“দোষীদের ফাঁসি চাই”, “We Want Justice”—প্রীতিকা হত্যার প্রতিবাদে উত্তাল বলরামপুর প্রীতিকা মাহাতো হত্যাকাণ্ডে অভিযুক্তদের কঠোরতম শাস্তি, এমনকি ফাঁসির দাবিতে বৃহস্পতিবার বলরামপুর শহরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল। “We Want Justice”-সহ একাধিক স্লোগানে সরব হয়ে ওঠে বলরামপুর শহরের রাজপথ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১টা নাগাদ বাঘমুণ্ডির বুড়দা গ্রামের কয়েক শত মহিলা ও পুরুষ গাড়িতে করে বলরামপুরে এসে পৌঁছন। এরপর প্রীতিকা হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে তাঁরা মিছিলে সামিল হন। বলরামপুর রেলগেট এলাকা থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল। মিছিলটি বলরামপুর চকবাজার, ওল্ড পোস্ট অফিস মোড় হয়ে পৌঁছয় বলরামপুর থানার গেটে। সেখানে থানার গেটের সামনে বসে প্রতিবাদ ও বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। তাঁদের হাতে ছিল বিভিন্ন প্ল্যাকার্ড, পাশাপাশি চলতে থাকে স্লোগান। বিক্ষোভ চলাকালীন কয়েকজন প্রতিনিধি বলরামপুর থানার আইসির সঙ্গে দেখা করে তাঁদের দাবির কথা জানান। প্রীতিকা হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা এবং দোষীদের ফাঁসির শাস্তির দাবি জানানো হয় বলে আন্দোলনকারীদের বক্তব্য। প্রসঙ্গত, গত ১২ সেপ্টেম্বর টামনা থানা এলাকার একটি মেসে প্রীতিকা মাহাতোকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে হত্যার অভিযোগ ওঠে। এরপর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে তাঁর দেহ বস্তাবন্দি করে মোটরসাইকেলের পিছনে বেঁধে নিয়ে যাওয়ার সময় বলরামপুর থানার পুলিশের নাকা চেকিংয়ে ধরা পড়ে অভিযুক্ত অমিত কুমার মাহাতো। পুলিশ তাঁকে গ্রেফতার করে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবারের প্রতিবাদ কর্মসূচিতে বুড়দা গ্রামের বাসিন্দারা প্রীতিকা হত্যাকাণ্ডে জড়িত সকলের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি জানান। একইসঙ্গে সংবাদমাধ্যমের কাছে তাঁদের আবেদন, ঘটনার বিষয়ে সঠিক তথ্য যাচাই করে নির্ভুল সংবাদ পরিবেশন করা হোক। তদন্তাধীন এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচার আদালতে হবে। পুলিশের তদন্ত ও আদালতের পরবর্তী প্রক্রিয়ার ওপরই নির্ভর করবে মামলার চূড়ান্ত আইনি পরিণতি।

- ১ লক্ষ প্রদীপের মধ্যে নরেন্দ্র মোদীর চিত্র ফুটিয়ে তুলে 'সেবার ২৫ বছর' কর্মসূচি পালন পুরুলিয়ায় ১ লক্ষ প্রদীপের মধ্যে নরেন্দ্র মোদীর চিত্র ফুটিয়ে তুলে 'সেবার ২৫ বছর' কর্মসূচি পালন পুরুলিয়া জেলা প্রশাসনের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবস উপলক্ষে পুরুলিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরুলিয়া শহরের ইন্ডোর স্টেডিয়ামে ১ লক্ষ প্রদীপের মধ্যে প্রধানমন্ত্রী মোদীর বিশালাকার চিত্র ফুটিয়ে তোলা হয় । ঝাড়খন্ড থেকে ১১ জন শিল্পীর ২ দিনের প্রচেষ্টায় এই চিত্র ফুটিয়ে তোলা হয়েছে । 'আশীর্বাদের প্রদীপ' নামে এই প্রধানমন্ত্রীর চিত্র সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে প্রদীপ ও রঙের মাধ্যমে ।1
