logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

খুনের অভিযোগে সরব পরিবার, ডোমপাড়ার ঘটনায় ফরেনসিক তদন্তে নামল পুলিশ। ঝাড়গ্রাম শহরের ১১ নম্বর ওয়ার্ডের ডোমপাড়া সংলগ্ন জমি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত নেপাল শ্যামলকে পরিকল্পনা করে খুন করা হয়েছে এই অভিযোগ তুলে দফায় দফায় পথ অবরোধে শামিল হলেন তাঁর পরিজন ও স্থানীয় বাসিন্দারা। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে ফরেনসিক টিম নিয়ে ময়দানে নামল ঝাড়গ্রাম থানার পুলিশ। গত কয়েকদিন আগে ডোমপাড়া এলাকার একটি জমি থেকে নেপাল শ্যামলের নিথর দেহ উদ্ধার হয়। এরপর থেকেই ঘটনার মোড় ঘুরতে শুরু করে। পরিবারের দাবি, এটি নিছক মৃত্যু নয় বরং একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। এই দাবিতে দোষীদের গ্রেফতার ও উপযুক্ত শাস্তির আবেদন জানিয়ে দু-দুবার পথ অবরোধ করেন বাসিন্দারা। এর ফলে অবরুদ্ধ হয়ে পড়ে ঝাড়গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তা। পরিস্থিতি সামাল দিতে ঝাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিবারকে আশ্বস্ত করে যে, কোনও অপরাধীকেই রেয়াত করা হবে না। পুলিশের প্রতিশ্রুতি অনুযায়ী, তদন্তের প্রাথমিক পর্যায়ে নিয়ে আসা হয় ‘ডগ স্কোয়াড’। স্নিফার ডগের সাহায্যে সংলগ্ন এলাকায় তল্লাশি চালানো হয়। এরপর আজ তদন্তকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে ঘটনাস্থলে পৌঁছায় ফরেনসিক বিশেষজ্ঞের দল।এদিন ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন। যেখান থেকে মৃতদেহ উদ্ধার হয়েছিল, সেই জায়গার মাটির প্রকৃতি এবং আশেপাশের পারিপার্শ্বিক তথ্য খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের উপস্থিতিতে পুরো এলাকাটি ঘিরে রেখে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রমাণের তল্লাশি চালানো হয়। ঝাড়গ্রাম থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার স্বচ্ছ তদন্তের স্বার্থে যা যা করণীয়, সবই করা হচ্ছে। পুলিশের কথায়, "তদন্তে কোনও ফাঁক রাখা হবে না। ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এবং দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে।

1 day ago
user_Dainik Bengal
Dainik Bengal
ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ•

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • ঝাড়গ্রাম : দুঃস্থ পরিবারের সদস্যের শ্রাধ্যানুষ্ঠানের জন্য পাশে দাঁড়াল তৃণমূলের অঞ্চল সভাপতি। মঙ্গলবার মৃতের পরিবারের হাতে চালের বস্তা, নতুন পোশাক ও দুই হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন ঝাড়গ্রাম ব্লকের রাধানগর অঞ্চল তৃণমূলের সভাপতি বিদ্যুৎ ঘোষ। তাঁর প্রতিনিধি গিয়ে পরিবারটির হাতে জিনিসপত্র তুলে দেন। কয়েকদিন আগে রাধানগর গ্রাম পঞ্চায়েতের দরখুলি গ্রামের বাসিন্দা বিন্দা মাহাতোর বার্ধক্য জনিত কারণে মৃত্যু হয়। আর্থিকভাবে পিছিয়ে পড়া পারিবারটি শ্রাধ্যানুষ্ঠানের জন্য আর্থিক সমস্যায় পড়েন। মৃতের ছেলে অসিত মাহাতো বলেন,' দিনমজুরি করে সংসার চলে। বার্ধক্যজনিত কারণে বাবার মৃত্যুর পর সাধ্যানুষ্ঠানের জন্য আর্থিক সংকটের মুখে পড়তে হয়। অঞ্চল সভাপতি বিদ্যুর ঘোষ সহযোগিতা করায় বাবার সাধ্যানুষ্ঠান করতে সম্ভব হল '।
