Shuru
Apke Nagar Ki App…
চাঁচল রোটারি ক্লাবের উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালন করা হল রাখি পূর্ণিমা উপলক্ষে শুক্রবার চাঁচল রোটারি ক্লাবের উদ্যোগে পালন করা হল রাখি বন্ধন উৎসব। চাঁচল বাসস্ট্যান্ডে ওই কর্মসূচি অনুষ্ঠিত হয় । পাশাপাশি, এদিন বস্ত্র বিতরণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়। রোটারি ক্লাবের 'ওল্ড ক্লথ ব্যাঙ্কে'র মাধ্যমে বস্ত্র বিতরণ করা হয়।পাশাপাশি, পথ চলতি মানুষজনকে দুপুরে খাওয়ানো হয়। দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল , সবজি ও ডিম । এছাড়াও পাঁপড় ও চাটনি দেওয়া হয়। উপস্থিত ছিলেন চাঁচল রোটারি ক্লাবের সভাপতি অভিষেক পাণ্ডে,সম্পাদক সমর্পণ পাল কোষাধ্যক্ষ পঙ্কজ ডালমিয়া সহ অন্যান্য সদস্য মনোজ আগরওয়াল, অর্ঘ্য প্রতিম মজুমদার, ভূপতি কুমার কুন্ডু, পার্থসারথি চৌধুরি , সুনীল শর্মা, সুজল সাহা, অনির্বাণ রায়চৌধুরী সহ অন্যান্যরাও। দেবাশিস ঘোষের রিপোর্ট।
Debasis Ghosh
চাঁচল রোটারি ক্লাবের উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালন করা হল রাখি পূর্ণিমা উপলক্ষে শুক্রবার চাঁচল রোটারি ক্লাবের উদ্যোগে পালন করা হল রাখি বন্ধন উৎসব। চাঁচল বাসস্ট্যান্ডে ওই কর্মসূচি অনুষ্ঠিত হয় । পাশাপাশি, এদিন বস্ত্র বিতরণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়। রোটারি ক্লাবের 'ওল্ড ক্লথ ব্যাঙ্কে'র মাধ্যমে বস্ত্র বিতরণ করা হয়।পাশাপাশি, পথ চলতি মানুষজনকে দুপুরে খাওয়ানো হয়। দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল , সবজি ও ডিম । এছাড়াও পাঁপড় ও চাটনি দেওয়া হয়। উপস্থিত ছিলেন চাঁচল রোটারি ক্লাবের সভাপতি অভিষেক পাণ্ডে,সম্পাদক সমর্পণ পাল কোষাধ্যক্ষ পঙ্কজ ডালমিয়া সহ অন্যান্য সদস্য মনোজ আগরওয়াল, অর্ঘ্য প্রতিম মজুমদার, ভূপতি কুমার কুন্ডু, পার্থসারথি চৌধুরি , সুনীল শর্মা, সুজল সাহা, অনির্বাণ রায়চৌধুরী সহ অন্যান্যরাও। দেবাশিস ঘোষের রিপোর্ট।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- বালি বোঝাই ডাম্পার সহ একজনকে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ। বালি বোঝাই ডাম্পার সহ একজনকে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম পিয়ারুল শেখ (২৪) বাড়ি মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থানার ভবানীপুর এলাকায়।1
- মালদা কলেজের এনএসএস ইউনিট এবং মাই ভারত মালদা দ্বারা আয়োজিত দেশব্যাপী যুব সম্পৃক্ততা কর্মসূচি মালদা কলেজের এনএসএস ইউনিট এবং মাই ভারত মালদা দ্বারা আয়োজিত দেশব্যাপী যুব সম্পৃক্ততা কর্মসূচি 'খেলো ইন্ডিয়া ডায়ালগ – খেল কি বাত পিএম মোদী কে সাথ'-এর একটি আনুষ্ঠানিক ইভেন্ট আয়োজন করা হয় মালদা কলেজ অডিটোরিয়ামে।এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল ভাষণ প্রদান করেন।এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করা এবং তরুণ ক্রীড়াবিদদের ভারতের ক্রীড়া পরিমণ্ডল বিষয়ে ধারণা বিনিময়ের জন্য একটি মঞ্চ প্রদান করা।আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড:সুকান্ত মজুমদার,জেলাশাসক রাজনবীর সিং কাপুর,বিজেপির মুখ্য সচেতক অম্লান ভাদুড়ী, উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু, মালদা বিধানসভার বিধায়ক গোপাল চন্দ্র সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। ড:সুকান্ত মজুমদার দেশের তরুণ তরুণীদের উদ্দেশ্যে এই বিশেষ দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন।1
