বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হিলি বাজারে জনসংযোগে বিধায়ক ডঃ অশোক কুমার লাহিড়ী, শুনলেন মানুষের সমস্যা। #HiliNews #hilightseveryonefollowers #BalurghatNews #followerseveryonehighlights #হিলিনিউজবাংলা #hilinewsbangla #হিলি #ত্রিমোহিনী #balurghat_city দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিধানসভার অন্তর্গত হিলি ব্লকের হিলি বাজার এলাকায় বুধবার জনসংযোগ কর্মসূচি পালন করলেন বালুরঘাটের বিধায়ক ডঃ অশোক কুমার লাহিড়ী। ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আয়োজিত এই জনসম্পর্ক অভিযানে তিনি বাজার এলাকার দোকানদার ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। এই কর্মসূচিতে বিধায়কের সঙ্গে জেলা ও মন্ডলের একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি প্রধান রায়, মন্ডল সম্পাদক, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ সহ অন্যান্য কর্মী ও সমর্থকেরা। জানা গেছে, আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই মাঠে নেমেছে ভারতীয় জনতা পার্টি। তারই অঙ্গ হিসেবে এই জনসংযোগ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা ও দাবি-দাওয়া সম্পর্কে অবগত হন বিধায়ক এবং সেগুলি সমাধানের আশ্বাস দেন।

- দক্ষিণ দিনাজপুরের অন্যতম বৃহৎ বিকট কালী মহাপুজো ৬ এপ্রিল থেকে: পুজো, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর ত্রিমোহিনী 🌺🙏1
- দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফ ক্যাম্প ও ১১টি বর্ডার আউট পোস্টে (বিওপি) বিশুদ্ধ পানীয় জলের মেশিন প্রদান করা হয়েছে। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন ও জেলা পরিষদের উদ্যোগে এই ব্যবস্থা নেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, কর্মাধ্যক্ষ কৌশিক মাহাতো ও বিএসএফের ১২৩ ব্যাটালিয়নের সিইও গুরিন্দার সিং। নতুন মেশিনের মাধ্যমে বিএসএফ জওয়ান এবং সীমান্তবর্তী এলাকার মানুষ উপকৃত হবেন।1
- সরকারি নির্দেশিকাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের খেয়ালখুশিমতো দীর্ঘ ছুটির ঘোষণা করার অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়াল দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের ২ নম্বর করঞ্জি গ্রাম পঞ্চায়েত এলাকার করঞ্জি সিনিয়র মাদ্রাসায়। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে মাদ্রাসার মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।1
- বুধবার বালুরঘাটের নেতাজি স্পোর্টিং ক্লাব তাদের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী সামাজিক কর্মসূচির তৃতীয় প্রয়াস হিসেবে এক বিশেষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা শিবিরের আয়োজন করে। ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই শিবিরে সকাল থেকেই মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। 'প্রয়াস আত্রেয়ী' এবং নেতাজি স্পোর্টিং ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এই শিবিরে প্রায় ২০০ জন রোগীর চোখ পরীক্ষা করা হয়। এদিন রোগীদের প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণের পাশাপাশি ছানি অপারেশনের তালিকাও তৈরি করা হয়েছে। রোগীদের জন্য ক্লাবের পক্ষ থেকে দুপুরের আহারের সুব্যবস্থাও রাখা হয়েছিল। ক্লাবের শুভাকাঙ্ক্ষী স্বর্গীয় কল্যাণ দে এবং প্রতিষ্ঠাতা সদস্য স্বর্গীয় শিশির ঘোষের স্মৃতিতে আয়োজিত এই মানবিক উদ্যোগটি স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। ক্লাবের পক্ষ থেকে আগামীদিনেও এই ধরণের জনহিতকর কাজ অব্যাহত রাখার অঙ্গীকার জানানো হয়েছে।1
- যাত্রীবোঝাই টোটো ও বোলেরোর মুখোমুখি সংঘর্ষে আহত হলেন টোটো চালক সহ মোট তিনজন যাত্রী। বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে মালদা–নালাগোলা রাজ্য সড়কের কেন্দপুকুর কুলাডাঙ্গা সংলগ্ন মোড়ে। জানা গেছে, মালদা থেকে পাকুয়ার দিকে যাচ্ছিল একটি বোলেরো গাড়ি। সেই সময় নয় মাইল এলাকা থেকে দুই যাত্রী নিয়ে বেগুনবাড়ির দিকে যাচ্ছিল একটি টোটো। পথিমধ্যে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টোটো চালকসহ টোটোতে থাকা এক দম্পতি গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে বুলবুলচণ্ডী আর.এন. রায় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দম্পতিকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।1
- স্কুটির সাথে ইট বোঝাই ট্রাক্টরের মূখোমূখি সংঘর্ষের জেরে মৃত্যু হল একজন।এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ থানার ধনকৈইল গ্রাম পঞ্চায়েতের অধিন সন্ন্যাসীতলা এলাকায়।মৃত ব্যাক্তির নাম জনাকু শীল(৪৮),বাড়ি মধ্য দূর্গাপুর এলাকায়।এদিন দুপুরে ধনকৈইল এলাকায় সেলুনের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনা ঘটে।স্থানীয় মানুষেরা তরিঘরড়ি কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করে।ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ ঘাতক ট্রাক্টরটিকে পুলিশ নিজেদের হেপাজতে নিয়ে মৃতদেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জের মর্গে পাঠায়।1
- গাজোল বিধানসভার বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন নেতৃত্বে তাদের হাতে পাটির দলীয় পতাকা তুলে দিয়ে যোগদান কারীদের দলে স্বাগত জানান । বিধায়ক চিন্ময় দেব বর্মন জানান গাজোল বিধানসভার করকচ গ্রাম পঞ্চায়েতের আমশোল হাই স্কুল বুথের ৬৫টি আদিবাসী পরিবার প্রায় ২৫০টি ভোটার আজ বিজেপির উন্নয়ন দেখে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন তারা। অন্যদিকে করকচ গ্রাম পঞ্চায়েতের জেনারেল সেক্রেটারি মানস সরকার বলেন এটা সম্পূর্ণ ভ্যান্ত দলের লোককে দলেই যোগদান করেছে বিজেপির বিধায়ক । তিনি বলেন বসন্তকালে যেমন কোকিলের ডাক শোনা যায় তেমন ভোটের কালে বিজেপির বিধায়ক কে পাড়ায় দেখা যায়।1
- ভোটার তালিকা নিয়ে হিলিতে বামফ্রন্টের মিছিল ও অবস্থান, বৈধ ভোটারদের স্বীকৃতির দাবিতে বিডিও অফিসে ডেপুটেশন1