*কৈলাসহর জলাইয়ে চাঞ্চল্য ডাক্তার দেখানোর নাম করে বেরিয়ে নিখোঁজ গৃহবধূ,থানায় দ্বারস্থ পরিবার* চার বছরের শিশুকন্যাকে বাড়িতে রেখে ডাক্তার দেখাতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন এক গৃহবধূ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কৈলাসহর জলাই গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ড এলাকায়। মাকে না পেয়ে কান্নায় ভেঙে পড়েছে অবুঝ শিশুটি। নিখোঁজ গৃহবধূর নাম বিউটি দত্ত। আজ দুপুরে কৈলাসহর মহিলা থানায় পরিবারের পক্ষ থেকে একটি নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, গতকাল সকাল আনুমানিক ৯টা নাগাদ ডাক্তার দেখানোর নাম করে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে যান বিউটি দেবী। কিন্তু দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমে এলেও তিনি বাড়িতে ফিরে আসেননি। এতেই চিন্তিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। আত্মীয়-স্বজন থেকে শুরু করে সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজখবর নেওয়া হয়, কিন্তু তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, নিখোঁজ হওয়ার সময় ওই গৃহবধূর কাছে কোনো মোবাইল ফোন ছিল না, যার ফলে তাঁর সাথে যোগাযোগ করা একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। জানা গেছে, বিগত পাঁচ বছর আগে বিউটি দত্তের সাথে মানষ দত্তের বিবাহ হয়। নিখোঁজ গৃহবধূর বাপের বাড়ি ফটিকরায় থানার অধীনে। অন্যদিকে তাঁর স্বামী মানষ দত্ত কাজের সূত্রে দীর্ঘদিন ধরে দিল্লিতে বসবাস করছেন। আজ দুপুরে গৃহবধূর বাবা এবং শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরা কৈলাসহর মহিলা থানায় উপস্থিত হয়ে লিখিতভাবে নিখোঁজ ডায়েরি করেন।
*কৈলাসহর জলাইয়ে চাঞ্চল্য ডাক্তার দেখানোর নাম করে বেরিয়ে নিখোঁজ গৃহবধূ,থানায় দ্বারস্থ পরিবার* চার বছরের শিশুকন্যাকে বাড়িতে রেখে ডাক্তার দেখাতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন এক গৃহবধূ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কৈলাসহর জলাই গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ড এলাকায়। মাকে না পেয়ে কান্নায় ভেঙে পড়েছে অবুঝ শিশুটি। নিখোঁজ গৃহবধূর নাম বিউটি দত্ত। আজ দুপুরে কৈলাসহর মহিলা থানায় পরিবারের পক্ষ থেকে একটি নিখোঁজ ডায়েরি দায়ের
করা হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, গতকাল সকাল আনুমানিক ৯টা নাগাদ ডাক্তার দেখানোর নাম করে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে যান বিউটি দেবী। কিন্তু দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমে এলেও তিনি বাড়িতে ফিরে আসেননি। এতেই চিন্তিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। আত্মীয়-স্বজন থেকে শুরু করে সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজখবর নেওয়া হয়, কিন্তু তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, নিখোঁজ হওয়ার সময় ওই গৃহবধূর কাছে
কোনো মোবাইল ফোন ছিল না, যার ফলে তাঁর সাথে যোগাযোগ করা একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। জানা গেছে, বিগত পাঁচ বছর আগে বিউটি দত্তের সাথে মানষ দত্তের বিবাহ হয়। নিখোঁজ গৃহবধূর বাপের বাড়ি ফটিকরায় থানার অধীনে। অন্যদিকে তাঁর স্বামী মানষ দত্ত কাজের সূত্রে দীর্ঘদিন ধরে দিল্লিতে বসবাস করছেন। আজ দুপুরে গৃহবধূর বাবা এবং শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরা কৈলাসহর মহিলা থানায় উপস্থিত হয়ে লিখিতভাবে নিখোঁজ ডায়েরি করেন।
- ত্রিপুরার ঊনকোটি জেলার কুমারঘাটেরর বালিকা বিদ্যালয়ে মাছমারা এবং করমছড়া আসনের জন্য অনুষ্ঠিত হলো এডিসি ভোটের গণনা পর্ব। এই জন্য এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জানালেন ঊনকোটি জেলার পুলিশ সুপার সুদাম্বিকা আর।1
- “‘Go Back Central Force’ স্লোগানে উত্তাল মিজোরাম: বিক্ষোভকারীদের তীব্র প্রতিবাদ”1
- দেখুন একটি কনসিল সিস্টেম বক্স কিভাবে রিপেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে শেয়ার এবং লাইক অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন |ধন্যবাদ সবাইকে1
- বিলোনিয়া আদালতে সৈকত তলাপাত্রের বিস্ফোরক মন্তব্য — তিপ্রা মথার জয়ে সরকার ও মানিক সাহাকে তীব্র কটাক্ষ ।পাহাড়ে বিজেপির ভরাডুবি, আদালত চত্বরে সরব সৈকত — “জনতার রায় স্পষ্ট”1
- Post by Gouranga Majumder1
- “বিজেপি মুক্ত ত্রিপুরা”— এডিসি ফলাফল ঘিরে চাঞ্চল্যকর মন্তব্য..😎 মুখ্যমন্ত্রী মানিক সাহা দ্রুত পদত্যাগ করা উচিত..🤣 আদালতে দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সৈকত তলাপাত্র..🤣1
- ত্রিপুরার ঊনকোটি জেলার কুমারঘাটে অনুষ্ঠিত হওয়া TTAADC নির্বাচনের ফলাফলে জয়ী হলো মাছমারা কেন্দ্রের বিজেপি প্রার্থী মঞ্জুরানী সরকার। জানিয়েছেন রিটার্নিং অফিসার এন এস চাকমা।1
- “সত্য চাপা থাকে না: ADC নির্বাচনে তিপ্রা মথার জয়ের পেছনে জনরোষ, বিজেপির বিরুদ্ধে ক্ষোভে মুখ খুললেন দলীয় কর্মী”1
- Post by Gouranga Majumder1