ভোটের মুখে ভোট বয়কটের ডাক মহিলাদের!'রাস্তা-ড্রেন নেই তো ভোটও নেই', সরব কর্পূর বাগানের মহিলারা । বিধানসভা নির্বাচন দোরগোড়ায়, আর ঠিক তার আগেই ‘ভোট বয়কট’-এর ডাক দিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন পুরুলিয়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের কর্পূর বাগান এলাকার মহিলারা। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা এবং নিকাশি ব্যবস্থার প্রতিবাদে আজ সকালে হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের সাফ কথা— বছরের পর বছর শুধু প্রতিশ্রুতি মিলেছে, কাজ হয়নি। তাই এবার দাবি পূরণ না হলে ব্যালট বক্সেই তার জবাব দেবেন তাঁরা। এলাকাবাসীদের অভিযোগ মূলত তিন টি বিষয়কে কেন্দ্র করে। তারা জানান এলাকায় কোনো পাকা রাস্তা নেই। বৃষ্টি হলেই যাতায়াত দুঃসহ হয়ে ওঠে। নেই কোনো উন্নত নিকাশি ড্রেন। এবং সময় মতো পানীয় জল পাওয়া যায় না। তারা আরো জানান নিকাশি ব্যবস্থা না থাকায় কাঁচা নালার নোংরা জল চুঁইয়ে পানীয় জলের লাইনের সাথে মিশে যাচ্ছে। এর ফলে এলাকায় মারাত্মক জলবাহিত রোগ ছড়ানোর আতঙ্ক তৈরি হয়েছে। বিক্ষোভে শামিল মহিলারা কোনো একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে নয়, বরং সমস্ত রাজনৈতিক শিবিরের বিরুদ্ধেই একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁদের বক্তব্য "তৃণমূল, বিজেপি, বাম বা কংগ্রেস— সব দলের প্রার্থীরাই ভোটের আগে এলাকায় আসেন। হাত জোড় করে প্রতিশ্রুতি দেন যে এবার জিতলে পাকা রাস্তা আর ড্রেন করে দেবেন। কিন্তু ভোট মিটলেই তাঁদের আর দেখা পাওয়া যায় না। আমাদের দুর্দশা একই থেকে যায়।" আজকের এই বিক্ষোভ কেবল শুরু মাত্র বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি অবিলম্বে মানা না হলে আগামী দিনে পথ অবরোধ এবং আরও বড় আকারের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন কর্পূর বাগানের মহিলারা। হাতে প্লে কার্ড নিয়ে ' বয়কট'-এর স্লোগান চোখে পড়ছে, যা নির্বাচনের আগে শাসক ও বিরোধী— উভয় শিবিরের কপালেই চিন্তার ভাঁজ ফেলেছে। পৌরসভা বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

- গোলকুন্ডায় যারা তৃণমুল কংগ্রেসে যোগদান করেছে তারা কুড়মি, আদিবাসী কুড়মি সমাজের কেও যোগদান করেনি, সংবাদ মাধ্যমের কাছে দাবি আদিবাসী কুড়মি সমাজের নেতা দীপেন্দু মাহাতো।1
- Bankura , kenduadihi,haratakibagan, 722102, wb , in 15 no ward , coverd by drainage water and house also.. please help us1
- হাসাতে সবাই পারে, তেমনি কাঁদাতেও পারে সবাই, কাঁদিয়ে যে মানাতে পারে, সেই হচ্ছে সত্যি কারের বন্ধু!! আর, কাঁদিয়ে যে নিজেও কেঁদে ফেলে, সে হচ্ছে সত্যি কারের ভালোবাসা1
- प्रधानमंत्री नरेंद्र मोदी की आसनसोल में चुनावी सभा से पहले सभा स्थल जाते हुवे जनता ने किया स्वागत। ASANSOL POST1
- Post by ঝাড়গ্রাম আপডেট1
- Post by JHARGRAM NEWS UPDATE1
- নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলো একটি লরি, পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কের ডুমুর ডি মোড়ের অদুরে, লরির চালক ও খালাসি সুস্থ রয়েছে।1
- Post by ঝাড়গ্রাম আপডেট1
- কি খেয়ে বেরিয়েছেন ? এই প্রশ্নের উত্তরে এক সাংবাদিককে কি বলছেন বিষ্ণুপুর বিধানসভার কংগ্রেস প্রার্থী উজ্জ্বল চন্দ্র1