- ফরাক্কা ব্লক প্রশাসনের উদ্যোগে রাখি বন্ধন ও নারী যোদ্ধা সম্মাননা অনুষ্ঠান উদযাপিত হলো। ফরাক্কা সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং ফরাক্কা পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে সম্প্রতি অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হলো রাখি বন্ধন উৎসব ও নারী যোদ্ধা সম্মাননা অনুষ্ঠান। সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়।1
- বাজারদর নিয়ন্ত্রণে লালবাগে প্রশাসনের সারপ্রাইজ ভিজিট, নির্ধারিত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির নির্দেশ লালবাগ: পশ্চিমবঙ্গ সরকার তথা মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যজুড়ে বাজারদর নিয়ন্ত্রণে নজরদারি ও অভিযান চলছে। সেই কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার মুর্শিদাবাদের লালবাগ শহরের বিভিন্ন বাজার ও দোকানে সারপ্রাইজ ভিজিট চালাল সংশ্লিষ্ট দফতর। এর আগে বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরেও একাধিক দোকানে সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে সারপ্রাইজ ভিজিট করা হয়। তারই ধারাবাহিকতায় এদিন লালবাগ শহরের বিভিন্ন জায়গায় দোকানপাট ও তহবাজারে অভিযান চালানো হয়। লালবাগ মহকুমা শাসকের দফতরের ডেপুটি ম্যাজিস্ট্রেট পলাশ সরকার, লালগোলা ফুড অ্যান্ড সাপ্লাই দফতরের এসআই প্রবীর কুমার বড়াল, এবং মুর্শিদাবাদ উপভোক্তা কল্যাণ দফতরের আধিকারিক পরীক্ষিত পাটোয়ারী-র নেতৃত্বে এই অভিযান চলে। অভিযানে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও সহযোগিতা করা হয়। অভিযানের সময় ব্যবসায়ীদের চিনি-সহ বিভিন্ন অত্যাবশ্যকীয় পণ্যের ক্ষেত্রে কালোবাজারি ও অতিরিক্ত দাম নেওয়া থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। পাশাপাশি কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের নির্ধারিত খুচরো মূল্য সম্পর্কেও ব্যবসায়ীদের জানানো হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চিনি প্রতি কেজি ৬০ থেকে ৬২ টাকা, আলু প্রতি কেজি ১২ থেকে ১৫ টাকা, লঙ্কা প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা এবং নাসিক পেঁয়াজ প্রতি কেজি ৫০ টাকা দরে বিক্রির বিষয়ে নজর রাখা হচ্ছে। শুধু পণ্যের দাম নয়, ব্যবসায়ীদের বৈধ কাগজপত্রও খতিয়ে দেখা হয়। দোকানে সমস্ত বৈধ নথিপত্র ল্যামিনেশন করে দৃশ্যমান জায়গায় টাঙিয়ে রাখার জন্যও ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ ক্রেতাদের উদ্দেশে প্রশাসনের বার্তা, কোনও দোকানে নির্ধারিত দামের তুলনায় অতিরিক্ত টাকা নেওয়া হলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট দফতরকে বিষয়টি জানাতে হবে। বাজারে কোনও ধরনের কালোবাজারি বা কৃত্রিমভাবে দাম বাড়ানোর অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী দিনেও লালবাগ-সহ বিভিন্ন বাজারে এই ধরনের সারপ্রাইজ ভিজিট ও নজরদারি অব্যাহত থাকবে। বাজারদর নিয়ন্ত্রণের পাশাপাশি ব্যবসায়ী ও ক্রেতা—উভয় পক্ষের মধ্যেই সচেতনতা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। এদিনের অভিযানে সম্পূর্ণ সহযোগিতা করে মুর্শিদাবাদ থানার পুলিশ প্রশাসন। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের এই তৎপরতায় সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। এ প্রসঙ্গে প্রশাসনের আধিকারিকরা কী বললেন, এবার শুনে নেওয়া যাক তাঁদের বক্তব্য।1
