logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

মেখলিগঞ্জ: মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে চালু হলো সান্ধ্যকালীন ওপিডি পরিষেবা। প্রতি মঙ্গলবার ও বুধবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই পরিষেবা মিলবে। প্রাথমিকভাবে শিশুরোগ ও স্ত্রীরোগ বিশেষজ্ঞরা রোগী দেখছেন। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে সাধারণ মানুষ চিকিৎসা নিতে পারবেন। মা ও শিশুদের চিকিৎসাকে বিশেষ গুরুত্ব দিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সান্ধ্যকালীন ওপিডি চালু হওয়ায় খুশি এলাকার মানুষ। তাঁদের মতে, সকালে ভিড় এড়িয়ে বিকেলে চিকিৎসা করানো সহজ হবে। ভবিষ্যতে চিকিৎসক ও নার্স বাড়লে ওপিডির দিনও বাড়ানো হবে বলে জানিয়েছেন হাসপাতাল সুপার তাপস কুমার দাস।

7 hrs ago
user_Tapas Roy
Tapas Roy
Journalist মেখলিগঞ্জ, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
7 hrs ago

মেখলিগঞ্জ: মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে চালু হলো সান্ধ্যকালীন ওপিডি পরিষেবা। প্রতি মঙ্গলবার ও বুধবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই পরিষেবা মিলবে। প্রাথমিকভাবে শিশুরোগ ও স্ত্রীরোগ বিশেষজ্ঞরা রোগী দেখছেন। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে সাধারণ মানুষ চিকিৎসা নিতে পারবেন। মা ও শিশুদের চিকিৎসাকে বিশেষ গুরুত্ব দিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সান্ধ্যকালীন ওপিডি চালু হওয়ায় খুশি এলাকার মানুষ। তাঁদের মতে, সকালে ভিড় এড়িয়ে বিকেলে চিকিৎসা করানো সহজ হবে। ভবিষ্যতে চিকিৎসক ও নার্স বাড়লে ওপিডির দিনও বাড়ানো হবে বলে জানিয়েছেন হাসপাতাল সুপার তাপস কুমার দাস।

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • Post by ASHISH MITRA
    1
    Post by ASHISH MITRA
    user_ASHISH MITRA
    ASHISH MITRA
    Local News Reporter হলদিবাড়ি, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    19 hrs ago
  • জলপাইগুড়ির বেগুনটারিতে পুলিশ পরিচয় দিয়ে এক ব্যবসায়ীর গয়না হাতিয়ে নিল দুই যুবক। দিনবাজারে অপরাধের ভুয়ো অজুহাতে শুভ নারায়ণ ঝা-কে আংটি ও চেন কাগজে মুড়তে বাধ্য করে তারা। পরে কাগজের ভেতর পাথরের টুকরো মেলায় কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী।
    1
    জলপাইগুড়ির বেগুনটারিতে পুলিশ পরিচয় দিয়ে এক ব্যবসায়ীর গয়না হাতিয়ে নিল দুই যুবক। দিনবাজারে অপরাধের ভুয়ো অজুহাতে শুভ নারায়ণ ঝা-কে আংটি ও চেন কাগজে মুড়তে বাধ্য করে তারা। পরে কাগজের ভেতর পাথরের টুকরো মেলায় কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী।
    user_নিউজ জলপাইগুড়ি
    নিউজ জলপাইগুড়ি
    Jalpaiguri, West Bengal•
    19 hrs ago
  • আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ধুপগুড়িতে দলবদলের ঘটনা সামনে এল। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন একাধিক প্রাক্তন বিজেপি কর্মী। মঙ্গলবার ধুপগুড়ি মহকুমার ঝাড় আলতা ১ নম্বর অঞ্চলের ১৫/৬১ নম্বর বুথে ধুপগুড়ির বিধায়ক প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়ের হাত ধরে বিজেপির আটটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে। দলীয় সূত্রে জানা গেছে, এদিনের যোগদান কর্মসূচিতে তৃণমূলের একাধিক নেতা-নেত্রী উপস্থিত ছিলেন। সদ্য তৃণমূলে যোগদানকারীরা জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজকর্মে অনুপ্রাণিত হয়েই তারা শাসকদলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ভবিষ্যতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাও তারা জানান। এ প্রসঙ্গে ধুপগুড়ির বিধায়ক প্রফেসর ড. নির্মল চন্দ্র রায় বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজ দেখে বিজেপির একাধিক কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আগামী দিনেও এই ধরনের যোগদান কর্মসূচি অব্যাহত থাকবে।”
    1
    আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ধুপগুড়িতে দলবদলের ঘটনা সামনে এল। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন একাধিক প্রাক্তন বিজেপি কর্মী।
মঙ্গলবার ধুপগুড়ি মহকুমার ঝাড় আলতা ১ নম্বর অঞ্চলের ১৫/৬১ নম্বর বুথে ধুপগুড়ির বিধায়ক প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়ের হাত ধরে বিজেপির আটটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে। দলীয় সূত্রে জানা গেছে, এদিনের যোগদান কর্মসূচিতে তৃণমূলের একাধিক নেতা-নেত্রী উপস্থিত ছিলেন।
সদ্য তৃণমূলে যোগদানকারীরা জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজকর্মে অনুপ্রাণিত হয়েই তারা শাসকদলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ভবিষ্যতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাও তারা জানান।
এ প্রসঙ্গে ধুপগুড়ির বিধায়ক প্রফেসর ড. নির্মল চন্দ্র রায় বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজ দেখে বিজেপির একাধিক কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আগামী দিনেও এই ধরনের যোগদান কর্মসূচি অব্যাহত থাকবে।”
    user_Live News
    Live News
    Local News Reporter ধূপগুড়ি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ•
    20 hrs ago
  • ধূপগুড়ি তৃণমূলের অন্দরের কোন্দল এবার চরম পর্যায়ে। ধূপগুড়ি গ্রামীণ ব্লক INTTUC সভাপতি তথা ঝাড় আলতা-২ গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী বীরেন রায়ের একটি বিতর্কিত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, জলপাইগুড়ি জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং-এর কার্যালয়ে বসে একদল নেতার মাঝে ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায়ের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিচ্ছেন বীরেন রায়। শুধু তাই নয়, চরম হুঁশিয়ারি দিয়ে তাকে বলতে শোনা যায় যে, প্রয়োজনে তৃণমূল ছেড়ে তিনি বিচ্ছিন্নতাবাদী সংগঠন KLO-তে যোগ দেবেন।ধূপগুড়ি বিধায়কের বিরুদ্ধে এর আগেও একাধিকবার স্থানীয় তৃণমূল নেতৃত্ব সরব হয়েছেন। বীরেন রায়ের এই মন্তব্য সেই বিরোধকেই নতুন করে উসকে দিল। ভিডিওটি ঘিরে বিতর্ক শুরু হতেই বীরেন রায়ের দাবি, এটি একটি একান্ত ব্যক্তিগত আলোচনা ছিল। তার অভিযোগ, দলেরই কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে অপদস্ত করতে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ধূপগুড়ির রাজনৈতিক মহলে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং অস্বস্তিতে পড়েছে শাসক দল। যদিও এই ঘটনার সত্যতা যাচাই করেনি শুরু অ্যাপস কর্তৃপক্ষ
