স্পেশালিটি হওয়া সত্ত্বেও রোগীরা যথাযথ পরিষেবা পাচ্ছেন না। অভিযোগ উঠেছে, স্থানীয় ছেলেদের কাজে না নিয়ে বাইরে থেকে লোক এনে কাজ করানো হচ্ছে, যারা কাজ ঠিকমতো করছে না।

2 hrs ago
user_Avijit Mondal
Avijit Mondal
সাংবাদিক ফারাক্কা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
2 hrs ago

জঙ্গিপুর হাসপাতালে বিধায়কের ঝটিকা সফর,নোংরা আবর্জনা ও অব্যবস্থা দেখে ক্ষোভে ফেটে পড়লেন চিত্তরঞ্জন গোপাল মুখোপাধ্যায়। হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নোংরা-আবর্জনা, দুর্গন্ধে টেকা দায়। এমনকি শৌচালয়গুলোর অবস্থাও অত্যন্ত শোচনীয়। রবিবার সকালে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালের এই বেহাল দশা দেখে মেজাজ হারালেন স্থানীয় বিজেপি বিধায়ক চিত্তরঞ্জন গোপাল মুখোপাধ্যায়। এদিন সকালে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই আচমকা হাসপাতালে পরিদর্শনে যান বিধায়ক। সেখানে গিয়ে তিনি দেখেন, সুপার স্পেশালিটি তকমা থাকলেও ন্যূনতম পরিচ্ছন্নতা নেই হাসপাতাল চত্বরে। রোগীদের বেডের আশেপাশে এবং করিডোরে আবর্জনা জমে রয়েছে। এই দৃশ্য দেখেই ক্ষুব্ধ বিধায়ক সরাসরি সুপার ও হাসপাতাল কর্তৃপক্ষের ক্লাসে নেন। বিধায়কের অভিযোগগুলো হাসপাতালের ভেতরে যত্রতত্র নোংরা পড়ে থাকায় সংক্রমণের ঝুঁকি বাড়ছে।সুপর স্পেশালিটি হওয়া সত্ত্বেও রোগীরা যথাযথ পরিষেবা পাচ্ছেন না। অভিযোগ উঠেছে, স্থানীয় ছেলেদের কাজে না নিয়ে বাইরে থেকে লোক এনে কাজ করানো হচ্ছে, যারা কাজ ঠিকমতো করছে না।

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • ​"ভবিষ্যতে কংগ্রেস ও রাহুল গান্ধীর কাছে মাথা নত করতে হবে মমতাকে,ভবিষ্যৎবাণী অধীর চৌধুরীর"। ​"ভবিষ্যতে কংগ্রেস ও রাহুল গান্ধীর কাছে মাথা নত করতে হবে মমতাকে,ভবিষ্যৎবাণী অধীর চৌধুরীর প্রতিক্রিয়া।
    1
    ​"ভবিষ্যতে কংগ্রেস ও রাহুল গান্ধীর কাছে মাথা নত করতে হবে মমতাকে,ভবিষ্যৎবাণী অধীর চৌধুরীর"।
​"ভবিষ্যতে কংগ্রেস ও রাহুল গান্ধীর কাছে মাথা নত করতে হবে মমতাকে,ভবিষ্যৎবাণী অধীর চৌধুরীর প্রতিক্রিয়া।
    user_Avijit Mondal
    Avijit Mondal
    সাংবাদিক ফারাক্কা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    2 hrs ago
  • পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপির সরকার গঠনের আনন্দে পারপতিরামে হাজার লাড্ডু "পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপির সরকার গঠনের আনন্দে পারপতিরামে হাজার লাড্ডু বিলি করা হলো। বোল্লা গ্রাম পঞ্চায়েতের পারপতিরাম এলাকায় বিজেপি নেতা-কর্মীরা দলীয় কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে এই মিষ্টি বিলি করেন। আনন্দ মিছিল, স্লোগান আর উচ্ছ্বাসে ভরে উঠেছিল গোটা এলাকা। স্থানীয় বিজেপি নেতা সঞ্জিত মন্ডল বলেন, 'গত ১৫ বছর ধরে আমাদের অনেক কর্মী অত্যাচারের শিকার হয়েছেন, কিন্তু আমরা বদলার রাজনীতিতে বিশ্বাস করি না।' তিনি বলেন, এই লাড্ডু বিতরণ কর্মসূচি শান্তির বার্তা দিতেই আযোজিত হয়েছিল। বিজেপি নেতৃত্বের দাবি, তারা রাজ্যে শান্তি ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রাখতে চান, আর সেই বার্তা নিয়েই এই উৎসবমুখর অনুষ্ঠান পালন করা হয়েছে।"
    1
    পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপির সরকার গঠনের আনন্দে পারপতিরামে হাজার লাড্ডু
"পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপির সরকার গঠনের আনন্দে পারপতিরামে হাজার লাড্ডু বিলি করা হলো। বোল্লা গ্রাম পঞ্চায়েতের পারপতিরাম এলাকায় বিজেপি নেতা-কর্মীরা দলীয় কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে এই মিষ্টি বিলি করেন। আনন্দ মিছিল, স্লোগান আর উচ্ছ্বাসে ভরে উঠেছিল গোটা এলাকা। স্থানীয় বিজেপি নেতা সঞ্জিত মন্ডল বলেন, 'গত ১৫ বছর ধরে আমাদের অনেক কর্মী অত্যাচারের শিকার হয়েছেন, কিন্তু আমরা বদলার রাজনীতিতে বিশ্বাস করি না।' তিনি বলেন, এই লাড্ডু বিতরণ কর্মসূচি শান্তির বার্তা দিতেই আযোজিত হয়েছিল। বিজেপি নেতৃত্বের দাবি, তারা রাজ্যে শান্তি ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রাখতে চান, আর সেই বার্তা নিয়েই এই উৎসবমুখর অনুষ্ঠান পালন করা হয়েছে।"
    user_Uttarbanganewslive Facebook
    Uttarbanganewslive Facebook
    Photographer Maldah (Old), West Bengal•
    3 hrs ago
  • রবিবার বিকেলে মালদার সাদুল্লাপুর নদীঘাটে মর্মান্তিক দুর্ঘটনায় ভাগীরথী নদীতে তলিয়ে নিখোঁজ হল এক স্কুল ছাত্র। নিখোঁজ কিশোরের নাম অরূপ দাস (১৫)। সে মালদা শহরের বুড়াবুড়িতলা এলাকার বাসিন্দা এবং মালদা টাউন হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র বলে জানা গিয়েছে। পরিবার ও স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে সাদুল্লাপুর নদীঘাটে বেড়াতে ও স্নান করতে যায় অরূপ। বিকেলের দিকে বন্ধুদের সঙ্গে ভাগীরথী নদীতে নামতেই আচমকা গভীর জলে তলিয়ে যায় সে। ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কিশোরকে উদ্ধার করতে স্থানীয় বাসিন্দারা দ্রুত নদীতে নেমে তল্লাশি শুরু করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা। তাঁরাও উদ্ধারকাজে হাত লাগান। তবে খবর লেখা পর্যন্ত নদীতে তলিয়ে যাওয়া ওই ছাত্রের কোনও সন্ধান মেলেনি। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সাদুল্লাপুর নদীঘাট এলাকায় বহু মানুষের ভিড় জমে যায়। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
    1
    রবিবার বিকেলে মালদার সাদুল্লাপুর নদীঘাটে মর্মান্তিক দুর্ঘটনায় ভাগীরথী নদীতে তলিয়ে নিখোঁজ হল এক স্কুল ছাত্র। নিখোঁজ কিশোরের নাম অরূপ দাস (১৫)। সে মালদা শহরের বুড়াবুড়িতলা এলাকার বাসিন্দা এবং মালদা টাউন হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র বলে জানা গিয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে সাদুল্লাপুর নদীঘাটে বেড়াতে ও স্নান করতে যায় অরূপ। বিকেলের দিকে বন্ধুদের সঙ্গে ভাগীরথী নদীতে নামতেই আচমকা গভীর জলে তলিয়ে যায় সে। ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কিশোরকে উদ্ধার করতে স্থানীয় বাসিন্দারা দ্রুত নদীতে নেমে তল্লাশি শুরু করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা। তাঁরাও উদ্ধারকাজে হাত লাগান। তবে খবর লেখা পর্যন্ত নদীতে তলিয়ে যাওয়া ওই ছাত্রের কোনও সন্ধান মেলেনি।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সাদুল্লাপুর নদীঘাট এলাকায় বহু মানুষের ভিড় জমে যায়। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
