Shuru
Apke Nagar Ki App…
সরকার হাট বাজারে সিপিআইএম প্রার্থীর জনসংযোগ, ভোট প্রচারে জোর নমোদ্বীপ্তি অধিকারীর সন্ধ্যায় প্রার্থী বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছে ভোট দেওয়ার আবেদন জানান।
SLK News সংবাদ মাধ্যম
সরকার হাট বাজারে সিপিআইএম প্রার্থীর জনসংযোগ, ভোট প্রচারে জোর নমোদ্বীপ্তি অধিকারীর সন্ধ্যায় প্রার্থী বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছে ভোট দেওয়ার আবেদন জানান।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- Post by News Reporter সাংবাদিক1
- একদিকে কোচবিহারে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী জনসভা করতে আসছেন ঠিক তখনই দিনহাটা শহরে নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা তৃণমূলের প্রার্থী উদয়ন গুহ। রবিবার সকালে দিনহাটা শহরের মদনমোহন বাড়ি এলাকা থেকে বিপুলসংখ্যক কর্মী সমর্থকদের সাথে নিয়ে জনসংযোগ করতে দেখা যায় উদয়ন গুহ।1
- Post by Ujjal Sarkar1
- ২০২৬-এর বিধানসভা নির্বাচনের দামামা বেজে উঠতেই রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের শক্তি প্রদর্শন এবং জনসংযোগ বাড়াতে মাঠে নেমে পড়েছে জোরকদমে। এই আবহেই তুফানগঞ্জ মহকুমা শাসকের দপ্তরে আনুষ্ঠানিকভাবে নমিনেশন পত্র জমা দিলেন নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গিরিজা শঙ্কর রায়। এদিন সকাল থেকেই বিজেপি কর্মী-সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায় মহকুমা শাসকের দপ্তরের সামনে। দলীয় পতাকা, স্লোগান এবং মিছিলের মধ্য দিয়ে প্রার্থীকে ঘিরে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। গিরিজা শঙ্কর রায় নমিনেশন জমা দেওয়ার আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন, যেখানে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। নমিনেশন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, “নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের মানুষের সমর্থন এবং আশীর্বাদ নিয়েই আমি এই লড়াইয়ে নেমেছি। উন্নয়ন, স্বচ্ছতা এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠাই আমার মূল লক্ষ্য।” অন্যদিকে, প্রশাসনের পক্ষ থেকে গোটা প্রক্রিয়াকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে নির্বিঘ্নেই সম্পন্ন হয় নমিনেশন জমা দেওয়ার কাজ। নির্বাচনের আগে এই ধরনের রাজনৈতিক কার্যকলাপ যে আগামী দিনে আরও গতি পাবে, তা বলাই বাহুল্য। এখন দেখার, ভোটের ময়দানে শেষ হাসি কে হাসেন।1
- শনিবার ভোর প্রায় ৪টা ১৫ মিনিটে নির্দিষ্ট সূত্রের খবরের ভিত্তিতে মেখলিগঞ্জ থানার চ্যাংড়াবান্ধা বাইপাসে নাকা চেকিং চালায় পুলিশ। সেই সময় WB 06 J 6260 নম্বরের একটি হোন্ডা সিটি গাড়ি আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ি থেকে ৬টি দেশি আগ্নেয়াস্ত্র (কাট্টা) ও ২০ রাউন্ড গুলি উদ্ধার হয়। ঘটনায় জড়িত সন্দেহে মনিরুল ইসলাম ও সামিম রহমান নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি জেলা ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা শিলিগুড়ি থেকে দিনহাটার উদ্দেশ্যে যাচ্ছিল। প্রাথমিকভাবে অনুমান, ভোটের সময় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই এই অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।1
- নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফেরার পথে গতকাল গভীর রাতে মাথাভাঙ্গা ১ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজ্য সড়কে দুর্ঘটনার কবলে পড়ে শীতলকুচি বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাবিত্রী বর্মনের গাড়ি।বিজেপির দাবি প্রচার সেরে ফেরার সময় শিকারপুর এলাকায় উল্টো দিক থেকে একটি ট্রাক দ্রুতগতিতে আসতে থাকে সেই সময় গাড়িটিকে বাঁচাতে গিয়ে রাস্তার ধারে নয়নজুলিতে উল্টে যায় ।এরফলে সাবিত্রী বর্মন আহত হয়েছেন।এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপি তরজা।1
- বড় মরিচা বাজারে সকাল সকাল এক কাপড়ের দোকানের সঙ্গে ঝামেলা বাদে মুহূর্তের মধ্যেই উত্তেজনা তৈরি হয়, যদিও জানা যায় ওই দোকানদার খাত্তাব মিয়া তিনি এক দোকানদারকে ভারতে দিয়েছেন, তবে আজাদ নামে এক ব্যক্তিকে তার আগে নাকি বিক্রি করার কথা বলেছিলেন এবং তার কাছে টাকাও নিয়েছেন এমনই ঘটনাকে কেন্দ্র করে বড় মরছে বাজারে উত্তপ্ত তৈরি হয়।1
- অন্দরানফুলবাড়ী ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজনৈতিক সমীকরণে নতুন মোড়। পঞ্চায়েতের এক সদস্যসহ প্রায় ৩০টি পরিবার আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন ভারতীয় জনতা পার্টি-তে। এই যোগদানকে ঘিরে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় স্তরে বিভিন্ন সমস্যা ও অসন্তোষের জেরে এই সিদ্ধান্ত নিয়েছেন ওই পঞ্চায়েত সদস্য ও পরিবারগুলি। তাঁদের অভিযোগ, উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে বঞ্চনার শিকার হতে হচ্ছিল এবং সাধারণ মানুষের স্বার্থ ঠিকমতো রক্ষা করা হচ্ছিল না। সেই কারণেই তাঁরা নতুন রাজনৈতিক বিকল্প হিসেবে বিজেপির হাত ধরেছেন। এদিন একটি ছোট অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁদের দলে স্বাগত জানান স্থানীয় বিজেপি নেতৃত্ব। উপস্থিত নেতারা বলেন, এই যোগদান প্রমাণ করে সাধারণ মানুষের আস্থা ধীরে ধীরে বিজেপির দিকে বাড়ছে। আগামী দিনে এলাকার উন্নয়ন ও মানুষের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তাঁরা। অন্যদিকে, এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই চাপানউতোর শুরু হয়েছে বিরোধী শিবিরে। যদিও অন্য রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ব্যক্তিগত স্বার্থে কিছু মানুষ দলবদল করেছেন, এতে সাধারণ মানুষের সমর্থনের কোনও প্রতিফলন নেই। সব মিলিয়ে, অন্দরানফুলবাড়ী ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে এই দলবদল যে আগামী নির্বাচনের আগে রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে, তা বলাই বাহুল্য।1
- 📍শিকারপুর এলাকায় পথ দু#র্ঘ#ট#না#র কবলে পড়ে শীতলখুচি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মনের গাড়ি উল্টে যায় জলাশয়ে!তৃণমূলের চক্রান্তের অভিযোগ বিজেপি নেতার #SabitriBarman #BJP #WestBengalPolitics #Sitalkuchi #Mathabhanga #RoadAccident #ElectionCampaign #PoliticalNews #BreakingNews #CoochBehar #NorthBengal #HospitalUpdate #PoliceInvestigation #Election2026 #IndianPolitics1