logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

দাঁতনে বীরভদ্রপুর প্রাথমিক বিদ্যালয়ে মেধা উৎকর্ষ অভিযান কর্মসূচি উদযাপন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হল বীরভদ্রপুর প্রাথমিক বিদ্যালয়ে। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে মেধা উৎকর্ষ অভিযান সারা রাজ্য জুড়ে ক্রম সাফল্যের সাথে এগিয়ে চলেছে তিন বছর ধরে। সরকারি প্রাথমিক বিদ্যালয় স্তরের দ্বিতীয় , তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক ও পাঠ্যপুস্তক বহির্ভূত মেধা অন্বেষণের উদ্দেশ্যে বিভিন্ন চক্রস্তরে এই অভীক্ষা কর্মসূচি আয়োজিত হয়ে আসে বিগত তিন বছর ধরে। কিন্তু দাঁতন দক্ষিণ চক্রে এই মেধা উৎকর্ষ অভিযান -২০২৫ কর্মসূচি এবার প্রথম আয়োজিত হয় চক্রের অধীন ৬নং চকইসমাইলপুর গ্রাম পঞ্চায়েতের অধীন বীরভদ্রপুর প্রাথমিক বিদ্যালয়ে। সেই অভীক্ষায় অংশগ্রহণকারী ৯৫ জন ছাত্র-ছাত্রীর মধ্যে শ্রেণী ভিত্তিক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা কাউন্সিল সদস্য সমীর কুমার দত্ত সহ অন্যান্য শিক্ষকগণ।

3 hrs ago
user_Nakul Patra
Nakul Patra
সাংবাদিক Midnapore, Medinipur West•
3 hrs ago

দাঁতনে বীরভদ্রপুর প্রাথমিক বিদ্যালয়ে মেধা উৎকর্ষ অভিযান কর্মসূচি উদযাপন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হল বীরভদ্রপুর প্রাথমিক বিদ্যালয়ে। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে মেধা উৎকর্ষ অভিযান সারা রাজ্য জুড়ে ক্রম সাফল্যের সাথে এগিয়ে চলেছে তিন বছর ধরে। সরকারি প্রাথমিক বিদ্যালয় স্তরের দ্বিতীয় , তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক ও পাঠ্যপুস্তক বহির্ভূত মেধা অন্বেষণের উদ্দেশ্যে বিভিন্ন চক্রস্তরে এই অভীক্ষা কর্মসূচি আয়োজিত হয়ে আসে বিগত তিন বছর ধরে। কিন্তু দাঁতন দক্ষিণ চক্রে এই মেধা উৎকর্ষ অভিযান -২০২৫ কর্মসূচি এবার প্রথম আয়োজিত হয় চক্রের অধীন ৬নং চকইসমাইলপুর গ্রাম পঞ্চায়েতের অধীন বীরভদ্রপুর প্রাথমিক বিদ্যালয়ে। সেই অভীক্ষায় অংশগ্রহণকারী ৯৫ জন ছাত্র-ছাত্রীর মধ্যে শ্রেণী ভিত্তিক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা কাউন্সিল সদস্য সমীর কুমার দত্ত সহ অন্যান্য শিক্ষকগণ।

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • খড়্গপুরের অতুলমণি স্কুলে আয়োজিত চা চক্রে সকাল সকাল বহু মানুষের উপস্থিতি চোখে পড়ে। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন বিজেপি নেতা Dilip Ghosh। উপস্থিত অনেকেই আশাবাদী—বিজেপির হাত ধরেই খড়্গপুরে “সুদিন” ফিরবে বলে তাঁদের বিশ্বাস। এদিন দুর্নীতির ইস্যুতে তীব্র আক্রমণ শানান Dilip Ghosh। তিনি বলেন, লুঠের টাকা “পেট থেকে টেনে বের করা হবে” এবং ক্ষমতায় এলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি তিনি দাবি করেন, পরিস্থিতি বদলালে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকেও তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে হবে, যেমন হয়েছেন Arvind Kejriwal ও Hemant Soren। রাজনৈতিক বার্তায় তিনি আরও বলেন— “১৫ বছর চোরকে দিয়েছেন, ৩৫ বছর বামকে দিয়েছেন, ৫টা বছর দিয়ে দেখুন, ভালো রাখবে রাম।” এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। #Kharagpur #AtulmoniSchool #ChaaChakra #BJP #DilipGhosh #WestBengalPolitics #CorruptionIssue #PoliticalCampaign #Election2026 #BengalElection #KharagpurNews #PublicConnect #VoteForChange #PoliticalUpdate
