প্রার্থী ঘোষণা এখনও আনুষ্ঠানিকভাবে না হলেও মালদার মুচিয়া এলাকায় দেওয়াল লিখন প্রার্থী ঘোষণা এখনও আনুষ্ঠানিকভাবে না হলেও পুরাতন মালদার মুচিয়া মহাদেবপুর এলাকায় শুরু হয়ে গেল রাজনৈতিক তৎপরতা। মালদা মন্ডল চার এর বিজেপির পক্ষ থেকে মুচিয়া এলাকাজুড়ে জোরকদমে চলছে দেওয়াল লিখনের কাজ। দেওয়াল লিখনে উপস্থিত ছিলেন মুচিয়া অঞ্চল প্রধান পলি দাস,পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ অসিত কুমার সরকার সহ অন্যান্য কর্মিরা। জানা যায়, সকাল থেকে দলীয় কর্মী-সমর্থকেরা বিভিন্ন গ্রাম ও মোড়ের গুরুত্বপূর্ণ দেওয়ালে দলের প্রতীক ও স্লোগান লিখতে ব্যস্ত হয়ে পড়েন। যদিও এখনও প্রার্থী ঘোষণার বিষয়ে দলীয়ভাবে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবুও আগাম প্রস্তুতি হিসেবে এই দেওয়াল লিখন শুরু হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। একাংশের মতে, নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে। দেওয়াল লিখনের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে দাবি বিজেপি নেতৃত্বের। সব মিলিয়ে প্রার্থী ঘোষণা না হলেও পুরাতন মালদার মুচিয়া মহাদেবপুর এলাকায় দেওয়াল লিখনকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে নির্বাচনী আবহ। আগামী দিনে প্রার্থী ঘোষণার পর এই রাজনৈতিক তৎপরতা আরও জোরদার হবে বলেই মনে করছেন স্থানীয়রা।
প্রার্থী ঘোষণা এখনও আনুষ্ঠানিকভাবে না হলেও মালদার মুচিয়া এলাকায় দেওয়াল লিখন প্রার্থী ঘোষণা এখনও আনুষ্ঠানিকভাবে না হলেও পুরাতন মালদার মুচিয়া মহাদেবপুর এলাকায় শুরু হয়ে গেল রাজনৈতিক তৎপরতা। মালদা মন্ডল চার এর বিজেপির পক্ষ থেকে মুচিয়া এলাকাজুড়ে জোরকদমে চলছে দেওয়াল লিখনের কাজ। দেওয়াল লিখনে উপস্থিত ছিলেন মুচিয়া অঞ্চল প্রধান পলি দাস,পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ অসিত কুমার সরকার সহ অন্যান্য কর্মিরা। জানা যায়, সকাল থেকে দলীয় কর্মী-সমর্থকেরা বিভিন্ন গ্রাম ও মোড়ের গুরুত্বপূর্ণ দেওয়ালে দলের প্রতীক ও স্লোগান লিখতে ব্যস্ত হয়ে পড়েন। যদিও এখনও প্রার্থী ঘোষণার বিষয়ে দলীয়ভাবে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবুও আগাম প্রস্তুতি হিসেবে এই দেওয়াল লিখন শুরু হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। একাংশের মতে, নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে। দেওয়াল লিখনের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে দাবি বিজেপি নেতৃত্বের। সব মিলিয়ে প্রার্থী ঘোষণা না হলেও পুরাতন মালদার মুচিয়া মহাদেবপুর এলাকায় দেওয়াল লিখনকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে নির্বাচনী আবহ। আগামী দিনে প্রার্থী ঘোষণার পর এই রাজনৈতিক তৎপরতা আরও জোরদার হবে বলেই মনে করছেন স্থানীয়রা।
- মালদা: শ্রী শ্রী দক্ষিণা কালী পূজা উপলক্ষে বুধবার সন্ধ্যায় প্রতি বছরের ন্যায় এবছরও আয়োজন করা হল এক বিরাট বস্ত্র বিতরণ এবং নরনারায়ন সেবার। মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই বস্ত্র বিতরণ। কয়েক হাজার দুঃস্থ মানুষদের নতুন বস্ত্র তুলে দেওয়া হয় এদিন। সেই সঙ্গে অনুষ্ঠিত হয় এক বিশাল নারায়ন সেবা। প্রায় দশ হাজার মানুষ অংশ নেন নরনারায়ন সেবায়। জানা যায় প্রতি বছরই এই পুজোর অন্যতম উদ্যোক্তা পঙ্কজ গুপ্তের উদ্যোগে আয়োজন করা হয়ে থাকে, এই মহৎ কর্মকাণ্ডের। তাই এবছরও তাঁর কোন ব্যাতিক্রমী হয়নি।2
