logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

নির্বাচন উৎসব ২০২৬ প্রথমবারের মতো বুথে ভোট দিয়ে আনন্দিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মী ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় আজ মুর্শিদাবাদ জেলার ফারাক্কায় ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ৫৫-ফারাক্কা বিধানসভা কেন্দ্রের ৪৫ নম্বর বুথে এক বিশেষ দৃশ্য দেখা গেল। দীর্ঘদিন সরকারি চাকরিতে কর্মরত থাকার কারণে বাণী সাহা চক্রবর্তী এতদিন প্রতিটি নির্বাচনে 'পোস্টাল ব্যালট'-এর মাধ্যমে নিজের ভোটাধিকার প্রয়োগ করতেন। তবে অবসর গ্রহণের পর এই প্রথমবার তিনি সরাসরি ভোটকেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন। ভোট দেওয়ার পর নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বাণী সাহা চক্রবর্তী জানান "আমি আগে সরকারি চাকরিতে ছিলাম, তাই সবসময় পোস্টাল ব্যালটেই ভোট দিয়েছি। এই প্রথমবার সরাসরি বুথে এসে লাইনে দাঁড়িয়ে ভোট দিলাম। আমার খুব ভালো লাগছে, আমি অত্যন্ত আনন্দিত।" নির্বাচনী ব্যবস্থা এবং প্রশাসনের তৎপরতায় সন্তোষ প্রকাশ করে তিনি আরও বলেন যে, সকাল থেকে লাইনে কোনো বিশৃঙ্খলা ছিল না। দীর্ঘ আধ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকলেও ভোটদানের প্রক্রিয়া অত্যন্ত মসৃণ এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের এই সুষ্ঠু ব্যবস্থাপনায় তিনি খুশি।

2 hrs ago
user_Avijit Mondal
Avijit Mondal
সাংবাদিক ফারাক্কা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•

More news from West Bengal and nearby areas
  • বালুরঘাটের কামারপাড়ার প্রায় ৫০ জন নতুন ভোটার যুবক বিজেপিতে যোগ দিলেন
    1
    বালুরঘাটের কামারপাড়ার প্রায় ৫০ জন নতুন ভোটার যুবক বিজেপিতে যোগ দিলেন
    user_Uttarbanganewslive Facebook
    Uttarbanganewslive Facebook
    Photographer Maldah (Old), West Bengal•
    21 hrs ago
  • একদিকে DCRC-এ ভোট কর্মীদের ব্যবস্তা অন্যদিকে এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। ডোমকলে ভোটের আগে বিভিন্ন এলাকায় চলল কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। রাত পোহালেই ভোট। একদিকে ডোমকল এসডিও অফিস থেকে ভোট কেন্দ্রে রয়না দিয়েছেন ভোট কর্মীরা। অন্যদিকে ভোটারদের নিরাপত্তা নিয়ে আশ্রত্ব করতে পথে নেমেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। ভোট মানেই ডোমকলে অশান্তির খবর আসে। তবে এবার সেই ডোমকলে ভোট শান্তিপুর্ণ করতে ময়দানে নেমেছে কেন্দ্রীয় বাহিনী।
    1
    একদিকে DCRC-এ ভোট কর্মীদের ব্যবস্তা অন্যদিকে এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। ডোমকলে ভোটের আগে বিভিন্ন এলাকায় চলল কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। রাত পোহালেই ভোট। একদিকে ডোমকল এসডিও অফিস থেকে ভোট কেন্দ্রে রয়না দিয়েছেন ভোট কর্মীরা। অন্যদিকে ভোটারদের নিরাপত্তা নিয়ে আশ্রত্ব করতে পথে নেমেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। ভোট মানেই ডোমকলে অশান্তির খবর আসে। তবে এবার সেই ডোমকলে ভোট শান্তিপুর্ণ করতে ময়দানে নেমেছে কেন্দ্রীয় বাহিনী।
    user_Chiranjit ghosh
    Chiranjit ghosh
    Newsagent বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    21 hrs ago
  • নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ২২ এপ্রিল: ২২শে এপ্রিল বুধবার বালুরঘাটে ভি.আই. লেনিনের জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন কর্মসূচি পালন করল ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) দক্ষিণ দিনাজপুর জেলা কমিটি। এদিন সকালে জেলা কার্যালয় যামিনী মজুমদার ভবনে দলীয় পতাকা উত্তোলন করেন জেলা সম্পাদক নন্দলাল হাজরা। এরপর লেনিনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কল্যাণ দাস, জেলা কমিটির সদস্য পরিমল সরকার, অনিমেষ চক্রবর্তী, পর্ণা সেন-সহ অন্যান্য নেতা-কর্মীরা। জেলা সম্পাদক নন্দলাল হাজরা বলেন, “মেহনতি মানুষের মুক্তির দিশারী লেনিনের শিক্ষা আজও প্রাসঙ্গিক। শোষণমুক্ত সমাজ গড়ার লড়াইয়ে তাঁর আদর্শ আমাদের পথ দেখায়।” জেলা নেতৃত্ব জানান, জেলা কার্যালয়ের পাশাপাশি সমস্ত এরিয়া কমিটির পার্টি অফিস এবং শ্রমিক অফিসেও রক্তপতাকা উত্তোলন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভাগুলিতে লেনিনের জীবন, রুশ বিপ্লবের তাৎপর্য ও বর্তমান সময়ে তার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা হয়।
