logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

তৃণমূলের কর্মী সন্মেলন ও যোগদান সভা নির্বাচন কমিশনের পক্ষ থেকে ২০২৬ বিধানসভা নির্বাচন এখনো ঘোষণা না করলেও রাজনৈতিক দল গুলি প্রস্তুতি শুরু করে দিয়েছে।উত্তর দিনাজপুর জেলার ৯ টি বিধানসভা মধ্যে ৮ টি বিধানসভা তৃণমূলের দখলে থাকলেও কালিয়াগঞ্জ বিধনসভা বরাবর বিরোধীদের দখলে থাকে।কালিয়াগঞ্জ বিধানসভা শাসকদল তৃণমূল দখলে নিতে প্রস্তুতি শুরু করে দিয়েছে ইতিমধ্যেই অঞ্চল ভিত্তিক সম্মেলনের মধ্য দিয়ে।লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন জনমুখী প্রকল্পের মতোই এপ্রিলে চালু হতে চলা যুবসাথী প্রকল্পের সুফলের কথা তুলে ধরা হয়।কালিয়াগঞ্জের মানুষ আর ভূল করবে না উন্নয়নের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করতে কালিয়াগঞ্জ আসনে তৃণমূলকে সমর্থনের করবে বলে জানান জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। বুধবার,দুপুরে কালিয়াগঞ্জের ভান্ডার অঞ্চল তৃণমূলের কর্মী সন্মেলন ও যোগদান সভা অনুষ্ঠিত হয়। অঞ্চল তৃণমূল সভাপতি উত্তম ঘোষের নেতৃত্বে বাঘন কালিতলা উচ্চ বিদ্যালয়ের ময়দানে অনুষ্ঠিত কর্মী সন্মেলনে উপস্থিত ছিলেন,জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, প্রদেশ তৃণমূল সম্পাদক অসীম ঘোষ, ব্লক তৃণমূলের আহ্বায়ক নিতাই বৈশ্য, যুগ্ম আহ্বায়ক লতা দেবশর্মা।আইএনটিটিইউসির জেলা সভাপতি রামদেব সাহানি, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার,উপপুরপ্রধান জয়া বর্মণ দেবসর্মা, তৃণমূল এসসি,কিষাণ ক্ষেত মজদূর ব্লক সভাপতি মহম্মদ নুজামাল ,ব্লক সংখ্যালঘু সভাপতি সিরাজুল ইসলাম এবং ব্লক ও অঞ্চল তৃণমূলের শাখা সংগঠন নেতৃত্ব। এদিনের সভামঞ্চ থেকে তৃণমূল বেশ কিছু কর্মিদের সম্বার্ধনা প্রদান করা হয় যেমন পাশাপাশি বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে শতাধিক পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে। এদিন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সহ তৃণমূল নেতৃত্ব দলীয় পতাকা তুলেদেন যোগদান কারিদের হাতে।এই যোগদানের ফলেন ভান্ডার অঞ্চলে তৃণমূলের অনেকটা শক্তি বৃদ্ধি হলো বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব।

8 hrs ago
user_KALIYAGANJ NEWS
KALIYAGANJ NEWS
+1917001695472 কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ•
8 hrs ago

তৃণমূলের কর্মী সন্মেলন ও যোগদান সভা নির্বাচন কমিশনের পক্ষ থেকে ২০২৬ বিধানসভা নির্বাচন এখনো ঘোষণা না করলেও রাজনৈতিক দল গুলি প্রস্তুতি শুরু করে দিয়েছে।উত্তর দিনাজপুর জেলার ৯ টি বিধানসভা মধ্যে ৮ টি বিধানসভা তৃণমূলের দখলে থাকলেও কালিয়াগঞ্জ বিধনসভা বরাবর বিরোধীদের দখলে থাকে।কালিয়াগঞ্জ বিধানসভা শাসকদল তৃণমূল দখলে নিতে প্রস্তুতি শুরু করে দিয়েছে ইতিমধ্যেই অঞ্চল ভিত্তিক সম্মেলনের মধ্য দিয়ে।লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন জনমুখী প্রকল্পের মতোই এপ্রিলে চালু হতে চলা যুবসাথী প্রকল্পের সুফলের কথা তুলে ধরা হয়।কালিয়াগঞ্জের মানুষ আর ভূল করবে না উন্নয়নের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করতে কালিয়াগঞ্জ আসনে তৃণমূলকে সমর্থনের করবে বলে জানান জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। বুধবার,দুপুরে কালিয়াগঞ্জের ভান্ডার অঞ্চল তৃণমূলের কর্মী সন্মেলন ও যোগদান সভা অনুষ্ঠিত হয়। অঞ্চল তৃণমূল সভাপতি উত্তম ঘোষের নেতৃত্বে বাঘন কালিতলা উচ্চ বিদ্যালয়ের ময়দানে অনুষ্ঠিত কর্মী সন্মেলনে উপস্থিত ছিলেন,জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, প্রদেশ তৃণমূল সম্পাদক অসীম ঘোষ, ব্লক তৃণমূলের আহ্বায়ক নিতাই বৈশ্য, যুগ্ম আহ্বায়ক লতা দেবশর্মা।