আসাম-আগরতলা জাতীয় সড়কে দুঃসাহসিক লুট — চালককে বেধড়ক মারধর, নগদ ১.৯৮ লক্ষ টাকা ছিনতাই, অভিযুক্তরা এখনও অধরা আসাম-আগরতলা জাতীয় সড়কের শনিছড়া এলাকায় রবিবার রাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর লুটপাট ও নৃশংস মারধরের ঘটনা। রাতের অন্ধকারে দুষ্কৃতীদের দুঃসাহসিক এই হামলায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত আনুমানিক সাড়ে ৯টা নাগাদ শনিছড়া পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। TR05-L-1562 নম্বরের একটি ডাম্পার গাড়ির চালক আব্দুল মতিন চুরাইবাড়ির খাদিমপাড়া এলাকা থেকে পাথর বিক্রি করে পূর্বের পাওনা সহ মোট ১ লক্ষ ৯৮ হাজার টাকা সংগ্রহ করে ধর্মনগরে মালিকের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। অভিযোগ, পথিমধ্যে একদল বাইক আরোহী প্রথমে গাড়িটি আটকায় এবং চালকের সঙ্গে অযথা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হলেও কিছু দূর এগিয়ে নির্জন এলাকায় পুনরায় গাড়িটি আটকে দেয় দুষ্কৃতীরা। এরপর লাঠি ও লোহার রড দিয়ে চালক আব্দুল মতিনকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁর কাছ থেকে নগদ ১ লক্ষ ৯৮ হাজার টাকা এবং গাড়ির চাবি ছিনতাই করে নিয়ে যায় দুষ্কৃতীরা।

- ১৭ পেকুয়ারজলা -জন্মে জয়নগরের একটি বুথে পুনঃভোট ১৬ এপ্রিল : এডিসির একটি পোলিং স্টেশনে পুন:ভোটের নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। আগামী ১৬ এপ্রিল সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই বুথে পুনরায় ভোট গ্রহণ করা হবে ।এডিসির ১৭ নং পেকুয়ারজলা- জন্মে জয়নগর নির্বাচনী কেন্দ্রের ৩৯ নম্বর হীরাপুর এস বি স্কুলের ভোটকেন্দ্রে এই পুনঃভোট হবে। এদিন রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন এই সংবাদ জানিয়েছেন।1
- উত্তর ত্রিপুরার কদমতলা ব্লকের বাঘন গ্রাম পঞ্চায়েত এলাকায় গৃহবধূ নির্যাতনের এক মর্মান্তিক ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্বামীর নির্মম অত্যাচারের শিকার হয়ে গুরুতরভাবে আহত হন গৃহবধূ রেজানা খাতুন। এই ঘটনার পর তাঁর পাশে দাঁড়িয়েছে টিআরএমএল-এর তিনটি শাখার নারী শক্তি কর্মীরা। সোমবার দুপুর প্রায় দুইটা নাগাদ সংগঠনের সদস্যরা আহত রেজানা খাতুনকে সঙ্গে নিয়ে চুরাইবাড়ি থানায় উপস্থিত হন। সেখানে অভিযুক্ত স্বামী আব্দুর রহিমের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। সংগঠনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, অভিযুক্ত যেন কোনওভাবেই আইনের ফাঁক গলে ছাড়া না পায়, সে বিষয়ে প্রশাসনের কড়া নজরদারি প্রয়োজন।4
- Post by Unakoti Hadlin4
- ত্রিপুরার ঊনকোটি জেলার মাছমারা ও করমছড়া আসনে অনুষ্ঠিত হওয়া উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে রাজনৈতিক দলের প্রার্থীদের ভাগ্য নির্ধারিত ইভিএম কুমারঘাটের বালিকা বিদ্যালয়ে স্ট্রংরুমে জমা করলেন ভোট কর্মীরা।1
- প্রকাশ্যে ওসি-র উপর হামলা, নীরব পুলিশ—রাজ্যে আইনের শাসন নিয়ে তীব্র প্রশ্ন1
- ✍️ধর্মনগরস্থিত উত্তর জেলা হাসপাতালে চিকিৎসাধীন জনৈকা মহিলার রহস্যজনক মৃত্যু ঘিরে উত্তেজনা ও চাঞ্চল্য ঘনীভূত হয়েছে। ঘটনাটি মঙ্গলবার ভোরে সামনে আসতেই হাসপাতাল চত্বরে ভিড় জমায় স্থানীয় মানুষ ও আত্মীয়স্বজনরা।1
- Post by Gouranga Majumder1
- আজ নয়াপাড়া ৩৭ নম্বর বুথে রাজনৈতিক মহলে উল্লেখযোগ্য ঘটনা ঘটল। দীর্ঘদিনের কংগ্রেস কর্মী বিপ্লব কুমার নাথ ভারতীয় জাতীয় কংগ্রেসের সীমাবদ্ধ রাজনীতি ত্যাগ করে উন্নয়ন, স্বচ্ছতা ও শক্তিশালী নেতৃত্বের লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি-তে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। জানা গেছে, তিনি বেশ কিছুদিন ধরেই বিজেপির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং বিভিন্ন সাংগঠনিক কাজে অংশগ্রহণ করছিলেন। আজ আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিয়ে তিনি নতুন রাজনৈতিক যাত্রা শুরু করেন। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশ ও সমাজের উন্নয়নের লক্ষ্যে এই ধরনের সিদ্ধান্তকে স্বাগত জানানো হচ্ছে। একই সঙ্গে সকলকে একসাথে এগিয়ে এসে শক্তিশালী ভারত গড়ার আহ্বান জানানো হয়েছে।1