Shuru
Apke Nagar Ki App…
ai
Safiul khan
ai
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- প্রার্থী ঘোষণা এখনও আনুষ্ঠানিকভাবে না হলেও পুরাতন মালদার মুচিয়া মহাদেবপুর এলাকায় শুরু হয়ে গেল রাজনৈতিক তৎপরতা। মালদা মন্ডল চার এর বিজেপির পক্ষ থেকে মুচিয়া এলাকাজুড়ে জোরকদমে চলছে দেওয়াল লিখনের কাজ। দেওয়াল লিখনে উপস্থিত ছিলেন মুচিয়া অঞ্চল প্রধান পলি দাস,পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ অসিত কুমার সরকার সহ অন্যান্য কর্মিরা। জানা যায়, সকাল থেকে দলীয় কর্মী-সমর্থকেরা বিভিন্ন গ্রাম ও মোড়ের গুরুত্বপূর্ণ দেওয়ালে দলের প্রতীক ও স্লোগান লিখতে ব্যস্ত হয়ে পড়েন। যদিও এখনও প্রার্থী ঘোষণার বিষয়ে দলীয়ভাবে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবুও আগাম প্রস্তুতি হিসেবে এই দেওয়াল লিখন শুরু হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। একাংশের মতে, নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে। দেওয়াল লিখনের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে দাবি বিজেপি নেতৃত্বের। সব মিলিয়ে প্রার্থী ঘোষণা না হলেও পুরাতন মালদার মুচিয়া মহাদেবপুর এলাকায় দেওয়াল লিখনকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে নির্বাচনী আবহ। আগামী দিনে প্রার্থী ঘোষণার পর এই রাজনৈতিক তৎপরতা আরও জোরদার হবে বলেই মনে করছেন স্থানীয়রা।1
- মালদা: শ্রী শ্রী দক্ষিণা কালী পূজা উপলক্ষে বুধবার সন্ধ্যায় প্রতি বছরের ন্যায় এবছরও আয়োজন করা হল এক বিরাট বস্ত্র বিতরণ এবং নরনারায়ন সেবার। মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই বস্ত্র বিতরণ। কয়েক হাজার দুঃস্থ মানুষদের নতুন বস্ত্র তুলে দেওয়া হয় এদিন। সেই সঙ্গে অনুষ্ঠিত হয় এক বিশাল নারায়ন সেবা। প্রায় দশ হাজার মানুষ অংশ নেন নরনারায়ন সেবায়। জানা যায় প্রতি বছরই এই পুজোর অন্যতম উদ্যোক্তা পঙ্কজ গুপ্তের উদ্যোগে আয়োজন করা হয়ে থাকে, এই মহৎ কর্মকাণ্ডের। তাই এবছরও তাঁর কোন ব্যাতিক্রমী হয়নি।2
- মালদায় চাকরী দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারনা। প্রায় সাড়ে চার হাজার বেকার যুবক যুবতীর সাথে প্রতারনা। প্রত্যেক চাকরী প্রার্থীর কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে চাকরী না দেওয়ার অভিযোগ।1
- রেজিস্ট্রেশন করতে এসে অসুস্থ যুবতী, তৎপর প্রশাসন দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের কৃষক বাজারে দুয়ারে রেজিস্ট্রেশন ক্যাম্পে ফর্ম জমা দিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন করঞ্জি গ্রাম পঞ্চায়েতের এক যুবতী। ঘটনায় কিছু সময়ের জন্য চাঞ্চল্য ছড়ালেও প্রশাসনের তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প—যুব সাথী, লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু ও ভূমিহীন সংক্রান্ত সুবিধার জন্য রেজিস্ট্রেশন করতে এদিন বহু মানুষ কৃষক বাজারে উপস্থিত হয়েছিলেন। সেই সময় লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় আচমকাই অসুস্থ হয়ে পড়েন ওই যুবতী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কুশমন্ডি থানা-র পুলিশ। পাশাপাশি উপস্থিত জনপ্রতিনিধিরা উদ্যোগ নিয়ে তাঁকে দ্রুত কুশমন্ডি গ্রামীণ হাসপাতাল-এ পাঠানোর ব্যবস্থা করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।1
- ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের ১৯১ তম শুভ জন্মতিথি উৎসব উদযাপিত হোলো রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনে। বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী পরেশাত্মানন্দজী মহারাজ বলেন, এদিন ভোর পাঁচটায় মঙ্গল আরতির মধ্যে দিয়ে এই উৎসবের শুভ সুচনা হয়েছে। পরে বিশেষ পুজা, হোম, ভক্তিগীতির অনুষ্ঠান ও ভোগারতির মধ্যে দিয়ে প্রথমার্ধের অনুষ্ঠান শেষ হবে। ভক্তদের প্রসাদ বিতরন করা হয় প্রথমার্ধের অনুষ্ঠান শেষে। সন্ধ্যায় সন্ধ্যারতি এবং আলোচনা অনুষ্ঠিত হবে রামকৃষ্ণ মিশনে। এদিন স্বামী পরেশাত্মানন্দজী মহারাজ আরও বলেন ঠাকুর রামকৃষ্ণ দেব সাধনার শেষে উপলব্ধি করেছিলেন সব ধর্মই সত্য, যে পথ দিয়েই যাওনা কেনও সেই একই যায়গায় পৌঁছাবে। বললেন, "যত মত তত পথ" এটাই হোক আজকের বার্তা। এদিন এবিষয়ে স্বামী পরেশাত্মানন্দজী মহারাজ বলেন1
