জলপাইগুড়িতে বৃদ্ধার মুন্ডুহীন দেহ উদ্ধার, ঘটনাস্থলে ডগ স্কয়ার ও ফরেন্সিক বিশেষজ্ঞরা জলপাইগুড়িতে বৃদ্ধার মুণ্ডহীন দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায় আবির ভট্টাচার্য , জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলার চৈচাঁদি কামাত এলাকার সাতখামার-বাহাদুর অঞ্চলে এক বৃদ্ধার মুণ্ডহীন দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম সামিজা খাতুন (৭৩)। শনিবার সকাল প্রায় ১০টা ৪৫ মিনিট নাগাদ তাঁর বাড়ির পেছন দিক থেকে দেহটি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে ধারালো কোনো অস্ত্র দিয়ে তাঁর গলা কেটে খুন করা হয়েছে। ঘটনার পর থেকেই নিখোঁজ রয়েছে মৃতার মাথা। সেটি উদ্ধারের জন্য তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাত প্রায় ১১টা নাগাদ ঘুমোতে যাওয়ার সময় শেষবার সামিজা খাতুনকে পরিবারের লোকেরা দেখে। এরপর সকালে এই নৃশংস ঘটনার খবর সামনে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং তদন্ত শুরু করে। পাশাপাশি ঘটনাস্থলে ডগ স্কোয়াড ও ফরেনসিক টিম (FSL) ডাকা হয়েছে। কী কারণে এই খুন, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, তদন্ত এগোলে আরও বিস্তারিত তথ্য সামনে আসবে।

- ভোট যত এগিয়ে আসছে ততই যেন রাজনৈতিক উত্তাপ এবং সমীকরণ পাল্টাচ্ছে। ধূপগুড়িতেও তার ব্যতিক্রম নয়। শাসক বিরোধী উভয় দলই ধূপগুড়িতে জেতার অংকটাকে সহজ করে নিয়েছে। তবে একের পর এক রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়ন দেওয়ার কারণে সোজা সমীকরণ ক্রমশ জটিল হচ্ছে। সিপিআইএম, কংগ্রেস, বহুজন সমাজ পার্টি, আমজনতা উন্নয়ন পার্টি, সহ প্রায় ১৫ দল মনোনয়ন দাখিল করেছেন। ধূপগুড়িতে নমঃশূদ্র মানুষের সংখ্যা প্রায় ৩৫ শতাংশ। ৩৫ শতাংশের মধ্যে অনেকটা ভোট বিজেপির ঝুলিতে পড়ে। এবার চিত্রটা ভিন্ন হতে পারে। নমঃশূদ্র ভোট আগের তুলনায় কমতে পারে বিজেপি তৃণমূল উভয় দলেরই। কারণ সোমবার নমঃশূদ্র জনজাতির সমর্থিত দুরামারির বাসিন্দা মলয় সিদ্ধা মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন। আর এতেই শুরু হয়েছে নতুন সমীকরণ। প্রার্থী নিজেই নমঃশূদ্র এবং মূল নিবাসী। কয়েকটি এসটি ওবিসি সংগঠনও প্রার্থীকে সমর্থন করেছে বলে দাবি। প্রার্থী দীর্ঘদিন ধরে নমঃশূদ্র সংগঠনের সঙ্গে জড়িত1
- জেতানোর দায়িত্ব গণ দেবতার, উন্নয়নের দায়িত্ব তাদের সন্তান রামমোহনের। এমন বার্তাকে সামনে রেখে প্রচারে ঝড় তুলছেন ময়নাগুড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী রামমোহন রায়। সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটি বুথেই জনসংযোগ যাত্রা করছেন তিনি। সোমবার ময়নাগুড়ি বিধানসভার আমগুড়ি অঞ্চলের প্রতিটি বুথে কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে নামেন রামমোহন রায়। বাড়ি বাড়ি গিয়ে এলাকার মানুষের সঙ্গে কথা বলেন তিনি এবং তাদের সমস্যার কথা শুনেন। প্রতিশ্রুতি দিয়েছেন উন্নয়নের। আমগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি বুথে এদিন জনসংযোগের পাশাপাশি যোগদান কর্মসূচিও করেন।1
- Post by Utpal Roy MNG1
- নিজের জমিতে কাজ করতে গিয়েছে বাংলাদেশি দুষ্কৃতিরা অপহরণ করেন মেখলিগঞ্জের ৯৪ফুলকাডাবরি এলাকার সহদেব বর্মন কে। পরবর্তীতে বিএসএফের তৎপরতায় তাকে ২ঘন্টার মধ্যে দুই দেশের মধ্যে পতাকা বৈঠক করে ঘরে ফেরানো হয়। এরপর সহদেব বর্মন সুস্থ্য স্বাভাবিক ভাবে ঘরে ফেরেন। ভারতে এসেই BSF আধিকারিকদের বেশকিছু দাবিদাওয়ার কথা তুলে ধরেন।1
- মেখলিগঞ্জের কাংড়াতলি সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্তে সোমবার সকাল প্রায় ১০টা নাগাদ চাষ করতে গিয়ে অপহৃত হন সহদেব বর্মন (৩৮)। অভিযোগ, কয়েকশো বাংলাদেশি দুষ্কৃতি তাঁকে টেনে ওপারে নিয়ে যায়। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। দ্রুত বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠকের পর বিএসএফের তৎপরতায় প্রায় চার ঘণ্টার মধ্যেই, দুপুর প্রায় ২টা নাগাদ সহদেবকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়। সহদেব জানান, তাঁকে একটি ঘরে আটকে রাখা হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, সীমান্তে নিরাপত্তা জোরদার না হলে কৃষকরা ঝুঁকির মুখেই থাকবেন।1
- পরেশ চন্দ্র অধিকারীর হাত শক্ত করতে উত্তর বড়ো হলদিবাড়িতে একাধিক পরিবার তৃণমূলে। Khabar Haldibari - খবর হলদিবাড়ি Haldibari mekhliganj Coochbehar1
- Post by DTD News Bangla1
- ধূপগুড়ির সোনাখালী চামড়াগুদাম এলাকায় সোনাখালী জঙ্গলে অবৈধ নির্মাণ বন্ধের দাবিতে প্রাক্তন কেএলওদের হুঁশিয়ারি। ধূপগুড়ির সোনাখালী চামড়াগুদাম এলাকায় সোনাখালী জঙ্গলে অবৈধ নির্মাণ বন্ধের দাবিতে প্রাক্তন কেএলওদের হুঁশিয়ারি1