logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ক্যাম্পের স্থান: সাঁতকডিহ (পুরুলিয়া) ক্যাম্পের তারিখ: ১০ মার্চ ২০২৬ Camp Location: Santakdih (Purulia) Camp Date: 10 March 2026 Permanent Job With Government Benifits Direct Selection For Security Guard

17 hrs ago
user_SIS TRAINING ACADEMY DHANBAD
SIS TRAINING ACADEMY DHANBAD
Recruiter Santuri, Kolkata•
17 hrs ago
45b5470e-5a35-4db2-b154-6b46557d0e88

ক্যাম্পের স্থান: সাঁতকডিহ (পুরুলিয়া) ক্যাম্পের তারিখ: ১০ মার্চ ২০২৬ Camp Location: Santakdih (Purulia) Camp Date: 10 March 2026 Permanent Job With Government Benifits Direct Selection For Security Guard

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • সামনেই বিধানসভা নির্বাচন। রাজনৈতিক দামামা কার্যত বেজে গিয়েছে। এই আবহে মানবাজার বিধানসভা এলাকায় পরিবর্তন যাত্রা বিজেপির। রবিবার বড়গ্রামের শিলাই মন্দির সংলগ্ন মাঠে সভার অনুষ্ঠিত হল।মূলত জঙ্গলমহলে পুনরায় পরিবর্তনের ঝড় তুলতে মরিয়া গেরুয়া শিবির ৷ মূল লক্ষ্য ২০২৬-এর বিধানসভা নির্বাচন। এদিনের সভায় উপস্থিত ছিলেন বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী সতীশ দুবে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, ভারতী ঘোষ, রুপা গাঙ্গুলী সহ জেলা ও স্থানীয় নেতৃত্ব। পাশাপাশি এদিন পুরুলিয়া-ঝাড়গ্রাম ভায়া মানবাজার রেলপথ নিয়ে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত বলেন, সাধারণ মানুষের বড় দাবি হচ্ছে পুরুলিয়া থেকে মানবাজার হয়ে ঝাড়গ্রাম রেলপথ তৈরির দাবি এবং খুব শীঘ্রই কাজ শুরু হবে বলে জানান তিনি। এদিন সভামঞ্চ থেকে বিজেপি কর্মীদের শুভেচ্ছা জানান এবং দলের ভবিষ্যৎ কর্মসূচির দিকনির্দেশ দেন। পাশাপাশি আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে সংগঠনকে মজবুত করতে উদ্যোগী হল মানবাজার বিধানসভা বিজেপি নেতৃত্ব।
    1
    সামনেই বিধানসভা নির্বাচন। রাজনৈতিক দামামা কার্যত বেজে গিয়েছে। এই আবহে মানবাজার বিধানসভা এলাকায় পরিবর্তন যাত্রা বিজেপির। রবিবার বড়গ্রামের শিলাই মন্দির সংলগ্ন মাঠে সভার অনুষ্ঠিত হল।মূলত জঙ্গলমহলে পুনরায় পরিবর্তনের ঝড় তুলতে মরিয়া গেরুয়া শিবির ৷ মূল লক্ষ্য ২০২৬-এর বিধানসভা নির্বাচন। এদিনের সভায় উপস্থিত ছিলেন বিজেপি  কেন্দ্রীয় মন্ত্রী সতীশ দুবে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, ভারতী ঘোষ, রুপা গাঙ্গুলী সহ জেলা ও স্থানীয় নেতৃত্ব। পাশাপাশি এদিন পুরুলিয়া-ঝাড়গ্রাম ভায়া মানবাজার রেলপথ নিয়ে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত বলেন, সাধারণ মানুষের বড় দাবি হচ্ছে পুরুলিয়া থেকে মানবাজার হয়ে ঝাড়গ্রাম রেলপথ তৈরির দাবি এবং খুব শীঘ্রই কাজ শুরু হবে বলে জানান তিনি। এদিন সভামঞ্চ থেকে বিজেপি কর্মীদের শুভেচ্ছা জানান এবং দলের ভবিষ্যৎ কর্মসূচির দিকনির্দেশ দেন। পাশাপাশি আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের  লক্ষ্যে সংগঠনকে মজবুত করতে উদ্যোগী হল মানবাজার বিধানসভা বিজেপি নেতৃত্ব।
    user_Mr. Amaresh Dutta
