গ্যাস ইস্যুতে চাপ বাড়াল তৃণমূল, নকশালবাড়িতে বিক্ষোভে রাজনৈতিক বার্তা গ্যাস সিলিন্ডার মূল্যবৃদ্ধি ও হয়রানির প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ মিছিল! সাধারণ মানুষের সুবিধা রক্ষার হুঁশিয়ারি শিলিগুড়ি: গ্যাস সিলিন্ডার মূল্যবৃদ্ধি ও সাধারণ গ্রাহকদের হয়রানি নিয়ে শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লক ২ নম্বর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত হয় বড় বিক্ষোভ মিছিল। মিছিলটি নকশালবাড়ি তৃণমূল কার্যালয় থেকে শুরু হয়ে নকশালবাড়ি গ্যাস ডিলার অফিসের সামনে এসে শেষ হয়। এতে শতাধিক তৃণমূল কর্মী ও সমর্থক অংশ নেন। বিক্ষোভে অংশগ্রহণকারীরা সরাসরি তাদের দৈনন্দিন সমস্যার কথা তুলে ধরেন ও কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে স্লোগান দেন। মিছিলে দার্জিলিং জেলার সমতল কোর কমিটির সদস্য ও শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ নেতৃত্ব দেন। মিছিল গ্যাস ডিলার অফিসে পৌঁছালে এক স্থানীয় মহিলা তার দৈনন্দিন অসুবিধার কথা অরুণ ঘোষের সামনে তুলে ধরেন ও বিক্ষোণ মিছিলে সাধারণ মানুষদের অংশগ্রহণ ও লক্ষ্য করা যায়। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অরুণ ঘোষ বলেন, কেন্দ্রের বর্তমান নীতির কারণে সাধারণ মানুষ সমস্যার মুখে পড়ছে। তিনি দাবি করেন, অবিলম্বে কেন্দ্রের পক্ষ থেকে পরিস্থিতি স্পষ্ট করা হোক। এছাড়াও আসন্ন বিধানসভা নির্বাচনে মানুষ কেন্দ্র সরকারকে তার যোগ্য জবাব দেবে বলে তিনি দাবি করেন।

- সংঘর্ষের পর আস্থা ফেরাতে সক্রিয় প্রশাসন, বুথ পরিদর্শনে জেলাশাসক–পুলিশ সুপার!1
- Post by P, k,i1
- Post by Panitanki Times1
- মমতা ব্যানার্জির বক্তব্যের প্রতিক্রিয়া আসাদউদ্দিন ওয়াইসির1
- বিধানসভা নির্বাচনের পারদ চড়ছে উত্তরবঙ্গে। দ্বিতীয়বার ডুয়ার্স সফরে এসে বুধবার জনসংযোগে ঝড় তুললেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে চালসার টিয়াবন হেলি প্যাডে অবতরণ করে তাঁর হেলিকপ্টার। সেখান থেকে সরাসরি তিনি যোগ দেন দলীয় প্রার্থী সঞ্জয় কুজুরের সমর্থনে আয়োজিত এক মেগা রোড-শোতে।1
- ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রামমোহন রায়কে সমর্থন জানালেন বাগজান বিএস একাডেমী! প্রার্থীর হয়ে প্রচারে নামবেন তারা। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই সমর্থন কতটা প্রভাব পড়বে সেটাই দেখার1
- এই রাস্তা দিয়ে প্রতি দিন বহু মানুষ যাতায়াত করে আর বহু ছাত্র ছাত্রী ইস্কুলে যাওয়ার সময় অনেকে বিপদের মুখে পড়তে হয়। দীর্ঘ 10 বছর থেকে রাস্তা টি হবে হবে বলে কাটিয়ে গেল।1
- সাধারণ ভোটারদের মধ্যে আস্থা বৃদ্ধি করতে বুথে বুথে জেলাশাসক ও জেলা পুলিশ সুপার। আগামী ২৩শে এপ্রিল প্রথম দফার নির্বাচন! এই অবস্থায় গত ৮ই এপ্রিল নকশালবাড়িতে তৃণমূল ও বিজেপির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছিল! সেই নকশালবাড়ির রায়পাড়ায় মানুষের মধ্যে আস্থা বৃদ্ধি করলেন জেলাশাসক ও পুলিশ সুপার। এদিন নকশালবাড়ির রায়পাড়া ও নন্দ প্রসাদ বালিকা বিদ্যালয় বুথ পরিদর্শন করে সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি করান দার্জিলিং জেলাশাসক হরিশঙ্কর পানিকার ও দার্জিলিং জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখাড়িয়া। কেন্দ্রীয় বাহিনীদের নিয়ে এলাকায় টহলদারি চলেছে ও মানুষদের ভোট দেওয়ার আবেদন করেন জেলাশাসক। পাশাপাশি মানুষের অভিযোগ থাকলে ১৯০৫ এই হেল্পলাইন নম্বরে ফোন করার কথা বলেন তিনি।1