Shuru
Apke Nagar Ki App…
মালদা: একই দিনে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ১০ নবজাতকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি জানতে পেরে স্বাস্থ্যভবনের তরফে মেডিকেল কর্তৃপক্ষের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করা হয়েছে। মেডিকেল সূত্রে জানা গিয়েছে, অগাস্টের দ্বিতীয় সপ্তাহে একদিনে এই ১০ শিশুর মৃত্যু হয়। মৃতদের মধ্যে মাত্র দু’জনের জন্ম মালদা মেডিকেল কলেজেই হয়েছিল। বাকি আটজনকে আশঙ্কাজনক অবস্থায় বাইরে থেকে রেফার করে আনা হয়েছিল। শ্বাসকষ্ট, জন্ডিস ও হৃদ্যন্ত্রজনিত সমস্যার কারণে কয়েকজনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে দাবি। মেডিকেল সুপার প্রসেনজিৎ বর জানান, ঘটনার প্রাথমিক রিপোর্ট স্বাস্থ্যভবনে পাঠানো হয়েছে। পূর্ণাঙ্গ রিপোর্টও দ্রুত পাঠানো হবে।:::
Hili News Bangla
মালদা: একই দিনে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ১০ নবজাতকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি জানতে পেরে স্বাস্থ্যভবনের তরফে মেডিকেল কর্তৃপক্ষের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করা হয়েছে। মেডিকেল সূত্রে জানা গিয়েছে, অগাস্টের দ্বিতীয় সপ্তাহে একদিনে এই ১০ শিশুর মৃত্যু হয়। মৃতদের মধ্যে মাত্র দু’জনের জন্ম মালদা মেডিকেল কলেজেই হয়েছিল। বাকি আটজনকে আশঙ্কাজনক অবস্থায় বাইরে থেকে রেফার করে আনা হয়েছিল। শ্বাসকষ্ট, জন্ডিস ও হৃদ্যন্ত্রজনিত সমস্যার কারণে কয়েকজনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে দাবি। মেডিকেল সুপার প্রসেনজিৎ বর জানান, ঘটনার প্রাথমিক রিপোর্ট স্বাস্থ্যভবনে পাঠানো হয়েছে। পূর্ণাঙ্গ রিপোর্টও দ্রুত পাঠানো হবে।:::
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- নেপাল: ভয়াবহ আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপালের পাশে দাঁড়াল ভারত। দ্রুত ত্রাণ ও উদ্ধারকাজে সহায়তার জন্য ভারত ১০ টন HADR (Humanitarian Assistance and Disaster Relief) সামগ্রী ও অত্যাবশ্যকীয় ওষুধ পাঠিয়েছে। ভারতীয় সহায়তা ইতিমধ্যেই কাঠমান্ডুতে পৌঁছেছে বলে জানা গিয়েছে। চলমান ত্রাণ ও উদ্ধার কার্যক্রম আরও শক্তিশালী করতে অতিরিক্ত সহায়তা পাঠানোর উদ্যোগও নেওয়া হয়েছে। এই দুর্যোগের সময়ে নেপাল ও নেপালের মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে ভারত। মানবিক সহায়তায় ভারতের ভূমিকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রশংসা করা হয়েছে। “বসুধৈব কুটুম্বকম্”—সমগ্র বিশ্ব এক পরিবার—এই ভারতীয় দর্শনের প্রতিফলন হিসেবেই নেপালের পাশে ভারতের এই উদ্যোগকে তুলে ধরা হয়েছে।:::1
- ভবানীপুরে পৃথক অভিযানে পাঁচ বাংলাদেশি-সহ গ্রেফতার ভারতীয় এজেন্ট হবিবপুর: মালদার হবিবপুর থানার জাজইল অঞ্চলের ভবানীপুর এলাকায় পৃথক দু’টি অভিযানে পাঁচ বাংলাদেশি নাগরিক-সহ এক ভারতীয়কে গ্রেফতার করল পুলিশ। প্রথম অভিযানে মানিক ওরফে রয়াল নামে এক বাংলাদেশি নাগরিক এবং রিপন বিশ্বাস নামে এক ভারতীয়কে আটক করা হয়। পুলিশ সূত্রে দাবি, বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে সীমান্ত পারাপারে রিপন এজেন্ট হিসেবে কাজ করছিল। অন্যদিকে, হবিবপুর থানার পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে ভবানীপুর সীমান্ত এলাকা থেকে আরও চার বাংলাদেশি নাগরিক—মহম্মদ মোহারাম আলি, মহম্মদ ইয়ামিন হোসেন, মহম্মদ জাগদল হোসেন ও মহম্মদ সাজিব হোসেনকে গ্রেফতার করা হয়। প্রথম অভিযানে ধৃত দু’জনকে বুধবার মালদা জেলা আদালতে পেশ করা হয়। অপর অভিযানে ধৃত চার বাংলাদেশিকে মালদা ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।4