    1
    ঝাড়গ্রাম : দুঃস্থ পরিবারের সদস্যের শ্রাধ্যানুষ্ঠানের জন্য পাশে দাঁড়াল তৃণমূলের অঞ্চল সভাপতি। মঙ্গলবার মৃতের পরিবারের হাতে চালের বস্তা, নতুন পোশাক ও দুই হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন ঝাড়গ্রাম ব্লকের রাধানগর অঞ্চল তৃণমূলের সভাপতি বিদ্যুৎ ঘোষ। তাঁর প্রতিনিধি গিয়ে পরিবারটির হাতে জিনিসপত্র তুলে দেন। কয়েকদিন আগে রাধানগর গ্রাম পঞ্চায়েতের দরখুলি গ্রামের বাসিন্দা বিন্দা মাহাতোর বার্ধক্য জনিত কারণে মৃত্যু হয়। আর্থিকভাবে পিছিয়ে পড়া পারিবারটি শ্রাধ্যানুষ্ঠানের জন্য আর্থিক সমস্যায় পড়েন। মৃতের ছেলে অসিত মাহাতো বলেন,' দিনমজুরি করে সংসার চলে। বার্ধক্যজনিত কারণে বাবার মৃত্যুর পর সাধ্যানুষ্ঠানের জন্য আর্থিক সংকটের মুখে পড়তে হয়। অঞ্চল সভাপতি বিদ্যুর ঘোষ সহযোগিতা করায় বাবার সাধ্যানুষ্ঠান করতে সম্ভব হল '।
    user_ঝাড়গ্রাম আপডেট
    ঝাড়গ্রাম আপডেট
    সাংবাদিক ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • Post by JHARGRAM NEWS UPDATE
    1
    Post by JHARGRAM NEWS UPDATE
    user_JHARGRAM NEWS UPDATE
    JHARGRAM NEWS UPDATE
    ভিডিও ক্রিএটর Jhargram, West Bengal•
    3 hrs ago
  • নয়াগ্রামের বিজেপি মনোনীত প্রার্থী হয়ে আজ জোড়কদমে প্রচার নেমে পড়েন যুব মোর্চার কর্মীরা। এই প্রচারে নেতৃত্ব দেন ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি রনজিত সেন। বাড়ি বাড়ি গিয়ে প্রচার কর্মসূচি চালানো হয়। এবং মানুষ যাতে বিজেপির সিম্বল পদ্মফুলে ভোট দেন তারই প্রচার করেন যুব মোর্চা নেতাকর্মীরা
    1
    নয়াগ্রামের বিজেপি মনোনীত প্রার্থী হয়ে আজ জোড়কদমে প্রচার নেমে পড়েন যুব মোর্চার কর্মীরা। এই প্রচারে নেতৃত্ব দেন ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি রনজিত সেন। বাড়ি বাড়ি গিয়ে প্রচার কর্মসূচি চালানো হয়। এবং মানুষ যাতে বিজেপির সিম্বল পদ্মফুলে ভোট দেন তারই প্রচার করেন যুব মোর্চা নেতাকর্মীরা
    user_Dainik Bengal
    Dainik Bengal
    ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ•
    1 day ago
