logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

পেট্রল-ডিজেল ব্যবহারে সংযমের বার্তা প্রধানমন্ত্রীর, বিদেশি জ্বালানির উপর নির্ভরতা কমানোর আহ্বান বিশ্বদর্পণ ওয়েব ডেক্স : দেশজুড়ে পেট্রল, ডিজেল এবং রান্নার গ্যাস ব্যবহারে সাধারণ মানুষকে আরও সচেতন ও সংযত হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্য, দেশের জ্বালানির বড় অংশ এখনও বিদেশ থেকে আমদানি করতে হয়। ফলে অপ্রয়োজনীয় অপচয় কমানো গেলে যেমন বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, তেমনই আন্তর্জাতিক অস্থিরতার প্রভাবও অনেকটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। রবিবার হায়দরাবাদে এক সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী এই বার্তা দেন। সেখান থেকেই তিনি ভার্চুয়াল মাধ্যমে তেলঙ্গানায় প্রায় ৯ হাজার ৪০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি-ও। ভাষণে আন্তর্জাতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সময়ে জ্বালানি ব্যবহারে দেশের প্রত্যেক নাগরিকের দায়িত্বশীল হওয়া জরুরি। বিশেষ করে বিদেশ থেকে আমদানি করা জ্বালানি শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী ব্যবহার করার উপর জোর দেন তিনি। তাঁর মতে, এতে দেশের অর্থনৈতিক চাপ কমবে এবং বিশ্বজুড়ে যুদ্ধ বা অস্থিরতার প্রভাব থেকেও কিছুটা সুরক্ষা পাওয়া যাবে। সাম্প্রতিক সময়ে পশ্চিম এশিয়ার সংঘাত এবং গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ় প্রণালী ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলেছিল। ভারতের উপরেও তার কিছুটা প্রভাব পড়লেও পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে এসেছে বলে মনে করা হচ্ছে। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। একই সঙ্গে বিকল্প শক্তি ব্যবহারের ক্ষেত্রেও ভারতের অগ্রগতির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। সৌরশক্তি উৎপাদনে দেশের সাফল্যের কথা উল্লেখ করার পাশাপাশি তিনি জানান, ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহারও ক্রমশ বাড়ছে। এছাড়া রান্নার গ্যাসের ক্ষেত্রে পাইপলাইনের মাধ্যমে সরবরাহ ব্যবস্থাও বিস্তৃত হচ্ছে বলে তিনি জানান। প্রধানমন্ত্রীর দাবি, এই ধরনের উদ্যোগের ফলেই আন্তর্জাতিক জ্বালানি বাজারে ওঠানামা ও বৈশ্বিক অস্থিরতার মধ্যেও ভারত তুলনামূলকভাবে স্থিতিশীল অবস্থানে থাকতে সক্ষম হচ্ছে।

1 hr ago
user_Biswadarpan.com
Biswadarpan.com
কাটোয়া ১, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ•
1 hr ago
998b5d61-c342-4356-8e64-e3b872fb7191

