logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ইউনানি চিকিৎসায় নতুন দিগন্ত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জাতীয় সম্মেলন মোল্লা জসিম উদ্দিন কলকাতায় অনুষ্ঠিত হল ইউনানি চিকিৎসা ও আধুনিক ওষুধ গবেষণাকে কেন্দ্র করে এক গুরুত্বপূর্ণ জাতীয় সম্মেলন। শুক্রবার সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানি মেডিসিন-এর রিজিওনাল রিসার্চ ইনস্টিটিউট অফ ইউনানি মেডিসিন, কলকাতা এবং ভারত সরকারের আয়ুষ মন্ত্রণালয়ের সহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বিভাগের বায়ো-ইক্যাভালেন্স স্টাডি সেন্টারের উদ্যোগে আয়োজিত হয় এই বিশেষ সেমিনার। “ইনোভেশনস ইন ইউনানি মেডিসিন ফর ইন্টিগ্রেটিভ ড্রাগ ডেভেলপমেন্ট অ্যান্ড গ্লোবাল হেলথ কেয়ার” শীর্ষক এই জাতীয় সম্মেলনে ইউনানি চিকিৎসা পদ্ধতির আধুনিকীকরণ, গবেষণা এবং বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থায় তার ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। চিকিৎসা বিজ্ঞানী, গবেষক, অধ্যাপক ও শিক্ষাবিদদের উপস্থিতিতে অনুষ্ঠানটি বিশেষ গুরুত্ব পায়। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর চিরঞ্জিব ভট্টাচার্য, কলকাতা ইউনানি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার প্রফেসর ডা. মুহাম্মদ আইয়ব, রিজিওনাল রিসার্চ ইনস্টিটিউট অফ ইউনানি মেডিসিন, কলকাতার ডা. মুহাম্মদ নওয়াব, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সম্ময় কর্মকার, সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানি মেডিসিন-এর ডা. এন জাহির আহমেদ এবং বিশিষ্ট ইউনানি গবেষক ডা. মুহাম্মদ মসিহুজ্জামান আনসারি। আলোচনায় উঠে আসে ইউনানি চিকিৎসার ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ের বিষয়। বিশেষজ্ঞরা জানান, ভবিষ্যতে সমন্বিত ওষুধ গবেষণা এবং আন্তর্জাতিক স্বাস্থ্য পরিষেবায় ইউনানি চিকিৎসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক প্রফেসর সেলিম বক্স মণ্ডল। আয়োজকদের দাবি, এই ধরনের উদ্যোগ ইউনানি চিকিৎসা গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

1 hr ago
user_Biswadarpan.com
Biswadarpan.com
কাটোয়া ১, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ•
1 hr ago
1abf165e-229f-4492-bbff-fffbf972f838

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • আগুনে সর্বস্বান্ত পরিবারের পাশে দাঁড়াল জমিয়েত উলামা হিন্দ আগুনে সর্বস্বান্ত পরিবারের পাশে দাঁড়াল জমিয়েত উলামা হিন্দ হরিহরপাড়ার কুমরীপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারের পাশে দাঁড়াল হরিহরপাড়া ব্লক জমিয়েত উলামা হিন্দের সদস্যরা। রবিবার ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে পৌঁছে তাদের হাতে প্রয়োজনীয় সাহায্য তুলে দেন সংগঠনের সদস্যরা। সংগঠনের অফিস সেক্রেটারি হাফেজ সাইমুদ্দিন মন্ডল জানান, আগুনে পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে। এই কঠিন সময়ে তাদের পাশে রয়েছে জমিয়েত উলামা হিন্দ। ঘটনায় মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।
    1
    আগুনে সর্বস্বান্ত পরিবারের পাশে দাঁড়াল জমিয়েত উলামা হিন্দ
আগুনে সর্বস্বান্ত পরিবারের পাশে দাঁড়াল জমিয়েত উলামা হিন্দ
হরিহরপাড়ার কুমরীপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারের পাশে দাঁড়াল হরিহরপাড়া ব্লক জমিয়েত উলামা হিন্দের সদস্যরা। রবিবার ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে পৌঁছে তাদের হাতে প্রয়োজনীয় সাহায্য তুলে দেন সংগঠনের সদস্যরা।
সংগঠনের অফিস সেক্রেটারি হাফেজ সাইমুদ্দিন মন্ডল জানান, আগুনে পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে। এই কঠিন সময়ে তাদের পাশে রয়েছে জমিয়েত উলামা হিন্দ। ঘটনায় মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।
    user_Bangla News
    Bangla News
    Newsagent হরিহরপাড়া, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    8 min ago
  • একই নাম পদবীর দুইজন বিভ্রান্তি গুপ্তিপাড়ায় পদ্মফুল শিবিরে কোনজন? প্রকৃত সত্যি টা কি? তদন্ত শুরু কি তথ্য পেলো স্কাই বাংলা? দেখুন,জানুন জানতে থাকুন জানাতে থাকুন
    1
    একই নাম পদবীর দুইজন
বিভ্রান্তি  গুপ্তিপাড়ায়
পদ্মফুল শিবিরে  কোনজন?
