Shuru
Apke Nagar Ki App…
আজকে বহরমপুরে অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা, গো ব্ল্যাক শ্লোগান তৃণমূলের আজকে বহরমপুরে অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা, গো ব্ল্যাক শ্লোগান তৃণমূলের। বহরমপুর পৌর এলাকায় প্রচারের সময় অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Chiranjit ghosh
আজকে বহরমপুরে অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা, গো ব্ল্যাক শ্লোগান তৃণমূলের আজকে বহরমপুরে অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা, গো ব্ল্যাক শ্লোগান তৃণমূলের। বহরমপুর পৌর এলাকায় প্রচারের সময় অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- *ভগবানগোলায় দেবের ঝড়, হেলিকপ্টারে নেমেই জনস্রোতে ভাসল তৃণমূলের প্রচার* ভগবানগোলা ৬২ নম্বর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী রেয়াত হোসেন সরকারের সমর্থনে প্রচারে এসে পৌঁছালেন টলিউড তারকা ও সাংসদ Dev। শনিবার হেলিকপ্টারে করে ভগবানগোলার পাকা দরগা মাঠে অবতরণ করেন তিনি। তাকে এক ঝলক দেখার জন্য মাঠে উপচে পড়ে ভিড়, হাজার হাজার সমর্থক ও ভক্তদের ঢল নামে এলাকায়। দেবকে ঘিরে সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। মাঠে নামার পরই জনতার অভিবাদন গ্রহণ করেন তিনি এবং সেখান থেকেই শুরু হয় তার প্রচার কর্মসূচি। ভগবানগোলা বিধানসভার অন্তর্গত জাফরের মোড় এলাকা থেকে হুডখোলা গাড়িতে করে রোড শো শুরু করেন তিনি। পথজুড়ে দাঁড়িয়ে থাকা মানুষজন তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং সমর্থনের বার্তা দেন। এই রোড শো জাফরের মোড় থেকে শুরু হয়ে রানিতলা থানা পর্যন্ত বিস্তৃত হয়। গোটা রাস্তাজুড়ে ছিল উৎসবের আবহ, তৃণমূল কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে এলাকা। প্রচারে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের সাংসদ Abu Taher Khan সহ শহর ও জেলা তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব। নির্বাচনের আগে এই প্রচার কর্মসূচি ঘিরে রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চা শুরু হয়েছে। দেবের উপস্থিতি তৃণমূলের প্রচারে নতুন মাত্রা যোগ করেছে বলেই মনে করছেন রাজনৈতিক2
- মনোনয়ন জমা দিতে গিয়ে সৌজন্যের ছবি! ডোমকলে মুখোমুখি কংগ্রেস-বিজেপি প্রার্থী ৪ তারিখ শনিবার মনোনয়নপত্র জমা দিতে ডোমকল এসডিও অফিসে পৌঁছালেন জলঙ্গি ৭৬ বিধানসভার জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা। সকালে নিজের বাড়ি থেকে কর্মী-সমর্থকদের বিশাল মিছিল নিয়ে রওনা দেন তিনি। পথেই দেখা হয়ে যায় বিজেপি প্রার্থী নবকুমার সরকারের সঙ্গে—দু’জনের মধ্যে হয় সৌজন্য সাক্ষাৎ, যা ইতিমধ্যেই চর্চার কেন্দ্রবিন্দুতে। এরপর বাইক বাহিনী, চার চাকার গাড়ি এবং হুডখোলা গাড়িতে চড়ে শক্তি প্রদর্শন করতে করতে ডোমকলের উদ্দেশ্যে এগিয়ে যান আব্দুর রাজ্জাক মোল্লা। রাজনৈতিক উত্তেজনার মাঝেও এই সৌজন্যের মুহূর্ত—এখন ভাইরাল এলাকাজুড়ে!1
- প্রতি বাদি কন্ঠস্বর সোমনাথ হাজরা🙏🙏🙏😈😈😈😈 জয় শ্রী রাম🙏🙏1
- হাঁসন বিধানসভায় পঞ্চমুখী লড়াই, সোস্যালিস্ট পার্টির প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়ন সোমবার আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাঁসন বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আবহেই সোস্যালিস্ট পার্টি তাদের প্রার্থী হিসেবে লোহাপুর এলাকার জাহাঙ্গীর আলমের নাম ঘোষণা করেছে। দলের রাজ্য সভাপতি আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করে জানান, আগামী সোমবার রামপুরহাট মহকুমা শাসকের (এসডিও) দফতরে মনোনয়নপত্র জমা দেবেন জাহাঙ্গীর আলম। এদিকে, এই কেন্দ্রকে ঘিরে ইতিমধ্যেই শক্তিশালী প্রার্থী তালিকা সামনে এসেছে। তৃণমূল কংগ্রেসের তরফে রয়েছেন কাজল শেখ, বিজেপির প্রার্থী নিখিল ব্যানার্জী, কংগ্রেসের মিল্টন রশিদ এবং সিপিআই(এম)-এর প্রার্থী কামাল হাসান। ফলে হাঁসন বিধানসভায় এবার পঞ্চমুখী লড়াই প্রায় নিশ্চিত। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই এলাকায় রাজনৈতিক তৎপরতা বাড়ছে। সোস্যালিস্ট পার্টির প্রার্থী ঘোষণা ঘিরে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার, এই বহু কোণার লড়াইয়ে শেষ হাসি কে হাসে।1
- “দ্রব্যমূল্য থেকে দুর্নীতি—অভিযোগের ঝুলি নিয়ে ভোটমুখী প্রচারে বিজেপি” বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই চড়ছে রাজনৈতিক পারদ। সেই আবহেই রবিবার সকালে নবদ্বীপে জোরকদমে প্রচারে নামলেন বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী। সাময়িক প্রাকৃতিক দুর্যোগকেও উপেক্ষা করে সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে জনসংযোগে ব্যস্ত থাকতে দেখা যায় তাঁকে। এদিন সকাল ৮টার পর শহরের অন্যতম গুরুত্বপূর্ণ আগমেশ্বরী পাড়া বাজার থেকে প্রচার শুরু করেন তিনি। সেখান থেকে একাধিক এলাকা ঘুরে বড় বাজার, রাজার বাজার সহ বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন বিজেপি প্রার্থী। বাজারের ভিড়কে কাজে লাগিয়ে ভোটারদের কাছে পৌঁছনোর এই কৌশলকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রচারের ফাঁকেই শ্রুতি শেখর গোস্বামী বলেন, রবিবার দিনটি সাধারণ মানুষের ছুটির দিন হওয়ায় জনসংযোগের ক্ষেত্রে একটি বাড়তি সুবিধা পাওয়া যায়। পাশাপাশি বাজারে মানুষের ভিড় থাকায় সরাসরি তাদের সমস্যার কথা শোনার সুযোগও তৈরি হয়। তিনি দাবি করেন, প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের কাছ থেকে একাধিক অভিযোগ উঠে এসেছে—নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, কর্মসংস্থানের অভাব এবং তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগই প্রধান। বিজেপি প্রার্থী আশ্বাস দেন, রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে এই সমস্ত সমস্যার সমাধান করা হবে। এছাড়াও নবদ্বীপে কসাইখানার বিরোধিতায় আন্দোলন সহ একাধিক প্রতিবাদ কর্মসূচিতে নিজের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। তাঁর দাবি, এসব আন্দোলনের মাধ্যমে নবদ্বীপের ঐতিহ্য ও গরিমা রক্ষা করা সম্ভব হয়েছে এবং সেই কারণেই সাধারণ মানুষের সমর্থন বিজেপির দিকেই ঝুঁকছে। সব মিলিয়ে রবিবার সকাল থেকেই প্রচারে সরগরম হয়ে ওঠে নবদ্বীপ শহর। যদিও তৃণমূলের পক্ষ থেকে বড় কোনও প্রচার কর্মসূচি এখনও শুরু হয়নি, তবে এলাকায় এলাকায় কর্মীসভা ও ছোট পরিসরে জনসংযোগ চালিয়ে যাচ্ছে শাসকদল।1
- বিধানসভা নির্বাচনের আগে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে করিমপুরের কাঁঠালিয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে কাঠালিয়া মাঠের একটি কলাবাগানে তাজা কৌটো বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় চাষিরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় করিমপুর থানার পুলিশ। তারা ওই জায়গাটা ঘিরে রাখে। সিআইডি বোম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে তারা এসে বোমা গুলি নিস্ক্রিয় করবে।1