    1
    খড়্গপুরের অতুলমণি স্কুলে আয়োজিত চা চক্রে সকাল সকাল বহু মানুষের উপস্থিতি চোখে পড়ে। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন বিজেপি নেতা Dilip Ghosh। উপস্থিত অনেকেই আশাবাদী—বিজেপির হাত ধরেই খড়্গপুরে “সুদিন” ফিরবে বলে তাঁদের বিশ্বাস।
এদিন দুর্নীতির ইস্যুতে তীব্র আক্রমণ শানান Dilip Ghosh। তিনি বলেন, লুঠের টাকা “পেট থেকে টেনে বের করা হবে” এবং ক্ষমতায় এলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি তিনি দাবি করেন, পরিস্থিতি বদলালে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকেও তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে হবে, যেমন হয়েছেন Arvind Kejriwal ও Hemant Soren।
রাজনৈতিক বার্তায় তিনি আরও বলেন—
“১৫ বছর চোরকে দিয়েছেন, ৩৫ বছর বামকে দিয়েছেন, ৫টা বছর দিয়ে দেখুন, ভালো রাখবে রাম।”
এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
#Kharagpur #AtulmoniSchool #ChaaChakra #BJP #DilipGhosh #WestBengalPolitics #CorruptionIssue #PoliticalCampaign #Election2026 #BengalElection #KharagpurNews #PublicConnect #VoteForChange #PoliticalUpdate
    user_Kharagpur Jagoran
    Kharagpur Jagoran
    Local News Reporter খড়গপুর 1, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    8 hrs ago
  • চুয়াড় বিদ্রোহের অন্যতম মহানায়ক, ক্রান্তিবীর শহীদ রঘুনাথ মাহাতর বলিদান দিবসে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা জানানো হলো ঝাড়গ্রাম ব্লকের বালিভাশাতে। রবিবার সকালে বালিভাশায় আয়োজিত এক বিশেষ স্মরণ সভায় উপস্থিত হয়ে বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী অজিত মাহাত। ​এদিন রঘুনাথ মাহাতর মূর্তিতে মাল্যদান করে তাঁর বীরত্ব ও সংগ্রামের ইতিহাসকে স্মরণ করেন তিনি। অজিত মাহাত বলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে রঘুনাথ মাহাতর আত্মত্যাগ আমাদের আজও উদ্বুদ্ধ করে। বীর শহীদের রক্তে রাঙানো এই মাটি আমাদের গৌরবের। তাঁর দেখানো সংগ্রামের পথেই আমরা আগামী দিনে এগিয়ে যাওয়ার শপথ নিচ্ছি।" শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র প্রণাম জানান তৃণমূল প্রার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষের সঙ্গেও আলাপচারিতা সারেন অজিত মাহাত। ​অনুষ্ঠানে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কয়েকশো সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে রঘুনাথ মাহাতর যে অসীম সাহস ও বলিদান, তাকে চিরস্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। উপস্থিত জনতাও আবেগপ্রবণ কণ্ঠে মহানায়কের প্রতি চিরন্তন শ্রদ্ধা জ্ঞাপন করেন।
    1