    Mr. Amaresh Dutta
    মানবাজার ১, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    13 hrs ago
  • ভোটের আগে পদ্ম শিবিরে ভাঙন, দুর্গাপুরে তৃণমূলে যোগদান একাধিক বিজেপি কর্মীর। ভোটের দামামা যতই এগিয়ে আসছে, ততই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক মেরুকরণ ও দলবদলের ঘটনাও বাড়ছে। শিল্পনগরী দুর্গাপুরেও সামনে এল তেমনই একটি ঘটনা। বিজেপি ছেড়ে একাধিক কর্মী-সমর্থকের তৃণমূল কংগ্রেসে যোগদানের ঘটনায় গেরুয়া শিবিরে ধাক্কা লেগেছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের। সোমবার দুপুর ১ টায় দুর্গাপুরের ৯ নম্বর ওয়ার্ডের হর্ষবর্ধন আপনজন ক্লাবের মাঠে একটি যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। সেই কর্মসূচিতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন প্রায় ১২ থেকে ১৫টি পরিবারের সদস্যরা। এদিন দুর্গাপুর ১ নম্বর ব্লক সভাপতি রাজীব ঘোষের হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন হর্ষবর্ধন ৪২ নম্বর বুথের ডিভিসি বস্তি এলাকার প্রায় ২৫ থেকে ৩০ জন বিজেপি কর্মী ও সমর্থক। তৃণমূল নেতৃত্বের দাবি, রাজ্যের উন্নয়নমূলক কাজ এবং মুখ্যমন্ত্রীর বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে অনুপ্রাণিত হয়েই ওই কর্মীরা বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলেছেন। আগামী দিনে আরও বহু বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেবেন বলেও দাবি করেন তারা। অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে এই যোগদানের ঘটনাকে তেমন গুরুত্ব দিতে নারাজ স্থানীয় নেতৃত্ব। তাদের দাবি, যারা তৃণমূলে গিয়েছেন তারা সক্রিয় বিজেপি কর্মী নন
    1
    ভোটের আগে পদ্ম শিবিরে ভাঙন, দুর্গাপুরে তৃণমূলে যোগদান একাধিক বিজেপি কর্মীর। ভোটের দামামা যতই এগিয়ে আসছে, ততই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক মেরুকরণ ও দলবদলের ঘটনাও বাড়ছে। শিল্পনগরী দুর্গাপুরেও সামনে এল তেমনই একটি ঘটনা। বিজেপি ছেড়ে একাধিক কর্মী-সমর্থকের তৃণমূল কংগ্রেসে যোগদানের ঘটনায় গেরুয়া শিবিরে ধাক্কা লেগেছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের। সোমবার দুপুর ১ টায় দুর্গাপুরের ৯ নম্বর ওয়ার্ডের হর্ষবর্ধন আপনজন ক্লাবের মাঠে একটি যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। সেই কর্মসূচিতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন প্রায় ১২ থেকে ১৫টি পরিবারের সদস্যরা। এদিন দুর্গাপুর ১ নম্বর ব্লক সভাপতি রাজীব ঘোষের হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন হর্ষবর্ধন ৪২ নম্বর বুথের ডিভিসি বস্তি এলাকার প্রায় ২৫ থেকে ৩০ জন বিজেপি কর্মী ও সমর্থক।
তৃণমূল নেতৃত্বের দাবি, রাজ্যের উন্নয়নমূলক কাজ এবং মুখ্যমন্ত্রীর বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে অনুপ্রাণিত হয়েই ওই কর্মীরা বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলেছেন। আগামী দিনে আরও বহু বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেবেন বলেও দাবি করেন তারা। অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে এই যোগদানের ঘটনাকে তেমন গুরুত্ব দিতে নারাজ স্থানীয় নেতৃত্ব। তাদের দাবি, যারা তৃণমূলে গিয়েছেন তারা সক্রিয় বিজেপি কর্মী নন
