উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের নীলদর্পণ সভাকক্ষে সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠানের বিশেষ মুহূর্ত উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের নীলদর্পণ সভাকক্ষে এক আবেগঘন ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন জেলার নবনিযুক্ত জেলাশাসক মাননীয় সিয়াদ এন (আই.এ.এস) মহাশয়কে আন্তরিক সংবর্ধনা জানানো হয়। একইসঙ্গে দীর্ঘদিন নিষ্ঠা ও দায়িত্বের সঙ্গে কাজ করা কয়েকজন গুরুত্বপূর্ণ আধিকারিককে জানানো হয় বিদায় সংবর্ধনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের বিভিন্ন দপ্তরের আধিকারিক, কর্মচারী ও বিশিষ্ট ব্যক্তিত্বরা। নবনিযুক্ত জেলাশাসককে ফুলের তোড়া, উত্তরীয় ও স্মারক প্রদান করে বরণ করে নেওয়া হয়। উপস্থিত সকলেই আশা প্রকাশ করেন যে তাঁর নেতৃত্বে উত্তর ২৪ পরগণা জেলার প্রশাসনিক কাজ আরও গতিশীল ও উন্নয়নমুখী হবে। অন্যদিকে অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে বিদায় জানানো হয় অতিরিক্ত জেলা শাসক (পঞ্চায়েত), উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের জেলা বাস্তুকার, সচিব এবং সহকারী সচিবকে। তাঁদের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরে সহকর্মীরা কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। প্রত্যেকেই তাঁদের কর্মনিষ্ঠা, সততা এবং প্রশাসনিক দক্ষতার কথা স্মরণ করেন। বিদায়ী আধিকারিকরাও তাঁদের কর্মজীবনের অভিজ্ঞতা ভাগ করে নেন এবং সহকর্মীদের সঙ্গে কাটানো দীর্ঘ সময়ের কথা স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন। সমগ্র অনুষ্ঠানটি ছিল একদিকে যেমন নতুন দায়িত্বপ্রাপ্ত জেলাশাসককে স্বাগত জানানোর আনন্দঘন মুহূর্ত, অন্যদিকে দীর্ঘদিনের সহকর্মীদের বিদায় জানানোর আবেগে ভরা স্মরণীয় সময়। উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের এই অনুষ্ঠান প্রশাসনিক সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও কর্মসংস্কৃতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল।
উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের নীলদর্পণ সভাকক্ষে সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠানের বিশেষ মুহূর্ত উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের নীলদর্পণ সভাকক্ষে এক আবেগঘন ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন জেলার নবনিযুক্ত জেলাশাসক মাননীয় সিয়াদ এন (আই.এ.এস) মহাশয়কে আন্তরিক সংবর্ধনা জানানো হয়। একইসঙ্গে দীর্ঘদিন নিষ্ঠা ও দায়িত্বের সঙ্গে কাজ করা কয়েকজন গুরুত্বপূর্ণ আধিকারিককে জানানো হয় বিদায় সংবর্ধনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের বিভিন্ন দপ্তরের আধিকারিক, কর্মচারী ও বিশিষ্ট ব্যক্তিত্বরা। নবনিযুক্ত
জেলাশাসককে ফুলের তোড়া, উত্তরীয় ও স্মারক প্রদান করে বরণ করে নেওয়া হয়। উপস্থিত সকলেই আশা প্রকাশ করেন যে তাঁর নেতৃত্বে উত্তর ২৪ পরগণা জেলার প্রশাসনিক কাজ আরও গতিশীল ও উন্নয়নমুখী হবে। অন্যদিকে অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে বিদায় জানানো হয় অতিরিক্ত জেলা শাসক (পঞ্চায়েত), উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের জেলা বাস্তুকার, সচিব এবং সহকারী সচিবকে। তাঁদের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরে সহকর্মীরা কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
প্রত্যেকেই তাঁদের কর্মনিষ্ঠা, সততা এবং প্রশাসনিক দক্ষতার কথা স্মরণ করেন। বিদায়ী আধিকারিকরাও তাঁদের কর্মজীবনের অভিজ্ঞতা ভাগ করে নেন এবং সহকর্মীদের সঙ্গে কাটানো দীর্ঘ সময়ের কথা স্মরণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন। সমগ্র অনুষ্ঠানটি ছিল একদিকে যেমন নতুন দায়িত্বপ্রাপ্ত জেলাশাসককে স্বাগত জানানোর আনন্দঘন মুহূর্ত, অন্যদিকে দীর্ঘদিনের সহকর্মীদের বিদায় জানানোর আবেগে ভরা স্মরণীয় সময়। উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের এই অনুষ্ঠান প্রশাসনিক সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও কর্মসংস্কৃতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল।