আইএনটিটিইউসির জেলা সভাপতি রামদেব সাহানি, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার,উপপুরপ্রধান জয়া বর্মণ দেবসর্মা, তৃণমূল এসসি,কিষাণ ক্ষেত মজদূর ব্লক সভাপতি মহম্মদ নুজামাল ,ব্লক সংখ্যালঘু সভাপতি সিরাজুল ইসলাম এবং ব্লক ও অঞ্চল তৃণমূলের শাখা সংগঠন নেতৃত্ব। এদিনের সভামঞ্চ থেকে তৃণমূল বেশ কিছু কর্মিদের সম্বার্ধনা প্রদান করা হয় যেমন পাশাপাশি বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে শতাধিক পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে। এদিন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সহ তৃণমূল নেতৃত্ব দলীয় পতাকা তুলেদেন যোগদান কারিদের হাতে।এই যোগদানের ফলেন ভান্ডার অঞ্চলে তৃণমূলের অনেকটা শক্তি বৃদ্ধি হলো বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব।

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • চোরাই মোবাইল কেনা বেচার সাথে যুক্ত থাকার অভিযোগে মিলনপাড়া থেকে গ্রেফতার যুবক। বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১ টা নাগাদ রায়গঞ্জ থানা সুত্রে এমন তথ্য জানা যায়। পুলিশ সুত্রে জানা গেছে ধৃত যুবকের নাম প্রতাপ ঘোষ। তার রায়গঞ্জের মিলনপাড়ায় একটি মোবাইল মেরামতির দোকান আছে। গোপন সুত্রে খবরের ভিত্তিতে এদিন সকালে ওই দোকানে অভিযান চালায় রায়গঞ্জ থানার পুলিশ। ধৃতের কাছ ঘেকে ২৫ টি স্মার্টফোন, ১ টি ট্যাব, ২ টি ল্যাপটপ উদ্ধার করে পুলিশ৷ পুলিশি তদন্তে উঠে এসেছে দীর্ঘদিন থেকে সে চোরাই মোবাইল কেনা বেচার সাথে যুক্ত ছিল বলে পুলিশ সুত্রে খবর। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রজু করেছে পুলিশ। ধৃতকে ৫ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠায় পুলিশ তদন্তের স্বার্থে পুলিশের তরফে এর থেকে বেশী তথ্য জানানো হয়নি।
    1
    চোরাই মোবাইল কেনা বেচার সাথে যুক্ত থাকার অভিযোগে মিলনপাড়া থেকে গ্রেফতার যুবক। বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১ টা নাগাদ রায়গঞ্জ থানা সুত্রে এমন তথ্য জানা যায়। পুলিশ সুত্রে জানা গেছে ধৃত যুবকের নাম প্রতাপ ঘোষ। তার রায়গঞ্জের মিলনপাড়ায় একটি মোবাইল মেরামতির দোকান আছে। গোপন সুত্রে খবরের ভিত্তিতে এদিন সকালে ওই দোকানে অভিযান চালায় রায়গঞ্জ থানার পুলিশ। ধৃতের কাছ ঘেকে ২৫ টি স্মার্টফোন, ১ টি ট্যাব, ২ টি ল্যাপটপ উদ্ধার করে পুলিশ৷ পুলিশি তদন্তে উঠে এসেছে দীর্ঘদিন থেকে সে চোরাই মোবাইল কেনা বেচার সাথে যুক্ত ছিল বলে পুলিশ সুত্রে খবর। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রজু করেছে পুলিশ। ধৃতকে ৫ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠায় পুলিশ তদন্তের স্বার্থে পুলিশের তরফে এর থেকে বেশী তথ্য জানানো হয়নি।
    user_Raiganj news
    Raiganj news
    রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • রেজিস্ট্রেশন করতে এসে অসুস্থ যুবতী, তৎপর প্রশাসন দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের কৃষক বাজারে দুয়ারে রেজিস্ট্রেশন ক্যাম্পে ফর্ম জমা দিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন করঞ্জি গ্রাম পঞ্চায়েতের এক যুবতী। ঘটনায় কিছু সময়ের জন্য চাঞ্চল্য ছড়ালেও প্রশাসনের তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প—যুব সাথী, লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু ও ভূমিহীন সংক্রান্ত সুবিধার জন্য রেজিস্ট্রেশন করতে এদিন বহু মানুষ কৃষক বাজারে উপস্থিত হয়েছিলেন। সেই সময় লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় আচমকাই অসুস্থ হয়ে পড়েন ওই যুবতী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কুশমন্ডি থানা-র পুলিশ। পাশাপাশি উপস্থিত জনপ্রতিনিধিরা উদ্যোগ নিয়ে তাঁকে দ্রুত কুশমন্ডি গ্রামীণ হাসপাতাল-এ পাঠানোর ব্যবস্থা করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