    user_Prashanta Mal
    Prashanta Mal
    Photographer দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ•
    14 hrs ago
  • পাড়া থানার শাঁকড়া এলাকার তিন নাবালক শিশু বিজেপি স্বাষিত ছত্তিশগড় পুলিশের কাছে আটক, দুই রাজ্যের চাইল্ড লাইন ও পাড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতির তৎপরতায় বাড়ি ফিরলো সোমবার।
    1
    পাড়া থানার শাঁকড়া এলাকার তিন নাবালক শিশু বিজেপি স্বাষিত ছত্তিশগড় পুলিশের কাছে আটক, দুই রাজ্যের চাইল্ড লাইন ও পাড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতির তৎপরতায় বাড়ি ফিরলো সোমবার।
    user_Madhu sudan deogharia Deogharia
    Madhu sudan deogharia Deogharia
    সাংবাদিক পুরুলিয়া 2, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    13 hrs ago
  • আন্তর্জাতিক নারী দিবসে পুরুলিয়ার অনন্য উপহার: মঞ্চস্থ হলো নারীদের নাটক ‘মাইনে করা মা’! আন্তর্জাতিক নারী দিবসের আবহে নারীশক্তির এক অনন্য জয়গান দেখল পুরুলিয়া শহর। এই প্রথমবার জেলার সাংস্কৃতিক ইতিহাসে শুধুমাত্র মহিলাদের নিয়ে মঞ্চস্থ হলো একটি পূর্ণাঙ্গ নাটক— ‘মাইনে করা মা’। পুরুলিয়া শহরের নিস্তারিণী কলেজ অডিটোরিয়ামে ‘পুরুলিয়া থিয়েটার থট’-এর পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানটি দর্শকদের মনে এক গভীর রেখাপাত করেছে। নারী দিবসের বিশেষ উদ্‌যাপন গোটা বিশ্ব যখন নারীর অধিকার ও ক্ষমতায়নের কথা বলছে, তখন পুরুলিয়ার নারী সমাজ মঞ্চের আলোয় নিজেদের দক্ষতা প্রমাণ করলেন। এই নাটকের বিশেষত্ব হলো— মঞ্চের অভিনয় থেকে শুরু করে নেপথ্যের কাজ, সর্বত্রই ছিল নারীদের অবাধ বিচরণ। নাটকটির নাম ‘মাইনে করা মা’ হলেও এর পরতে পরতে লুকিয়ে ছিল সমাজের বিভিন্ন কঠিন বাস্তব ও গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা। নারীদের সামাজিক অবস্থান এবং তাঁদের লড়াইয়ের বিভিন্ন দিক এই নাটকে অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে জেলা ও রাজ্যের নাট্য জগতের দুই প্রবীণ নাট্যকারকে বিশেষ সম্বর্ধনা জানানো হয়। প্রবীণদের সম্মান জানিয়ে নবীন নারী প্রতিভাদের এই পথচলা উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ‘পুরুলিয়া থিয়েটার থট’-এর পক্ষ থেকে জানানো হয়েছে: “এ বছরই আমাদের প্রথম পথচলা। নারী দিবসের এই বিশেষ সময়ে নারীদের নিয়ে করা আমাদের এই প্রথম বছরের প্রয়াসই যে দর্শকদের এতখানি মন জয় করবে, তা ভাবিনি। এই সাফল্য আমাদের আগামীর অনুপ্রেরণা।” নিস্তারিণী কলেজের অডিটোরিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। দর্শকদের উচ্ছ্বাস প্রমাণ করে দিল যে, আন্তর্জাতিক নারী দিবসে এর চেয়ে ভালো সাংস্কৃতিক উপহার আর কিছু হতে পারত না। প্রথম বছরেই বাজিমাত করে পুরুলিয়ার নাট্যচর্চায় এক নতুন দিগন্ত খুলে দিলেন এই লড়াকু নারীরা।
    1
    আন্তর্জাতিক নারী দিবসে পুরুলিয়ার অনন্য উপহার: মঞ্চস্থ হলো নারীদের নাটক ‘মাইনে করা মা’!