- জাঙ্গিপুর জেলার পুলিশ সুপার সরকারী বেকারত্ব ভাতা যুব শান্তি ক্যাম্প পরিদর্শন করেছেন।* গতকাল জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাও মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকে যুব সাথী প্রকল্পের ক্যাম্প পরিদর্শন করেন। বুধবার বিকেলে ফারাক্কা ব্যারেজের শিশুতল্লা মাঠে আয়োজিত ক্যাম্প পরিদর্শন করেন তিনি। তার সঙ্গে উপস্থিত ছিলেন ফারাক্কার অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস, এসডিপিও শেখ সামসুদ্দিন এবং ফারাক্কা থানার ইনচার্জ সুজিত পাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত যুব সাথী প্রকল্পের এই শিবিরে তিনি আবেদন প্রক্রিয়া এবং পরিষেবা সরবরাহ সংক্রান্ত বিষয়গুলির স্টক নেন। তিনি সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন এবং ক্যাম্পে আসা আবেদনকারীদের সঙ্গে মতবিনিময় করেন। প্রকল্পের সুফল যাতে সঠিকভাবে উপকারভোগীদের কাছে পৌঁছায় সেজন্য তিনি প্রয়োজনীয় নির্দেশনা দেন।2
- মুদিখানা- চায়ের দোকানে আগুন পুড়ে ক্ষতিগ্রস্ত দোকান,দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের কাদিঘাট পলিটেকনিক কলেজ পাশ্ববর্তী এলাকার ঘটনা।ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক।স্থানীয় প্রশাসনকে পাশে থাকার আর্জি ক্ষতিগ্রস্থ দোকান মালিকের। জানা গিয়েছে,দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর কাদিঘাট পলিটেকনিক কলেজের পাশে নিমাই সন্ন্যাসীর বাড়ি,বাড়ির সামনে একটি মুদিখানা দোকান। মুদির পাশাপাশি সেখানে চা বিক্রি করেন তিনি।দোকানের উপর নির্ভর করেই সংসার চলে তার। প্রতিদিনের মতো গতকাল রাত্রে দোকানদারি করে বাড়িতে গিয়েছিলেন দোকান মালিক। দোকান মালিক জানিয়েছেন ,গভীর রাত্রে হঠাৎ দোকানে আগুন লাগে,যায় দেখতে পেয়ে কিছু লোক তাকে ডাকাডাকি করেন।দোকান মালিক বাইরে এসে দেখেন তার দোকানে দাও দাও করে আগুন জ্বলছে,আগুনে দোকানে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে যায়।যা দেখে চিৎকার চেঁচামেচি করেন দোকান মালিক।গভীর রাত্রে দোকানে আগুন লাগার খবর পেয়ে প্রতিবেশীরা প্রাথমিক ভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়ে খবর দেওয়া হয় দমকল ও গঙ্গারামপুর থানায়।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন।দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। মুদিখানা ও চায়ের দোকানে আগুন লাগায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন দোকান মালিক। স্থানীয় প্রশাসনকে পাশে থাকার আর্জি জানিয়েছেন ক্ষতিগ্রস্থ দোকান মালিক। তবে কি কারণে দোকানে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয় কারো কাছে। ঘটনার তদন্ত শুরু করেছেন গঙ্গারামপুর থানার পুলিশ।1
- Post by Mojahidul Islam1
- মন্ত্রী সত্যজিৎ বর্মনের উপস্থিতিতে জগদীশপুর পঞ্চায়েতের রুনিয়ায় অনুষ্ঠিত হোল তৃনমুল কংগ্রেসের কর্মী সম্মেলন। বুধবার বিকালে এই সম্মেলন মঞ্চে উপস্থিত ছিলেন জেলা তৃনমুল মহিলা কংগ্রেসের সভানেত্রী চৈতালী ঘোষ সাহা, যুব তৃণমূলের জেলা সভাপতি কৌশিক গুন সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন এই মঞ্চে দাঁড়িয়ে জেলা তৃনমুল মহিলা কংগ্রেসের সভানেত্রী চৈতালী ঘোষ সাহা কেন্দ্রীয় সরকার ও নরেন্দ্র মোদীর বিরদ্ধে সোচ্চার হন। অন্য দিকে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ৪র্থ বার মুখ্যমন্ত্রী করতে সকলকে সম্মিলিত ভাবে এগিয়ে আসার আহ্বান জানান৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বিভিন্ন জনমুখী প্রকল্পের বিষয়ে আলোকপাত করেন শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন সহ তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চৈতালী ঘোষ সাহা।1
