logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ভোটের ঠিক আগে তৃণমূলের সহযোগী সংস্থা আইপ্যাক কর্তা বিনেশের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে লিখেছেন, ''এটি গণতন্ত্র নয়—ভীতিপ্রদর্শন।'' কয়লা কেলেঙ্কারির তদন্তে আবার আইপ্যাক-কর্তার ঠিকানায় হানা দিল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এ বার তাদের নিশানায় ভোটকুশলী সংস্থাটির অন্যতম পরিচালক ও সহ-প্রতিষ্ঠাতা বিনেশ চান্দেল। তাঁকে সোমবার রাতে গ্রেফতার করা হয়েছে। রাজ্যে বিধানসভা ভোটের ঠিক আগে তৃণমূলের সহযোগী সংস্থা আইপ্যাক কর্তা বিনেশের গ্রেফতারি নিয়ে সোমবার রাতেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে লিখেছেন, ''এটি গণতন্ত্র নয়—ভীতিপ্রদর্শন।'' ইডির সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, দিল্লিতে 'বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন' (পিএমএলএ)-এ চান্দেলকে হেফাজতে নেওয়া হয়েছে। ২ এপ্রিল ইডি দিল্লিতে চান্দেলের বাসভবন ছাড়াও বেঙ্গালুরুতে আই-প্যাকের আর এক সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক ঋষি রাজ সিংহের এবং মুম্বইয়ে আম আদমি পার্টির (এএপি) প্রাক্তন যোগাযোগ দায়িত্বপ্রাপ্ত বিজয় নায়ারের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। সেই তদন্তের সূত্র ধরেই এই গ্রেফতারি। ৮ জানুয়ারি এই মামলায় আইপ্যাকের দফতর এবং সংস্থার আর এক প্রতিষ্ঠাতা পরিচালক প্রতীক জৈনের কলকাতার বাসভবনে তল্লাশি চালিয়েছিল ইডি। অভিযান চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের আধিকারিকদের সঙ্গে নিয়ে প্রতীকের বাড়ি এবং দফতরে ঢোকায় বিতর্ক তৈরি হয়। অভিযোগ, ইডির তল্লাশি চলাকালীনই প্রতীকের বাড়িতে ঢুকে নথিপত্র, ফাইল এবং ল্যাপটপ বার করে আনেন তিনি। পরে সল্টলেকে সংস্থার দফতরে গিয়েও একই কাজ করেন। এই ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ইডি মঙ্গলবার সুপ্রিম কোর্টে ইডির আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সোমবার অনির্দিষ্ট কালের জন্য তা পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে শীর্ষ আদালত। অভিষেক সমাজমাধ্যমে লিখেছেন, ''পশ্চিমবঙ্গে ভোটের মাত্র ১০ দিন আগে আইপ্যাকের সহ-প্রতিষ্ঠাতা বিনেশ চান্দেলের গ্রেফতারির ঘটনা শুধু উদ্বেগজনকই নয়— এটি প্রতিযোগিতার সমতার ধারণাটিকেই নাড়িয়ে দিয়েছে। যখন পশ্চিমবঙ্গের উচিত ছিল অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া, তখন এই ধরনের পদক্ষেপ একটি শীতল বার্তা দেয়— আপনি যদি বিরোধীদের সঙ্গে কাজ করেন, তা হলে আপনিই পরবর্তী নিশানা হতে পারেন। এটি গণতন্ত্র নয়— ভীতিপ্রদর্শন।'' অভিষেকের অভিযোগ, ''যাঁদের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ রয়েছে, তাঁরা দল পরিবর্তন করলেই সুরক্ষা পান। আর অন্যদের রাজনৈতিক ভাবে সুবিধাজনক সময়ে দ্রুত নিশানা করা হয়। যখন গণতন্ত্রকে রক্ষা করার জন্য তৈরি প্রতিষ্ঠানগুলিই চাপ-রাজনীতির হাতিয়ার বলে মনে হতে শুরু করে, তখন বিশ্বাসের ভিত আলগা হতে থাকে। এক দিকে নির্বাচন কমিশন, অন্য দিকে ইডি, এনআইএ, সিবিআই-এর মতো সংস্থাগুলো সবচেয়ে সংবেদনশীল সময়ে হস্তক্ষেপ করছে। এতে ন্যায়বিচারের নয়, ভয়ের পরিবেশ তৈরি হয়।'' এর পরেই 'অমিত শাহ এবং বিজেপির ক্ষমতার পরিকাঠামো'র উদ্দেশে অভিষেকের বার্তা— ''৪ এবং ৫ মে বাংলায় থাকুন। জ্ঞানেশ কুমার এবং আপনারা যে সব সংস্থা ব্যবহার করেন, তাদের সঙ্গে নিয়ে আসুন। বাংলা ভয় পাবে না, চুপ থাকবে না এবং মাথা নত করবে না। এটি এমন এক ভূমি, যা চাপের জবাব দেয় প্রতিরোধে। সেটির অর্থ কী, তা আপনাদের স্পষ্ট করে দেখিয়ে দেওয়া হবে।'' প্রসঙ্গত, কয়লাচুরি মামলায় ইডির এই তদন্ত কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)-এর নভেম্বর ২০২০-এর একটি এফআইআর সম্পর্কিত। সেই এফআইআর-এ পশ্চিমবঙ্গের আসানসোলের আশেপাশের কুনুস্টোরিয়া ও কাজোড়া এলাকায় ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের খনির সঙ্গে যুক্ত বহু কোটি টাকার কয়লাচুরির কেলেঙ্কারির অভিযোগ আনা হয়েছে। পশ্চিম বর্ধমানের ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)-এর তিনটি খনি সম্পর্কিত বহু কোটি টাকার কয়লাচুরি কেলেঙ্কারির ওই অভিযোগে ইসিএলের কয়েক জন প্রাক্তন কর্তা-সহ বেশ কয়েক জনকে গ্রেফতার করা হয়েছিল সে সময়। ইডির দাবি, কয়লা চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত এক হাওয়ালা অপারেটর আইপ্যাক-'ঘনিষ্ঠ' সংস্থা ইন্ডিয়ান পিএসি কনসাল্টিং প্রাইভেট লিমিটেডে কয়েক কোটি টাকার লেনদেন করেছিলেন। কয়লাচুরি থেকে পাওয়া প্রায় ২০ কোটি টাকার হাওয়ালা তহবিল আইপ্যাকের কাছে পৌঁছেছিল বলেও ইডির তরফে দাবি করা হয়েছে। ইডি সূত্রে আরও দাবি, ওই হাওয়ালা তহবিল যে সংস্থার মাধ্যমে আইপ্যাকের কাছে এসেছিল, সেই সংস্থাটি দিল্লির তথাকথিত আবগারি দুর্নীতির টাকা পাচারেও যুক্ত। ইডি এক বিবৃতিতে জানিয়েছে, কয়লা পাচার চক্রের সঙ্গে যুক্ত এক 'হাওলা' অপারেটর আই-প্যাকের নিবন্ধিত সংস্থা ইন্ডিয়ান পিএসি কনসাল্টিং প্রাইভেট লিমিটেডে কয়েক কোটি টাকার বেআইনি লেনদেন সহজতর করেছিল। আইপ্যাকের একটি সূত্র জানাচ্ছে, কলকাতার অফিসে এখনও কোনও বিধিনিষেধ জারি হয়নি। তৃণমূলের পাশাপাশি, তামিলনাড়ুর শাসকদল ডিএমকে-র হয়েও কাজ করছে আইপ্যাক। দুই রাজ্যের আইপ্যাক ইউনিটের দায়িত্ব বণ্টন স্থির করতে মঙ্গলবার সকালে ভিডিয়ো কনফারেন্স হতে পারে। আগামী ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটের সঙ্গে তামিলনাড়ুর ২৩৯টি বিধানসভা আসনের সব ক'টিতেই ভোটগ্রহণ হবে।

1 day ago
user_Chanchal Siddhanta (Reporter)
Chanchal Siddhanta (Reporter)
Photographer চন্দ্রকোনা 1, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
1 day ago
ceab71e7-fa95-4f3d-b0ed-0dda4a84c721

More news from Medinipur West and nearby areas
  • সব খবর সবার আগে দেখতে সাবস্ক্রাইব ফলো করুন
    1
    সব খবর সবার আগে দেখতে সাবস্ক্রাইব ফলো করুন
    user_Chanchal Siddhanta
    Chanchal Siddhanta
    Local News Reporter Chandrakona - I, Medinipur West•
    16 hrs ago
  • #ঘাটাল বিধানসভার রোড শো,,, উপস্থিত ছিলেন বাংলা সিনেমার মহাগুরু সম্মানীয় মিঠুন চক্রবর্তী মহাশয়।
    1
    #ঘাটাল বিধানসভার রোড শো,,,
উপস্থিত ছিলেন বাংলা সিনেমার মহাগুরু সম্মানীয় মিঠুন চক্রবর্তী মহাশয়।
    user_PBN বাংলা
    PBN বাংলা
    চন্দ্রকোনা 1, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    16 hrs ago
  • বিজেপি শুধু পতাকা ফেস্টুনে- শালবনীর ময়দানে তৃণমূল: শ্রীকান্ত
    1
    বিজেপি শুধু পতাকা ফেস্টুনে- শালবনীর ময়দানে তৃণমূল: শ্রীকান্ত
    user_Loca news(কৌশিক কাপড়ি )
    Loca news(কৌশিক কাপড়ি )
    দাসপুর 1, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    4 hrs ago