আন্তর্জাতিক নারী দিবসের আবহে নারীশক্তির এক অনন্য জয়গান দেখল পুরুলিয়া শহর। এই প্রথমবার জেলার সাংস্কৃতিক ইতিহাসে শুধুমাত্র মহিলাদের নিয়ে মঞ্চস্থ হলো একটি পূর্ণাঙ্গ নাটক— ‘মাইনে করা মা’। পুরুলিয়া শহরের নিস্তারিণী কলেজ অডিটোরিয়ামে ‘পুরুলিয়া থিয়েটার থট’-এর পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানটি দর্শকদের মনে এক গভীর রেখাপাত করেছে।
নারী দিবসের বিশেষ উদ্‌যাপন
গোটা বিশ্ব যখন নারীর অধিকার ও ক্ষমতায়নের কথা বলছে, তখন পুরুলিয়ার নারী সমাজ মঞ্চের আলোয় নিজেদের দক্ষতা প্রমাণ করলেন। এই নাটকের বিশেষত্ব হলো— মঞ্চের অভিনয় থেকে শুরু করে নেপথ্যের কাজ, সর্বত্রই ছিল নারীদের অবাধ বিচরণ।
নাটকটির নাম ‘মাইনে করা মা’ হলেও এর পরতে পরতে লুকিয়ে ছিল সমাজের বিভিন্ন কঠিন বাস্তব ও গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা। নারীদের সামাজিক অবস্থান এবং তাঁদের লড়াইয়ের বিভিন্ন দিক এই নাটকে অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে জেলা ও রাজ্যের নাট্য জগতের দুই প্রবীণ নাট্যকারকে বিশেষ সম্বর্ধনা জানানো হয়। প্রবীণদের সম্মান জানিয়ে নবীন নারী প্রতিভাদের এই পথচলা উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।
‘পুরুলিয়া থিয়েটার থট’-এর পক্ষ থেকে জানানো হয়েছে:
“এ বছরই আমাদের প্রথম পথচলা। নারী দিবসের এই বিশেষ সময়ে নারীদের নিয়ে করা আমাদের এই প্রথম বছরের প্রয়াসই যে দর্শকদের এতখানি মন জয় করবে, তা ভাবিনি। এই সাফল্য আমাদের আগামীর অনুপ্রেরণা।”
নিস্তারিণী কলেজের অডিটোরিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। দর্শকদের উচ্ছ্বাস প্রমাণ করে দিল যে, আন্তর্জাতিক নারী দিবসে এর চেয়ে ভালো সাংস্কৃতিক উপহার আর কিছু হতে পারত না। প্রথম বছরেই বাজিমাত করে পুরুলিয়ার নাট্যচর্চায় এক নতুন দিগন্ত খুলে দিলেন এই লড়াকু নারীরা।
    user_Ekhon Jangalmahal News
    Ekhon Jangalmahal News
    Local News Reporter পুরুলিয়া 2, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    15 hrs ago
  • Post by Bharat
    1
    Post by Bharat
    user_Bharat
    Bharat
    Newsagent পুরুলিয়া 2, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    18 hrs ago
  • Post by গ্রাম বাংলার খবরা খবর
    1
    Post by গ্রাম বাংলার খবরা খবর
    user_গ্রাম বাংলার খবরা খবর
    গ্রাম বাংলার খবরা খবর
    মানবাজার ২, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    29 min ago
  • Camp Location: Santakdih (Purulia) Camp Date: 10 March 2026 Permanent Job With Government Benifits Direct Selection For Security Guard 9800089697
    2
    Camp Location: Santakdih (Purulia)
Camp Date: 10 March 2026
Permanent Job With Government Benifits 
Direct Selection For Security Guard 
9800089697
    user_SIS TRAINING ACADEMY DHANBAD
    SIS TRAINING ACADEMY DHANBAD
    Recruiter Raghunathpur - Ii, Purulia•
    17 hrs ago
  • মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে রবিবার মানবাজার ১ নং ব্লকের অন্তর্গত পায়রাচালীতে অনুষ্ঠিত হলো বই ও পাঠ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান। শিক্ষার্থীদের শিক্ষা বাস্তবায়নের জন্য লেটস হেল্প ইউ গ্রুপ বদ্ধপরিকর।মূল লক্ষ্য শিশুদের সর্বাঙ্গীর বিকাশ সাধন। মূলত শিক্ষার মান উন্নয়নের লক্ষ্য নিয়েই লেটস হেল্প ইউ গ্রুপের ব্যবস্থাপনায় দুস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বই ও পাঠ্য সামগ্রী বিতরণ করা হল। পাশাপাশি এই স্বেচ্ছাসেবী সংস্থাটি সারা বছর নানান সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে বলে জানা যায়। এদিনের অনুষ্ঠানে প্রত্যেকের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রত্যেকের উপস্থিতি ও সহযোগিতায় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজন। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী তরুণ ব্যানার্জী, প্রাক্তন অধ্যক্ষ ডক্টর চন্ডীদাস মুখোপাধ্যায়, মানবাজার উচ্চবালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি মনোজ কুমার মুখার্জী সহ বিশিষ্টজনেরা।