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • দয়াকরে একটা ঘর দিন Krishna Ghosh ke Bolbo
    1
    দয়াকরে একটা ঘর দিন 
Krishna Ghosh ke Bolbo
    user_তাপুসি  মাঝি
    তাপুসি মাঝি
    কাটোয়া ১, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • নবদ্বীপের নবনির্বাচিত বিজেপি বিধায়ক শ্রুতি শেখর গোস্বামী প্রথম বিজয় মিছিলে যোগ দিয়ে কড়া বার্তা দিলেন। তিনি অভিযোগ করেন, তৃণমূলের কিছু লোক বিজেপির নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং পুলিশকে নবদ্বীপে কোনো হিংসা বরদাস্ত না করার নির্দেশ দেন। বিধায়ক আরও জানান যে, নবদ্বীপের মানুষের উন্নয়ন ও কর্মসংস্থানই হবে তাঁর প্রধান লক্ষ্য।
    1
    নবদ্বীপের নবনির্বাচিত বিজেপি বিধায়ক শ্রুতি শেখর গোস্বামী প্রথম বিজয় মিছিলে যোগ দিয়ে কড়া বার্তা দিলেন। তিনি অভিযোগ করেন, তৃণমূলের কিছু লোক বিজেপির নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং পুলিশকে নবদ্বীপে কোনো হিংসা বরদাস্ত না করার নির্দেশ দেন। বিধায়ক আরও জানান যে, নবদ্বীপের মানুষের উন্নয়ন ও কর্মসংস্থানই হবে তাঁর প্রধান লক্ষ্য।
    user_Gopal Biswas
    Gopal Biswas
    Newsagent নবদ্বীপ, নদিয়া, পশ্চিমবঙ্গ•
    12 hrs ago
  • পশ্চিমবঙ্গের ভরতপুরে স্থানীয় প্রার্থী হারলেও, রাজ্যে বিজেপির প্রথমবার ক্ষমতায় আসাকে ঘিরে এক বিশাল বিজয় মিছিল বের হয়। পরাজয়ের বিষাদ ভুলে বুথকর্মীরা প্রার্থীকে বরণ করে নেন, গেরুয়া আবিরে রাঙিয়ে তোলেন এলাকার আকাশ-বাতাস। অনামিকা ঘোষ জানান, ব্যক্তিগত হার সত্ত্বেও এটি সাধারণ মানুষের জয় এবং তিনি ভরতপুরের উন্নয়নে কাজ করবেন।
    1
    পশ্চিমবঙ্গের ভরতপুরে স্থানীয় প্রার্থী হারলেও, রাজ্যে বিজেপির প্রথমবার ক্ষমতায় আসাকে ঘিরে এক বিশাল বিজয় মিছিল বের হয়। পরাজয়ের বিষাদ ভুলে বুথকর্মীরা প্রার্থীকে বরণ করে নেন, গেরুয়া আবিরে রাঙিয়ে তোলেন এলাকার আকাশ-বাতাস। অনামিকা ঘোষ জানান, ব্যক্তিগত হার সত্ত্বেও এটি সাধারণ মানুষের জয় এবং তিনি ভরতপুরের উন্নয়নে কাজ করবেন।
    user_রাঢ় বাংলা
    রাঢ় বাংলা
    Reporter ভরতপুর ১, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    15 hrs ago
  • পশ্চিমবঙ্গ বিজেপির সল্টলেক কার্যালয়ে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্য ।
    1
    পশ্চিমবঙ্গ বিজেপির সল্টলেক কার্যালয়ে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্য ।
    user_রাজেন্দ্র নাথ দত্ত
    রাজেন্দ্র নাথ দত্ত
    কান্দি, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • গতকাল 10/05/26- নদীয়ার কৃষ্ণনগর সৎসঙ্গ স্বস্তি শিবিরে, সৎসঙ্গ অনুষ্ঠানে হলো প্রসাদ বিতরণ। গতকাল 10/05/26 নদীয়ার কৃষ্ণনগর সৎসঙ্গ স্বস্তি শিবিরে, অনুষ্ঠিত হলো সৎসঙ্গ অনুষ্ঠান। সেই উপলক্ষে প্রচুর ভক্তকে প্রসাদ বিতরণ করা হয়। প্রসাদের মেনু ছিল- এঁচোড় ও নাজনেডাটা দেয়া মুগ ডাল, আলু-পটল-সয়াবিন-পনিরের তরকারি ও চাটনী। অনুষ্ঠান শেষে মধ্যাহ্নে এই প্রসাদ বিতরণ করা হয়। লেখনী, ভিডিওগ্রাফি ও এডিটিং: অনুপম সরকার চক্রবর্তী। ( বিজ্ঞাপন দেবার জন্য, অথবা কোন সংবাদ প্রকাশের জন্য, whatsapp নম্বরে মেসেজ করুন: 9832254656 )
    1
    গতকাল 10/05/26- নদীয়ার কৃষ্ণনগর সৎসঙ্গ স্বস্তি শিবিরে, সৎসঙ্গ অনুষ্ঠানে হলো প্রসাদ বিতরণ।
গতকাল 10/05/26 নদীয়ার কৃষ্ণনগর সৎসঙ্গ স্বস্তি শিবিরে, অনুষ্ঠিত হলো সৎসঙ্গ অনুষ্ঠান। সেই উপলক্ষে প্রচুর ভক্তকে প্রসাদ বিতরণ করা হয়। প্রসাদের মেনু ছিল- এঁচোড় ও নাজনেডাটা দেয়া মুগ ডাল, আলু-পটল-সয়াবিন-পনিরের তরকারি ও চাটনী। অনুষ্ঠান শেষে মধ্যাহ্নে এই প্রসাদ বিতরণ করা হয়।
লেখনী, ভিডিওগ্রাফি ও এডিটিং: অনুপম সরকার চক্রবর্তী।
( বিজ্ঞাপন দেবার জন্য, অথবা কোন সংবাদ প্রকাশের জন্য, whatsapp নম্বরে মেসেজ করুন: 9832254656 )
    user_Anupam Sarkar Chakraborty
    Anupam Sarkar Chakraborty
    Department of Social Services Krishnagar - I, Nadia•
    3 hrs ago
  • পশ্চিমবঙ্গের মালদা জেলার ৮টি বিধানসভা আসনে বিজেপি এগিয়ে থাকার খবর সামনে এসেছে। এই ফলাফলের আবহে এলাকায় জোরদার ‘জয় শ্রী রাম’ ধ্বনি শোনা যাচ্ছে, যা রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
    1
    পশ্চিমবঙ্গের মালদা জেলার ৮টি বিধানসভা আসনে বিজেপি এগিয়ে থাকার খবর সামনে এসেছে। এই ফলাফলের আবহে এলাকায় জোরদার ‘জয় শ্রী রাম’ ধ্বনি শোনা যাচ্ছে, যা রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
    user_Cutx Âfijul Cût
    Cutx Âfijul Cût
    Farmer বেলডাঙ্গা 1, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    7 hrs ago
  • আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমবাংলায় সারাদিন আকাশ মেঘলা থাকবে এবং সন্ধ্যায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাঁচটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।
    1
    আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমবাংলায় সারাদিন আকাশ মেঘলা থাকবে এবং সন্ধ্যায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাঁচটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।
    user_Jayanta Biswas
    Jayanta Biswas
    সাংবাদিক Krishnagar - I, Nadia•
    23 hrs ago
  • রাজ্য বিজেপি কার্যালয়ে বিজেপি নেতৃত্ব ও কার্যকর্তাদের সাথে সাক্ষাৎ | সল্টলেক
    1
    রাজ্য বিজেপি কার্যালয়ে বিজেপি নেতৃত্ব ও কার্যকর্তাদের সাথে সাক্ষাৎ | সল্টলেক
    user_রাজেন্দ্র নাথ দত্ত
    রাজেন্দ্র নাথ দত্ত
    কান্দি, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.