logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

বালুরঘাটে ধর্মঘটের সমর্থনে বামপন্থী শিক্ষক সংগঠনের মিছিল ও পথসভা, ১৩ মার্চ সফল করার ডাক! #hilightseveryonefollowers #হিলিনিউজবাংলা #followerseveryonehighlights #HiliNews #BalurghatNews #hilinewsbangla #balurghat_city #ত্রিমোহিনী #kumarganj #হিলি বালুরঘাট, ১০ মার্চ: আগামী ১৩ মার্চ ডাকা ধর্মঘটের সমর্থনে বালুরঘাটে বামপন্থী শিক্ষক সংগঠনগুলির উদ্যোগে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হল। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) দ্রুত পরিশোধ, পার্শ্ব শিক্ষক, ভোকেশনাল, আইসিটি ও এমএসকে শিক্ষকদের উপযুক্ত বেতন কাঠামো প্রবর্তনের দাবিতে এই কর্মসূচি গ্রহণ করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে থানা মোড়ে এসে শেষ হয়, যেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সভা থেকে শিক্ষক-শিক্ষা কর্মীদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনা, ২০১৬ সালের এসএসসি প্যানেলের যোগ্য প্রার্থীদের পুনর্বহাল, সপ্তম পে কমিশন দ্রুত চালু করা এবং সুপ্রিম কোর্টের রায়ের আগে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের টেট পরীক্ষার আওতার বাইরে রাখার দাবিও জানানো হয়। সভায় বক্তারা অভিযোগ করেন, বকেয়া ডিএ না মেটানোয় সরকার শিক্ষক ও সরকারি কর্মচারীদের প্রতি অবিচার করছে। কর্মসূচিতে শিক্ষক-শিক্ষাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। ১৩ মার্চের ধর্মঘট সফল করার ডাক দেন সংগঠনের নেতারা।

3 hrs ago
user_Hili News Bangla
Hili News Bangla
হিলি, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ•
3 hrs ago
dc33edbe-0379-4206-870a-ac3eb85d7e5d

বালুরঘাটে ধর্মঘটের সমর্থনে বামপন্থী শিক্ষক সংগঠনের মিছিল ও পথসভা, ১৩ মার্চ সফল করার ডাক! #hilightseveryonefollowers #হিলিনিউজবাংলা #followerseveryonehighlights #HiliNews #BalurghatNews #hilinewsbangla #balurghat_city #ত্রিমোহিনী #kumarganj #হিলি বালুরঘাট, ১০ মার্চ: আগামী ১৩ মার্চ ডাকা ধর্মঘটের সমর্থনে বালুরঘাটে বামপন্থী শিক্ষক সংগঠনগুলির উদ্যোগে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হল। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) দ্রুত পরিশোধ, পার্শ্ব শিক্ষক, ভোকেশনাল, আইসিটি ও এমএসকে শিক্ষকদের উপযুক্ত বেতন কাঠামো প্রবর্তনের দাবিতে এই কর্মসূচি গ্রহণ করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে থানা মোড়ে এসে শেষ হয়, যেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সভা থেকে শিক্ষক-শিক্ষা কর্মীদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনা, ২০১৬ সালের এসএসসি প্যানেলের যোগ্য প্রার্থীদের পুনর্বহাল, সপ্তম পে কমিশন দ্রুত চালু করা এবং সুপ্রিম কোর্টের রায়ের আগে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের টেট পরীক্ষার আওতার বাইরে রাখার দাবিও জানানো হয়। সভায় বক্তারা অভিযোগ করেন, বকেয়া ডিএ না মেটানোয় সরকার শিক্ষক ও সরকারি কর্মচারীদের প্রতি অবিচার করছে। কর্মসূচিতে শিক্ষক-শিক্ষাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। ১৩ মার্চের ধর্মঘট সফল করার ডাক দেন সংগঠনের নেতারা।

