আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে সিতাই বিধানসভার অন্তর্গত বড়শোলমারী গ্রাম পঞ্চায়েতের ২১০ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য আবদুল কুদ্দুসের বিরুদ্ধে দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন আবাস যোজনার উপভোক্তারা। অভিযোগকারীদের দাবি, খারিজা বাত্রিগাছ গ্রামের মোট ৪৫ জন আবাস যোজনার উপভোক্তার কাছ থেকে ঘর পাইয়ে দেওয়ার নাম করে প্রত্যেকের কাছ থেকে ১০ হাজার টাকা করে নেওয়া হয়েছে। তাঁদের অভিযোগ, ওই টাকা কাটমানি হিসেবে নেওয়া হয়। উপভোক্তাদের দাবি, রাজ্যে পালাবদলের পর একাধিকবার পঞ্চায়েত সদস্য আবদুল কুদ্দুসের বাড়িতে গিয়ে তাঁরা তাঁদের টাকা ফেরত চান। কিন্তু অভিযোগ, তিনি টাকা ফেরত দিতে অস্বীকার করেন। এরপরই বাধ্য হয়ে বৃহস্পতিবার দিনহাটা থানায় গিয়ে পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। অভিযোগকারীদের দাবি, বিষয়টি তদন্ত করে তাঁদের কাছ থেকে নেওয়া টাকা ফেরতের ব্যবস্থা করার পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। যদিও অভিযোগের বিষয়ে পঞ্চায়েত সদস্য আবদুল কুদ্দুসের বক্তব্য এখনও জানা যায়নি।

- ছাত্র পরিষদের প্রাক্তন নেতা আমীর আলম গ্রেপ্তারের সিসিটিভি ফুটেজ দেখুন প্রাক্তন মন্ত্রী উদায়ন ঘনিষ্ঠ প্রাক্তন ছাত্র নেতা তৃণমূলের আমির আলমকে গ্রেপ্তারের দেখুন সেই সিসিটিভি ফুটেজ।1
- মাথাভাঙ্গা শীতলকুচি রাজ্য সড়কে ই রিক্সা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে আহত তিন। মাথাভাঙ্গা শীতলকুচি রাজ্য সড়কে ই রিক্সা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে আহত তিন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করে। স্থানীয় সূত্রে জানা গেছে একটি রিক্সা মাথাভাঙ্গা থেকে শীতলকুচিতে যাচ্ছিল সেই সময় সাটিমারি এলাকায় এটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পরে আহত হয় তিনজন। দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় মাথাভাঙা মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।1
- *অস্ত্র আইনে মামলা, আমির আলমের বিরুদ্ধে পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতে.. জানালেন সরকারি আইনজীবী সঞ্জয় বর্মন *অস্ত্র আইনে মামলা, আমির আলমের বিরুদ্ধে পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতে.. জানালেন সরকারি আইনজীবী সঞ্জয় বর্মন1
- jaldapara forest alipurduar madariya hasimara road,,,,,,,,,1
- ধুপগুড়ি মহকুমা শাসকের হাত ধরে৫৪ তম বর্ষের খুঁটি পুজো অনুষ্ঠিত হলো উত্তরায়ন ক্লাবের ধুপগুড়ি মহকুমা শাসকের হাত ধরে উত্তরায়ন ক্লাবের ৫৪তম বর্ষের খুঁটি পুজো অনুষ্ঠিত ধুমধাম করে অনুষ্ঠিত হলো ধুপগুড়ির উত্তরায়ন ক্লাবের ৫৪তম বর্ষের খুঁটি পুজো। ধুপগুড়ি মহকুমা শাসকের হাত ধরে আনুষ্ঠানিকভাবে খুঁটি পুজোর সূচনা হয়।1