    3
    নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ২২ এপ্রিল: ২২শে এপ্রিল বুধবার বালুরঘাটে ভি.আই. লেনিনের জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন কর্মসূচি পালন করল ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) দক্ষিণ দিনাজপুর জেলা কমিটি।
এদিন সকালে জেলা কার্যালয় যামিনী মজুমদার ভবনে দলীয় পতাকা উত্তোলন করেন জেলা সম্পাদক নন্দলাল হাজরা। এরপর লেনিনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কল্যাণ দাস, জেলা কমিটির সদস্য পরিমল সরকার, অনিমেষ চক্রবর্তী, পর্ণা সেন-সহ অন্যান্য নেতা-কর্মীরা।
জেলা সম্পাদক নন্দলাল হাজরা বলেন, “মেহনতি মানুষের মুক্তির দিশারী লেনিনের শিক্ষা আজও প্রাসঙ্গিক। শোষণমুক্ত সমাজ গড়ার লড়াইয়ে তাঁর আদর্শ আমাদের পথ দেখায়।”
জেলা নেতৃত্ব জানান, জেলা কার্যালয়ের পাশাপাশি সমস্ত এরিয়া কমিটির পার্টি অফিস এবং শ্রমিক অফিসেও রক্তপতাকা উত্তোলন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভাগুলিতে লেনিনের জীবন, রুশ বিপ্লবের তাৎপর্য ও বর্তমান সময়ে তার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা হয়।
    user_Jaydip Maitra
    Jaydip Maitra
    সাংবাদিক বানসিহারি, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ•
    23 hrs ago
  • নওদা বিধানসভার শিবনগর এলাকায় রাস্তার উপর বোমাবাজি। হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টির আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ আবু তাহের খান। বোমাবাজির ঘটনায় এক মহিলা আহত হয়েছেন বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে 50 মিটারের মধ্যেই শিবনগর প্রাথমিক বিদ্যালয় ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। সেই ভোটগ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীও রয়েছে। রাত্রের অন্ধকারে এলাকার মানুষকে আতঙ্কিত করার জন্য বোমবাজি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ। ঘটনাস্থলে নওদা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছে তীব্র প্রতিবাদ করেছেন তৃণমূল সাংসদ আবু তাহের খান। ঘটনার কিছুটা দূরেই ছিলেন নওদা বিধানসভা তৃণমূল প্রার্থী সাহিনা মমতাজ খান। তবে তিনি অক্ষত রয়েছেন। উল্লেখ্য, গতকাল ওই শিবনগর এলাকায় হুমায়ুন কবিরের লোকজন দুজন তৃণমূল কর্মীকে ব্যাপক মারধর করেছিল বলে অভিযোগ উঠেছিল। সেই এলাকাতেই আজ রাত্রে বোমাবাজির ঘটনা ঘটেছে।
    3
    নওদা বিধানসভার শিবনগর এলাকায় রাস্তার উপর বোমাবাজি। হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টির আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ আবু তাহের খান। বোমাবাজির ঘটনায় এক মহিলা আহত হয়েছেন বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে 50 মিটারের মধ্যেই শিবনগর প্রাথমিক বিদ্যালয় ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। সেই ভোটগ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীও রয়েছে। রাত্রের অন্ধকারে এলাকার মানুষকে আতঙ্কিত করার জন্য বোমবাজি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ। ঘটনাস্থলে নওদা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছে তীব্র প্রতিবাদ করেছেন তৃণমূল সাংসদ আবু তাহের খান। ঘটনার কিছুটা দূরেই ছিলেন নওদা বিধানসভা তৃণমূল প্রার্থী সাহিনা মমতাজ খান। তবে তিনি অক্ষত রয়েছেন। উল্লেখ্য, গতকাল ওই শিবনগর এলাকায় হুমায়ুন কবিরের লোকজন দুজন তৃণমূল কর্মীকে ব্যাপক মারধর করেছিল বলে অভিযোগ উঠেছিল। সেই এলাকাতেই আজ রাত্রে বোমাবাজির ঘটনা ঘটেছে।
    user_Bangla News
    Bangla News
    Newsagent হরিহরপাড়া, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    4 hrs ago

    user_Maminul Islam
    Maminul Islam
    Newsagent হরিহরপাড়া, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    11 hrs ago
  • খড়গ্রামবাসীর উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসের দায়বদ্ধতা ও প্রতিজ্ঞা স্তম্ভ।। খড়গ্রাম বিধানসভার নির্বাচনী প্রচারের মাঝে জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি ও সাংসদ জনাব খলিলুর রহমান সাহেবের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের বার্তা।।
