Shuru
Apke Nagar Ki App…
মেখলিগঞ্জে এসইউসিআইর শক্তি প্রদর্শন, হিতেন বর্মণকে জেতাতে জোর প্রচার! মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে এসইউসিআই কমিউনিস্ট দলের প্রার্থী হিতেন বর্মণ-এর সমর্থনে মেখলিগঞ্জ বাসস্ট্যান্ডে নির্বাচনী সভা করল দলের লোকাল কমিটি। সভায় প্রধান বক্তা ছিলেন সংগঠক দিলীপ বর্মন। উপস্থিত ছিলেন মলিন সিংহ সরকার, রঞ্জিত কুমার রায়-সহ অন্য নেতারা। বক্তারা তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে টর্চ লাইট প্রতীকে ভোট দিয়ে হিতেন বর্মণ-কে জয়ী করার আহ্বান জানান। দিলীপ বর্মন অভিযোগ করেন, বিরোধী ভোটারদের নাম বাদ দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা চলছে। এর বিরুদ্ধে গণআন্দোলনে সামিল হওয়ার ডাক দেন তিনি।
Tapas Roy
মেখলিগঞ্জে এসইউসিআইর শক্তি প্রদর্শন, হিতেন বর্মণকে জেতাতে জোর প্রচার! মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে এসইউসিআই কমিউনিস্ট দলের প্রার্থী হিতেন বর্মণ-এর সমর্থনে মেখলিগঞ্জ বাসস্ট্যান্ডে নির্বাচনী সভা করল দলের লোকাল কমিটি। সভায় প্রধান বক্তা ছিলেন সংগঠক দিলীপ বর্মন। উপস্থিত ছিলেন মলিন সিংহ সরকার, রঞ্জিত কুমার রায়-সহ অন্য নেতারা। বক্তারা তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে টর্চ লাইট প্রতীকে ভোট দিয়ে হিতেন বর্মণ-কে জয়ী করার আহ্বান জানান। দিলীপ বর্মন অভিযোগ করেন, বিরোধী ভোটারদের নাম বাদ দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা চলছে। এর বিরুদ্ধে গণআন্দোলনে সামিল হওয়ার ডাক দেন তিনি।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- মেখলিগঞ্জ বিধানসভার হলদিবাড়ি শহরের পুরনো বাসস্ট্যান্ডে বুধবার বিজেপির এক যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Bapi Goswami, ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক। তাঁর উপস্থিতিতে হলদিবাড়ি শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী, হলদিবাড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং অর্ঘ্য রায় প্রধানের সহধর্মিনী Purabi Ray Pradhan তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। দলীয় পতাকা তুলে দিয়ে তাঁকে স্বাগত জানান বিজেপি নেতৃত্ব। এই যোগদানকে ঘিরে হলদিবাড়ির রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।1
- মেখলিগঞ্জবাসীকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানালেন পরেশ চন্দ্র অধিকারী। Khabar Haldibari খবর হলদিবাড়ি1
- Post by Utpal Roy MNG1
- ধুপগুড়ি শহরের বুকে রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ছিড়ে ফেলার অভিযোগ ঘিরে উত্তেজনা দেখা দিলো। অভিযোগ, বুধবার গভীর রাতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ধুপগুড়ি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের ১৯৬ নম্বর বুথ এলাকায় গিয়ে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ছিড়ে ফেলার পাশাপাশি বামেদের দলীয় পতাকা খুলে ফেলে। ঘটনা সিসি ফুটেজে পরিষ্কার দেখা যায় , কোন এক ব্যক্তি তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা গুলি খুলে ছিড়ে রাস্তায় ফেলে দিচ্ছে। বাদ যায়নি বামেদের লাল পতাকা। বামেদের লাল পতাকা গুলিও খুলে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ধুপগুড়ি প্রশাসনকে অভিযোগ জানানো হয়েছে বলে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা দেবদুলাল ঘোষ বলেন। দেবদুলাল ঘোষ আরো বলেন, একটি দলের রাজনৈতিক পতাকা বাদ দিয়ে মূলত তৃণমূল কংগ্রেসের পতাকা গুলিকে চিহ্নিত করে খুঁলে ছিড়ে ফেলে দেওয়ার পাশাপাশি বামেদের লাল পতাকাও খুঁলে ফেলে দেয়। এলাকায় রাজনৈতিক অশান্তি বাড়ানোর উদ্দেশ্যেই এই কাজ কোন রাজনৈতিক দল করেছে। বিষয়টি তারা নির্বাচন কমিশনে জানানোর পাশাপাশি ধুপগুড়ি থানাতেও জানিয়েছেন বলে তিনি জানান।1
- ১৫ SC Dhupguri Khatti Mari Garkhuta Koloni গত কয়েক বছর ধরে রাস্তা পটিছুটি দিয়ে আসছেন কিন্তু আজ ২০ বছর পেরিয়ে গেল কোনো সুযোগ সুবিধা পাওয়া যায়নি এবারে আমার এটি আশা রাখছি দয়াকরে sobar কাছে পাঠানোর সুযোগ করে দিবেন আমদের B J P নরেশ রায় আমন্ত্রণ জানাই আবার jay shree ram ♈🚩1
- রাজবংশীদের নিয়ে ঠিকাদারি শুরু করেছে নির্মল রায় ! বিস্ফোরক অভিযোগ ধূপগুড়ির কেএসডিসির প্রার্থীর।রাজবংশীদের নিয়ে ঠিকাদারি শুরু করেছে নির্মল রায় ! বিস্ফোরক অভিযোগ ধূপগুড়ির কেএসডিসির প্রার্থীর।1
- ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রামমোহন রায়কে সমর্থন জানালেন বাগজান বিএস একাডেমী! প্রার্থীর হয়ে প্রচারে নামবেন তারা। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই সমর্থন কতটা প্রভাব পড়বে সেটাই দেখার1
- আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারসূচিকে সামনে রেখে বুধবার মেখলিগঞ্জ বিধানসভা নির্বাচনী কার্যালয়ে দলীয় নেতৃত্বদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী কয়েক দিনের গুরুত্বপূর্ণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী ১৭ এপ্রিল হলদিবাড়ি এলাকায় রোড শো, ১৮ এপ্রিল জামালদহ অঞ্চলে জনসভা এবং ২০ এপ্রিল মেখলিগঞ্জ শহরের বোর্ডিং ময়দানে বড় জনসভা হবে। কর্মসূচিগুলিতে ব্যাপক জনসমাগম নিশ্চিত করতে সাংগঠনিক দায়িত্ব বণ্টন, প্রচার কৌশল ও বিভিন্ন প্রস্তুতি নিয়ে আলোচনা করেন উপস্থিত নেতৃত্বরা।1