Shuru
Apke Nagar Ki App…
elephant nagrakata
Firoj Khan
elephant nagrakata
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- এদিন পশ্চিমবঙ্গে একটি নির্বাচনী জনসভায় স্বামী বিবেকানন্দ সম্পর্কে বলতে গিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেন উপদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর সেই বিতর্কিত মন্তব্য নিয়ে নিন্দার ঝড় রাজনৈতিক মহলে। তৃণমূল ও সিপিএম কটাক্ষ করে বলেন যারা এই রাজ্যের মনীষীদের সম্পর্কে জানেন না, তাদের সম্মান করেন না তারা এখানে আসে পরিযায়ী পাখির মত ভোট প্রচার করতে।1
- প্রার্থী রামমোহন রায়ের সমর্থনে সাংবাদিক সম্মেলন করলেন জিসিপিএ এর বিক্ষুব্ধ বংশী পন্থীরা। উপস্থিত ছিলেন GCPA এর পরিমল বর্মন কেন্দ্রীয় প্রচার সম্পাদক, মোহন প্রামাণিক জলপাইগুড়ি জেলা সেক্রেটারি, সুবল বর্মন ময়নাগুড়ি ব্লক সেক্রেটারি, প্রভাত রায় ময়নাগুড়ি ব্লক সভাপতি সহ অন্যরা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা যুব সাধারণ সম্পাদক রণজিৎ বর্মন।1
- Post by UNNEWS1
- তীব্র বিতর্ক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে কংগ্রেস নেত্রী Supriya Shrinate মহিলাদের সম্মান নিয়ে তীব্র বার্তা দেন। তিনি বলেন, “যারা সবসময় মহিলাদের অপমানের সময় চুপ থাকে, তাদের মুখে নারী সম্মানের কথা ভালো শোনায় না।” এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে বিতর্ক। ভিডিওটি Indian National Congress-এর সমর্থক মহলে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে। অনেকেই তার বক্তব্যকে সাহসী ও স্পষ্ট বলে প্রশংসা করেছেন, আবার বিরোধীরা এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে কটাক্ষ করেছেন। এদিকে, কমেন্ট সেকশনে Rahul Gandhi-এর নামও উঠে এসেছে, যেখানে তার সমর্থকরা শ্রদ্ধা জানিয়েছেন। সব মিলিয়ে, মহিলাদের সম্মান ও রাজনীতির এই ইস্যু এখন নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে।1
- Post by Kinkar roy Journalist4
- মেখলিগঞ্জের বোর্ডিং মাঠে তৃণমূল প্রার্থী পরেশ চন্দ্র অধিকারী-র সমর্থনে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সভার প্রধান বক্তা ছিলেন উদয়ন গুহ। কেন্দ্রীয় সরকারকে তোপ দেগে তিনি অভিযোগ করেন, ভোটের দিন গোলমালের আশঙ্কায় কিছু তৃণমূল নেতার বিরুদ্ধে চক্রান্ত চলছে। তাঁর দাবি, একটি ইংরেজি পত্রিকায় তাঁর ও পরেশ অধিকারীর নাম উল্লেখ করা হয়েছে এবং নির্বাচন কমিশন তাঁদের আটকে রাখতে পারে। তিনি কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেন, তাঁদের চিন্তা না করে বিজেপির চক্রান্ত রুখতে তৃণমূলকে ভোট দিতে হবে। এদিকে পরেশ অধিকারী বলেন, ভয় দেখানোর চেষ্টা চলছে, কিন্তু তৃণমূল ভয় পায় না। জনসভায় প্রায় ৩০ হাজার কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন বলেও দাবি করেন তিনি।1
- পদত্যাগের কয়েকদিন পরেই স্বমহিমায় রাজেশ ছেত্রী: মাল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বুলু চিক বাইকের সমর্থনে বিশাল র্যালি রাজনৈতিক আবহে জলপাইগুড়ি জেলার মাল বিধানসভা কেন্দ্রের বাগরাকোট অঞ্চলে তৃণমূল কংগ্রেসের এক বিশাল র্যালি অনুষ্ঠিত হলো। এই র্যালির মূল আকর্ষণ ছিলেন জনপ্রিয় তৃণমূল নেতা রাজেশ ছেত্রী। উল্লেখ্য গত কয়েকদিন আগে দলের সমস্ত পদ থেকে রাজেশ ছেত্রী ইস্তফা দিয়েছিলেন। তাঁর এই পদত্যাগে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন শুরু হয়েছিল। তবে সেই জল্পনায় জল ঢেলে আজ তিনি আবারও দলীয় কর্মসূচিতে স্বমহিমায় ফিরে এলেন।1
- এতদিন বিজেপি যাদেরকে সামনে ব্যানার হাতে বিজেপি সংখ্যালঘু মোর্চার সদস্য হিসেবে প্রচার করেছিল,সামনে এগিয়ে গিয়ে নিজেদের ধর্মনিরপেক্ষ দল হিসেবে প্রচার করেছিল তারাই বিজেপিকে ছেড়ে যোগ দিলো তৃণমূলে। যোগ দিয়েই ধূপগুড়ির প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায় এর জন্য কাজ করবেন বলে জানালো নবাগতরা। #TMC #AITC #BJP #BENGALELECTION20261
- ময়নাগুড়ি বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী রামমোহন রায়ের সমর্থনে জনসভা ও রোড শো করলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। এদিন বিকেল নাগাদ তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী রামমোহন রায়ের বাড়ি হয়ে সাপটিবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের সুস্তির হাট বাজারে একটি জনসভা করেন। সুস্তিরহাটে জনসভা শেষ করে সাপটি বাড়ি বাজার পর্যন্ত হুডখোলা গাড়িতে রোড শো করেন। জনসভা এবং রোড শোতে এদিন কর্মী সমর্থক সহ সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।1