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • দক্ষিণ দিনাজপুরের অন্যতম বৃহৎ বিকট কালী মহাপুজো ৬ এপ্রিল থেকে: পুজো, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর ত্রিমোহিনী 🌺🙏
    1
    দক্ষিণ দিনাজপুরের অন্যতম বৃহৎ বিকট কালী মহাপুজো ৬ এপ্রিল থেকে: পুজো, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর ত্রিমোহিনী 🌺🙏
    user_Hili News Bangla
    Hili News Bangla
    হিলি, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ•
    18 hrs ago
  • সরকারি নির্দেশিকাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের খেয়ালখুশিমতো দীর্ঘ ছুটির ঘোষণা করার অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়াল দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের ২ নম্বর করঞ্জি গ্রাম পঞ্চায়েত এলাকার করঞ্জি সিনিয়র মাদ্রাসায়। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে মাদ্রাসার মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
    1
    সরকারি নির্দেশিকাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের খেয়ালখুশিমতো দীর্ঘ ছুটির ঘোষণা করার অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়াল দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের ২ নম্বর করঞ্জি গ্রাম পঞ্চায়েত এলাকার করঞ্জি সিনিয়র মাদ্রাসায়। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে মাদ্রাসার মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
    user_APNAR NEWZ
    APNAR NEWZ
    সাংবাদিক বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ•
    16 hrs ago
  • বিপুর পরিমান ব্রাউন সুগার পাচার কারতে গিয়ে গ্রেপ্তার মালদহের দুই যুবক। বাজেয়াপ্ত দুই কেজি ব্রাউন সুগার ও একটি ছোট চারচাকা গাড়ি। মঙ্গলবার ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করল ইটাহার থানার পুলিশ। ধৃতরা হলো নাসির মিঙা(২৪) ও ইব্রাহিম(২৬)। এদের বাড়ি মালদহ জেলার বৈষ্ণব নগর থানার মালতিপুর ও গোলাবাড়ি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দুই যুবক কালিয়াচক থেকে মাদক কিনে ইটাহার সহ উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে আসছিল। জানা গিয়েছে, সোমবার বিকেলে দুই যুবক একটি ছোট চারচাকা গাড়িতে মাদক নিয়ে গোঠলু এলাকায় জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে ছিল। এরপর ইটাহারের পুলিশ সোমবার বিকেলে গোপন সূত্রে খবরের ভিত্তিতে গোঠলু এলাকায় দু'জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে দু'জনের কথায় অসঙ্গতি পাওয়ার পর পুলিশ ধৃত যুবক সহ ছোট চারচাকা গাড়িতে তল্লাশি চালায়। সেই সময় বিপুল পরিমান মাদক উদ্ধার করে পুলিশ। এরপর পুলিশ ধৃতদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া নিষিদ্ধ মাদক ইটাহার সহ উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকায় বিক্রির ছক ছিল মাদক কারবারিদের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
