logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

বিলোনিয়ায় পশু জন্ম নিয়ন্ত্রণ ও টিকাকরণ কর্মসূচির সূচনা হয় বিলোনিয়ায় এআরডিডি দপ্তরের উদ্যোগে জেলা প্রাণী সম্পদ দপ্তরের জেলা হাসপাতালে শুরু হলো ‘পশু জন্ম নিয়ন্ত্রণ ও টিকাকরণ’ কর্মসূচি। এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তর তথা দক্ষিণ জেলার গার্ডিয়ান মন্ত্রী সুধাংশু দাস। উদ্বোধনের আগে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসকদের সঙ্গে পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবা নিয়ে কথা বলেন। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন এআরডিডি দপ্তরের জয়েন্ট ডাইরেক্টর বিমল কৃষ্ণ দাস। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জিলা সভাধিপতি দীপক দত্ত সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। বক্তব্যে মন্ত্রী জানান, পশুপালকদের পাশে দাঁড়ানোর পাশাপাশি পশু চিকিৎসা পরিষেবাকে আরও আধুনিক ও জনমুখী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। আগামী দিনেও এই দপ্তরের উন্নয়নে আরও কার্যকরী উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

22 hrs ago
user_Biswajit Chakraborty
Biswajit Chakraborty
সাব্রুম, দক্ষিণ ত্রিপুরা, ত্রিপুরা•
22 hrs ago

বিলোনিয়ায় পশু জন্ম নিয়ন্ত্রণ ও টিকাকরণ কর্মসূচির সূচনা হয় বিলোনিয়ায় এআরডিডি দপ্তরের উদ্যোগে জেলা প্রাণী সম্পদ দপ্তরের জেলা হাসপাতালে শুরু হলো ‘পশু জন্ম নিয়ন্ত্রণ ও টিকাকরণ’ কর্মসূচি। এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তর তথা দক্ষিণ জেলার গার্ডিয়ান মন্ত্রী সুধাংশু দাস। উদ্বোধনের আগে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসকদের সঙ্গে পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবা নিয়ে কথা বলেন। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন এআরডিডি দপ্তরের জয়েন্ট ডাইরেক্টর বিমল কৃষ্ণ দাস। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জিলা সভাধিপতি দীপক দত্ত সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। বক্তব্যে মন্ত্রী জানান, পশুপালকদের পাশে দাঁড়ানোর পাশাপাশি পশু চিকিৎসা পরিষেবাকে আরও আধুনিক ও জনমুখী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। আগামী দিনেও এই দপ্তরের উন্নয়নে আরও কার্যকরী উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