    1
    মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে রবিবার মানবাজার ১ নং ব্লকের অন্তর্গত পায়রাচালীতে অনুষ্ঠিত হলো বই ও পাঠ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান। শিক্ষার্থীদের শিক্ষা বাস্তবায়নের জন্য লেটস হেল্প ইউ গ্রুপ বদ্ধপরিকর।মূল লক্ষ্য শিশুদের সর্বাঙ্গীর বিকাশ সাধন। মূলত শিক্ষার মান উন্নয়নের লক্ষ্য নিয়েই লেটস হেল্প ইউ গ্রুপের ব্যবস্থাপনায় দুস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বই ও পাঠ্য সামগ্রী বিতরণ করা হল। পাশাপাশি এই স্বেচ্ছাসেবী সংস্থাটি সারা বছর নানান সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে বলে জানা যায়। এদিনের অনুষ্ঠানে প্রত্যেকের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রত্যেকের উপস্থিতি ও সহযোগিতায় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজন। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী তরুণ ব্যানার্জী, প্রাক্তন অধ্যক্ষ ডক্টর চন্ডীদাস মুখোপাধ্যায়, মানবাজার উচ্চবালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি মনোজ কুমার মুখার্জী সহ বিশিষ্টজনেরা।
    user_Mr. Amaresh Dutta
    Mr. Amaresh Dutta
    মানবাজার ১, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    14 hrs ago
  • দুর্গাপুরে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের উচ্ছ্বাস ঘিরে ঘটল অশান্তির ঘটনা। শব্দবাজি ফাটানোকে কেন্দ্র করে এক যুবকের নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। রবিবার রাতে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুরের সিটি সেন্টার এলাকার গোষ্ঠপাল সরণিতে। স্থানীয় সূত্রে জানা গেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয় উদ্‌যাপন করতে এলাকায় কয়েকজন যুবক শব্দবাজি ফাটাচ্ছিলেন। সেই সময় শব্দবাজি ফাটানোকে কেন্দ্র করে বচসা বাধে। অভিযোগ, সেই বচসার জেরে নয়নাংশু ভট্টাচার্য নামে এক ব্যক্তি ইট দিয়ে আঘাত করেন সৌগত দাশগুপ্ত নামে এক যুবককে। আঘাতে গুরুতর জখম হন সৌগত এবং তাঁর নাক ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর যিনি তাঁকে আঘাত করেছেন তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন সোমবার দুপুর দেড়টায় বলে জানিয়েছেন সৌগত দাশগুপ্ত। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে পুলিশের তরফে খোঁজখবর নেওয়া হচ্ছে।
    1
    দুর্গাপুরে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের উচ্ছ্বাস ঘিরে ঘটল অশান্তির ঘটনা। শব্দবাজি ফাটানোকে কেন্দ্র করে এক যুবকের নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। রবিবার রাতে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুরের সিটি সেন্টার এলাকার গোষ্ঠপাল সরণিতে। স্থানীয় সূত্রে জানা গেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয় উদ্‌যাপন করতে এলাকায় কয়েকজন যুবক শব্দবাজি ফাটাচ্ছিলেন। সেই সময় শব্দবাজি ফাটানোকে কেন্দ্র করে বচসা বাধে। অভিযোগ, সেই বচসার জেরে নয়নাংশু ভট্টাচার্য নামে এক ব্যক্তি ইট দিয়ে আঘাত করেন সৌগত দাশগুপ্ত নামে এক যুবককে। আঘাতে গুরুতর জখম হন সৌগত এবং তাঁর নাক ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর যিনি তাঁকে আঘাত করেছেন তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন সোমবার দুপুর দেড়টায় বলে জানিয়েছেন সৌগত দাশগুপ্ত। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে পুলিশের তরফে খোঁজখবর নেওয়া হচ্ছে।
    user_Prashanta Mal
    Prashanta Mal
    Photographer দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ•
    14 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.