*নেতাজি ইনডোর স্টেডিয়ামের স্ট্রং রুমে এখন কেন্দ্রীয় বাহিনীর ‘লোহার খাঁচা'* ভোট মিটতেই এখন সবার নজর স্ট্রং রুমের দিকে। উত্তর কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিসিআরসি (DCRC) কেন্দ্র তথা স্ট্রং রুম হলো নেতাজি ইনডোর স্টেডিয়াম। তবে এই স্ট্রং রুমকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে একটি খবর সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছিল— দাবি করা হয়েছিল, বৃষ্টির জেরে নাকি জলমগ্ন হয়ে পড়েছে নেতাজি ইনডোর স্টেডিয়ামের স্ট্রং রুম। প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, এই খবরটি সম্পূর্ণ ভুয়ো এবং ভিত্তিহীন। স্ট্রং রুমের ভেতর জল ঢোকার কোনো ঘটনাই ঘটেনি। সাধারণ মানুষকে এই ধরণের বিভ্রান্তিকর খবরে কান না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। গতকাল ভোট শেষ হওয়ার পর থেকেই নেতাজি ইনডোর স্টেডিয়ামে নিরাপত্তার বহর কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার শেষ ধাপ অর্থাৎ গণনার দিন পর্যন্ত ইভিএম (EVM) মেশিনগুলিকে সুরক্ষিত রাখতে নেওয়া হয়েছে নজিরবিহীন ব্যবস্থা: • *কেন্দ্রীয় বাহিনীর পাহারা*: স্ট্রং রুমের একেবারে প্রথম স্তরে মোতায়েন করা হয়েছে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী। ২৪ ঘণ্টা শিফটিং ডিউটিতে নজরদারি চালাচ্ছেন জওয়ানরা।

- ভবানীপুরে জয় হিন্দ ভবনের সামনে শুভেন্দু অধিকারী কে দেখে তৃণমূলে কর্মী সমর্থকরা, জয় বাংলা স্লোগান দিতে শুরু করে। তারপরে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। সঙ্গে সঙ্গে দেখা যায় শুভেন্দু অধিকারী কাউকে একটা ফোন করে। মনে করা হচ্ছে তিনি নির্বাচন কমিশন কে ফোন করেছিলেন। তারপর সেই জায়গায় প্রচুর কেন্দ্রীয় বাহিনী এসে উপস্থিত হয়। পাল্টা শুভেন্দু অধিকারী ও তার কর্মী সমর্থকরা জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।1
- চাপদানী বিধানসভা কেন্দ্রে গণতন্ত্রের উৎসবে অংশ নিলেন তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী অরিন্দম গুইন। ভোটের দিনে স্বপরিবারে বুথে গিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন তিনি। পরিবারের সদস্যদের সঙ্গে সাধারণ ভোটারদের মতোই লাইনে দাঁড়িয়ে ভোট দেন প্রার্থী, যা এলাকায় একটি ইতিবাচক বার্তা দেয়।1
- "বিগত দিনে তৃণমূল কংগ্রেস যেভাবে ভোট করেছে, এবারে তারা বুঝতে পারছে এই ভোটটা আর হবে না! আগামী দিন তৃণমূলের দিন না, বিজেপির দিন হতে চলেছে" সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্য!1
- ভোট শেষে সাংবাদিকদের মুখোমুখি বিমান ব্যানার্জি1
- Post by Baruipur বার্তা1
- Post by Mahadi reporter1
- Post by Kolkata News Times1
- "প্রতীক উর বলছি যে ওনাদের দলে তারাই পদ পায় যারা মোহাম্মদ সেলিমের পায়ে তেল দিয়ে চলে, তার মানে ও মোহাম্মদ সেলিমের পায়ে তেল দিয়েছে বলেই এর সেক্রেটারি হয়েছে! মানুষ চাইলে তো বিধায়ক হবে, পেট সেক্রেটারি সাথে তো মানুষের কোন সম্পর্ক নেই!": উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী তথা শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। তাহলে কী নিজের প্রতিদ্বন্দ উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী কে নাম না করে কটাক্ষ করলেন শীর্ষণ্য?1
- আচ্ছেলাল যাদব এইখানে আছে, সেই জন্য ওদের এত ভয়! তৃণমূল ও সিপিআইএম প্রার্থী সকাল থেকে শুধু কানাইপুরের মধ্যে সীমাবদ্ধ আছে! আর ভারতীয় জনতা পার্টির পুরো উত্তরপাড়া বিধানসভা ঘুরে বেড়াচ্ছে" বিরোধীদের কটাক্ষ প্রাক্তন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান বর্তমান বিজেপি নেতা আচ্ছেলাল যাদব।1