  • বিধানসভার নির্ঘন্ট বাজার পরেই এলাকায় এলাকায় চলছে উৎসবের মেজাজ। আর আজ বাংলা বর্ষ শুধু মুখেই ধামসা মাদল খল করতাল ব্যান্ড বাজনার সাথে নাচ করতে দেখা গেল গোঘাট বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর নির্মল মাজি কে।
    1
    বিধানসভার নির্ঘন্ট বাজার পরেই এলাকায় এলাকায় চলছে উৎসবের মেজাজ। আর আজ বাংলা বর্ষ শুধু মুখেই ধামসা মাদল খল করতাল ব্যান্ড বাজনার সাথে নাচ করতে দেখা গেল গোঘাট বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর নির্মল মাজি কে।
    user_Chinmoy Pal
    Chinmoy Pal
    Local News Reporter গোগাট ২, হুগলি, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • Post by মুখার্জী নিউজ
    1
    Post by মুখার্জী নিউজ
    user_মুখার্জী নিউজ
    মুখার্জী নিউজ
    Credit reporting agency কোতুলপুর, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ•
    5 hrs ago
  • কেশপুর ৮ নম্বর অঞ্চলে নির্বাচনের আগে বড় রাজনৈতিক পরিবর্তন দেখা গেল। বিজেপি ছেড়ে এক নেতা সহ প্রায় ১০০ জন কর্মী-সমর্থক শিউলি সাহার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন, ফলে এলাকায় তৃণমূলের সংগঠন আরও শক্তিশালী হল।
    1
    কেশপুর ৮ নম্বর অঞ্চলে নির্বাচনের আগে বড় রাজনৈতিক পরিবর্তন দেখা গেল। বিজেপি ছেড়ে এক নেতা সহ প্রায় ১০০ জন কর্মী-সমর্থক শিউলি সাহার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন, ফলে এলাকায় তৃণমূলের সংগঠন আরও শক্তিশালী হল।
    user_বাংলা Prime news
    বাংলা Prime news
    Credit reporting agency মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    15 hrs ago
  • শিবের গাজনে মানবিক উদ্যোগ, সন্ন্যাসীদের পাশে তৃণমূল। শিবের গাজন উপলক্ষে কোতুলপুর বিধানসভা এলাকার খিরী গ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। দলের প্রার্থী হরকালী প্রতিহারের সহায়তায় বাবার সন্ন্যাসীদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা। সন্ন্যাসীদের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানানো হয়। গাজনের এই পবিত্র উৎসবকে কেন্দ্র করে এমন সামাজিক উদ্যোগ এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, মানুষের পাশে থেকে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে এভাবেই তারা আগামীতেও যুক্ত থাকবে।
    1
    শিবের গাজনে মানবিক উদ্যোগ, সন্ন্যাসীদের পাশে তৃণমূল।
শিবের গাজন উপলক্ষে কোতুলপুর বিধানসভা এলাকার খিরী গ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। দলের প্রার্থী হরকালী প্রতিহারের সহায়তায় বাবার সন্ন্যাসীদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা। সন্ন্যাসীদের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানানো হয়। গাজনের এই পবিত্র উৎসবকে কেন্দ্র করে এমন সামাজিক উদ্যোগ এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, মানুষের পাশে থেকে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে এভাবেই তারা আগামীতেও যুক্ত থাকবে।
    user_Koushik Ghosh Reporter
    Koushik Ghosh Reporter
    সাংবাদিক কোতুলপুর, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ•
    16 hrs ago
  • কালীঘাটে পুজো দিয়ে মুখ্যমন্ত্রীর নববর্ষের শুভেচ্ছা
    1
    কালীঘাটে পুজো দিয়ে মুখ্যমন্ত্রীর  নববর্ষের শুভেচ্ছা
    user_Loca news(কৌশিক কাপড়ি )
    Loca news(কৌশিক কাপড়ি )
    দাসপুর 1, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    4 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.