    1
    রেজিস্ট্রেশন করতে এসে অসুস্থ যুবতী, তৎপর প্রশাসন
দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের কৃষক বাজারে দুয়ারে রেজিস্ট্রেশন ক্যাম্পে ফর্ম জমা দিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন করঞ্জি গ্রাম পঞ্চায়েতের এক যুবতী। ঘটনায় কিছু সময়ের জন্য চাঞ্চল্য ছড়ালেও প্রশাসনের তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প—যুব সাথী, লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু ও ভূমিহীন সংক্রান্ত সুবিধার জন্য রেজিস্ট্রেশন করতে এদিন বহু মানুষ কৃষক বাজারে উপস্থিত হয়েছিলেন। সেই সময় লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় আচমকাই অসুস্থ হয়ে পড়েন ওই যুবতী।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কুশমন্ডি থানা-র পুলিশ। পাশাপাশি উপস্থিত জনপ্রতিনিধিরা উদ্যোগ নিয়ে তাঁকে দ্রুত কুশমন্ডি গ্রামীণ হাসপাতাল-এ পাঠানোর ব্যবস্থা করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
    user_News First Bangla
    News First Bangla
    Local News Reporter গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ•
    1 day ago
  • মালদায় চাকরী দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারনা। প্রায় সাড়ে চার হাজার বেকার যুবক যুবতীর সাথে প্রতারনা। প্রত্যেক চাকরী প্রার্থীর কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে চাকরী না দেওয়ার অভিযোগ।
    1
    মালদায় চাকরী দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারনা। প্রায় সাড়ে চার হাজার বেকার যুবক যুবতীর সাথে প্রতারনা। প্রত্যেক চাকরী প্রার্থীর কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে চাকরী না দেওয়ার অভিযোগ।
    user_Samim Reja
    Samim Reja
    Local News Reporter গাজোল, মালদা, পশ্চিমবঙ্গ•
    19 hrs ago
  • Football News : প্রেম দিবসে ফুটবলের মহারণ! ঘরের মাঠে খেলতে নামছে মোহবাগান সুপার জায়ান্ট #MohunBagan #ISL #IndianSuperleague#PremierLeague #MohunbaganSupergiants #mohunbagansg #MohunBaganAC #EastBengal #EastBengalClub #kolkata #EastBengalFC #eastbengalfans #keralablasters #keralablasterfans #football #footballnews #footballfans #footballplayer #footballseason #footballskills #VYBK #vivekanandayuvabharati #yuvabharatikrirangan #vivekanandayuvabharatikrirangan
    1
    Football News : প্রেম দিবসে ফুটবলের মহারণ! ঘরের মাঠে খেলতে নামছে মোহবাগান সুপার জায়ান্ট
#MohunBagan #ISL #IndianSuperleague#PremierLeague  #MohunbaganSupergiants #mohunbagansg #MohunBaganAC #EastBengal #EastBengalClub #kolkata #EastBengalFC #eastbengalfans #keralablasters #keralablasterfans #football #footballnews #footballfans #footballplayer #footballseason #footballskills #VYBK #vivekanandayuvabharati #yuvabharatikrirangan  #vivekanandayuvabharatikrirangan
    user_Ratdin Digital
    Ratdin Digital
    Newspaper publisher Bamangola, Maldah•
    6 hrs ago
  • সীমান্তবর্তী এলাকার পড়ুয়াদের কম্পিউটার শিক্ষা ও শারীরিক বিকাশে এগিয়ে এলো বিএসএফ
    1
    সীমান্তবর্তী এলাকার পড়ুয়াদের কম্পিউটার শিক্ষা ও শারীরিক বিকাশে এগিয়ে এলো বিএসএফ
    user_APNAR NEWZ
    APNAR NEWZ
