উত্তর জেলায় বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক, উপস্থিত প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়। আসন্ন পঞ্চায়েত, পুর পরিষদ এবং ২০২৮ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর ত্রিপুরা জেলায় বিজেপির এক বিশেষ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়। জেলা সফরের শুরুতে তিনি ধর্মনগর কালীবাড়িতে পুজো দেন। পরে দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে জেলা ও মণ্ডল স্তরের পদাধিকারীদের সঙ্গে সাংগঠনিক বিষয়, নির্বাচনী প্রস্তুতি এবং দলকে আরও শক্তিশালী করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রদেশ সভাপতির দায়িত্ব গ্রহণের পর উত্তর ত্রিপুরা জেলায় এটি তাঁর প্রথম সাংগঠনিক সফর। বৈঠকে জেলার বিভিন্ন বিধায়ক, দলের সাধারণ সম্পাদক, জেলা ও মণ্ডল স্তরের পদাধিকারীসহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। সভায় জেলা ও মণ্ডলভিত্তিক সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক দেবরায় বলেন, বিজেপির লক্ষ্য শুধু নির্বাচনে জয়লাভ নয়, মানুষের সেবার মাধ্যমে তৃণমূল স্তরে সংগঠনকে আরও সুসংহত করা। আসন্ন পঞ্চায়েত, পুর নির্বাচন এবং ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে সাফল্য নিশ্চিত করতে দল এখন থেকেই সাংগঠনিক প্রস্তুতি জোরদার করছে। তিনি রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে দাবি করেন, সাধারণ মানুষের আস্থা ও সমর্থন বিজেপির প্রতিই রয়েছে। জানা গেছে, প্রদেশ সভাপতি শনিবার উত্তর ত্রিপুরা জেলায় রাত্রিযাপন করবেন এবং রবিবার সকালে আগরতলার উদ্দেশ্যে রওনা দেবেন।
উত্তর জেলায় বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক, উপস্থিত প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়। আসন্ন পঞ্চায়েত, পুর পরিষদ এবং ২০২৮ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর ত্রিপুরা জেলায় বিজেপির এক বিশেষ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়। জেলা সফরের শুরুতে
তিনি ধর্মনগর কালীবাড়িতে পুজো দেন। পরে দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে জেলা ও মণ্ডল স্তরের পদাধিকারীদের সঙ্গে সাংগঠনিক বিষয়, নির্বাচনী প্রস্তুতি এবং দলকে আরও শক্তিশালী করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রদেশ সভাপতির দায়িত্ব গ্রহণের পর উত্তর ত্রিপুরা জেলায় এটি তাঁর প্রথম সাংগঠনিক সফর। বৈঠকে জেলার বিভিন্ন বিধায়ক, দলের সাধারণ সম্পাদক,
জেলা ও মণ্ডল স্তরের পদাধিকারীসহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। সভায় জেলা ও মণ্ডলভিত্তিক সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক দেবরায় বলেন, বিজেপির লক্ষ্য শুধু নির্বাচনে জয়লাভ নয়, মানুষের সেবার মাধ্যমে তৃণমূল স্তরে সংগঠনকে আরও সুসংহত করা। আসন্ন পঞ্চায়েত, পুর নির্বাচন এবং
২০২৮ সালের বিধানসভা নির্বাচনে সাফল্য নিশ্চিত করতে দল এখন থেকেই সাংগঠনিক প্রস্তুতি জোরদার করছে। তিনি রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে দাবি করেন, সাধারণ মানুষের আস্থা ও সমর্থন বিজেপির প্রতিই রয়েছে। জানা গেছে, প্রদেশ সভাপতি শনিবার উত্তর ত্রিপুরা জেলায় রাত্রিযাপন করবেন এবং রবিবার সকালে আগরতলার উদ্দেশ্যে রওনা দেবেন।
- ফটিকরায় হাসপাতালের সামনে স্যালাইন হাতে অভিনব আন্দোলন রোগীদের। ফটিকরায় হাসপাতালের চিকিৎসক ডক্টর মৃন্ময় চাকমার বদলির প্রতিবাদে ত্রিপুরার ঊনকোটি জেলার ফটিকরায় হাসপাতালের সামনে স্যালাইন হাতে রাস্তায় নেমে আন্দোলনে রোগীরা। আন্দোলনে শামিল এলাকাবাসীরাও।1
- Post by Ripon sk1
- *আগরতলা-খোয়াই পথে সাংবাদিক পঙ্কজ আচার্যের গুরুত্বপূর্ণ নথিসহ মোবাইল হারিয়ে গেল, এসপি অফিসের সাইবার সেলের দাড়স্থ।4
- সমাজসেবার মুখোশে বিতর্ক, নাকি সাজানো অভিযোগ? তেলিয়ামুড়ায় সাংবাদিকের লিখিত নালিশ ঘিরে চাঞ্চল্য! সমাজসেবার মুখোশে বিতর্ক, নাকি সাজানো অভিযোগ? তেলিয়ামুড়ায় সাংবাদিকের লিখিত নালিশ ঘিরে চাঞ্চল্য! সামাজিক মাধ্যমে মানহানি, অপপ্রচার, ভয়ভীতি প্রদর্শন ও অর্থ দাবির অভিযোগে থানার দ্বারস্থ সাংবাদিক রাহুল পাল। অন্যদিকে, অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযোগের সত্যতা তদন্ত ও আদালতের আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে। #তেলিয়ামুড়া #রাহুলপাল #সাংবাদিক #অভিযোগ #মানহানি #অপপ্রচার #TripuraNews #BreakingNews #CrimeNews #PoliceInvestigation #NewsUpdate #LegalProcess #Tripura1
- উদয়পুর রমেশ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্মিত নার্সারি বিভাগের উদ্বোধন অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে সাফল্যের সঙ্গে সম্পন্ন শনিবার উদয়পুর রমেশ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্মিত নার্সারি বিভাগের উদ্বোধন অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণ জুড়ে ছিল উৎসবের আবহ—রঙিন সাজসজ্জা, শিশুদের কোলাহল এবং শিক্ষামূলক উপকরণে সজ্জিত পরিবেশ অনুষ্ঠানকে করে তোলে আরও আকর্ষণীয়। অনুষ্ঠানের সূচনায় ফিতা কেটে নার্সারি বিভাগের শুভ উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভা অধ্যক্ষ রামপদ জমাতিয়া।1
- ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে বিজেপি দলের এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে বিজেপি দলের এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়1
- এবার মনশ্রী চৌধুরীর পাশে কল্যাণপুরের বিধায়ক পিনাকী দাস চৌধুরী এবার মনশ্রী চৌধুরীর পাশে বিধায়ক পিনাকী দাস চৌধুরী1
- গাড়ির ভাঙ্গাটুটা বিক্রির গোদামে ভয়াবহ আগুন পুড়ে ক্ষতি প্রায় লক্ষাদিক টাকার জিনিস। ধর্মনগর দমকল বিভাগের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। গাড়ির ভাঙ্গাটুটা বিক্রির গোদামে ভয়াবহ আগুন পুড়ে ক্ষতি প্রায় লক্ষাদিক টাকার জিনিস। ধর্মনগর দমকল বিভাগের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।1