- হলদিবাড়িতে গোপনেই চলছিল মাদকাসক্তি নিরাময় কেন্দ্র! যুবকের পালানোর ঘটনায় প্রকাশ্যে তথ্য হলদিবাড়ি শহরের গুরুত্বপূর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র চললেও বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা, ক্লাব কিংবা হলদিবাড়ি থানার কাছে কোনও তথ্য ছিল না বলে অভিযোগ। সম্প্রতি ওই কেন্দ্র থেকে এক যুবক দেওয়াল টপকে পালিয়ে গেলে ঘটনাটি প্রকাশ্যে আসে। যুবককে দেখে প্রথমে স্থানীয়রা তাঁকে চোর ভেবে ধাওয়া করেন। পরে জানা যায়, তিনি ওই নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। গুরুত্বপূর্ণ এলাকায় কীভাবে স্থানীয় প্রশাসন বা পুলিশের অজ্ঞাতে এমন একটি কেন্দ্র চলছিল, তা নিয়ে উঠছে প্রশ্ন। কেন্দ্রটির বৈধতা ও পরিচালন ব্যবস্থা নিয়েও শুরু হয়েছে জল্পনা।1
- *ট্রাইব্যুনালে বিচার দ্রুত ফিল রিপোর্ট বিচারই দিন থাকা বাসিন্দাদের সরকারি সুবিধা সহ একাধিক দাবিতে বি*ক্ষো*ভ ও ডেপুটেশন। *ট্রাইব্যুনালে বিচার দ্রুত ফিল রিপোর্ট বিচারই দিন থাকা বাসিন্দাদের সরকারি সুবিধা সহ একাধিক দাবিতে বি*ক্ষো*ভ ও ডেপুটেশন।1
- ইস্তফা দিল জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি ।1
- সরকারের ১০০ দিন পূর্তিতে ময়নাগুড়িতে মিছিল, অন্নপূর্ণা ভান্ডারে সাড়া পেয়ে উল্লাস মহিলারা। বর্তমান সরকারের প্রথম ১০০ দিন পূর্তি উপলক্ষে এবং এই সময়ে গৃহীত বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প সাধারণ মানুষের সামনে তুলে ধরতে ময়নাগুড়ির শালতলীতে এক পদযাত্রার আয়োজন করলেন ভারতীয় জনতা পার্টি। এদিনের এই মিছিলটি শালতলীর মোড় থেকে শুরু হয়ে চান্দের ডিঙ্গা পর্যন্ত যায় এবং আবারো শালতলীর মোড় পথসভার মাধ্যমে শেষ হয়। মিছিলে মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত। তারা জানান, 'অন্নপূর্ণা ভান্ডার' প্রকল্পের মাধ্যমে বহু পরিবার উপকৃত হচ্ছে। নিম্নবিত্ত পরিবারের মহিলারা মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাওয়ায় তাদের সংসারের আর্থিক সচলতা ফিরছে এবং সন্তানদের পড়াশোনার খরচ চালাতে সুবিধা হচ্ছে। ময়নাগুড়ির কো কনভেনার বিকাশ রায় বলেন, ময়নাগুড়ি বিধানসভার শালতলী মোড়ে এক বিশাল মিছিল ও পথসভা করা হয় ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে। এলাকার প্রতিটি শক্তিকেন্দ্র ও মোড়ে মোড়ে সাধারণ মানুষকে সাথে নিয়ে এই সচেতনতামূলক ও সাফল্য উদ্যাপন কর্মসূচি পালন করা হচ্ছে। এদিনের মিছিলে স্থানীয় সাধারণ মানুষের পাশাপাশি মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।নতুন সরকার ক্ষমতায় আসার মাত্র ১০০ দিনের মধ্যে ১ কোটি ৪৫ লক্ষেরও বেশি মহিলাকে মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা বা ভাতা প্রদান করা হয়েছে। অতীতে কোনো সরকারের আমলেই এত দ্রুত এবং বড় পরিসরে মহিলাদের কল্যাণে এমন পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। সেই কারণেই এলাকার মা-বোনেরা অত্যন্ত আনন্দিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে সাড়া দিয়েছেন এবং মিছিলে পা মিলিয়েছেন। এদিনের এই কর্মসূচির মাধ্যমে বিগত ১০০ দিনে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ানও সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। ময়নাগুড়ি ৩ নম্বর মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট নিখিঞ্জ রায় জানান, গরম থাকা সত্ত্বেও এলাকার সাধারণ মানুষ বিশেষ করে প্রায় ৯০ শতাংশ মহিলা স্বতঃস্ফূর্তভাবে এই পদযাত্রায় সাড়া দিয়েছেন ও অংশ নিয়েছেন।2