  • খড়্গপুর: নির্বাচনের আগে খড়্গপুরে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিল দেওয়াল লিখন ঘিরে বিতর্ক। বিজেপি প্রার্থী Dilip Ghosh অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেস তাঁর দলের দেওয়াল লিখন মুছে দিচ্ছে। তিনি দাবি করেন, খড়্গপুরের ঝাড়খণ্ড বস্তি, খরিদা সহ একাধিক এলাকায় পরিকল্পিতভাবে বিজেপির দেওয়াল লিখন মুছে ফেলা হচ্ছে। এমনকি দেওয়াল পরিষ্কার করতে স্প্রে মেশিন ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। দিলীপ ঘোষের কথায়, “তারা খুব বড় দাদা হয়ে গেছে, কিন্তু এই দাদা ভ্রাতৃত্বের নয়—এই দাদা ধমকানো, চমকানো ও জুলুম করার দাদা।” #Kharagpur #DilipGhosh #BJP #TMC #WallWriting #Election2026 #BengalPolitics #PoliticalClash
    1
    খড়্গপুর: নির্বাচনের আগে খড়্গপুরে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিল দেওয়াল লিখন ঘিরে বিতর্ক। বিজেপি প্রার্থী Dilip Ghosh  অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেস তাঁর দলের দেওয়াল লিখন মুছে দিচ্ছে।
তিনি দাবি করেন, খড়্গপুরের ঝাড়খণ্ড বস্তি, খরিদা সহ একাধিক এলাকায় পরিকল্পিতভাবে বিজেপির দেওয়াল লিখন মুছে ফেলা হচ্ছে। এমনকি দেওয়াল পরিষ্কার করতে স্প্রে মেশিন ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
দিলীপ ঘোষের কথায়, “তারা খুব বড় দাদা হয়ে গেছে, কিন্তু এই দাদা ভ্রাতৃত্বের নয়—এই দাদা ধমকানো, চমকানো ও জুলুম করার দাদা।”
#Kharagpur #DilipGhosh #BJP #TMC #WallWriting #Election2026 #BengalPolitics #PoliticalClash
    user_Kharagpur Jagoran
    Kharagpur Jagoran
    Local News Reporter খড়গপুর 1, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    13 hrs ago
  • #tmcsayanighoshspeech : प्रदीप सरकार के समर्थन में सायनी घोष की हुंकार, BJP पर लगाए गंभीर आरोप। #kharagpursadar224 #bidhansabhaelection2026 #tmccandidate #PradipSarkar #supporters #program #VoteAppeal #charge #bjp #ElectionCommissionOfIndia #kharagpurnews9
    1
    #tmcsayanighoshspeech : प्रदीप सरकार के समर्थन में सायनी घोष की हुंकार, BJP पर लगाए गंभीर आरोप। #kharagpursadar224 #bidhansabhaelection2026 #tmccandidate #PradipSarkar #supporters #program #VoteAppeal #charge #bjp #ElectionCommissionOfIndia #kharagpurnews9
    user_KHARAGPUR NEWS 9
    KHARAGPUR NEWS 9
    Local News Reporter খড়গপুর 1, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    23 hrs ago
  • দীর্ঘ ১৫ বছর কোনরকম রাস্তার কাজ হয়নি চন্দ্রকোনা ২ বসন ছড়া তিন নম্বর অঞ্চলের বড় মুইদা গ্রামে রাস্তার বেহাল দশা। প্রথম এই রাস্তার কাজ হয় বামফ্রন্ট আমলে। তার প্রত্যেকে বর্তমান সরকার কোন রকম ভাবেই এই রাস্তার কাজে হাত দেয় না। বছরের পর বছর গ্রাম বাসীরা ঘুরে চলেছে প্রশাসনের দ্বারে দ্বারে।
    1
    দীর্ঘ ১৫ বছর কোনরকম রাস্তার কাজ হয়নি চন্দ্রকোনা ২ বসন ছড়া তিন নম্বর অঞ্চলের বড় মুইদা গ্রামে রাস্তার বেহাল দশা। প্রথম এই রাস্তার কাজ হয় বামফ্রন্ট আমলে। তার প্রত্যেকে বর্তমান সরকার কোন রকম ভাবেই এই রাস্তার কাজে হাত দেয় না। বছরের পর বছর গ্রাম বাসীরা ঘুরে চলেছে প্রশাসনের দ্বারে দ্বারে।