    1
    বিপুর পরিমান ব্রাউন সুগার পাচার কারতে গিয়ে গ্রেপ্তার মালদহের দুই যুবক। বাজেয়াপ্ত দুই কেজি ব্রাউন সুগার ও একটি ছোট চারচাকা গাড়ি। মঙ্গলবার ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করল ইটাহার থানার পুলিশ। ধৃতরা হলো নাসির মিঙা(২৪) ও ইব্রাহিম(২৬)। এদের বাড়ি মালদহ জেলার বৈষ্ণব নগর থানার মালতিপুর ও গোলাবাড়ি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দুই যুবক কালিয়াচক থেকে মাদক কিনে ইটাহার সহ উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে আসছিল। জানা গিয়েছে, সোমবার বিকেলে দুই যুবক একটি ছোট চারচাকা গাড়িতে মাদক নিয়ে গোঠলু এলাকায় জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে ছিল। এরপর ইটাহারের পুলিশ সোমবার বিকেলে গোপন সূত্রে খবরের ভিত্তিতে গোঠলু এলাকায় দু'জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে দু'জনের কথায় অসঙ্গতি পাওয়ার পর পুলিশ ধৃত যুবক সহ ছোট চারচাকা গাড়িতে তল্লাশি চালায়। সেই সময় বিপুল পরিমান মাদক উদ্ধার করে পুলিশ। এরপর পুলিশ ধৃতদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া নিষিদ্ধ মাদক ইটাহার সহ উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকায় বিক্রির ছক ছিল মাদক কারবারিদের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
    user_News First Bangla
    News First Bangla
    Local News Reporter গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ•
    17 hrs ago
  • মালদার হবিবপুর ব্লকের আকতৈল অঞ্চলের বিনোদপুর গ্রামের চিল্লাহার এলাকায় এক ব্যক্তির বাড়ির সামনে পরিত্যক্ত অবস্থায় গুচ্ছ গুচ্ছ আধারকার্ড, প্যানকার্ডসহ গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার চিল্লাহার এলাকার সুশীল টুডুর বাড়ির সামনে দুটি বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বস্তা খুলতেই তার মধ্যে অসংখ্য আধারকার্ড ও প্যানকার্ড দেখতে পান তারা। সুশীল টুডুর দাবি, বিনোদপুর পোস্ট অফিসের আগের এক পিওন তাকে অস্থায়ীভাবে কাজে রাখতেন এবং কিছু আধারকার্ড ও প্যানকার্ড বিলি করার জন্য তার কাছে দিয়েছিলেন। পরে তিনি আর না আসায় সেগুলি পোস্ট অফিসে জমা দেওয়ার জন্য বাড়ির সামনে রেখেছিলেন। এদিকে, তৎকালীন পিওন তথা বর্তমানে খড়িবাড়ি পোস্ট অফিসে কর্মরত হরেশ চন্দ্র রায় জানান, তিনি ওই ব্যক্তিকে কাজে সাহায্যের জন্য রেখেছিলেন এবং কিছু নথি বিলির দায়িত্ব দিয়েছিলেন। তবে সেগুলি বাড়িতে রেখে দেওয়া হয়েছে তা তার জানা ছিল না। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন হবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু।
