বুথের বিএলওর নামই উধাও! ভোটার তালিকা নিয়ে ফাঁসিদেওয়ায় বিক্ষোভ! বিচারাধীন থাকার পর এবার ডিলিট হলেন বিএলওর নাম। ফাঁসিদেওয়ার বুধাঁরুগাও, ২৭/২১৯ এই বুথে মোট ভোটার ছিল ৮৯২জন। প্রথম পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হতেই ৩৪৪জন ভোটারদের বিচারাধীন অবস্থায় নাম থাকে। আর সম্প্রতি দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হতেই বাদ পড়ল ৩২২জন ভোটার। মাত্র ২২জন ভোটারদের নাম তালিকায় যুক্ত হল। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বুথের বিএলও নাম বাদ পড়েছে। নাম বাদ পড়তেই এদিন এলাকায় টায়ার জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করেন বাদ পড়া ভোটাররা। নাম উঠলেই বুথে ভোট হবে, অন্যথায় ভোট বন্ধ হুঁশিয়ারি দিয়ে ক্ষোভ ভোটারদের। অভিযোগ, বেছে বেছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের টার্গেট করেছে নির্বাচন কমিশন। ২০০২ ভোটার তালিকায় নাম থাকার পরেও পুরানো নথিপত্র দিয়েও নাম বাদ করেছে নির্বাচন কমিশন! বিজেপিকে সুবিধা প্রদান করতেই এই কাজ বলে ক্ষোভ প্রকাশ বাদ পড়া ভোটারদের।

- Post by Panitanki Times1
- বিরোধ ভুলে দলে এক সঙ্গে কাজ করার প্রতিজ্ঞা, বিজেপির বিখ্যাত কর্মীদের1
- বীজপুরে প্রচারের ময়দানে বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস, এলাকায় উত্তেজনা1
- Post by DTD News Bangla1
- ভোটের ময়দানে কংগ্রেসের সিনু মুন্ডা। নাগ্রাকাটার জন্য কী প্রতিশ্রুতি দিলেন।1
- Post by Utpal Roy MNG1
- বিধায়ক দেবে দুয়ারে পরিষেবা এই ইস্যুতেই ২৬এর নির্বাচনের ময়দানে তৃণমূল কংগ্রেস। ফাঁসিদেওয়া বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জেতালে এবার দুয়ারে বিধায়কের পরিষেবা প্রদান করা হবে দলীয় কর্মসূচিতে দুয়ারে বিধায়ক ইস্যু নিয়ে ভোট প্রার্থনা করছে তৃণমূল। খড়িবাড়ির পানিট্যাঙ্কিতে এই ইস্যুতে ভোট প্রচারে ঘাসফুল শিবির। বিধানসভার কোর্ডিনেটর কাজল ঘোষের দাবি, বিজেপি বিধায়ক তার কোন কার্যালয় দেখেনি সাধারণ ভোটাররা।এমনকি তিনি ফোন অবধি ধরতেন না। এই জায়গায় দাঁড়িয়ে দুয়ারে রেশন এর মত মুখ্যমন্ত্রীর কর্মসূচি অঙ্গ হিসেবে দুয়ারে বিধায়ক করা হবে। ফাঁসিদেওয়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী রিনা টোপ্পো এক্কাকে জয়ী হলে ফাঁসিদেওয়া ব্লক জুড়ে বিভিন্ন জায়গায় বিধায়ক কার্যালয় হবে। আর এখান থেকেই বিধায়ক সাধারণ ভোটারদের পরিসেবা দেবে। পাল্টা কটাক্ষ বিজেপি প্রার্থী দূর্গা মূর্মূর। তৃণমূলের চোখ কান কিছুই নেই। শুধু ভাঁওতাবাজি করে তারা। মানুষকে ভাওতাবাজি দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে তৃণমূল। ফের এই বিধানসভায় বিজেপি ক্ষমতায় আসবে। আমরা সাধারণ মানুষের সব ধরনের চেষ্টা করেছি। ১৫ বছর তৃণমূল সরকার চালানোর পর তাদের অফিস কোথায়। রিনা টোপ্পো এক্কা পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েও কোন কাজ করেননি। ৪ তারিখ রেজাল্ট তা পরিষ্কার করে দেবে।1
- রাজগঞ্জ বিধানসভার প্রার্থী স্বপ্না বর্মনের হয়ে প্রচারে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে মঞ্চ তৈরি থেকে শুরু করে হেলিপ্যাড তড়িতের চরম ব্যস্ততায় নেতা নেতৃত্বরা1
- Post by Chopra Headline1