- সীমান্তবর্তী এলাকার পড়ুয়াদের কম্পিউটার শিক্ষা ও শারীরিক বিকাশে এগিয়ে এলো বিএসএফ1
- গাছ চুরির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়াই কাল হল! মালদার চাঁচলে বনদপ্তরের অফিসে ঢুকে রেঞ্জ অফিসারের উপর হামলা চালানোর অভিযোগ মিল মালিক সহ গাছ মাফিয়াদের বিরুদ্ধে। বেধড়ক মারধরের অভিযোগ। মাথায় গুরুতর আঘাত নিয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বনকর্তা দুলাল সরকার। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য। অভিযোগ, পিডব্লিউডি-র গাছ চুরির ঘটনায় বনদপ্তর কড়া ব্যবস্থা নেওয়ায় ক্ষুব্ধ হয় মিল মালিক মনিরুল ও তার ছেলে। এরপরই চাঁচল বনদপ্তরের কার্যালয়ে চড়াও হয় তারা। অফিসের ভিতরেই রেঞ্জ অফিসার দুলাল সরকারকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে অভিযোগ। মারধরে ফেটে যায় তাঁর মাথা। রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা তাঁকে উদ্ধার করে চাঁচল।ও গ্যালারিতে মিডিয়াটি সেভ করা হয়েছে যান।1
- গাছ চুরির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়াই কাল হল! মালদার চাঁচলে বনদপ্তরের অফিসে ঢুকে রেঞ্জ অফিসারের উপর হামলা চালানোর অভিযোগ মিল মালিক সহ গাছ মাফিয়াদের বিরুদ্ধে। বেধড়ক মারধরের অভিযোগ। মাথায় গুরুতর আঘাত নিয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বনকর্তা দুলাল সরকার। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য। অভিযোগ, পিডব্লিউডি-র গাছ চুরির ঘটনায় বনদপ্তর কড়া ব্যবস্থা নেওয়ায় ক্ষুব্ধ হয় মিল মালিক মনিরুল ও তার ছেলে। এরপরই চাঁচল বনদপ্তরের কার্যালয়ে চড়াও হয় তারা। অফিসের ভিতরেই রেঞ্জ অফিসার দুলাল সরকারকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে অভিযোগ। মারধরে ফেটে যায় তাঁর মাথা। রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা তাঁকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান।1
- মুদিখানা- চায়ের দোকানে আগুন পুড়ে ক্ষতিগ্রস্ত দোকান,দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের কাদিঘাট পলিটেকনিক কলেজ পাশ্ববর্তী এলাকার ঘটনা।ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক।স্থানীয় প্রশাসনকে পাশে থাকার আর্জি ক্ষতিগ্রস্থ দোকান মালিকের। জানা গিয়েছে,দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর কাদিঘাট পলিটেকনিক কলেজের পাশে নিমাই সন্ন্যাসীর বাড়ি,বাড়ির সামনে একটি মুদিখানা দোকান। মুদির পাশাপাশি সেখানে চা বিক্রি করেন তিনি।দোকানের উপর নির্ভর করেই সংসার চলে তার। প্রতিদিনের মতো গতকাল রাত্রে দোকানদারি করে বাড়িতে গিয়েছিলেন দোকান মালিক। দোকান মালিক জানিয়েছেন ,গভীর রাত্রে হঠাৎ দোকানে আগুন লাগে,যায় দেখতে পেয়ে কিছু লোক তাকে ডাকাডাকি করেন।দোকান মালিক বাইরে এসে দেখেন তার দোকানে দাও দাও করে আগুন জ্বলছে,আগুনে দোকানে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে যায়।যা দেখে চিৎকার চেঁচামেচি করেন দোকান মালিক।গভীর রাত্রে দোকানে আগুন লাগার খবর পেয়ে প্রতিবেশীরা প্রাথমিক ভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়ে খবর দেওয়া হয় দমকল ও গঙ্গারামপুর থানায়।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন।দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। মুদিখানা ও চায়ের দোকানে আগুন লাগায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন দোকান মালিক। স্থানীয় প্রশাসনকে পাশে থাকার আর্জি জানিয়েছেন ক্ষতিগ্রস্থ দোকান মালিক। তবে কি কারণে দোকানে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয় কারো কাছে। ঘটনার তদন্ত শুরু করেছেন গঙ্গারামপুর থানার পুলিশ।1