    চুয়াড় বিদ্রোহের অন্যতম মহানায়ক, ক্রান্তিবীর শহীদ রঘুনাথ মাহাতর বলিদান দিবসে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা জানানো হলো ঝাড়গ্রাম ব্লকের বালিভাশাতে। রবিবার সকালে বালিভাশায় আয়োজিত এক বিশেষ স্মরণ সভায় উপস্থিত হয়ে বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী অজিত মাহাত।
​এদিন রঘুনাথ মাহাতর মূর্তিতে মাল্যদান করে তাঁর বীরত্ব ও সংগ্রামের ইতিহাসকে স্মরণ করেন তিনি। অজিত মাহাত বলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে রঘুনাথ মাহাতর আত্মত্যাগ আমাদের আজও উদ্বুদ্ধ করে। বীর শহীদের রক্তে রাঙানো এই মাটি আমাদের গৌরবের। তাঁর দেখানো সংগ্রামের পথেই আমরা আগামী দিনে এগিয়ে যাওয়ার শপথ নিচ্ছি।" শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র প্রণাম জানান তৃণমূল প্রার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষের সঙ্গেও আলাপচারিতা সারেন অজিত মাহাত।
​অনুষ্ঠানে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কয়েকশো সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে রঘুনাথ মাহাতর যে অসীম সাহস ও বলিদান, তাকে চিরস্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। উপস্থিত জনতাও আবেগপ্রবণ কণ্ঠে মহানায়কের প্রতি চিরন্তন শ্রদ্ধা জ্ঞাপন করেন।
    user_Dainik Bengal
    Dainik Bengal
    ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • ২০২৬-এ বিধানসভার অবস্থা কেমন হবে? কমেন্ট বক্সে জানান কার পাল্লা ভারী হবে
    1
    ২০২৬-এ বিধানসভার অবস্থা কেমন হবে? কমেন্ট বক্সে জানান কার পাল্লা ভারী হবে
    user_PBN বাংলা
    PBN বাংলা
    চন্দ্রকোনা 1, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    2 hrs ago
  • বিধানসভা নির্বাচনের প্রচারে এসে দলের কার্যকর্তাসহ পাঁচটি পরিবারকে দলে ফিরিয়ে নিলেন কেশিয়াড়ী বিধানসভার বিজেপি প্রার্থী ভদ্র হেমরম। অভিযোগ, কয়েকদিন আগে তৃণমূলের দলীয় প্রচারে এসে বিজেপি কার্যকর্তা সহ পাঁচটি পরিবারের সদস্যদের হাতে তৃণমূলের পতাকা ধরিয়ে যোগদান করানো হয়েছিল। রবিবার বেলমা সংসদের তালডাঙা গ্রামের বিজেপি কর্মীরা ফের ফিরে এলেন বিজেপিতে। এমন ঘটনায় শোরগোল রাজনৈতিক মহলে। দলের কর্মসূচিতে নিয়ে গিয়ে তৃণমূল প্রার্থী রামজীবন মান্ডির প্রচারে সনা মান্ডিদের যোগদান করানো হয়েছিল বলে অভিযোগ। ভুল বুঝিয়ে তৃণমূলে যোগদান করানোর অভিযোগ তুলে ভদ্র হেমরম বলেন, সনা মান্ডিরা বিজেপির কার্যকর্তা। তাদের তৃণমূলের কর্মসূচিতে নিয়ে গিয়ে পতাকা ধরানো হয়েছিল।একইসঙ্গে এদিন তৃণমূলের পাঁচটি পরিবার বিজেপিতে যোগদান করেছেন বলে জানান কেশিয়াড়ী বিধানসভার বিজেপি প্রার্থী ভদ্র হেমরম।
    1
    বিধানসভা নির্বাচনের প্রচারে এসে দলের  কার্যকর্তাসহ পাঁচটি পরিবারকে দলে ফিরিয়ে নিলেন কেশিয়াড়ী বিধানসভার বিজেপি প্রার্থী ভদ্র হেমরম। অভিযোগ, কয়েকদিন আগে তৃণমূলের দলীয় প্রচারে এসে বিজেপি কার্যকর্তা সহ পাঁচটি পরিবারের সদস্যদের হাতে তৃণমূলের পতাকা ধরিয়ে যোগদান করানো হয়েছিল। রবিবার বেলমা সংসদের তালডাঙা গ্রামের বিজেপি কর্মীরা ফের ফিরে এলেন বিজেপিতে। এমন ঘটনায় শোরগোল রাজনৈতিক মহলে। দলের কর্মসূচিতে নিয়ে গিয়ে তৃণমূল প্রার্থী রামজীবন মান্ডির প্রচারে সনা মান্ডিদের যোগদান করানো হয়েছিল বলে অভিযোগ। ভুল বুঝিয়ে তৃণমূলে যোগদান করানোর অভিযোগ তুলে ভদ্র হেমরম বলেন, সনা মান্ডিরা বিজেপির কার্যকর্তা। তাদের তৃণমূলের কর্মসূচিতে নিয়ে গিয়ে পতাকা ধরানো হয়েছিল।একইসঙ্গে এদিন তৃণমূলের পাঁচটি পরিবার বিজেপিতে যোগদান করেছেন বলে জানান কেশিয়াড়ী বিধানসভার বিজেপি প্রার্থী ভদ্র হেমরম।
