বোবা বিধবার বাড়িতে আগুন লেগে সমস্ত কিছু পুড়ে ছারখার।দুই বিধবা বোন একই ঘরে থাকে।ঘটনা সম্পর্কে জানা গেছে মালদার মানিকচক ব্লকের চৌকি মির্দাদপুর অঞ্চলের রাজনগর গ্রামে দুই বিধবা বোন মতেজা বেওয়া ও জরিনা বিবি একই ঘরে থাকেন। সোমবার রাতে পাটকাঠি দিয়ে উনুনে রান্না করেছিলেন। সেই উনুন থেকেই আগুন বাতাসে করে ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে। বাড়িতে রাখা নগদ প্রায় ৩০ হাজার টাকা সহ বাড়ির সমস্ত সামগ্রী আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এ বাড়ি ও বাড়ি কাজ করে চলত দুই বিধবার সংসার।বিধবাদের কপালে বাংলা আবাস যোজনার ঘর না জুটেলে ও কিছু কিছু টাকা সঞ্চয় করে কোনো রকমে বসবাস করার মতো ভাঙা ইট ও বাঁশ দিয়ে একটি ঘর বানিয়েছিলেন।সেই ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার ঘটনা চারিদিকে চাউর হতে স্থানীয়রা হাত লাগাই আগুন নেভাতে। স্থানীয়দের সহযোগিতায় আগুন কিছুক্ষন পর নেভানো গেলেও কিছু বাঁচানো সম্ভব হয়নি।ঘটনা স্থলে সেই সময় পৌছায় মানিকচক থানার পুলিশ।

- Post by MALDA SANGBAD1
- সামনে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্র করে এদিনপুরাতন মালদা পৌরসভা এলাকায় গৃহসংযোগ অভিযান শুরু করল বিজেপি।এই কর্মসূচির সূচনায় উপস্থিত ছিলেন মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা। তাঁর সঙ্গে ছিলেন নগর মণ্ডলের সভাপতি বাসন্তী রায় সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। এদিন পুরাতন মালদা পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করেন বিজেপি নেতৃত্ব।বিজেপির পক্ষ থেকে জানানো হয়, আসন্ন বিধানসভা নির্বাচনে দলের সাংগঠনিক শক্তি আরও মজবুত করতেই এই গৃহসংযোগ অভিযান। বিধায়ক গোপাল চন্দ্র সাহা এলাকাবাসীর কাছে ভোটের আবেদন জানান এবং দাবি করেন, আগামী নির্বাচনে ভারতীয় জনতা পার্টি শক্তিশালী ফল করবে ও তৃণমূল কংগ্রেস বিসর্জন নিশ্চিত হবে।অন্যদিকে, বিজেপির এই দাবির পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেসের নেতা বৈশিষ্ট্য ত্রিবেদী বলেন ভোট এলেই বিজেপি নেতাদের দেখা যায় ভোট মিটে গেলে আর এলাকায় তাদের দেখা যায় না।1
- চারটি বিধানসভায় একাধিক দুর্নীতি ও ঘোটালার অভিযোগ তুলে ধরে চার্জশিট বিজেপির, চারটি বিধানসভাকে কেন্দ্র করে একাধিক দুর্নীতি ও ঘোটালার অভিযোগ তুলে ধরে চার্জশিট প্রকাশ করে সাংবাদিক সম্মেলন করল ভারতীয় জনতা পার্টি। সোমবার দুপুর প্রায় বারোটা নাগাদ এই প্রেস মিটে চার্জশিট তুলে ধরেন উত্তর মালদা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মালদা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র সাহা, হবিবপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুর্মু, গাজল বিধানসভার বিধায়ক চিন্ময় দেববর্মন সহ দলের অন্যান্য নেতৃত্ব। এই সাংবাদিক সম্মেলনটি অনুষ্ঠিত হয় পুরাতন মালদা এলাকার সাহাপুর ছাতিয়ান মোড়-এ অবস্থিত দলীয় কার্যালয়ে। চারটি বিধানসভায় সংঘটিত বলে অভিযোগ ওঠা বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের বিস্তারিত তথ্য চার্জশিটের মাধ্যমে তুলে ধরা হয়। এদিন সাংসদ খগেন মুর্মু জানান, আগামী দিনে এই চার্জশিটকে হাতিয়ার করে বিজেপি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের কাছে বিষয়গুলি তুলে ধরবে এবং জনমত গঠনের কাজ করবে।1
- মালদা:- ট্রেনের ধাক্কায় মৃত্যুর ঘটনায় আবারো সাবওয়ের দাবি এলাকাবাসীর। ঘটনা মালদার ইংরেজবাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের শেষ প্রান্ত বড়সাঁকো এলাকায়। জানা যায় সাবওয়ে না থাকার কারণে বাধ্য হয়েই রেল লাইন পারাপার করতে হয় এলাকাবাসীকে, মাঝেমধ্যেই ট্রেনের ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটে। মঙ্গলবারো লাইন পারাপারের সময় সকাল ন'টা নাগাদ মালদা থেকে ফারাক্কা গামী মাল ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু ঘটে, এখনো তার নাম পরিচয় পাওয়া যায়নি। আর এই ঘটনা নিয়ে সাবওয়ের দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই প্রশাসন সহ স্থানীয় বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী, সাংসদ, স্থানীয় কাউন্সিলর সহ বিভিন্ন প্রতিনিধিদেরকে দীর্ঘদিন ধরে এলাকার সমস্যার কথা তুলে ধরা হয়েছে, তারা ভোটের সময় এসে শুধু আশ্বাস দিয়ে যায় আর ভোট পেরিয়ে গেলে তাদের আর কোন পাত্তা পাওয়া যায় না। ট্রেন লাইন পারাপার হওয়ার সময় মাঝেমধ্যেই এই ধরনের দুর্ঘটনা ঘটে আজও একই ঘটনা ঘটেছে, তাই এই এলাকায় যাতে দ্রুত সাবওয়ে তৈরি করা হয় সেই দাবি এলাকাবাসীর।2
- SWM বা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট (Solid Waste Management) প্রজেক্ট হলো পৌরসভা বা গ্রামীণ এলাকায় উৎপন্ন বর্জ্য পদার্থ (যেমন- প্লাস্টিক, খাবারের অবশিষ্টাংশ, কাগজ) বৈজ্ঞানিক উপায়ে সংগ্রহ, পৃথকীকরণ, প্রক্রিয়াকরণ এবং নিষ্পত্তি করার একটি সুপরিকল্পিত ব্যবস্থা। এটি পরিবেশ পরিচ্ছন্ন রাখা, রোগব্যাধি প্রতিরোধ এবং বর্জ্য থেকে জৈব সার বা বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বাস্তবায়িত একটি পরিবেশবান্ধব প্রকল্প।1
- মালদার ধরা পড়ল এক বাংলাদেশি অনুপ্রবেশকারী, ধৃত অনুপ্রবেশকারীকে মঙ্গলবার জেলা আদালতে পেশ করল মালদার গাজোল থানার পুলিশ1
- Post by Mojahidul Islam3
- Post by MALDA SANGBAD1