- দোয়া-আশীর্বাদ নিয়ে নমিনেশন যাত্রা, ৫০ গাড়ির মিছিলে শক্তি প্রদর্শন শাহিনা মমতাজ খানের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন জমা দেওয়ার আগে আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল নওদা। তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহিনা মমতাজ খান শনিবার সকালে প্রথমে শ্বশুরের কবর জিয়ারত করেন। সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করে দোয়া ও আশীর্বাদ নেন তিনি। পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই আধ্যাত্মিক পর্বের পরেই শুরু হয় তাঁর নমিনেশন যাত্রা। এরপর নওদা থেকে বিপুল সংখ্যক কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে বহরমপুরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। প্রায় ৫০টি গাড়ির বিশাল কনভয়ে সাজানো ছিল এই যাত্রা, যা কার্যত শক্তি প্রদর্শনে পরিণত হয়। পথে বিভিন্ন জায়গায় সমর্থকদের উচ্ছ্বাস ও স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। বহরমপুর মহকুমা শাসকের দফতরে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়নপত্র জমা দেবেন বলে জানা গেছে। তৃণমূলের এই শো অফ স্ট্রেংথ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।3
- দোয়া-আশীর্বাদ নিয়ে নমিনেশন যাত্রা, ৫০ গাড়ির মিছিলে শক্তি প্রদর্শন শাহিনা মমতাজ খানের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন জমা দেওয়ার আগে আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল নওদা। তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহিনা মমতাজ খান শনিবার সকালে প্রথমে শ্বশুরের কবর জিয়ারত করেন। সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করে দোয়া ও আশীর্বাদ নেন তিনি। পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই আধ্যাত্মিক পর্বের পরেই শুরু হয় তাঁর নমিনেশন যাত্রা। এরপর নওদা থেকে বিপুল সংখ্যক কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে বহরমপুরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। প্রায় ৫০টি গাড়ির বিশাল কনভয়ে সাজানো ছিল এই যাত্রা, যা কার্যত শক্তি প্রদর্শনে পরিণত হয়। পথে বিভিন্ন জায়গায় সমর্থকদের উচ্ছ্বাস ও স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। বহরমপুর মহকুমা শাসকের দফতরে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়নপত্র জমা দেবেন বলে জানা গেছে। তৃণমূলের এই শো অফ স্ট্রেংথ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।2
- *বীরভূম থেকে বিজেপিকে হটানোর ডাক অভিষেকের, হাঁসনে কাজল শেখের জয়ে ৫০ হাজারের টার্গেট* আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বীরভূমের মাটি থেকেই বিজেপিকে উৎখাত করার ডাক দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee। শনিবার তারাপীঠ সংলগ্ন কড়কড়িয়া মোড়ে আয়োজিত জনসভা থেকে তিনি জানান, এবারের লড়াই শুধু ক্ষমতা দখলের নয়, বরং সাধারণ মানুষের ভোগান্তির জবাব দেওয়ার লড়াই। এদিন সভা মঞ্চ থেকেই তিনি দলের “পঞ্চম অঙ্গীকার”-এর কথাও তুলে ধরেন। এর মধ্যে রয়েছে আজীবন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু রাখা, প্রতিটি বাড়িতে পানীয় জলের ব্যবস্থা, দুয়ারে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া, ৬০ বছরের ঊর্ধ্বে সকলের জন্য বার্ধক্য ভাতা এবং বাংলার আবাস যোজনার আওতায় আরও বেশি মানুষকে অন্তর্ভুক্ত করা। অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বীরভূম জেলার ১১টি বিধানসভা আসনেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। পাশাপাশি হাঁসন বিধানসভা কেন্দ্রের প্রার্থী Kajal Sheikh (ফয়েজুল হক)-এর জয়ের ব্যবধান ৫০ হাজারেরও বেশি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন তিনি। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই এই ধরনের জনসভা ও রাজনৈতিক বার্তা ঘিরে জেলায় উত্তেজনা বাড়ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আক্রমণাত্মক বক্তব্য ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার বিষয়।1