- ব্যাটারি চালিত টোটো সহ বেশ কিছু যানবাহন ধরপাকড় চলল মথুরাপুর এলাকায় মানিকচকের মথুরাপুর এ পরিবহন দপ্তরের বিশেষ অভিযান। রাজ্য সড়কের যাতায়াতকারী টোটো ও বিভিন্ন বিদ্যুৎ চালিত ছোট গাড়িতে ধরপাকড় চালালো তারা। বৃহস্পতিবার মথুরাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে প্রায় কুড়িটির টোটো এবং পাঁচটি ছোট বিদ্যুৎ চালিত গাড়ি এমনকি বেশকিছু বাইক ও আটক করে পরিবহন দপ্তর। মূলত বিগত দুই সপ্তাহ ধরে বন্ধ বাস , তাদের মূল দাবি রাজ্য সড়কের প্রোটোসহ বিভিন্ন ছোট বিদ্যুৎ চালিত গাড়িগুলি বন্ধের দাবি। সেই কারণে এই ধরপাকড় বলে জানা গেছে।1
- জাশনে ঈদ মিলাদুন নবি বুধবার অনুষ্ঠিত হল মালদহের চাঁচলে। জাশনে ঈদ মিলাদুন নবি বুধবার অনুষ্ঠিত হল মালদহের চাঁচলে। তানজিমের আহলে সুন্নাত ওয়াল জামাআতে চাঁচল মহকুমার পরিচালনায় । অনুষ্ঠান সূচি অনুযায়ী, নুরি জামে মসজিদ প্রাঙ্গণে জমায়েত হয়। সেখান থেকে জুলুসহ চাঁচল পরিক্রমা করা হয়।4
- নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে বুধবার হলদিবাড়ি শহরের বিভিন্ন মুদিখানা ও কাঁচামালের দোকানে অভিযান চালাল মেখলিগঞ্জ মহকুমা প্রশাসন ও হলদিবাড়ি থানার পুলিশ। অভিযানে দোকানগুলিতে পণ্যের দাম, মজুত ও বিক্রয় সংক্রান্ত বিষয় খতিয়ে দেখা হয়। ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি এবং ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম না নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের এসডিও অতনু কুমার মণ্ডল, এসডিপিও আশীষ পি সুব্বা, হলদিবাড়ি থানার আইসি-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিক ও পুলিশকর্মীরা। প্রশাসনের এই অভিযানে ব্যবসায়ী মহলে তৎপরতা দেখা যায়। সাধারণ মানুষের স্বার্থে আগামী দিনেও এ ধরনের অভিযান চলবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।1
- ন্যায্য মূল্যে বিক্রেতারা ভুসিমাল দ্রব্য বিক্রয় করছে কিনা এবং ক্রেতারা সঠিক মূল্যে মালপত্র পাচ্ছে কিনা তা খতিয়ে দেখতে আজ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের গোবিন্দনগর (কালিবাজার) মার্কেটে সরজমিনে খতিয়ে দেখলেন মহকুমা প্রশাসন। সমস্ত ভুসিমাল সহ অন্যান্য দোকানে খতিয়ে দেখতে বিশেষ টিম উপস্থিত ছিলেন। বেশ কিছুক্ষণ ধরে চলে পর্যবেক্ষণ।1
- রাজ্য সড়কের যাতায়াতকারী টোটো ও বিভিন্ন বিদ্যুৎ চালিত ছোট গাড়িতে ধরপাকড় চালালো পুলিশের মানিকচকের মথুরাপুর এ পরিবহন দপ্তরের বিশেষ অভিযান। রাজ্য সড়কের যাতায়াতকারী টোটো ও বিভিন্ন বিদ্যুৎ চালিত ছোট গাড়িতে ধরপাকড় চালালো তারা। বৃহস্পতিবার মথুরাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে প্রায় কুড়িটির টোটো এবং পাঁচটি ছোট বিদ্যুৎ চালিত গাড়ি এমনকি বেশকিছু বাইক ও আটক করে পরিবহন দপ্তর। মূলত বিগত দুই সপ্তাহ ধরে বন্ধ বাস , তাদের মূল দাবি রাজ্য সড়কের প্রোটোসহ বিভিন্ন ছোট বিদ্যুৎ চালিত গাড়িগুলি বন্ধের দাবি। সেই কারণে এই ধরপাকড় বলে জানা গেছে।1
- নেপালে হড়পা বান ভয়ংকর পরিস্থিতি,ত্রিশূলী-গণ্ডক নদী সরাসরি ভারতের সঙ্গে যুক্ত। ফলে বিপুল পরিমাণ জল নীচের দিকে প্রবাহিত হলে বিহারের সীমান্তবর্তী সমতল এলাকায় আচমকা নদীর জলস্তর বেড়ে যাওয়া এবং বন্যার আশঙ্কা তৈরি হতে পারে। নেপালে হড়পা বান, ভয়ংকর পরিস্থিতি,ত্রিশূলী-গণ্ডক নদী সরাসরি ভারতের সঙ্গে যুক্ত। ফলে বিপুল পরিমাণ জল নীচের দিকে প্রবাহিত হলে বিহারের সীমান্তবর্তী সমতল এলাকায় আচমকা নদীর জলস্তর বেড়ে যাওয়া এবং বন্যার আশঙ্কা তৈরি হতে পারে। #नेपाल में आकस्मिक बाढ़ (फ्लैश फ्लड) के कारण स्थिति बेहद गंभीर बनी हुई है। त्रिशूली और गंडक नदियाँ सीधे भारत से जुड़ी हुई हैं। इसके परिणामस्वरूप, यदि भारी मात्रा में जल नीचे की ओर प्रवाहित होता है, तो बिहार के सीमावर्ती मैदानी क्षेत्रों में अचानक नदियों का जलस्तर बढ़ने और बाढ़ की आशंका उत्पन्न हो सकती है। #harpa #everyonefollowers #everyone #sonarbanglanewstv1