প্রকৃত সত্যি টা কি?
তদন্ত শুরু
কি তথ্য পেলো
স্কাই বাংলা?
দেখুন,জানুন
জানতে থাকুন
জানাতে থাকুন
    user_Journalist  Chiranjib  Chatter
    Journalist Chiranjib Chatter
    বলাগড়, হুগলি, পশ্চিমবঙ্গ•
    33 min ago
  • কাঁথির চেয়ারম্যান থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, কেমন ছিল শুভেন্দুর রাজনৈতিক পথ? #SuvenduAdhikari
    1
    কাঁথির চেয়ারম্যান থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, কেমন ছিল শুভেন্দুর রাজনৈতিক পথ? #SuvenduAdhikari
    user_Jayashree Mondal
    Jayashree Mondal
    Salesperson ময়ূরেশ্বর ১, বীরভূম, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • কোতুলপুরে নবনির্বাচিত বিজেপি বিধায়ক লক্ষীকান্ত মজুমদার,কে সংবর্ধনা জানাল আনন্দ পল্লী সর্বজনীন দুর্গা উৎসব কমিটি
    1
    কোতুলপুরে নবনির্বাচিত বিজেপি বিধায়ক লক্ষীকান্ত মজুমদার,কে সংবর্ধনা জানাল আনন্দ পল্লী সর্বজনীন দুর্গা উৎসব কমিটি
    user_Tv20 বাংলা
    Tv20 বাংলা
    সাংবাদিক সিন্ধু, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • মুর্শিদাবাদের নওদা ব্লক তৃণমূল সভাপতি সফিউজ্জামান ওরফে হাবিব মাস্টার এক মামলায় জামিন পেলেও অন্য একটি মামলায় ফের পুলিশি হেফাজতে রয়েছেন। ভোটের ফল প্রকাশের রাতেই তাঁকে গ্রেফতার করা হয়েছিল এবং ১৫ মে পর্যন্ত তিনি পুলিশ হেফাজতে থাকবেন।
    1
    মুর্শিদাবাদের নওদা ব্লক তৃণমূল সভাপতি সফিউজ্জামান ওরফে হাবিব মাস্টার এক মামলায় জামিন পেলেও অন্য একটি মামলায় ফের পুলিশি হেফাজতে রয়েছেন। ভোটের ফল প্রকাশের রাতেই তাঁকে গ্রেফতার করা হয়েছিল এবং ১৫ মে পর্যন্ত তিনি পুলিশ হেফাজতে থাকবেন।
    user_Chiranjit ghosh
    Chiranjit ghosh
    Newsagent বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    6 hrs ago
  • হরিহরপাড়ায় তৃণমূলের বেশ কিছু নেতার বিজেপিতে যোগদানের জল্পনা ছড়িয়েছে। এই প্রসঙ্গে স্থানীয় বিধায়কের প্রতিক্রিয়া জানতে উৎসুক রাজনৈতিক মহল।
    1
    হরিহরপাড়ায় তৃণমূলের বেশ কিছু নেতার বিজেপিতে যোগদানের জল্পনা ছড়িয়েছে। এই প্রসঙ্গে স্থানীয় বিধায়কের প্রতিক্রিয়া জানতে উৎসুক রাজনৈতিক মহল।
    user_Maminul Islam
    Maminul Islam
    Newsagent হরিহরপাড়া, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    12 hrs ago
  • পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কাঁথির "শান্তিকুঞ্জ" থেকে বেরিয়ে সাধারণ জনগনের আবেগের সাথে মিশে গেলেন।
    2
    পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী  শুভেন্দু অধিকারী কাঁথির "শান্তিকুঞ্জ" থেকে বেরিয়ে সাধারণ জনগনের আবেগের সাথে মিশে গেলেন।
    user_রাজেন্দ্র নাথ দত্ত
    রাজেন্দ্র নাথ দত্ত
    কান্দি, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • নলহাটি ১: রেল ওভারব্রিজে রং করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের, ঘটনাস্থলে রেল পুলিশ ও নলহাটি থানা পুলিশ
    1
    নলহাটি ১: রেল ওভারব্রিজে রং করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের, ঘটনাস্থলে রেল পুলিশ ও নলহাটি থানা পুলিশ
    user_Jayashree Mondal
    Jayashree Mondal
    Salesperson ময়ূরেশ্বর ১, বীরভূম, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • বিজেপির হাতেই ফিরল তৃণমূলের দলীয় কার্যালয়, সৌজন্যের রাজনীতিতে স্বস্তি থানামাকুয়ায়
    1
    বিজেপির হাতেই ফিরল তৃণমূলের দলীয় কার্যালয়, সৌজন্যের রাজনীতিতে স্বস্তি থানামাকুয়ায়
    user_Tv20 বাংলা
    Tv20 বাংলা
    সাংবাদিক সিন্ধু, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ•
    4 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.