রেল দুর্ঘটনার পরও দেরিতে তৎপরতা!গোসাইপুরে প্রশ্নের মুখে রেল প্রশাসন বাগডোগরা থানার অন্তর্গত গোসাইপুরের বুড়ি বালাসন এলাকার কাছে রেললাইনে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃত যুবকের নাম বিজয় বলে জানা গিয়েছে। তিনি গোসাইপুর এলাকারই বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, কলেজের সামনে একটি কদম গাছের কাছে তাঁর বাড়ি ছিল। তাঁর স্ত্রী ও সন্তান রয়েছে বলেও জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে একজন ব্যক্তি দূর থেকে ঘটনাটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন এবং চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে দেখেন রেললাইনের পাশে যুবকের দেহ পড়ে রয়েছে এবং ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে। এদিকে ঘটনাকে ঘিরে রেল প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ঘটনার প্রায় এক ঘণ্টা কেটে গেলেও দেহ উদ্ধার বা পরিস্থিতি সামাল দিতে দ্রুত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি দেহ পড়ে থাকার মধ্যেই ওই লাইনে ট্রেন চলাচল অব্যাহত ছিল বলে অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, গেটম্যানকে বিষয়টি জানানো হলেও শুরুতে কোনও সাড়া মেলেনি। পরে এলাকাবাসীরা প্রতিবাদ জানালে রেল সুরক্ষা বাহিনীর (আরপিএফ) কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত রেল ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান স্থানীয়রা।

- ফাঁসিদেওয়ায় নবনীতা তির্কির সমর্থনে বাগডোগরায় ডঃ বিক্রান্ত ভুড়িয়ার আগমন, কংগ্রেসে চাঙ্গা প্রচারের হাওয়া!1
- Post by Panitanki Times1
- কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের পর বিজেপিকে সমর্থন জানালেন কামতাপুর ন্যাশনাল ট্রেড ইউনিয়ন ও শ্রমিক সংগঠন। শনিবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন সংগঠনের সভাপতি অনিল কুমার রায়।1
- Post by রেজাউল হোসেন2
- মানুষের পাশে থাকার বার্তা নিয়ে ময়দানে, নির্দল প্রার্থী হিরন্ময় দেবসিংহ ভোটের মুখে মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে প্রচারে নেমেছেন হলদিবাড়ির যুবক হিরন্ময় দেবসিংহ। তার প্রতীক ‘অটোরিকশা’, আর সেই প্রতীককেই সামনে রেখে তিনি মানুষের কাছে পৌঁছে মানুষে সহযোগিতা ও মেখলিগঞ্জ বিধানসভা কে উন্নয়নের লক্ষ্যে সবাইকে সাথে থাকার আহ্বান করেন । আজ মেখলিগঞ্জ হাসপাতাল সংলগ্ন এলাকায় হাতে ব্যালট পেপার বিলির মাধ্যমে সাধারণ মানুষের আশীর্বাদ চান যাতে আগামী দিনে উন্নয়নের কাজ করার সুযোগ পান । হিরন্ময় দেবসিংহ পেশায় টোটো চালক মানুষের অভাব অভিযোগ তিনি কাছ থেকে দেখেছেন বলে তিনি জানান তাই এই বছর বিধানসভা ভোটে তিনি প্রার্থী হয়েছেন। তিনি আরো জানান প্রতিদিনের কাজের মধ্য দিয়েই মানুষের নানা সমস্যা ও কষ্ট তিনি কাছ থেকে দেখেছেন। সেই অভিজ্ঞতা থেকেই মানুষের পাশে থাকার লক্ষ্য নিয়ে এবারের নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তার কথায়, এলাকার উন্নয়ন ও প্রয়োজনীয় পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়াই তার মূল লক্ষ্য। তাই বড় প্রচারের বদলে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।1
- মেখলিগঞ্জ ব্লকের জামালদহ অঞ্চলের সুপার মার্কেটে শনিবার তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ চন্দ্র অধিকারীর সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভা জনজোয়ারে পরিণত হয়। সভায় হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নজর কাড়ে। উপস্থিত ছিলেন কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, নমঃশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুল চন্দ্র বৈরাগ্য, পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনী, ব্লক সভাপতি কেশব চন্দ্র বর্মন, পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা বর্মন রায় সহ একাধিক নেতৃত্ব। জনসভা থেকে তৃণমূল প্রার্থীর জয়ের বার্তা তুলে ধরা হয়।1
- পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এলেন Saayoni Ghosh সম্প্রতি এক জনসভায় তাঁর উপস্থিতি এবং বক্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক ও চর্চা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি মঞ্চে দাঁড়িয়ে দৃঢ়তার সঙ্গে বক্তব্য রাখছেন এবং উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বিভিন্ন রাজনৈতিক বার্তা দিচ্ছেন। এই সভায় তাঁর বক্তব্যে রাজ্যের বর্তমান পরিস্থিতি, উন্নয়ন এবং বিরোধীদের বিরুদ্ধে কড়া সমালোচনা উঠে আসে। উপস্থিত সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়, অনেকেই তাঁর বক্তব্যে হাততালি দিয়ে সমর্থন জানান। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এই ধরনের জনসভা এবং সরাসরি যোগাযোগের মাধ্যমে তিনি নিজের জনপ্রিয়তা আরও বাড়ানোর চেষ্টা করছেন। অন্যদিকে বিরোধীরা এই ঘটনাকে কেন্দ্র করে সমালোচনাও শুরু করেছে। সব মিলিয়ে, এই ভাইরাল ভিডিও আবারও প্রমাণ করল যে, রাজ্যের রাজনীতিতে সায়নী ঘোষ একটি গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী মুখ হয়ে উঠেছেন। আগামী দিনে এই ধরনের জনসভা রাজনীতির গতিপথে কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার।1
- Post by Panitanki Times1
- ধুপগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থী নরেশ রায়ের সমর্থনে ঠাকুরপাট ফণীর মাঠে জনসভা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী তথা বুলডোজার যোগী আদিত্যনাথ।1