    user_Biswajit mandal
    Biswajit mandal
    মালদহ (ওল্ড), মালদা, পশ্চিমবঙ্গ•
    4 hrs ago
  • মালদার হরিশ্চন্দ্রপুরে রাজপাট গিয়েও ঔদ্বাত্য জানিয়েছে তৃণমূলে কেন জানেন সেই গোষ্ঠী কোন্দল এখনো চলছে তৃণমূলে, দলবল নিয়ে হাসপাতালে মহিলা ওয়ার্ডে ঢুকে পড়ছে হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক মতিউর রহমান। মহিলা ওয়ার্ডে ঢুকে BMOH কে উল্টে চোখ রাঙানি তৃণমূল বিধায়ক মতিউর রহমানের। মতিউর রহমানের দলেরই প্রাক্তন বিধায়ককে আক্রমণ তৃণমূল বিধায়কের। পাল্টা বিজেপি কি জানালেন
    1
    মালদার হরিশ্চন্দ্রপুরে রাজপাট গিয়েও ঔদ্বাত্য  জানিয়েছে তৃণমূলে কেন জানেন সেই গোষ্ঠী কোন্দল এখনো চলছে তৃণমূলে, দলবল নিয়ে হাসপাতালে মহিলা ওয়ার্ডে ঢুকে পড়ছে  হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক মতিউর রহমান। মহিলা ওয়ার্ডে ঢুকে BMOH কে উল্টে চোখ রাঙানি তৃণমূল বিধায়ক মতিউর রহমানের। মতিউর রহমানের দলেরই প্রাক্তন বিধায়ককে আক্রমণ তৃণমূল বিধায়কের। পাল্টা বিজেপি কি জানালেন
    user_MALDA SABAR NEWS  Shuru App
    MALDA SABAR NEWS Shuru App
    মালদহ (ওল্ড), মালদা, পশ্চিমবঙ্গ•
    4 hrs ago
  • Suvendu Adhikari | মুখ্যমন্ত্রী শুভেন্দুর এই পদক্ষেপে কাঁপছে অভিষেক!#newes
    1
    Suvendu Adhikari | মুখ্যমন্ত্রী শুভেন্দুর এই পদক্ষেপে কাঁপছে অভিষেক!#newes
    user_Asraful sk
    Asraful sk
    রঘুনাথগঞ্জ 1, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • মালদার বুলবুলচন্ডী এলাকায় ভারী বৃষ্টিতে বিঘার পর বিঘা ধানের খেত জলের তলায় চলে গেছে, যার ফলে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে বিধায়ক জুয়েল মুর্মু কৃষকদের সঙ্গে কথা বলেছেন।
    1
    মালদার বুলবুলচন্ডী এলাকায় ভারী বৃষ্টিতে বিঘার পর বিঘা ধানের খেত জলের তলায় চলে গেছে, যার ফলে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে বিধায়ক জুয়েল মুর্মু কৃষকদের সঙ্গে কথা বলেছেন।
    user_Subha mandal
    Subha mandal
    Painter Habibpur, Maldah•
    6 hrs ago
  • জঙ্গিপুর বিধানসভার বাহাদিনগর গ্রামে বিজেপির জয়ে এক বিজয় মিছিল বের করা হয়। নতুন বিজেপি সরকার শপথ গ্রহণ উপলক্ষে গ্রামবাসীদের মধ্যে লাড্ডু বিতরণ করে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়া হয়।
    1
    জঙ্গিপুর বিধানসভার বাহাদিনগর গ্রামে বিজেপির জয়ে এক বিজয় মিছিল বের করা হয়। নতুন বিজেপি সরকার শপথ গ্রহণ উপলক্ষে গ্রামবাসীদের মধ্যে লাড্ডু বিতরণ করে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়া হয়।
    user_Samik Poddar
    Samik Poddar
    Electrician রঘুনাথগঞ্জ 1, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    6 hrs ago
  • "প্রশাসনে কারা রদবদল হলো তা নিয়ে আমাদের চিন্তা নেই, মানুষের কাজ হওয়াটাই আসল",অধীর রঞ্জন চৌধুরী।
    1
    "প্রশাসনে কারা রদবদল হলো তা নিয়ে আমাদের চিন্তা নেই, মানুষের কাজ হওয়াটাই আসল",অধীর রঞ্জন চৌধুরী।
    user_Avijit Mondal
    Avijit Mondal
    সাংবাদিক ফারাক্কা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.