    user_Santanu roy
    Santanu roy
    কেশিয়ারি, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    2 hrs ago
  • আগামী ২৩ শে এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে । তার আগে শাসকবিরোধী উভয় পক্ষই নির্বাচনী প্রচারে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ । রবিবাসরীয় প্রচারে বৃষ্টিকে উপেক্ষা করেই নির্বাচনী প্রচারে রীতিমতো ঝড় তুললেন বিনপুর বিধানসভার তৃনমুল প্রাথী বিরবাহা হাঁসদা ।পায়ে হেঁটে জাম্বনি ব্লকের কেন্দাড্যাংরি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে রবিবাসরীয় প্রচার সারলেন তৃণমূল প্রার্থী । তিনি এদিন এলাকার স্থানীয় মানুষের অভাব অভিযোগের কথা শুনেন এবং তা প্রতিকারের উপায়ও বাতলে দেন। এদিনের এই জনসংযোগ কর্মসূচিতে আবাল বৃদ্ধ বনিতা সকলেই প্রার্থীর সাথে একান্ত ভাবে মেশেন এবং প্রচার মিছিল ও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রার্থীর সাথে সকলে মিছিলে পা মেলান।
    1
    আগামী ২৩ শে এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে । তার আগে শাসকবিরোধী উভয় পক্ষই নির্বাচনী প্রচারে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ । রবিবাসরীয় প্রচারে বৃষ্টিকে উপেক্ষা করেই নির্বাচনী প্রচারে রীতিমতো ঝড় তুললেন বিনপুর বিধানসভার তৃনমুল প্রাথী বিরবাহা হাঁসদা ।পায়ে হেঁটে জাম্বনি ব্লকের কেন্দাড্যাংরি  গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে রবিবাসরীয় প্রচার সারলেন তৃণমূল প্রার্থী । তিনি এদিন এলাকার স্থানীয় মানুষের অভাব অভিযোগের কথা শুনেন এবং তা প্রতিকারের উপায়ও বাতলে দেন। এদিনের এই জনসংযোগ কর্মসূচিতে আবাল বৃদ্ধ বনিতা সকলেই প্রার্থীর সাথে একান্ত ভাবে মেশেন এবং প্রচার মিছিল ও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রার্থীর সাথে সকলে মিছিলে পা মেলান।
    user_ঝাড়গ্রাম আপডেট
    ঝাড়গ্রাম আপডেট
    সাংবাদিক ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ•
    2 hrs ago
  • রবিবাসরীয় প্রচারে পশ্চিম মেদিনীপুর জেলার সবং বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার মানুষ রঞ্জন ভূইয়া
    1
    রবিবাসরীয় প্রচারে পশ্চিম মেদিনীপুর জেলার সবং বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার মানুষ রঞ্জন ভূইয়া
    user_Loca news(কৌশিক কাপড়ি )
    Loca news(কৌশিক কাপড়ি )
    দাসপুর 1, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • চোখের জলে শেষ বিদায় বীর জওয়ান হাবিলদার মৃণাল কান্তি ঘোষের।
    1
    চোখের জলে শেষ বিদায় বীর জওয়ান হাবিলদার মৃণাল কান্তি ঘোষের।
    user_Nakul Patra
    Nakul Patra
    সাংবাদিক Midnapore, Medinipur West•
    4 hrs ago
