logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

বিষ্ণুপুরে মমতার সভামঞ্চে বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগ দিলেন বিজেপি মণ্ডল সহ-সভাপতি আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিষ্ণুপুরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়াল দলবদলের ঘটনায়। আজ বিষ্ণুপুর হাই স্কুল গ্রাউন্ডে মমতা বন্দ্যোপাধ্যায় এর জনসভা মঞ্চ থেকেই বিজেপিতে বড়সড় ভাঙন দেখা গেল। তৃণমূল কংগ্রেস প্রার্থী তন্ময় ঘোষের সমর্থনে আয়োজিত এই জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে ওঠার আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা বিষ্ণুপুর বিজেপির মণ্ডল ওয়ানের সহ-সভাপতি শ্যামল ব্যানার্জি। জেলা তৃণমূল নেতৃত্বের হাত ধরে তাঁর এই যোগদান রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের বিডরা ৪৬ নম্বর বুথ থেকে জয়লাভ করেছিলেন শ্যামল ব্যানার্জি। পরবর্তীতে তিনি বিজেপিতে যোগ দেন এবং সংগঠনের গুরুত্বপূর্ণ পদও পান। তবে তাঁর অভিযোগ, বিজেপিতে থেকে তিনি এলাকার উন্নয়নের কাজে বাধার সম্মুখীন হচ্ছিলেন। শ্যামল ব্যানার্জির কথায়, “এলাকার মানুষ আমাকে উন্নয়নের জন্য ভোট দিয়েছিলেন, কিন্তু বিজেপিতে থেকে সেই কাজ করা সম্ভব হচ্ছিল না। তাই মানুষের স্বার্থে এই সিদ্ধান্ত।” অন্যদিকে, বিজেপির তরফে কটাক্ষ করে দাবি করা হয়েছে, “দলে এসে কোনও ‘কাট মানি’ না পাওয়ায় তিনি বিজেপিতে থাকতে পারেননি, সেই কারণেই তৃণমূলে যোগ দিয়েছেন।” নির্বাচনের মুখে এই দলবদল স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসকে বাড়তি রাজনৈতিক অক্সিজেন জোগাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

1 hr ago
user_Sk tousif
Sk tousif
Local News Reporter Indus, Bankura•
1 hr ago

বিষ্ণুপুরে মমতার সভামঞ্চে বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগ দিলেন বিজেপি মণ্ডল সহ-সভাপতি আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিষ্ণুপুরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়াল দলবদলের ঘটনায়। আজ বিষ্ণুপুর হাই স্কুল গ্রাউন্ডে মমতা বন্দ্যোপাধ্যায় এর জনসভা মঞ্চ থেকেই বিজেপিতে বড়সড় ভাঙন দেখা গেল। তৃণমূল কংগ্রেস প্রার্থী তন্ময় ঘোষের সমর্থনে আয়োজিত এই জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে ওঠার আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা বিষ্ণুপুর বিজেপির মণ্ডল ওয়ানের সহ-সভাপতি শ্যামল ব্যানার্জি। জেলা তৃণমূল নেতৃত্বের হাত ধরে তাঁর এই যোগদান রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের বিডরা ৪৬

নম্বর বুথ থেকে জয়লাভ করেছিলেন শ্যামল ব্যানার্জি। পরবর্তীতে তিনি বিজেপিতে যোগ দেন এবং সংগঠনের গুরুত্বপূর্ণ পদও পান। তবে তাঁর অভিযোগ, বিজেপিতে থেকে তিনি এলাকার উন্নয়নের কাজে বাধার সম্মুখীন হচ্ছিলেন। শ্যামল ব্যানার্জির কথায়, “এলাকার মানুষ আমাকে উন্নয়নের জন্য ভোট দিয়েছিলেন, কিন্তু বিজেপিতে থেকে সেই কাজ করা সম্ভব হচ্ছিল না। তাই মানুষের স্বার্থে এই সিদ্ধান্ত।” অন্যদিকে, বিজেপির তরফে কটাক্ষ করে দাবি করা হয়েছে, “দলে এসে কোনও ‘কাট মানি’ না পাওয়ায় তিনি বিজেপিতে থাকতে পারেননি, সেই কারণেই তৃণমূলে যোগ দিয়েছেন।” নির্বাচনের মুখে এই দলবদল স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসকে বাড়তি রাজনৈতিক অক্সিজেন জোগাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • Post by মুখার্জী নিউজ
    1
    Post by মুখার্জী নিউজ
    user_মুখার্জী নিউজ
    মুখার্জী নিউজ
    Credit reporting agency কোতুলপুর, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • Post by JOYDEB KANRI
    1
    Post by JOYDEB KANRI
    user_JOYDEB KANRI
    JOYDEB KANRI
    কোতুলপুর, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ•
    23 hrs ago
  • জঙ্গলমহল সফরের বেরিয়ে প্রার্থীদের সমর্থনে প্রচারের বিভিন্ন জায়গায় পথসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ চন্দ্র কোনার বড় এলাকায় দলীয় প্রার্থী সূর্য কান্ত দলের সমর্থনে সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার সভা শেষ হবার পরেই দ্রুত তার সাথে প্যান্ডেল খুলে ফেলা হচ্ছে।।