    সাংবাদিক বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • রমজান মাসের শুভেচ্ছার পাশাপাশি এবারের বিধানসভা নির্বাচনে বদলের ডাক দিয়ে চোপড়ার বিভিন্ন জায়গায় ব্যানার লাগালেন দ্য গ্রেটার পিপলস এসোসিয়েশনের চোপড়া ব্লক সভাপতি সোমনাথ সিংহের। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি চোপড়ার বেশ কিছু সমস্যার কথা তুলে ধরে চোপড়াতে বদলের ডাক দিয়েছেন। তিনি জানান চোপড়ায় ফায়ার স্টেশন, মহিলা কলেজ, বেকারত্বের সমস্যা সহ শাসক দলের বিরুদ্ধে নানান অভিযোগ নিয়ে এসে এই বদলের ডাক। তিনি আরো জানান কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের কাছে দ্য গ্রেটার পিপলস এসোসিয়েশনের পক্ষ থেকে একাধিক দাবি পেশ করা হয়েছে, যদি এই দাবি তাদের পুরন না হয় তাহলে তাদের পক্ষ থেকে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করার চিন্তাধারা গ্রহণ করা হবে। তবে রমজান মাসের শুভেচ্ছার পাশাপাশি চোপড়ায় দ্য গ্রেটার পিপলস এসোসিয়েশনের সভাপতি এই বদলের ডাক রীতিমতো স্মরন তৈরি করেছে বিভিন্ন মহলে। এ বিষয়ে চোপড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অনেক বন্ধুর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যঙ্গাত্মক উক্তিতে বলেন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এছাড়াও তিনি বলেন সোমনাথ সিংহ জনসমূহে নিজের অস্তিত্ব হারিয়েছে, তাই এমন আবোল-তাবোল বলছেন। এতে সাধারণ মানুষের মধ্যে কোনরূপ প্রভাব পড়বে না, জনসাধারণ মুখিয়ে রয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনে পুনরায় চোপড়ার উন্নয়নের কান্ডারী হামিদুল রহমানকে দুহাত তুলে আশীর্বাদ করার জন্যে।
    1
    রমজান মাসের শুভেচ্ছার পাশাপাশি এবারের বিধানসভা নির্বাচনে বদলের ডাক দিয়ে চোপড়ার বিভিন্ন জায়গায় ব্যানার লাগালেন দ্য গ্রেটার পিপলস এসোসিয়েশনের চোপড়া ব্লক সভাপতি সোমনাথ সিংহের।
বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি চোপড়ার বেশ কিছু সমস্যার কথা তুলে ধরে চোপড়াতে বদলের ডাক দিয়েছেন। 
তিনি জানান চোপড়ায় ফায়ার স্টেশন, মহিলা কলেজ, বেকারত্বের সমস্যা সহ শাসক দলের বিরুদ্ধে নানান অভিযোগ নিয়ে এসে এই বদলের ডাক। 
তিনি আরো জানান কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের কাছে দ্য গ্রেটার পিপলস এসোসিয়েশনের পক্ষ থেকে একাধিক দাবি পেশ করা হয়েছে, যদি এই দাবি তাদের পুরন না হয় তাহলে তাদের পক্ষ থেকে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা করার চিন্তাধারা গ্রহণ করা হবে। তবে রমজান মাসের শুভেচ্ছার পাশাপাশি চোপড়ায় দ্য গ্রেটার পিপলস এসোসিয়েশনের সভাপতি এই বদলের ডাক রীতিমতো স্মরন তৈরি করেছে বিভিন্ন মহলে। এ বিষয়ে চোপড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অনেক বন্ধুর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যঙ্গাত্মক উক্তিতে বলেন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এছাড়াও তিনি বলেন সোমনাথ সিংহ জনসমূহে নিজের অস্তিত্ব হারিয়েছে, তাই এমন আবোল-তাবোল বলছেন। 
এতে সাধারণ মানুষের মধ্যে কোনরূপ প্রভাব পড়বে না, জনসাধারণ মুখিয়ে রয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনে পুনরায় চোপড়ার উন্নয়নের কান্ডারী হামিদুল রহমানকে দুহাত তুলে আশীর্বাদ করার জন্যে।
    user_Islampur  news
    Islampur news
    Accountant Islampur, Dinajpur Uttar•
    47 min ago
