আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরদার হচ্ছে রাজনৈতিক প্রচার। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার মালদার কালিয়াচকের কারবালা মাঠে জনসভা করলেন Asaduddin Owaisi। সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি -কে তীব্র ভাষায় আক্রমণ করেন। ওয়াইসি অভিযোগ করেন, “পশ্চিমবঙ্গে বিজেপিকে নিয়ে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়। মোদি ও মমতা ভাই-বোনের মতো কাজ করছে।” এছাড়াও তিনি সুজাপুর বিধানসভা এলাকার একাধিক উন্নয়নমূলক কাজ না হওয়ার অভিযোগ তোলেন। কালিয়াচক পৌরসভা গঠন, ল কলেজ স্থাপন, কালিকাপুর রেলগেট নির্মাণসহ বিভিন্ন প্রতিশ্রুতি এখনও বাস্তবায়িত হয়নি বলে দাবি করেন তিনি। স্বাস্থ্য পরিকাঠামো নিয়েও সরব হন ওয়াইসি। তিনি সিলামপুর গ্রামীণ হাসপাতাল, নারায়নপুর, যদুপুর ও গোলাপগঞ্জের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির বেহাল অবস্থার কথা তুলে ধরেন। কটাক্ষ করে বলেন, “উন্নয়ন হয়ে থাকলে মুখ্যমন্ত্রী নিজে এসে এই হাসপাতালগুলিতে চিকিৎসা করাক।” এদিনের সভায় সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। নির্বাচনের আগে এই জনসভাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

- বিজেপি ছাড়া পশ্চিমবঙ্গের উন্নয়ন সম্ভব নয়-বৃহস্পতিবার মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহার সমর্থনে ভোট প্রচারে এসে এমনটাই বললেন বিজেপি শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন বেলা ৩টা নাগাদ তিনি মালদায় ভোট প্রচারে আসেন। হেলিকপ্টারে চেপে নামেন' মালদা বিমান বন্দরে। সেখানে তাকে স্বাগত জানান বিজেপির মালদা বিভাগের কনভেনার শংকর চক্রবর্তী, বিজেপির উত্তর মালদার সাধারণ সম্পাদক স্নেহাংশু ভট্টাচার্য, উত্তর মালদার বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক সোমনাথ প্রসাদ সহ অন্যান্যরা। স্বাগত জানানোর পর্ব শেষ হতেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা গাড়িতে চেপে হবিবপুরের শ্রীরামপুরের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে পৌছানো মাত্রই তাকে স্বাগত জানান বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু সহ অন্যান্যরা। স্বাগত জানানোর পর ত্রিপুরার মুখ্যমন্ত্রী হুডখোলা গাড়িতে চেপে শ্রীরামপুর স্ট্যান্ড থেকে শ্রীরামপুর হাইস্কুল পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকা জুরে রোড শো করেন। বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহাকে পাশে নিয়ে তার সমর্থনে ভোট প্রচার করেন। তাকে জয়যুক্ত করার আবেদন জানান।1
- এ মুহূর্তে সবচাইতে বড় খবর আবারও বিজেপির প্রার্থীর ওপরে হামলা ফের রক্তগরম ফালাকাটা!নির্বাচনের মুখে কাদম্বিণী চা বাগানে চাঞ্চল্যকর অভিযোগ—আক্রান্ত প্রার্থী শ্রী দীপক বর্মন! স্থানীয় সূত্রে দাবি, তৃণমূলের গুন্ডা বাহিনীর হামলার শিকার হন তিনি।ঘটনার পর থেকেই এলাকায় ছড়িয়েছে তীব্র উত্তেজনা, তৈরি হয়েছে চরম রাজনৈতিক চাপানউতোর।1
- dulal me to online game 🎯 hai kya permission ka Steel hai to you 875goghjjjghogtdcbb2
- চাঁচলে ভোটের লড়াইয়ে চমক দেখাচ্ছেন নির্দল প্রার্থী প্রাক্তন কংগ্রেস নেতা আঞ্জারুল হক জনি1
- হাতে মাত্র আর কয়েকটা দিন। আর সেই বিধানসভা নির্বাচনকে ঘিরে এখন অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দু মুর্শিদাবাদের আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির।এদিন নিজের ফর্মে ফিরে হুমায়ুন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারের মধ্যে দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক হয়ে উঠলেন একাধিক ইস্যুতে। সরাসরি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহুর নাম নিয়ে তাকে যেমন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন একই সঙ্গে রাজ্যে এই মুহূর্তে হুমায়ুনের অন্যতম প্রধান শত্রু বলে পরিচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেউ হুঁশিয়ারি দিলেন বাবরি মসজিদ ইস্যুতে1
- রায়গঞ্জ স্টেডিয়াম মাঠে রাহুল গান্ধী এসেছিল তার জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরলাম1
- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুরারই বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রচার তুঙ্গে। বৃহস্পতিবার পাইকর অঞ্চলের দাতুরা গ্রামে জোরদার প্রচার চালান তৃণমূল প্রার্থী মোশারফ হোসেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এদিন গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন মোশারফ হোসেন ও কাজল শেখ। প্রচারে মানুষের সাড়া নিয়েও সন্তোষ প্রকাশ করেন তৃণমূল নেতৃত্ব। কাজল শেখ বলেন, “এই এলাকায় বিপুল ভোটে জয়ী হবেন ডঃ মোশারফ হোসেন। মুরারইয়ের মানুষ একজন সৎ ও যোগ্য বিধায়ক চান, আর সেই কারণেই তাঁরা আবারও মোশারফ হোসেনকেই নির্বাচিত করবেন।” তিনি বিরোধীদের কটাক্ষ করে আরও বলেন, “টাকা ছড়িয়ে রাজনীতি করা যায় না। মানুষের সমর্থন ছাড়া কোনও দল জয়লাভ করতে পারে না। মুরারই সহ গোটা বীরভূমেই তৃণমূল কংগ্রেসের পক্ষে জনসমর্থন রয়েছে।” জেলা জুড়ে ফলাফল নিয়েও আত্মবিশ্বাসী কাজল শেখ। তাঁর দাবি, বীরভূমের ১১টি আসনেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে।1
- এ মুহূর্তে সবচাইতে বড় খবর আবারও বিজেপির প্রার্থীর ওপরে হামলা ফের রক্তগরম ফালাকাটা! নির্বাচনের মুখে কাদম্বিণী চা বাগানে চাঞ্চল্যকর অভিযোগ—আক্রান্ত প্রার্থী শ্রী দীপক বর্মন! স্থানীয় সূত্রে দাবি, তৃণমূলের গুন্ডা বাহিনীর হামলার শিকার হন তিনি।ঘটনার পর থেকেই এলাকায় ছড়িয়েছে তীব্র উত্তেজনা, তৈরি হয়েছে চরম রাজনৈতিক চাপানউতোর।1