- থানার পরিকাঠামো ও পুলিশি কাজকর্ম খতিয়ে দেখতে ঝালদায় ডিআইজি।1
- প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদির জন্মদিন , সেই উপলক্ষে রাজ্যের বন সমবায় ও পরিবেশ প্রতিমন্ত্রী দিবাকর ঘরামী কি বললেন শুনুন । #modi #pm #forestmenister1
- সারিয়া ৪ নং অঞ্চল বিজেপির উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে প্রদীপ জ্বালালেন প্রধানমন্ত্রীর জন্মদিনে প্রদীপ জ্বালালেন সারিয়া ৪ নং অঞ্চল বিজেপির কর্মী সমর্থকরা । প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর ৭৬ তম জন্মদিন।পাশাপাশি পালিত হচ্ছে ২৫ বছরের তার সেবা কর্ম।প্রদীপ পজ্জলন করে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছে গোটা দেশের পাশাপাশি সারিয়া ৪ নং অঞ্চল বিজেপির সদস্যরা।1
- গোপীবল্লভপুর সবজি বাজারে বৃহস্পতিবার পালিত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬ তম জন্মদিন1
- হাসপাতালে রোগীদের হাতে ফল, মিষ্টি ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দিল বিজেপি যুব মোর্চা ও বিশিষ্ট সমাজসেবী বিকাশ পাত্র মহাশয়।1
- ১ লক্ষ প্রদীপের মধ্যে নরেন্দ্র মোদীর চিত্র ফুটিয়ে তুলে 'সেবার ২৫ বছর' কর্মসূচি পালন পুরুলিয়ায় ১ লক্ষ প্রদীপের মধ্যে নরেন্দ্র মোদীর চিত্র ফুটিয়ে তুলে 'সেবার ২৫ বছর' কর্মসূচি পালন পুরুলিয়া জেলা প্রশাসনের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবস উপলক্ষে পুরুলিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরুলিয়া শহরের ইন্ডোর স্টেডিয়ামে ১ লক্ষ প্রদীপের মধ্যে প্রধানমন্ত্রী মোদীর বিশালাকার চিত্র ফুটিয়ে তোলা হয় । ঝাড়খন্ড থেকে ১১ জন শিল্পীর ২ দিনের প্রচেষ্টায় এই চিত্র ফুটিয়ে তোলা হয়েছে । 'আশীর্বাদের প্রদীপ' নামে এই প্রধানমন্ত্রীর চিত্র সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে প্রদীপ ও রঙের মাধ্যমে ।1
- সমস্ত নিয়ম মেনে ২০০৯-১০ সালে রাজ্য জুড়ে ২৫৮ জন চুক্তিভিত্তিক মাল্টিপার্পাস হেলথ ওয়ার্কার্স নিয়োগ হয় । রাজ্যের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের সাথে সাথে পুরুলিয়াতেও নিয়োগ করা হয় তাদের। ৫ হাজার টাকা সাম্মানিক বাড়ানো, কেন্দ্রীয় গাইড লাইন মেনে চাকরির স্থায়ীকরণ, ইপিএফ এর সুবিধা প্রদান সহ একাধিক দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল চুক্তিভিত্তিক মাল্টিপার্পাস হেলথ ওয়ার্কার্সরা!1
- প্রধানমন্ত্রীর জন্মদিনে প্রদীপ জ্বালালেন ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ ।ঝাড়গ্রামছর পাঁচমাথা মোড়ে প্রদীপ প্রজ্জ্বলন করে পালিত করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর ৭৬ তম জন্মদিন। পাশাপাশি প্রদীপ পজ্জলন করে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছে গোটা দেশের পাশাপাশি ঝাড়গ্রামেও । প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান ভারতবর্ষে আত্মবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধি পয়েছে কয়েকগুণ।বিকশিত ভারতের ইতিহাস তৈরী হয়েছে সগৌরবে। বহিঃবিশ্বে সম্মানিত হয়েছে ভারতবর্ষ।3