    3
    ধূপগুড়ি তৃণমূলের অন্দরের কোন্দল এবার চরম পর্যায়ে। ধূপগুড়ি গ্রামীণ ব্লক INTTUC সভাপতি তথা ঝাড় আলতা-২ গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী বীরেন রায়ের একটি বিতর্কিত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে।
ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, জলপাইগুড়ি জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং-এর কার্যালয়ে বসে একদল নেতার মাঝে ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায়ের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিচ্ছেন বীরেন রায়। শুধু তাই নয়, চরম হুঁশিয়ারি দিয়ে তাকে বলতে শোনা যায় যে, প্রয়োজনে তৃণমূল ছেড়ে তিনি বিচ্ছিন্নতাবাদী সংগঠন KLO-তে যোগ দেবেন।ধূপগুড়ি বিধায়কের বিরুদ্ধে এর আগেও একাধিকবার স্থানীয় তৃণমূল নেতৃত্ব সরব হয়েছেন। বীরেন রায়ের এই মন্তব্য সেই বিরোধকেই নতুন করে উসকে দিল।
ভিডিওটি ঘিরে বিতর্ক শুরু হতেই বীরেন রায়ের দাবি, এটি একটি একান্ত ব্যক্তিগত আলোচনা ছিল। তার অভিযোগ, দলেরই কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে অপদস্ত করতে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে ধূপগুড়ির রাজনৈতিক মহলে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং অস্বস্তিতে পড়েছে শাসক দল। যদিও এই ঘটনার সত্যতা যাচাই করেনি  শুরু অ্যাপস কর্তৃপক্ষ
    user_Pradip kundu
    Pradip kundu
    Local News Reporter কোচবিহার ১, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    4 hrs ago
  • ডিউটিরত অবস্থায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল কালনা থানার এক পুলিশ কর্মীর। জানা গিয়েছে ধাত্রীগ্রাম নবদ্বীপ মোড় সংলগ্ন এলাকায় গতকাল রাতে ডিউটি করছিলেন কালনা থানার পুলিশ কর্মী বিশ্বজিৎ রায়।তার বাড়ি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত বিটরা এলাকায়। নাইট ডিউটিতে তিনি এবং তার আরও সহযোগী পুলিশ কর্মীরা ছিলেন, বাথরুম করার জন্য গাড়ি থেকে নেমে রাস্তা পেরিয়ে অপর সাইডে যাওয়ার পথেই একটি গাড়ি তাকে ধাক্কা মেরে দেয়। কিছুক্ষণ পর সহকর্মী পুলিশরা তাকে পড়ে থাকতে দেখে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসে কালনা মহকুমা হসপিটাল। সেখানে কিছুক্ষণ চিকিৎসা চলার পরই মৃত্যু হয় পুলিশ কর্মী বিশ্বজিৎ রায়ের। ঘটনার পর এলাকায় নেমেছে শোকের ছায়া। এ প্রসঙ্গে মৃত ওই পুলিশকর্মীর ছেলে প্রবীর রায় তিনি জানান, আর পাঁচটা দিনের মতনই রাতে ডিউটিতে ছিলেন বাবা, আর সেই সময় একটি গাড়ি ধাক্কাতে এই ঘটনা।
    1
    ডিউটিরত অবস্থায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল কালনা থানার এক পুলিশ কর্মীর। জানা গিয়েছে ধাত্রীগ্রাম নবদ্বীপ মোড় সংলগ্ন এলাকায় গতকাল রাতে ডিউটি করছিলেন কালনা থানার পুলিশ কর্মী বিশ্বজিৎ রায়।তার বাড়ি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত বিটরা এলাকায়। নাইট ডিউটিতে তিনি এবং তার আরও সহযোগী পুলিশ কর্মীরা ছিলেন, বাথরুম করার জন্য গাড়ি থেকে নেমে রাস্তা পেরিয়ে অপর সাইডে যাওয়ার পথেই একটি গাড়ি তাকে ধাক্কা মেরে দেয়। কিছুক্ষণ পর সহকর্মী পুলিশরা তাকে পড়ে থাকতে দেখে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসে কালনা মহকুমা হসপিটাল। সেখানে কিছুক্ষণ চিকিৎসা চলার পরই মৃত্যু হয় পুলিশ কর্মী বিশ্বজিৎ রায়ের। ঘটনার পর এলাকায় নেমেছে শোকের ছায়া। এ প্রসঙ্গে মৃত ওই পুলিশকর্মীর ছেলে প্রবীর রায় তিনি জানান, আর পাঁচটা দিনের মতনই রাতে ডিউটিতে ছিলেন বাবা, আর সেই সময় একটি গাড়ি ধাক্কাতে এই ঘটনা।