  • একই শহরে দুই ছবি: আরাম বনাম সাধারণ মানুষের সঙ্গে সংযোগ গতকাল খড়্গপুরে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে ওঠে। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এসডিও অফিসে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় একটি বিশাল র‍্যালির আয়োজন করেন। সেই র‍্যালিতে তিনি যে গাড়িতে ছিলেন, সেই গাড়ির উপরে ছাউনি করা ছিল, যাতে তিনি প্রখর রোদ থেকে সুরক্ষা পান। তবে অভিযোগ উঠছে, বাইরে থেকে আনা বহু কর্মী-সমর্থককে সেই রোদের মধ্যেই হাঁটতে দেখা যায়। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ সরকার মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় একেবারেই ভিন্ন চিত্র সামনে আসে। তিনি একটি খোলা জিপের উপর দাঁড়িয়ে রোদের মধ্যেই র‍্যালিতে অংশ নেন। তার সঙ্গে ছিলেন পশ্চিম মেদিনীপুর লোকসভার সাংসদ জন মালিয়া এবং অন্যান্য নেতৃবৃন্দ। তারা সাধারণ মানুষের মতোই রোদের মধ্যেই হেঁটেছেন এবং মানুষের সঙ্গে সরাসরি সংযোগ বজায় রেখেছেন। #Kharagpur #KharagpurNews #WestBengalPolitics #BJP #TMC #DilipGhosh #PradipSarkar #PoliticalRally #Election2026 #NominationDay #GroundReality #CommonPeople #HeatWavePolitics #BengalElections #PoliticalDebate #TMCvsBJP #KharagpurJagaran #BreakingNews #LocalNews #indianpolitics
    1
    একই শহরে দুই ছবি: আরাম বনাম সাধারণ মানুষের সঙ্গে সংযোগ
গতকাল খড়্গপুরে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে ওঠে। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এসডিও অফিসে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় একটি বিশাল র‍্যালির আয়োজন করেন। সেই র‍্যালিতে তিনি যে গাড়িতে ছিলেন, সেই গাড়ির উপরে ছাউনি করা ছিল, যাতে তিনি প্রখর রোদ থেকে সুরক্ষা পান। তবে অভিযোগ উঠছে, বাইরে থেকে আনা বহু কর্মী-সমর্থককে সেই রোদের মধ্যেই হাঁটতে দেখা যায়।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ সরকার মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় একেবারেই ভিন্ন চিত্র সামনে আসে। তিনি একটি খোলা জিপের উপর দাঁড়িয়ে রোদের মধ্যেই র‍্যালিতে অংশ নেন। তার সঙ্গে ছিলেন পশ্চিম মেদিনীপুর লোকসভার সাংসদ জন মালিয়া এবং অন্যান্য নেতৃবৃন্দ। তারা সাধারণ মানুষের মতোই রোদের মধ্যেই হেঁটেছেন এবং মানুষের সঙ্গে সরাসরি সংযোগ বজায় রেখেছেন।
#Kharagpur #KharagpurNews #WestBengalPolitics #BJP #TMC
#DilipGhosh #PradipSarkar #PoliticalRally #Election2026
#NominationDay #GroundReality #CommonPeople #HeatWavePolitics
#BengalElections #PoliticalDebate #TMCvsBJP #KharagpurJagaran
#BreakingNews #LocalNews #indianpolitics
    user_Kharagpur Jagoran
    Kharagpur Jagoran
    Local News Reporter খড়গপুর 1, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    15 hrs ago
  • ২০২৬-এ বিধানসভার অবস্থা কেমন হবে? কমেন্ট বক্সে জানান কার পাল্লা ভারী হবে
    1
    ২০২৬-এ বিধানসভার অবস্থা কেমন হবে? কমেন্ট বক্সে জানান কার পাল্লা ভারী হবে
    user_PBN বাংলা
    PBN বাংলা
    চন্দ্রকোনা 1, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.