    1
    জঙ্গলমহল সফরের বেরিয়ে প্রার্থীদের সমর্থনে প্রচারের বিভিন্ন জায়গায় পথসভা করছেন  মমতা বন্দ্যোপাধ্যায়। আজ চন্দ্র কোনার বড় এলাকায় দলীয় প্রার্থী সূর্য কান্ত দলের সমর্থনে সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার সভা শেষ হবার পরেই দ্রুত তার সাথে প্যান্ডেল খুলে ফেলা হচ্ছে।।
    user_ARNAB
    ARNAB
    ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    2 hrs ago
  • আজ দলীয় পতাকা লাগানো নিয়ে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয় চন্দ্রকোনার বওড়া মহালক্ষী কোলস্টোরেজ মাঠে। গতকাল এই মাঠেই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভা করার কথা। ঠিক তার আগের দিন ই শাসক দল ও বিরোধী দলের মধ্যে মারামারি অগ্নিগর্ভ হয়ে ওঠে চন্দ্রকোনা
    1
    আজ  দলীয় পতাকা লাগানো নিয়ে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয় চন্দ্রকোনার বওড়া মহালক্ষী কোলস্টোরেজ মাঠে। গতকাল এই মাঠেই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভা করার কথা। ঠিক তার আগের দিন ই শাসক দল ও বিরোধী দলের মধ্যে মারামারি অগ্নিগর্ভ হয়ে ওঠে চন্দ্রকোনা
    user_Chanchal Siddhanta
    Chanchal Siddhanta
    Local News Reporter Chandrakona - I, Medinipur West•
    18 hrs ago
  • মুখ্যমন্ত্রীর সভার আগেই রণক্ষেত্র চন্দ্রকোনার বওড়া! তৃণমূল এবং বিজেপি কর্মীদের ধস্তাধস্তিতে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। পরিস্থিতি সামাল দিতে নামাতে হলো বিশাল পুলিশ বাহিনী। আপনারা দেখছেন পি বি এন বাংলা। #PBNBangla #Chandrakona #BreakingNews #MamataBanerjee #WestBengalPolitics#PoliticalClash #TMC #BJP #PBNBangla #WestBengal
    2
    মুখ্যমন্ত্রীর সভার আগেই রণক্ষেত্র চন্দ্রকোনার বওড়া! তৃণমূল এবং বিজেপি কর্মীদের ধস্তাধস্তিতে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। পরিস্থিতি সামাল দিতে নামাতে হলো বিশাল পুলিশ বাহিনী। আপনারা দেখছেন পি বি এন বাংলা।
#PBNBangla #Chandrakona #BreakingNews #MamataBanerjee #WestBengalPolitics#PoliticalClash #TMC #BJP #PBNBangla #WestBengal
    user_Ashabuddin khan
    Ashabuddin khan
    চন্দ্রকোনা 1, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    20 hrs ago
  • রামনবমী উপলক্ষে মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কবি দত্ত। দুর্গাপুরের ১১ নম্বর ওয়ার্ডের আমরাই এলাকার চ্যাটার্জি পাড়ায় বাবাজির পুজো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সোমবার বিকেল চারটের সময় উপস্থিত হয়ে তিনি অংশ নেন নরনারায়ণ সেবায়। শুধু আনুষ্ঠানিক উপস্থিতি নয়, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে নিজ হাতে খাবার পরিবেশন করতেও দেখা যায় তাঁকে। এই মানবিক উদ্যোগে এলাকার বহু বাসিন্দা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় কর্মী, সমর্থক ও নেতৃত্ববৃন্দ। মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তোলা এবং সেবামূলক এই উদ্যোগের মাধ্যমে কবি দত্তর এই পদক্ষেপ এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে।
    1
    রামনবমী উপলক্ষে মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কবি দত্ত। দুর্গাপুরের ১১ নম্বর ওয়ার্ডের আমরাই এলাকার চ্যাটার্জি পাড়ায় বাবাজির পুজো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সোমবার বিকেল চারটের সময় উপস্থিত হয়ে তিনি অংশ নেন নরনারায়ণ সেবায়। শুধু আনুষ্ঠানিক উপস্থিতি নয়, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে নিজ হাতে খাবার পরিবেশন করতেও দেখা যায় তাঁকে।
এই মানবিক উদ্যোগে এলাকার বহু বাসিন্দা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় কর্মী, সমর্থক ও নেতৃত্ববৃন্দ। মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তোলা এবং সেবামূলক এই উদ্যোগের মাধ্যমে কবি দত্তর এই পদক্ষেপ এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে।
    user_Prashanta Mal
    Prashanta Mal
    Photographer দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ•