    user_Chanchal Siddhanta
    Chanchal Siddhanta
    Local News Reporter Chandrakona - I, Medinipur West•
    57 min ago
  • রাস্তা নাকি মরণফাঁদ? ২০২৬-এর আগে রাস্তা না হলে ভোট বয়কটের ডাক চন্দ্রকোনায়)
    1
    রাস্তা নাকি মরণফাঁদ? ২০২৬-এর আগে রাস্তা না হলে ভোট বয়কটের ডাক চন্দ্রকোনায়)
    user_PBN বাংলা
    PBN বাংলা
    চন্দ্রকোনা 1, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    2 hrs ago
  • বিনপুর ২ ব্লকের ভেলাইডিহা অঞ্চলে মঙ্গলবার জোরদার প্রচার করলো বিনপুর বিধান সভার তৃণমূল প্রার্থী বিরবাহা হাঁসদা। প্রার্থীকে সামনে রেখে ভেলাইডিহাতে প্রথমে এক বিশাল বাইক র‍্যালি অনুষ্ঠিত হয় এবং তারপর ধুলিয়াপুর দিয়াসি রাজদহ জামবনি বিভিন্ন এলাকায় জনসংযোগ কর্মসূচি ও কর্মী বৈঠক করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। প্রতিটি গ্রামে পৌঁছতেই প্রার্থীকে তাদের রীতি মেনে শ্রদ্ধা জ্ঞাপন করেন গ্রামবাসীরা। প্রতিটি গ্রামের বাসিন্দারা প্রার্থীকে কাছে পেয়ে তাদের এলাকার বিভিন্ন সমস্যার কথা জানান এবং গ্রামবাসীদের সমস্যার কথা শুনে বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পরই সেই সমস্ত সমস্যার দ্রুত সমাধান করার আশ্বাস দেন বীরবাহা। এদিনের প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিপিএসসি চেয়ারম্যান উজ্জ্বল দত্ত,বিনপুর ২ ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি চিন্ময়ী মাহাতো ওরফে বুবাই, জেলা পরিষদের অধ্যক্ষ অপর্ণা পাত্র সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্বরা।
    1
    বিনপুর ২ ব্লকের ভেলাইডিহা অঞ্চলে মঙ্গলবার জোরদার প্রচার করলো বিনপুর বিধান সভার তৃণমূল প্রার্থী বিরবাহা হাঁসদা। প্রার্থীকে সামনে রেখে ভেলাইডিহাতে প্রথমে এক বিশাল বাইক র‍্যালি অনুষ্ঠিত হয় এবং তারপর ধুলিয়াপুর দিয়াসি রাজদহ জামবনি বিভিন্ন এলাকায় জনসংযোগ কর্মসূচি ও কর্মী বৈঠক করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। প্রতিটি গ্রামে পৌঁছতেই প্রার্থীকে তাদের রীতি মেনে শ্রদ্ধা জ্ঞাপন করেন গ্রামবাসীরা। প্রতিটি গ্রামের বাসিন্দারা প্রার্থীকে কাছে পেয়ে তাদের এলাকার বিভিন্ন সমস্যার কথা জানান এবং গ্রামবাসীদের সমস্যার কথা শুনে বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পরই সেই সমস্ত সমস্যার দ্রুত সমাধান করার আশ্বাস দেন বীরবাহা। এদিনের প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিপিএসসি  চেয়ারম্যান উজ্জ্বল দত্ত,বিনপুর ২ ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি চিন্ময়ী মাহাতো ওরফে বুবাই, জেলা পরিষদের অধ্যক্ষ অপর্ণা পাত্র সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্বরা।
    user_ঝাড়গ্রাম আপডেট
    ঝাড়গ্রাম আপডেট
    সাংবাদিক ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.