    1
    মালদার হবিবপুর ব্লকের আকতৈল অঞ্চলের বিনোদপুর গ্রামের চিল্লাহার এলাকায় এক ব্যক্তির বাড়ির সামনে পরিত্যক্ত অবস্থায় গুচ্ছ গুচ্ছ আধারকার্ড, প্যানকার্ডসহ গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার চিল্লাহার এলাকার সুশীল টুডুর বাড়ির সামনে দুটি বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বস্তা খুলতেই তার মধ্যে অসংখ্য আধারকার্ড ও প্যানকার্ড দেখতে পান তারা।
সুশীল টুডুর দাবি, বিনোদপুর পোস্ট অফিসের আগের এক পিওন তাকে অস্থায়ীভাবে কাজে রাখতেন এবং কিছু আধারকার্ড ও প্যানকার্ড বিলি করার জন্য তার কাছে দিয়েছিলেন। পরে তিনি আর না আসায় সেগুলি পোস্ট অফিসে জমা দেওয়ার জন্য বাড়ির সামনে রেখেছিলেন।
এদিকে, তৎকালীন পিওন তথা বর্তমানে খড়িবাড়ি পোস্ট অফিসে কর্মরত হরেশ চন্দ্র রায় জানান, তিনি ওই ব্যক্তিকে কাজে সাহায্যের জন্য রেখেছিলেন এবং কিছু নথি বিলির দায়িত্ব দিয়েছিলেন। তবে সেগুলি বাড়িতে রেখে দেওয়া হয়েছে তা তার জানা ছিল না। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন হবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু।
    user_Malda Local Update
    Malda Local Update
    হাবিবপুর, মালদা, পশ্চিমবঙ্গ•
    19 hrs ago
  • মঙ্গলবার দুপুরের ঘটনা, এনিয়ে কৃষক সহ তৃণমূলের কিষান খেত মজুরের জেলা সভাপতি জাকির হোসেন সেখানে সরব হন। তাদের দাবি, রাজ্য সরকারের উদ্যোগে ধান ক্রয় করা হচ্ছে। খোদ খাদ্য দপ্তর ধলতা দিতে বারণ করেছেন এবং ধান সুষ্ঠু ভাবে নিতে বলেছেন। তা সত্বেও গাজোলে ধান ক্রয় কেন্দ্র এলাকায় অনিয়ম হচ্ছে। এ নিয়ে কৃষকেরা অসন্তোষ প্রকাশ করেন। তাদের আরো দাবি, গাজোলের ধান ক্রয় কেন্দ্রে কুইন্টাল প্রতি ৪কেজি করে ধলতা নিচ্ছে সেই ৪কেজি ধলতা নেওয়া যাবে না। জানা গিয়েছে, এদিন গাজোলের একাংশ কৃষকেরা ১৫কুইন্টাল ধান বুকিং করে নিয়ে এসেছিলেন। কিন্তু তাদের জানানো হয় ৫কুইন্টাল ধান নেওয়া হবে এই নিয়ে সেখানে তারা সরব হন। যদিও বা ধান ক্রয় কেন্দ্রের অফিসারেরা সাংবাদিকদের এই বিষয়ে কোনো রকমের বক্তব্য দিতে রাজি হয়নি।
    1
    মঙ্গলবার দুপুরের ঘটনা, এনিয়ে কৃষক সহ তৃণমূলের কিষান খেত মজুরের জেলা সভাপতি জাকির হোসেন সেখানে সরব হন। তাদের দাবি, রাজ্য সরকারের উদ্যোগে ধান ক্রয় করা হচ্ছে। খোদ খাদ্য দপ্তর ধলতা দিতে বারণ করেছেন এবং ধান সুষ্ঠু ভাবে নিতে বলেছেন। তা সত্বেও গাজোলে ধান ক্রয় কেন্দ্র এলাকায় অনিয়ম হচ্ছে। এ নিয়ে কৃষকেরা অসন্তোষ প্রকাশ করেন। 
তাদের আরো দাবি, গাজোলের ধান ক্রয় কেন্দ্রে কুইন্টাল প্রতি ৪কেজি করে ধলতা নিচ্ছে সেই ৪কেজি ধলতা নেওয়া যাবে না।  জানা গিয়েছে, এদিন গাজোলের একাংশ কৃষকেরা ১৫কুইন্টাল ধান বুকিং করে নিয়ে এসেছিলেন। কিন্তু তাদের জানানো হয় ৫কুইন্টাল ধান নেওয়া হবে এই নিয়ে সেখানে তারা সরব হন। যদিও বা ধান ক্রয় কেন্দ্রের অফিসারেরা সাংবাদিকদের এই বিষয়ে কোনো রকমের বক্তব্য দিতে রাজি হয়নি।
    user_Samim Reja
    Samim Reja