  • মুদিখানা- চায়ের দোকানে আগুন পুড়ে ক্ষতিগ্রস্ত দোকান,দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের কাদিঘাট পলিটেকনিক কলেজ পাশ্ববর্তী এলাকার ঘটনা।ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক।স্থানীয় প্রশাসনকে পাশে থাকার আর্জি ক্ষতিগ্রস্থ দোকান মালিকের। জানা গিয়েছে,দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর কাদিঘাট পলিটেকনিক কলেজের পাশে নিমাই সন্ন্যাসীর বাড়ি,বাড়ির সামনে একটি মুদিখানা দোকান। মুদির পাশাপাশি সেখানে চা বিক্রি করেন তিনি।দোকানের উপর নির্ভর করেই সংসার চলে তার। প্রতিদিনের মতো গতকাল রাত্রে দোকানদারি করে বাড়িতে গিয়েছিলেন দোকান মালিক। দোকান মালিক জানিয়েছেন ,গভীর রাত্রে হঠাৎ দোকানে আগুন লাগে,যায় দেখতে পেয়ে কিছু লোক তাকে ডাকাডাকি করেন।দোকান মালিক বাইরে এসে দেখেন তার দোকানে দাও দাও করে আগুন জ্বলছে,আগুনে দোকানে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে যায়।যা দেখে চিৎকার চেঁচামেচি করেন দোকান মালিক।গভীর রাত্রে দোকানে আগুন লাগার খবর পেয়ে প্রতিবেশীরা প্রাথমিক ভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়ে খবর দেওয়া হয় দমকল ও গঙ্গারামপুর থানায়।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন।দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। মুদিখানা ও চায়ের দোকানে আগুন লাগায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন দোকান মালিক। স্থানীয় প্রশাসনকে পাশে থাকার আর্জি জানিয়েছেন ক্ষতিগ্রস্থ দোকান মালিক। তবে কি কারণে দোকানে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয় কারো কাছে। ঘটনার তদন্ত শুরু করেছেন গঙ্গারামপুর থানার পুলিশ।
    1
    মুদিখানা- চায়ের দোকানে আগুন পুড়ে ক্ষতিগ্রস্ত দোকান,দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের কাদিঘাট পলিটেকনিক কলেজ পাশ্ববর্তী এলাকার ঘটনা।ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক।স্থানীয় প্রশাসনকে পাশে থাকার আর্জি ক্ষতিগ্রস্থ দোকান মালিকের।
জানা গিয়েছে,দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর কাদিঘাট পলিটেকনিক কলেজের পাশে নিমাই সন্ন্যাসীর বাড়ি,বাড়ির সামনে একটি মুদিখানা দোকান। মুদির পাশাপাশি সেখানে চা বিক্রি করেন তিনি।দোকানের উপর নির্ভর করেই সংসার চলে তার।
প্রতিদিনের মতো গতকাল রাত্রে দোকানদারি করে বাড়িতে গিয়েছিলেন দোকান মালিক। 
দোকান মালিক জানিয়েছেন ,গভীর রাত্রে হঠাৎ দোকানে আগুন লাগে,যায় দেখতে পেয়ে কিছু লোক তাকে ডাকাডাকি করেন।দোকান মালিক বাইরে এসে দেখেন তার দোকানে দাও দাও করে আগুন জ্বলছে,আগুনে দোকানে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে যায়।যা দেখে চিৎকার চেঁচামেচি করেন দোকান মালিক।গভীর রাত্রে দোকানে আগুন লাগার খবর পেয়ে প্রতিবেশীরা প্রাথমিক ভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়ে খবর দেওয়া হয় দমকল ও গঙ্গারামপুর থানায়।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন।দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মুদিখানা ও চায়ের দোকানে আগুন লাগায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন দোকান মালিক।
স্থানীয় প্রশাসনকে পাশে থাকার আর্জি জানিয়েছেন ক্ষতিগ্রস্থ দোকান মালিক।
তবে কি কারণে দোকানে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয় কারো কাছে।
ঘটনার তদন্ত শুরু করেছেন গঙ্গারামপুর থানার পুলিশ।
    user_News First Bangla
    News First Bangla
    Local News Reporter গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ•
    1 day ago
  • রাজ্য জুড়ে জেলায় জেলায় চলছে যুবসাথী ক্যাম্প। লম্বা লাইন দিয়ে ফর্ম তোলার পাশাপাশিই অনলাইনেও চলছে ফিলআপ। প্রথম ২ দিনেই যুবসাথী প্রকল্পের জন্য ১৩ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে বলে খবর। কিন্তু আবেদন করলেও আপনার যুবসাথী প্রকল্পের টাকা না-ও পেতে পারেন। জানেন কেন? কোন ভুলের জন্য হাতছাড়া হতে পারে এই বেকার ভাতা?