- রাখি উৎসবের রাতে ডাকাতির পরিকল্পনার অভিযোগ, নকশালবাড়িতে গ্রেফতার ৩ রাখি উৎসবের রাতে ডাকাতির পরিকল্পনার অভিযোগ, নকশালবাড়িতে গ্রেফতার ৩1
- হলদিবাড়িতে গোপনেই চলছিল মাদকাসক্তি নিরাময় কেন্দ্র! যুবকের পালানোর ঘটনায় প্রকাশ্যে তথ্য হলদিবাড়ি শহরের গুরুত্বপূর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র চললেও বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা, ক্লাব কিংবা হলদিবাড়ি থানার কাছে কোনও তথ্য ছিল না বলে অভিযোগ। সম্প্রতি ওই কেন্দ্র থেকে এক যুবক দেওয়াল টপকে পালিয়ে গেলে ঘটনাটি প্রকাশ্যে আসে। যুবককে দেখে প্রথমে স্থানীয়রা তাঁকে চোর ভেবে ধাওয়া করেন। পরে জানা যায়, তিনি ওই নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। গুরুত্বপূর্ণ এলাকায় কীভাবে স্থানীয় প্রশাসন বা পুলিশের অজ্ঞাতে এমন একটি কেন্দ্র চলছিল, তা নিয়ে উঠছে প্রশ্ন। কেন্দ্রটির বৈধতা ও পরিচালন ব্যবস্থা নিয়েও শুরু হয়েছে জল্পনা।1
- সম্প্রীতির বার্তা নিয়ে ফরাক্কায় বিজেপি মণ্ডল ১-এর রাখি বন্ধন উদযাপন। সম্প্রীতির বার্তা নিয়ে মুর্শিদাবাদের ফরাক্কায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মণ্ডল ১-এর পক্ষ থেকে অত্যন্ত সাড়ম্বরে পালিত হলো পবিত্র রাখি বন্ধন উৎসব। আজ ফরাক্কা ব্যারেজ সংলগ্ন দলীয় কার্যালয়ে প্রথমে দলীয় কার্যকর্তাদের নিয়ে একে অপরকে রাখি পরিয়ে ও মিষ্টিমুখ করিয়ে উৎসবের সূচনা করা হয়। এরপর সাধারণ পথচারী, ফরাক্কা থানার পুলিশ প্রশাসন এবং ফরাক্কা ব্যারেজের সিআইএসএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে দিনটি উদযাপন করেন বিজেপি নেতৃত্ব। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিল বিজেপি দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের জেলা সম্পাদক অয়ন ঘোষ, মন্ডল এক এর সভাপতি স্বপন ঘোষ,সহ মহিলা মোর্চার নেতৃত্ব সহ অন্যান্য কার্যকর্তা ও কর্মীরা। ভ্রাতৃত্ব ও সম্প্রীতির এই বন্ধনকে ঘিরে এদিন স্থানীয় বিজেপি কর্মী ও নেতৃত্বদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও উৎসাহ লক্ষ্য করা যায়।1
- ধুন্ধুমার! প্রাকৃতিক বিপর্যয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি,তার নিচেই চাপা সদ্যোজাত শিশু.... আচমকা প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পরে হুর মুড়িয়ে ভেঙে পড়লো গ্রামের আস্ত কাঁচা বাড়ি। বাড়ির স্তুপ এর নিচে চাপা পড়ে যাই সদ্যোজাত শিশুকন্যা সহ একাধিক পরিবারের সদস্যরা। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের সাগরদিঘী এলাকায়। সন্ধ্যার শেষ পাওয়ার খবরে জানা যায়, ঘটনায় এক শিশু ওই ধ্বংসস্তূপের নিচে পৃষ্ঠ হয়ে যায়। বাকিদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসা শুরু হয়েছে। সেইমত এদিন বৃষ্টির জেরে দুর্বল অবস্থায় থাকা মোফাসুর রহমানের মাটির দোতলা বাড়ি হুরমুড়িয়ে ধসে পড়ে।1