    Local News Reporter গাজোল, মালদা, পশ্চিমবঙ্গ•
    16 hrs ago
  • Post by MALDA SANGBAD
    1
    Post by MALDA SANGBAD
    user_MALDA SANGBAD
    MALDA SANGBAD
    মালদহ (ওল্ড), মালদা, পশ্চিমবঙ্গ•
    17 min ago
  • হবিবপুরের বিজেপি বিধায়ক জোয়েল মুর্মুর উদ্যোগে বিশেষভাবে সক্ষম মানুষজনের মধ্যে বিতরণ করা হল বিভিন্ন সহায়ক সরঞ্জাম। পাশাপাশি তিনি তার বিধায়ক কোটা থেকে বুলবুলচন্ডীর পৃথক পৃথক দুটি এলাকায় দুটি কমিউনিটি হল নির্মাণের কাজের শিলান্যাস করেন। বুধবার প্রথম কর্মসূচি রূপায়ণের ছবি নজরে আসে বুলবুলচন্ডী বিজেপি কার্যালয়ে। সেখানে হবিবপুরের বিজেপি বিধায়ক জোয়েল মুর্ম প্রায় একশো জন বিশেষভাবে সক্ষম মানুষের হাতে হুইল চেয়ার, চশমা সহ বিভিন্ন সহায়ক সরঞ্জাম তুলে দেন। পাশাপাশি এদিন তিনি তার বিধায়ক কোটা থেকে চার লক্ষ টাকা বরাদ্দে বুলবুলচন্ডী মৃত্যুঞ্জয় মেমোরিয়াল ক্লাবে একটি কমিউনিটি হল এবং বুলবুলচন্ডী স্পোর্টং অ্যাসোসিয়েশনে ছয় লক্ষ টাকা ব্রাদ্দে আরও একটি কমিউনিটি হল, নির্মাণ কাজের শিলান্যাস করেন। শিলান্যাস পর্বে বিধায়ক জোয়েল মুর্মু ছাড়াও উপস্থিত ছিলেন হবিবপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অচিন্ত্যকুমার সরকার, বিজেপির ৫নং মন্ডলের মন্ডল সভাপতি রামেশ্বর মাহাতো সহ অন্যান্যরা।
    1
    হবিবপুরের বিজেপি বিধায়ক জোয়েল মুর্মুর উদ্যোগে বিশেষভাবে সক্ষম মানুষজনের মধ্যে বিতরণ করা হল বিভিন্ন সহায়ক সরঞ্জাম। পাশাপাশি তিনি তার বিধায়ক কোটা থেকে বুলবুলচন্ডীর পৃথক পৃথক দুটি এলাকায় দুটি কমিউনিটি হল নির্মাণের কাজের শিলান্যাস করেন। বুধবার প্রথম কর্মসূচি রূপায়ণের ছবি নজরে আসে বুলবুলচন্ডী বিজেপি কার্যালয়ে। সেখানে হবিবপুরের বিজেপি বিধায়ক জোয়েল মুর্ম প্রায় একশো জন বিশেষভাবে সক্ষম মানুষের হাতে হুইল চেয়ার, চশমা সহ বিভিন্ন সহায়ক সরঞ্জাম তুলে দেন। পাশাপাশি এদিন তিনি তার বিধায়ক কোটা থেকে চার লক্ষ টাকা বরাদ্দে বুলবুলচন্ডী মৃত্যুঞ্জয় মেমোরিয়াল ক্লাবে একটি কমিউনিটি হল এবং বুলবুলচন্ডী স্পোর্টং অ্যাসোসিয়েশনে ছয় লক্ষ টাকা ব্রাদ্দে আরও একটি কমিউনিটি হল, নির্মাণ কাজের শিলান্যাস করেন। শিলান্যাস পর্বে বিধায়ক জোয়েল মুর্মু ছাড়াও উপস্থিত ছিলেন হবিবপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অচিন্ত্যকুমার সরকার, বিজেপির ৫নং মন্ডলের মন্ডল সভাপতি রামেশ্বর মাহাতো সহ অন্যান্যরা।
    user_MALDA SABAR NEWS
    MALDA SABAR NEWS
    মালদহ (ওল্ড), মালদা, পশ্চিমবঙ্গ•
    19 min ago
  • ভোটার তালিকা নিয়ে হিলিতে বামফ্রন্টের মিছিল ও অবস্থান, বৈধ ভোটারদের স্বীকৃতির দাবিতে বিডিও অফিসে ডেপুটেশন
    1
    ভোটার তালিকা নিয়ে হিলিতে বামফ্রন্টের মিছিল ও অবস্থান, বৈধ ভোটারদের স্বীকৃতির দাবিতে বিডিও অফিসে ডেপুটেশন
    user_Hili News Bangla
    Hili News Bangla
    হিলি, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ•
    18 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.