    1
    রাজ্য জুড়ে জেলায় জেলায় চলছে যুবসাথী ক্যাম্প। লম্বা লাইন দিয়ে ফর্ম তোলার পাশাপাশিই অনলাইনেও চলছে ফিলআপ। প্রথম ২ দিনেই যুবসাথী প্রকল্পের জন্য ১৩ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে বলে খবর। কিন্তু আবেদন করলেও আপনার যুবসাথী প্রকল্পের টাকা না-ও পেতে পারেন। জানেন কেন? কোন ভুলের জন্য হাতছাড়া হতে পারে এই বেকার ভাতা?
    user_APNAR NEWZ
    APNAR NEWZ
    সাংবাদিক বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ•
    6 hrs ago
  • ভারত সরকারের সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়–এর সহযোগিতায় সামাজিক অধিকার শিবির অনুষ্ঠিত হল হবিবপুর বিধানসভার অন্তর্গত আকতৈল গ্রাম পঞ্চায়েতের কেন্দপুকুর হাটখোলায়। ভারত সরকার–এর আরভিওয়াই (RVY) প্রকল্পের আওতায় হবিবপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুর্মু–র উদ্যোগে প্রায় প্রায় এক হাজার জন প্রবীণ ও বিশেষভাবে সক্ষম পুরুষ-মহিলাদের মধ্যে বিনামূল্যে সহায়ক যন্ত্র বিতরণ করা হয়। এদিন হুইলচেয়ার, শ্রবণযন্ত্র, চশমা সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় উপভোক্তাদের হাতে। সামগ্রী পেয়ে প্রবীণ নাগরিকরা কৃতজ্ঞতা জানান ভারতের প্রধানমন্ত্রীকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিবপুর বিধায়ক জোয়েল মুর্মু, হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখী য়ানী সাহা, আকতৈল গ্রাম পঞ্চায়েতের প্রধান গায়ত্রী বর্মন, বিশিষ্ট সমাজসেবী সঞ্জীব সরকার,স্বপন বর্মন সহ অন্যান্যরা
    1
    ভারত সরকারের সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়–এর সহযোগিতায় সামাজিক অধিকার শিবির অনুষ্ঠিত হল হবিবপুর বিধানসভার অন্তর্গত আকতৈল গ্রাম পঞ্চায়েতের কেন্দপুকুর হাটখোলায়।
ভারত সরকার–এর আরভিওয়াই (RVY) প্রকল্পের আওতায় হবিবপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুর্মু–র উদ্যোগে প্রায় প্রায় এক হাজার জন প্রবীণ ও বিশেষভাবে সক্ষম পুরুষ-মহিলাদের মধ্যে বিনামূল্যে সহায়ক যন্ত্র বিতরণ করা হয়।
এদিন হুইলচেয়ার, শ্রবণযন্ত্র, চশমা সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় উপভোক্তাদের হাতে। সামগ্রী পেয়ে প্রবীণ নাগরিকরা কৃতজ্ঞতা জানান ভারতের প্রধানমন্ত্রীকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  হবিবপুর বিধায়ক জোয়েল মুর্মু,   হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখী য়ানী সাহা, আকতৈল গ্রাম পঞ্চায়েতের প্রধান গায়ত্রী বর্মন, বিশিষ্ট সমাজসেবী সঞ্জীব সরকার,স্বপন  বর্মন  সহ অন্যান্যরা
    user_MALDA SABAR NEWS
    MALDA SABAR NEWS
    মালদহ (ওল্ড), মালদা, পশ্চিমবঙ্গ•
    57 min ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.