Shuru
Apke Nagar Ki App…
নির্বাচন কমিশনের সাসপেন্ড করা আধিকারিককে ডেকে পাঠালো জেলাশাসক নির্বাচন কমিশনারের নির্দেশে সাসপেন্ড হওয়া ময়নাগুড়ির AERO ডালিয়া রায় চৌধুরীকে ডেকে পাঠালেন জলপাইগুড়ির জেলা শাসক। বিডিওকে সঙ্গে নিয়ে তিনি জেলাশাসকের দপ্তরে হাজির হন। ডালিয়া দাবি করেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই কাজ করেছেন, কোনো অন্যায় করেননি এবং সাসপেনশনের কারণ জানেন না।
নিউজ জলপাইগুড়ি
নির্বাচন কমিশনের সাসপেন্ড করা আধিকারিককে ডেকে পাঠালো জেলাশাসক নির্বাচন কমিশনারের নির্দেশে সাসপেন্ড হওয়া ময়নাগুড়ির AERO ডালিয়া রায় চৌধুরীকে ডেকে পাঠালেন জলপাইগুড়ির জেলা শাসক। বিডিওকে সঙ্গে নিয়ে তিনি জেলাশাসকের দপ্তরে হাজির হন। ডালিয়া দাবি করেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই কাজ করেছেন, কোনো অন্যায় করেননি এবং সাসপেনশনের কারণ জানেন না।
More news from West Bengal and nearby areas
- সম্পূর্ণ ক্ষতিপূরণ না পেয়ে গ্যাস পাইপলাইন বসানোর কাজ বন্ধ করলেন জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিবেকান্দপল্লির বাসিন্দারা। অভিযোগ, প্রতি ডেসিবেল ২৮ হাজার টাকার প্রতিশ্রুতি মিললেও প্রথম কিস্তির পর বাকি টাকা দেওয়া হয়নি। প্রায় ৫০-৬০ জন কৃষক আন্দোলনে নেমে কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।1
- নতুন বন্দরে মহা হিন্দু সম্মেলন উপলক্ষে কলসযাত্রা জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকার নতুন বন্দরে মহা হিন্দু সম্মেলন উপলক্ষে বর্ণাঢ্য কলসযাত্রা অনুষ্ঠিত হল। মঙ্গলবার সকালে ধর্মীয় আচার ও মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে কলসযাত্রার সূচনা হয়। এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিভিন্ন বয়সের মানুষ, মহিলাদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। এই অনুষ্ঠানে হিন্দু ও সনাতন ধর্মের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। তাঁরা ধর্মীয় ঐক্য, সামাজিক সম্প্রীতি ও সংস্কৃতির প্রসারে এই ধরনের অনুষ্ঠানের গুরুত্বের কথা তুলে ধরেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মহা হিন্দু সম্মেলনের মাধ্যমে ধর্মীয় ও সামাজিক বন্ধন আরও দৃঢ় করা এবং নতুন প্রজন্মকে সংস্কৃতির সঙ্গে যুক্ত করাই মূল লক্ষ্য। গোটা অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে ও শৃঙ্খলার সঙ্গে সম্পন্ন হয়েছে।1
- জাতীয় সড়কের পাশেই যাত্রী ওঠানোর জন্য দাঁড়িয়েছিল বেশ কয়েকটি টোটো। কিন্তু আচমকাই একটি ট্রেলার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পরপর দুইটি টোটো সহ একটি বাইকে সজরে ধাক্কা মারে। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে জাতীয় সড়কের ময়নাগুড়ি ঝাঝাঙ্গী বাজার সংলগ্ন এলাকায়।1
- আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ধুপগুড়িতে দলবদলের ঘটনা সামনে এল। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন একাধিক প্রাক্তন বিজেপি কর্মী। মঙ্গলবার ধুপগুড়ি মহকুমার ঝাড় আলতা ১ নম্বর অঞ্চলের ১৫/৬১ নম্বর বুথে ধুপগুড়ির বিধায়ক প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়ের হাত ধরে বিজেপির আটটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে। দলীয় সূত্রে জানা গেছে, এদিনের যোগদান কর্মসূচিতে তৃণমূলের একাধিক নেতা-নেত্রী উপস্থিত ছিলেন। সদ্য তৃণমূলে যোগদানকারীরা জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজকর্মে অনুপ্রাণিত হয়েই তারা শাসকদলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ভবিষ্যতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাও তারা জানান। এ প্রসঙ্গে ধুপগুড়ির বিধায়ক প্রফেসর ড. নির্মল চন্দ্র রায় বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজ দেখে বিজেপির একাধিক কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আগামী দিনেও এই ধরনের যোগদান কর্মসূচি অব্যাহত থাকবে।”1
- চুরির আগে মদের পার্টি, তারপর গোয়ালঘর ফাঁকা! আতঙ্কে রানিরহাট।1
- এক রাতেই নিঃস্ব হিতেন রায় তালা কেটে চুরি গেল গরু-ছাগল, কান্নায় ভেঙে পড়ল পরিবার1
- Post by Raj roy1
- পরীক্ষা কেন্দ্রে পৌছনোর পথে দুর্ঘটনা। জলপাইগুড়ি ময়নাগুড়ি জাতীয় সড়কের বালা পাড়ার কাছে পেছন থেকে আসা গাড়ির ধাক্কায় আহত হলেন উচ্চমাধ্যমিক পরীক্ষার দায়িত্বে থাকা সাত শিক্ষক শিক্ষিকা।1