বারুইপুরে কিশোরী খুন ও ধর্ষণ কান্ডে এনকাউন্টারের ঘটনায় পূর্নাঙ্গ রিপোর্ট চাইলো হাইকোর্ট মোল্লা জসিমউদ্দিন, বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে কিশোরীকে খুন ও ধর্ষণ কাণ্ডে এনকাউন্টারের ঘটনায় পুলিশের কাছ থেকে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। কেন গভীর রাতে অভিযুক্তকে ঘটনার পুনর্নির্মাণের জন্য নিয়ে যাওয়া হয়েছিল? সেখানে ঠিক কী কী ঘটেছিল? পুলিশকে তা বিস্তারিত জানিয়ে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে রাজ্যের উচ্চ আদালত। এদিন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানায়, -'জেলা পুলিশকে ঘটনার বিস্তারিত রিপোর্ট হলফনামা আকারে জমা দিতে হবে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৮ অগস্ট। তার আগেই হলফনামা আকারে রিপোর্ট জমা দিতে হবে বারুইপুর জেলা পুলিশকে।'বারুইপুরে কিশোরীকে খুন ও ধর্ষণ কাণ্ডে এখন তদন্ত করছে সিআইডি। এই ঘটনায় চার জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁদের মধ্যে অন্যতম প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের এনকাউন্টারে নিহত হন। গ্রেফতারির কয়েক দিনের মধ্যে গভীর রাতে প্রভাসকে ঘটনাস্থলে পুনর্নির্মাণের জন্য নিয়ে গিয়েছিলেন এই মামলার তৎকালীন সিটের আধিকারিকরা। অভিযোগ, পুলিশের হাত থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালান প্রভাস। পালানোর চেষ্টা করেন। তখনই পুলিশের পাল্টা গুলিতে তাঁর মৃত্যু হয়। সেই বিষয়েই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন এক আইনজীবী। তারই শুনানি ছিল এদিন।মামলাকারীর দাবি, এনকাউন্টারের যে কারণ পুলিশ দেখিয়েছে, তা মনগড়া। অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে যাওয়ার সময় পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত ছিল না। এমন সময়ে তাঁকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল যে, তাতে সন্দেহ আরও জোরালো হয়েছে। যদিও পুলিশ সেই সমস্ত দাবি খারিজ করে দিয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে জনস্বার্থ মামলা দায়ের করেন শিলাদিত্য রক্ষিত। তাঁর পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে দাবি করেন, গ্রেফতার হওয়ার পর অভিযুক্তকে ঘটনাস্থলে পুনর্নির্মাণের জন্য নিয়ে যাওয়ার সময় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল না। তাঁর দাবি, নিরাপত্তা সঠিক থাকলে অভিযুক্ত পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিতে পারত না। পুলিশের এই দাবি বিশ্বাসযোগ্য নয় বলেও আদালতে প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে ঘটনার বিচার বিভাগীয় তদন্তের আবেদনও জানান।অপরদিকে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদ্বীপ মজুমদার আদালতে জানান, -'৭ তারিখ গভীর রাত এবং ৮ তারিখ ভোরে ঘটনাস্থলে পুনর্নির্মাণ চলাকালীন অভিযুক্ত প্রভাস মণ্ডল আচমকাই এক পুলিশকর্মীর সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। তাতে অভিযুক্ত গুরুতর জখম হন। পরে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।'রাজ্যের দাবি, এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। তদন্তভার বর্তমানে সিআইডির হাতে রয়েছে। পাশাপাশি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আইন মেনেই সুরতহাল-সহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলেও আদালতকে জানানো হয়েছে।উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জানায়, ঘটনাটির প্রকৃত পরিস্থিতি জানতে জেলা পুলিশের বিস্তারিত হলফনামা অপরিহার্য। সেই কারণেই রিপোর্ট তলব করা হয়েছে। আগামী ১৮ অগস্ট আদালতে ওই রিপোর্ট পেশ হওয়ার পর মামলার পরবর্তী শুনানি হবে।

- ১ আগষ্ট থেকে শুরু জনগননা, সহযোগিতার আহ্বান জেলাশাসকেরঃ সুজিত দত্ত, বর্ধমান, ৩১ আগষ্টঃ ১ আগষ্ট অর্থাৎ শনিবার থেকে এই রাজ্যে শুরু হচ্ছে জনগননা। শনিবার টাউন হলে এই জনগননা কর্মসূচির সূচনা হবে। দুপুর ১২ টা নাগাদ হবে এই উদ্বোধনী অনুষ্ঠান। এ বিষয়ে পূর্ব বর্ধমানের জেলাশাসক শ্বেতা আগরওয়াল (আই এ এস) সকলকে একটি ভিডিও বার্তা দিয়েছেন।1
- দীর্ঘ প্রায় দুই দশক পর কলকাতার মাটিতে পা রাখলেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন1