    user_News Reporter সাংবাদিক
    News Reporter সাংবাদিক
    সাংবাদিক কোচবিহার ২, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    16 hrs ago
  • বিজেপি ভোট চাইতে এলে গাছে বেঁধে রাখুন। এমনই নিদান দিলেন দিনহাটা 2 নং ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আজিজার রহমান। এদিন গোবরা ছাড়া এক বুথ সম্মেলনে এ কথা বলেন।
    1
    বিজেপি ভোট চাইতে এলে গাছে বেঁধে রাখুন। এমনই নিদান দিলেন দিনহাটা 2 নং ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আজিজার রহমান। এদিন গোবরা ছাড়া এক বুথ সম্মেলনে এ কথা বলেন।
    user_Rahen Khandokar
    Rahen Khandokar
    Dinhata - Ii, Coochbehar•
    16 hrs ago
  • Post by Tapas Roy
    1
    Post by Tapas Roy
    user_Tapas Roy
    Tapas Roy
    Journalist মেখলিগঞ্জ, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    7 hrs ago
  • সম্পূর্ণ ক্ষতিপূরণ না পেয়ে গ্যাস পাইপলাইন বসানোর কাজ বন্ধ করলেন জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিবেকান্দপল্লির বাসিন্দারা। অভিযোগ, প্রতি ডেসিবেল ২৮ হাজার টাকার প্রতিশ্রুতি মিললেও প্রথম কিস্তির পর বাকি টাকা দেওয়া হয়নি। প্রায় ৫০-৬০ জন কৃষক আন্দোলনে নেমে কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
    1
    সম্পূর্ণ ক্ষতিপূরণ না পেয়ে গ্যাস পাইপলাইন বসানোর কাজ বন্ধ করলেন জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিবেকান্দপল্লির বাসিন্দারা। অভিযোগ, প্রতি ডেসিবেল ২৮ হাজার টাকার প্রতিশ্রুতি মিললেও প্রথম কিস্তির পর বাকি টাকা দেওয়া হয়নি। প্রায় ৫০-৬০ জন কৃষক আন্দোলনে নেমে কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
    user_নিউজ জলপাইগুড়ি
    নিউজ জলপাইগুড়ি
    Jalpaiguri, West Bengal•
    20 hrs ago
  • ধুপগুড়িতে নির্বিঘ্নে শেষ হলো উচ্চমাধ্যমিকের তৃতীয় দিনের পরীক্ষা। মঙ্গলবার ধুপগুড়ি মহকুমা জুড়ে নির্বিঘ্নে শুরু হয় তৃতীয় দিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জানা গেছে এদিন উচ্চমাধ্যমিকের পদার্থবিদ্যা, পুষ্টিবিজ্ঞান, শিক্ষা বিজ্ঞান ও অ্যাকাউন্টেন্সি পরীক্ষা রয়েছে।
    1
    ধুপগুড়িতে নির্বিঘ্নে শেষ হলো উচ্চমাধ্যমিকের তৃতীয় দিনের পরীক্ষা। মঙ্গলবার ধুপগুড়ি মহকুমা জুড়ে নির্বিঘ্নে শুরু হয় তৃতীয় দিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জানা গেছে এদিন উচ্চমাধ্যমিকের পদার্থবিদ্যা, পুষ্টিবিজ্ঞান, শিক্ষা বিজ্ঞান ও অ্যাকাউন্টেন্সি পরীক্ষা রয়েছে।
    user_Live News
    Live News
    Local News Reporter ধূপগুড়ি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ•
    21 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.