    23 hrs ago
  • বাঁকুড়া, কোতুলপুর:-বিজেপি কর্মীদের সঙ্গে কথাবার্তা বলা ও ভালো সম্পর্ক থাকায় তৃনমূল পরিচালিত স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপ প্রধানের চক্ষুশূল হয়ে উঠেছিল এক পরিবার। বিভিন্ন অজুহাতে কখনো মারধোর আবার কখনো অকথ্য ভাষায় গালিগালাজ জুটছিল বিগত ৬ মাস ধরে। পাড়া প্রতিবেশীদের জানিয়েও মেলেনি নিস্তার। অগত্যা বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ হওয়ার পাশাপাশি ভোটের মুখে সরাসরি বিজেপির পতাকা কাঁধে তুলে নিল অত্যাচারিত পরিবারটি। ঘটনা বাঁকুড়ার কোতুলপুর থানার হাজরাপুকুরের। ঘটনার পর বিচার চেয়ে কোতুলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ। পাশাপাশি উপ প্রধানের শাস্তি ও বিচার চেয়ে ভোটের মুখে সরাসরি যোগ দেন বিজেপিতে। বিজেপির দাবি তৃনমূলের অত্যাচার থেকে বাঁচতে ও সামজিক সুরক্ষার আশাতেই ওই পরিবার বিজেপিতে যোগ দিয়েছেন। মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি ওই পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। সেই সুবাদে তিনি বিভিন্ন সময় পরিবারটিকে টাকা ধার দিতেন। সম্প্রতি আলু চাষের জন্য ধার দেওয়া টাকা ফেরত চাইলে তা দিতে অস্বীকার করে পরিবারটি। তা নিয়েই বচসা চলাকালীন ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। উপ প্রধানের দাবি ওই পরিবারকে মারধোর করা তো দূরস্ত উল্টে তাঁকেই পরিবারটি মারধোর করেছে।
    3
    বাঁকুড়া, কোতুলপুর:-বিজেপি কর্মীদের সঙ্গে কথাবার্তা বলা ও ভালো সম্পর্ক থাকায় তৃনমূল পরিচালিত স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপ প্রধানের চক্ষুশূল হয়ে উঠেছিল এক পরিবার। বিভিন্ন অজুহাতে কখনো মারধোর আবার কখনো অকথ্য ভাষায় গালিগালাজ জুটছিল বিগত ৬ মাস ধরে। পাড়া প্রতিবেশীদের জানিয়েও মেলেনি নিস্তার। অগত্যা বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ হওয়ার পাশাপাশি ভোটের মুখে সরাসরি বিজেপির পতাকা কাঁধে তুলে নিল অত্যাচারিত পরিবারটি। ঘটনা বাঁকুড়ার কোতুলপুর থানার হাজরাপুকুরের। 
ঘটনার পর বিচার চেয়ে কোতুলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ। পাশাপাশি উপ প্রধানের শাস্তি ও বিচার চেয়ে ভোটের মুখে সরাসরি যোগ দেন বিজেপিতে। বিজেপির দাবি তৃনমূলের অত্যাচার থেকে বাঁচতে ও সামজিক সুরক্ষার আশাতেই ওই পরিবার বিজেপিতে যোগ দিয়েছেন। মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি ওই পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। সেই সুবাদে তিনি বিভিন্ন সময় পরিবারটিকে টাকা ধার দিতেন। সম্প্রতি আলু চাষের জন্য ধার দেওয়া টাকা ফেরত চাইলে তা দিতে অস্বীকার করে পরিবারটি। তা নিয়েই বচসা চলাকালীন ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। উপ প্রধানের দাবি ওই পরিবারকে মারধোর করা তো দূরস্ত উল্টে তাঁকেই পরিবারটি মারধোর করেছে।
    user_Sk tousif
    Sk tousif
    Local News Reporter Indus, Bankura•
    7 hrs ago
  • Post by মুখার্জী নিউজ
    1
    Post by মুখার্জী নিউজ
    user_মুখার্জী নিউজ
    মুখার্জী নিউজ
    Credit reporting agency কোতুলপুর, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ•
    21 hrs ago
  • যতই কর হামলা আবার জিতবে বাংলা আসন্ন কোতুলপুর বিধানসভা নির্বাচনে 2026 তৃণমূল কংগ্রেসের প্রার্থী হরকালী প্রতিহার মহাশয় এর সমর্থনে ডোর টু ডোর প্রচার ও জনসংযোগ। কোতুলপুর ব্লকে কোতুলপুর অঞ্চলে। 30/03/2026 #MamataBanerjee #AbhishekBanerjee #AbarJitbeBangla #Vote4TMC #Harakalepratihar #sc_obc_cel #joydebkanri #VoteForTMC
    1
    যতই কর হামলা 
আবার জিতবে বাংলা 
আসন্ন কোতুলপুর বিধানসভা নির্বাচনে 2026 তৃণমূল কংগ্রেসের প্রার্থী হরকালী প্রতিহার মহাশয় এর সমর্থনে ডোর টু ডোর প্রচার ও জনসংযোগ। 
কোতুলপুর ব্লকে কোতুলপুর অঞ্চলে।
30/03/2026
#MamataBanerjee 
#AbhishekBanerjee 
#AbarJitbeBangla #Vote4TMC #Harakalepratihar #sc_obc_cel #joydebkanri #VoteForTMC
    user_JOYDEB KANRI
    JOYDEB KANRI
    কোতুলপুর, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ•
    23 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.