- মাসে ৩০ দিনের কাজসহ ৬০ বছরের স্থায়ীকরণের দাবিতে নবান্নের সামনে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের ও অসামরিক প্রতিরক্ষা দপ্তরের কর্মীদের মিছিল করা হয়। ২০১৯ সাল থেকে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বিভাগে এবং অসামরিক প্রতিরক্ষা দপ্তরের কর্মরত অস্থায়ী কর্মীরা মাসে ৩০ দিনের কাজ ও ৬০ বছর বয়স পর্যন্ত কাজের সুরক্ষা নিশ্চিতকরণের জন্য লড়াই করছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দাবির কথা জানানোর জন্যে, নবান্ন, বিকাশভবনে বিপর্যয় মোকাবিলা দপ্তরের উচ্চ-পদস্থ আধিকারিক, বিধানসভার স্পিকার, প্রাক্তন ও বর্তমান রাজ্যপাল সহ বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের দ্বারস্থ হয়েও ফল মেলেনি। তাই 10 মার্চ মিছিল করা হয়। ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশনের তরফে শিবপুর থানায় এবং হাওড়া কমিশনারের কাছে। ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক প্রসেনজিৎ বসাক বলেন,কর্মীরা স্বীকৃতি সহ, পিএফ, পেনশন, ইএসআই'র দাবিতে এই মিছিল করা হচ্ছে ।1
- বুধবার গোবরডাঙ্গায় সংবাদমাধ্যমের সামনে সাধারণ মানুষের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন পৌরপ্রধান শঙ্কর দত্ত!1
- হচ্ছে না খারাপ3
- এই তিনটে ছেলের বিয়ে হচ্ছে না কুলিক কেউ কি আছো? বিয়ে দেবার জন্য1
- ইসরাইলের গোয়েন্দা গুলো যারা গোপনে ইরানে বসে ড্রোন তৈরি করেছিল1
- মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বড়জোর কলকাতার রাস্তায় তিন মিনিটে গিয়েছে এয়ারপোর্ট থেকে বাম মহিলা ও অন্যান্য কর্মীদের কালো পত বিক্ষোভের মুখে পড়তে হলেও কমিশনারের সাংবিধানিক দায়িত্ব ভুলে রাজনৈতিক স্বার্থ রক্ষা করতে এ রাজ্যের ৬৮ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে ভোটার তালিকা থেকে কমিশনারকে জবাব দিতে হবে সবার নাম অন্তর্ভুক্ত করতে হবে নইলে ভোট ঘোষণা করা যাবে না1
- চুরি হলে রাস্তা প্রচন্ড খারাপ আলমপুরের ভেতরে কি জন্য হচ্ছে মেসেজ পাঠাচ্ছে1
- স্বপ্ন পূরণ: গোবরডাঙ্গা থেকে এবার সরাসরি দীঘায় এসি বাস পরিষেবা দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান। উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা থেকে এবার সরাসরি সমুদ্রের শহর দীঘায় চালু হলো এসি বাস পরিষেবা। আজ বুধবার গোবরডাঙ্গা পৌরসভার উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই নতুন বাস রুটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ফিতা কেটে পরিষেবার সূচনা করেন পৌরসভার চেয়ারম্যান শংকর দত্ত। উপস্থিত ছিলেন কাউন্সিলর ইনচার্জ বাসুদেব কুন্ডু সহ অন্যান্য কাউন্সিলর এবং বাস মালিক বরুণ মজুমদার। এই নতুন পরিষেবা চালু হওয়ায় গোবরডাঙ্গা, হাবরা ও আশপাশের এলাকার মানুষের বহুদিনের যাতায়াতের সমস্যা অনেকটাই কমবে বলে মনে করছেন স্থানীয়রা। আগে দীঘা যেতে হলে বারাসাত বা কলকাতা পর্যন্ত গিয়ে বাস বদল করতে হতো। এখন সরাসরি বাসে সহজেই পৌঁছে যাওয়া যাবে সমুদ্রের শহরে। গোবরডাঙ্গা থেকে বাসটি ছাড়বে প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিটে এবং দীঘা থেকে ফিরবে সকাল ১০টা ১০ মিনিটে। প্রায় ৬ ঘণ্টায় গন্তব্যে পৌঁছে যাবে বাসটি। রুটটি গোবরডাঙ্গা থেকে হাবরা, দত্তপুকুর, বারাসাত, এয়ারপোর্ট ২ নম্বর গেট হয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে সরাসরি দীঘা পৌঁছাবে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বাসে রয়েছে পুশব্যাক সিট, টিভি, ওয়াইফাই, সিসি ক্যামেরা, প্রতিটি সিটে মোবাইল চার্জিং পয়েন্ট এবং প্রতিটি টিকিটের সঙ্গে বিনামূল্যে জলের বোতল। ভাড়া রাখা হয়েছে মাথাপিছু ৩০০ টাকা। গোবরডাঙ্গা, হাবরা ও মছলন্দপুর (নকুল মোড়) থেকে সরাসরি টিকিট পাওয়া যাবে। নতুন এই পরিষেবা চালু হওয়ায় পর্যটনপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ।3