    1
    খড়গ্রামবাসীর উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসের দায়বদ্ধতা ও প্রতিজ্ঞা স্তম্ভ।। 
খড়গ্রাম বিধানসভার নির্বাচনী প্রচারের মাঝে জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি ও সাংসদ জনাব খলিলুর রহমান সাহেবের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের বার্তা।।
    user_রাজেন্দ্র নাথ দত্ত
    রাজেন্দ্র নাথ দত্ত
    কান্দি, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    19 hrs ago
  • ফারাক্কা বিধানসভার উপনির্বাচনে ভোট চলাকালীন বিভিন্ন বুথ পরিদর্শন করলেন জাতীয় কংগ্রেসের প্রার্থী মোতাব শেখ। বুথে বুথে ঘুরে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা দেখে তিনি জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান "আমি বিভিন্ন বুথে ঘুরে যা দেখলাম, তাতে আমাদের ফলের বিষয়ে আমি আশাতীত। মানুষের মধ্যে যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করছি, তা অভাবনীয়। মিছিল-মিটিংয়ে যে জনজোয়ার আমরা দেখেছিলাম, ভোটের লাইনেও সেই একই ছবি ধরা পড়ছে। মানুষ যেভাবে ভালোবাসা প্রকাশ করছেন, তাতে আমি অভিভূত।"
    1
    ফারাক্কা বিধানসভার উপনির্বাচনে ভোট চলাকালীন বিভিন্ন বুথ পরিদর্শন করলেন জাতীয় কংগ্রেসের প্রার্থী মোতাব শেখ। বুথে বুথে ঘুরে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা দেখে তিনি জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান
"আমি বিভিন্ন বুথে ঘুরে যা দেখলাম, তাতে আমাদের ফলের বিষয়ে আমি আশাতীত। মানুষের মধ্যে যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করছি, তা অভাবনীয়। মিছিল-মিটিংয়ে যে জনজোয়ার আমরা দেখেছিলাম, ভোটের লাইনেও সেই একই ছবি ধরা পড়ছে। মানুষ যেভাবে ভালোবাসা প্রকাশ করছেন, তাতে আমি অভিভূত।"
    user_Avijit Mondal
    Avijit Mondal
    সাংবাদিক ফারাক্কা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    2 hrs ago
  • ভোটের আগেই সিপিআইএম তৃণমূল কংগ্রেসের সংঘর্ষে দুই পক্ষের আহত তিন। তারমধ্যে সিপিআইএমের একজন আশাঙ্ক জনক। ডোমকল ব্লকের রায়পুর অঞ্চলের সর্দারপাড়ায় সিপিআইএম ও তৃণমূলের সংঘর্ষে গুরুতর আহত হয় তিনজন। তাদের মধ্যে সিপিএমের একজন আশঙ্কাজনক। জানা যায় এদিন রাতে তর্ক বিতর্ক করতে করতে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য
    4
    ভোটের আগেই সিপিআইএম তৃণমূল কংগ্রেসের সংঘর্ষে দুই পক্ষের আহত তিন। তারমধ্যে সিপিআইএমের একজন আশাঙ্ক জনক।
ডোমকল ব্লকের রায়পুর অঞ্চলের সর্দারপাড়ায় সিপিআইএম ও তৃণমূলের সংঘর্ষে গুরুতর আহত হয় তিনজন। তাদের মধ্যে সিপিএমের একজন আশঙ্কাজনক। জানা যায় এদিন রাতে তর্ক বিতর্ক করতে করতে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য
    user_Bangla News
    Bangla News
    Newsagent হরিহরপাড়া, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    5 hrs ago
  • ভোটের আগের রাতে ডোমকলে সিপিআইএম-তৃণমূল সংঘর্ষ, আহত ৩—একজনের অবস্থা আশঙ্কাজনক রাত পোহালেই বিধানসভা নির্বাচন। তার আগেই সিপিআইএম তৃণমূল কংগ্রেসের সংঘর্ষে দুই পক্ষের আহত তিন। তারমধ্যে সিপিআইএমের একজন আশাঙ্ক জনক। ডোমকল ব্লকের রায়পুর অঞ্চলের সর্দারপাড়ায় সিপিআইএম ও তৃণমূলের সংঘর্ষে গুরুতর আহত হয় তিনজন। তাদের মধ্যে সিপিএমের একজন আশঙ্কাজনক। জানা যায় এদিন রাতে তর্ক বিতর্ক করতে করতে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য
    1
    ভোটের আগের রাতে ডোমকলে সিপিআইএম-তৃণমূল সংঘর্ষ, আহত ৩—একজনের অবস্থা আশঙ্কাজনক
রাত পোহালেই বিধানসভা নির্বাচন। তার আগেই সিপিআইএম তৃণমূল কংগ্রেসের সংঘর্ষে দুই পক্ষের আহত তিন। তারমধ্যে সিপিআইএমের একজন আশাঙ্ক জনক।
ডোমকল ব্লকের রায়পুর অঞ্চলের সর্দারপাড়ায় সিপিআইএম ও তৃণমূলের সংঘর্ষে গুরুতর আহত হয় তিনজন। তাদের মধ্যে সিপিএমের একজন আশঙ্কাজনক। জানা যায় এদিন রাতে তর্ক বিতর্ক করতে করতে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য
    user_Maminul Islam
    Maminul Islam
    Newsagent হরিহরপাড়া, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    12 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.