Shuru
Apke Nagar Ki App…
জলপাইগুড়িতে ভয়াবহ দুর্ঘটনা, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গার্ড দিতে যাওয়ার পথে বিপত্তি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গার্ড দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়লেন শিক্ষক-শিক্ষিকারা। মঙ্গলবার সকালে জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল শিক্ষকদের নিয়ে একটি ম্যাজিক গাড়ি। অভিযোগ, বালাপাড়া এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে চলার সময় আচমকা পেছন দিক থেকে একটি ছোট চারচাকা গাড়ি এসে ধাক্কা মারে। ঘটনায় শিক্ষকবোঝাই গাড়িটির বড়সড় ক্ষতি না হলেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষুব্ধ শিক্ষকরা গাড়ি থেকে নেমে অপর গাড়িটিতে ভাঙচুর চালান। অভিযোগ, এতে ওই গাড়ির চালক রক্তাক্ত হন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Live News

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ধুপগুড়িতে দলবদলের ঘটনা সামনে এল। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন একাধিক প্রাক্তন বিজেপি কর্মী। মঙ্গলবার ধুপগুড়ি মহকুমার ঝাড় আলতা ১ নম্বর অঞ্চলের ১৫/৬১ নম্বর বুথে ধুপগুড়ির বিধায়ক প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়ের হাত ধরে বিজেপির আটটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে। দলীয় সূত্রে জানা গেছে, এদিনের যোগদান কর্মসূচিতে তৃণমূলের একাধিক নেতা-নেত্রী উপস্থিত ছিলেন। সদ্য তৃণমূলে যোগদানকারীরা জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজকর্মে অনুপ্রাণিত হয়েই তারা শাসকদলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ভবিষ্যতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাও তারা জানান। এ প্রসঙ্গে ধুপগুড়ির বিধায়ক প্রফেসর ড. নির্মল চন্দ্র রায় বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজ দেখে বিজেপির একাধিক কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আগামী দিনেও এই ধরনের যোগদান কর্মসূচি অব্যাহত থাকবে।”1
- নতুন বন্দরে মহা হিন্দু সম্মেলন উপলক্ষে কলসযাত্রা জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকার নতুন বন্দরে মহা হিন্দু সম্মেলন উপলক্ষে বর্ণাঢ্য কলসযাত্রা অনুষ্ঠিত হল। মঙ্গলবার সকালে ধর্মীয় আচার ও মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে কলসযাত্রার সূচনা হয়। এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিভিন্ন বয়সের মানুষ, মহিলাদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। এই অনুষ্ঠানে হিন্দু ও সনাতন ধর্মের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। তাঁরা ধর্মীয় ঐক্য, সামাজিক সম্প্রীতি ও সংস্কৃতির প্রসারে এই ধরনের অনুষ্ঠানের গুরুত্বের কথা তুলে ধরেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মহা হিন্দু সম্মেলনের মাধ্যমে ধর্মীয় ও সামাজিক বন্ধন আরও দৃঢ় করা এবং নতুন প্রজন্মকে সংস্কৃতির সঙ্গে যুক্ত করাই মূল লক্ষ্য। গোটা অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে ও শৃঙ্খলার সঙ্গে সম্পন্ন হয়েছে।1
- জাতীয় সড়কের পাশেই যাত্রী ওঠানোর জন্য দাঁড়িয়েছিল বেশ কয়েকটি টোটো। কিন্তু আচমকাই একটি ট্রেলার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পরপর দুইটি টোটো সহ একটি বাইকে সজরে ধাক্কা মারে। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে জাতীয় সড়কের ময়নাগুড়ি ঝাঝাঙ্গী বাজার সংলগ্ন এলাকায়।1
- জলপাইগুড়ির বেগুনটারিতে পুলিশ পরিচয় দিয়ে এক ব্যবসায়ীর গয়না হাতিয়ে নিল দুই যুবক। দিনবাজারে অপরাধের ভুয়ো অজুহাতে শুভ নারায়ণ ঝা-কে আংটি ও চেন কাগজে মুড়তে বাধ্য করে তারা। পরে কাগজের ভেতর পাথরের টুকরো মেলায় কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী।1
- Post by Tapas Roy1
- এক রাতেই নিঃস্ব হিতেন রায় তালা কেটে চুরি গেল গরু-ছাগল, কান্নায় ভেঙে পড়ল পরিবার1
- Post by Raj roy1
- ধুপগুড়িতে নির্বিঘ্নে শেষ হলো উচ্চমাধ্যমিকের তৃতীয় দিনের পরীক্ষা। মঙ্গলবার ধুপগুড়ি মহকুমা জুড়ে নির্বিঘ্নে শুরু হয় তৃতীয় দিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জানা গেছে এদিন উচ্চমাধ্যমিকের পদার্থবিদ্যা, পুষ্টিবিজ্ঞান, শিক্ষা বিজ্ঞান ও অ্যাকাউন্টেন্সি পরীক্ষা রয়েছে।1