- রাজ্য সরকারের নির্দেশে রানাঘাট জেলা পুলিশের উদ্যোগে ফুলিয়ায় আয়োজন করা হল একটি বিশেষ পথনাটিকা। *ফুলিয়ায়, পুলিশের উদ্যোগে সরদার বল্লভ ভাই প্যাটেলের জন্মজয়ন্তী উপলক্ষে সচেতনতার বার্তা* রাজ্য সরকারের নির্দেশে রানাঘাট জেলা পুলিশের উদ্যোগে ফুলিয়ায় আয়োজন করা হল একটি বিশেষ পথনাটিকা। সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে এই সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর থানার পুলিশ আধিকারিক এবং ফুলিয়া পুলিশ ক্যাম্পের পুলিশ কর্মীরা। ফুলিয়া রঙ্গমঞ্চে অনুষ্ঠিত এই পথনাটিকায় স্থানীয় স্কুলের পড়ুয়ারা অংশগ্রহণ করে। তাদের অভিনয়ের মাধ্যমে সমাজের প্রতি দায়িত্ববোধ, ঐক্য, শৃঙ্খলা ও সচেতনতার বার্তা তুলে ধরা হয়। পুলিশ সূত্রে জানা যায় শান্তিপুর থানার উদ্যোগে ও ফুলিয়া পুলিশ ক্যাম্পের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমগ্র অনুষ্ঠানের পরিচালনার দায়িত্বে ছিল ফুলিয়া পুলিশ ক্যাম্পের পুলিশ প্রশাসন। অনুষ্ঠানটি ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা যায়। পথচলতি মানুষ থেকে শুরু করে এলাকার বিভিন্ন স্তরের বাসিন্দারা উপস্থিত থেকে পড়ুয়াদের অভিনয় উপভোগ করেন এবং তাদের উৎসাহিত করেন। পুলিশ প্রশাসনের এই উদ্যোগে সাংস্কৃতিক পরিবেশের পাশাপাশি সামাজিক সচেতনতার বার্তাও ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে মূল্যবোধ ও সমাজের প্রতি দায়িত্ব সম্পর্কে আরও সচেতন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।2
- ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ! শান্তিপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ইস্তফাপত্র জমা, কী জানালেন হরিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান বীরেন মাহাতো? শুনুন #Shantipur ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ! শান্তিপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ইস্তফাপত্র জমা, কী জানালেন হরিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান বীরেন মাহাতো? শুনুন #Shantipur #HaripurGramPanchayat #BirenMahato #Resignation #BlockDevelopmentOfficer #NadiaNews #WestBengal #BreakingNews #LocalNews #BanglaNews #FacebookReels #ViralNews #UpdateNews1
- অনৈতিক শিক্ষক বদলীর প্রতিবাদে ডি আই অফিস ঘেরাও, এবিআরএসএম-এর বিক্ষোভ। অনৈতিক ভাবে স্কুল শিক্ষকদের বদলীর বিরুদ্ধে ডি আই অফিস ঘেরাও করে বিক্ষোভ আন্দোলন এ বি আর এস এম এর। শুক্রবার দুপুরে বহরমপুর ডি আই অফিসে এ বি আর এস এম এর সদস্যরা বিক্ষোভ দেখিয়ে ডি আই অফিস বন্ধ করে তাঁদের সংগঠনের পতাকা অফিসের গেটে লাগিয়ে দেয়। তাঁদের বক্তব্য এখানকার ডি আই অনৈতিক ভাবে ২৩ জন শিক্ষকে বদলি করেছে। অবিলম্বে এই বদলি প্রত্যাহার করতে হবে।1
- যদি বিক্রি হতাম তাহলে এখানে থাকতাম না - বিধায়ক মানব গুহ যদি বিক্রি হতাম তাহলে এখানে থাকতাম না - বিধায়ক মানব গুহ1
- দেশবিরোধী শক্তির বিরুদ্ধে মিছিলের ডাক - রাণাঘাট উত্তর পশ্চিম শহর মন্ডল -৬।। On Friday, July 31, 2026, a nationalist procession was organized by the Ranaghat North-West Mandal-6 unit of the BJP to protest against the rising influence of anti-national forces and acts of treason committed under the guise of movements; the procession proceeded from Rathtala Bus Stand, passing through Mahaprabhupara and North Nasra, and concluded at Banisangha Maidan—here are some glimpses of the event.3
- শান্তিপুর পৌর ক্লিনিকে একাধিক স্বাস্থ্য পরিষেবার যন্ত্র বিকল! কী জানালেন পৌরপতি সুব্রত ঘোষ? #Hashtags: #শান্তিপুর #Shantipur #পৌরক্লিনিক #স্বাস্থ্যপরিষেবা #সুব্রত_ঘোষ #Nadia #WestBengal #BreakingNews #LocalNews #Municipality #HealthCare #FacebookReels #ViralReels #NewsUpdate #বাংলাখবর শান্তিপুর পৌর ক্লিনিকে একাধিক স্বাস্থ্য পরিষেবার যন্ত্র বিকল! কী জানালেন পৌরপতি সুব্রত ঘোষ? #Hashtags: #শান্তিপুর #Shantipur #পৌরক্লিনিক #স্বাস্থ্যপরিষেবা #সুব্রত_ঘোষ #Nadia #WestBengal #BreakingNews #LocalNews #Municipality #HealthCare #FacebookReels #ViralReels #NewsUpdate #বাংলাখবর1