- কুশমন্ডিতে যুব সাথীর ফর্ম ফিলাপে এসে যুবতীর অসুস্থতা, তৎপর প্রশাসন ও জনপ্রতিনিধিরা1
- গাছ চুরির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়াই কাল হল! মালদার চাঁচলে বনদপ্তরের অফিসে ঢুকে রেঞ্জ অফিসারের উপর হামলা চালানোর অভিযোগ মিল মালিক সহ গাছ মাফিয়াদের বিরুদ্ধে। বেধড়ক মারধরের অভিযোগ। মাথায় গুরুতর আঘাত নিয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বনকর্তা দুলাল সরকার। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য। অভিযোগ, পিডব্লিউডি-র গাছ চুরির ঘটনায় বনদপ্তর কড়া ব্যবস্থা নেওয়ায় ক্ষুব্ধ হয় মিল মালিক মনিরুল ও তার ছেলে। এরপরই চাঁচল বনদপ্তরের কার্যালয়ে চড়াও হয় তারা। অফিসের ভিতরেই রেঞ্জ অফিসার দুলাল সরকারকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে অভিযোগ। মারধরে ফেটে যায় তাঁর মাথা। রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা তাঁকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান।1
- মালদার চাঁচলে বনদপ্তরের অফিসে ঢুকে রেঞ্জ অফিসারের উপর হামলা চালানোর অভিযোগ মিল মালিক সহ গাছ মাফিয়াদের বিরুদ্ধে। বেধড়ক মারধরের অভিযোগ। মাথায় গুরুতর আঘাত নিয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বনকর্তা দুলাল সরকার। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য। অভিযোগ, পিডব্লিউডি-র গাছ চুরির ঘটনায় বনদপ্তর কড়া ব্যবস্থা নেওয়ায় ক্ষুব্ধ হয় মিল মালিক মনিরুল ও তার ছেলে। এরপরই চাঁচল বনদপ্তরের কার্যালয়ে চড়াও হয় তারা। অফিসের ভিতরেই রেঞ্জ অফিসার দুলাল সরকারকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে অভিযোগ। মারধরে ফেটে যায় তাঁর মাথা। রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা তাঁকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান।1
- লাইসেন্স ছাড়া বেশি মূলাসিস গুড় মজুত করা হয়েছিল আর তাতে আবগাড়ি দপ্তরের আধিকারিকরা প্রায় ২৮ হাজার টন মূলাসিস গুড় বাজোয়াপ্ত করল। ঘটনায় শোরগোল ছড়িয়েছে গঙ্গারামপুরে। জানা গিয়েছে গঙ্গারামপুরের বোড়ডাঙ্গিতে একটি গুড়ের গোডাউন রয়েছে। গুড়ের মধ্যে মূলাসিস কি পরিমাণে আছে? তা জানতে ১০ ফেব্রুয়ারি আবগাড়ি দপ্তরের আধিকারিকরা বোড়ডাঙ্গি গোডাউন থেকে গুড়ের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়। পরীক্ষায় আবগাড়ি আধিকারিকরা জানতে পারে গুড়ে মূলাসিস বেশি পরিমানে রয়েছে। বুধবার বিকালে আবগাড়ি দপ্তরের আধিকারিকরা গঙ্গারামপুরের বোড়ডাঙ্গিতে গুড়ের গোডাউনে হাজির হন। লাইন্সেস খতিয়ে দেখতে চাইলে আবগাড়ি কর্তারা জানতে পারেন লাইন্সেস নেই। আবগাড়ি দপ্তর সূত্রে জানা গিয়েছে লাইন্সেস ছাড়া প্রায় ৫ টন পর্যন্ত মূলাসিস গুড় মজুত রাখা যায়। কিন্তু বিনা লাইন্সেসে গোডাউনটিতে প্রায় ২৮ টন বেশি মূলাসিসের গুড় মুজত করা হয়েছে বলে অভিযোগ। এরপরে বেশি পরিমানে মূলাসিস গুড় গুলি বাজেয়াপ্ত করেন আবগাড়ি আধিকারিকরা। গোডাউনে হানার খবর পেয়ে পলাতক গোডাউন মালিক রনি সরকার ।1