More news from ত্রিপুরা and nearby areas
  • গুজরাটে কর্মরত অবস্থায় নিখোঁজ হয়ে গেলেন সাব্রুমের হার্বাতলী এডিসি ভিলেজের ২৮ বছর বয়সী যুবক গুজরাটে কর্মরত অবস্থায় নিখোঁজ হয়ে গেলেন সাব্রুমের হার্বাতলী এডিসি ভিলেজের ২৮ বছর বয়সী যুবক দিল কুমার ত্রিপুরা। ছেলের নিখোঁজের ঘটনায় উদ্বিগ্ন পরিবার। অবশেষে ছেলের সন্ধানের দাবিতে আজ সাব্রুম থানায় মিসিং ডায়েরি করলেন তাঁর বাবা দিনবন্ধু ত্রিপুরা। পরিবার সূত্রে জানা যায়, দিল কুমার ত্রিপুরা গত প্রায় ছয় বছর ধরে গুজরাটের বলসাদ জেলার সঞ্জন এলাকায় হিন্দুস্তান পেন্সিল কোম্পানিতে কর্মরত ছিলেন। সেখানে কাজ করার সময় গত ১৬ আগস্ট থেকে তাঁর মোবাইল ফোন সুইচ অফ পাওয়া যাচ্ছে। এরপর থেকেই পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর আর কোনও যোগাযোগ হয়নি। বহু চেষ্টা করেও ছেলের সঙ্গে যোগাযোগ করতে না পেরে দুশ্চিন্তায় পড়ে পরিবার। শেষ পর্যন্ত বুধবার সাব্রুম থানায় এসে মিসিং ডায়েরি করেন দিল কুমারের বাবা দিনবন্ধু ত্রিপুরা। সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি ছেলের দ্রুত সন্ধান পাওয়ার জন্য প্রশাসন ও পুলিশের কাছে আবেদন জানান। পাশাপাশি গুজরাটে কর্মরত দিল কুমার ত্রিপুরার সহকর্মী ও পরিচিতদের কাছেও তাঁর সন্ধান পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। নিখোঁজ যুবকের সন্ধান না মেলা পর্যন্ত উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে পরিবারের সদস্যদের। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
    1
    গুজরাটে কর্মরত অবস্থায় নিখোঁজ হয়ে গেলেন সাব্রুমের হার্বাতলী এডিসি ভিলেজের ২৮ বছর বয়সী যুবক
গুজরাটে কর্মরত অবস্থায় নিখোঁজ হয়ে গেলেন সাব্রুমের হার্বাতলী এডিসি ভিলেজের ২৮ বছর বয়সী যুবক দিল কুমার ত্রিপুরা। ছেলের নিখোঁজের ঘটনায় উদ্বিগ্ন পরিবার। অবশেষে ছেলের সন্ধানের দাবিতে আজ সাব্রুম থানায় মিসিং ডায়েরি করলেন তাঁর বাবা দিনবন্ধু ত্রিপুরা।
পরিবার সূত্রে জানা যায়, দিল কুমার ত্রিপুরা গত প্রায় ছয় বছর ধরে গুজরাটের বলসাদ জেলার সঞ্জন এলাকায় হিন্দুস্তান পেন্সিল কোম্পানিতে কর্মরত ছিলেন। সেখানে কাজ করার সময় গত ১৬ আগস্ট থেকে তাঁর মোবাইল ফোন সুইচ অফ পাওয়া যাচ্ছে। এরপর থেকেই পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর আর কোনও যোগাযোগ হয়নি।
বহু চেষ্টা করেও ছেলের সঙ্গে যোগাযোগ করতে না পেরে দুশ্চিন্তায় পড়ে পরিবার। শেষ পর্যন্ত বুধবার সাব্রুম থানায় এসে মিসিং ডায়েরি করেন দিল কুমারের বাবা দিনবন্ধু ত্রিপুরা।
সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি ছেলের দ্রুত সন্ধান পাওয়ার জন্য প্রশাসন ও পুলিশের কাছে আবেদন জানান। পাশাপাশি গুজরাটে কর্মরত দিল কুমার ত্রিপুরার সহকর্মী ও পরিচিতদের কাছেও তাঁর সন্ধান পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
নিখোঁজ যুবকের সন্ধান না মেলা পর্যন্ত উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে পরিবারের সদস্যদের। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
    user_Biswajit Chakraborty
    Biswajit Chakraborty
    সাব্রুম, দক্ষিণ ত্রিপুরা, ত্রিপুরা•
    16 min ago
  • ৭৩ বছরের চলাচলের পথ বন্ধের অভিযোগ, অসুস্থ বাবাকে কাঁধে করে হাসপাতালে নিতে বাধ্য পরিবার
    1
    ৭৩ বছরের চলাচলের পথ বন্ধের অভিযোগ, অসুস্থ বাবাকে কাঁধে করে হাসপাতালে নিতে বাধ্য পরিবার
    user_Sujit Debnath
    Sujit Debnath
    সাব্রুম, দক্ষিণ ত্রিপুরা, ত্রিপুরা•
    13 hrs ago
  • বাড়ির রাস্তা পাওয়ার অভিযোগ বৃদ্ধ বাবার দয়া করে এই ভিডিও টা সবাইকে শেয়ার করে দিন 🙏🙏 দীর্ঘ ৭০বছর ধরে রাস্তা বন্ধ থাকার কারোর বৃদ্ধ বাবাকে নিয়ে হাসপাতাল যাচ্ছে পারছে না সন্তান গারেম একজন ব্যক্তি নাম অর্জুন দেবনাথ দীর্ঘ ৭৩ বছর ধরে রাস্তা আটকে রেখেছে সরকার এর কাছে রাস্তার জন্য অনেক আবেদন করার পরেও কানো ব্যবস্থা নিচ্ছে না সরকার
    1
    বাড়ির রাস্তা পাওয়ার অভিযোগ বৃদ্ধ বাবার 
দয়া করে এই ভিডিও টা সবাইকে শেয়ার করে দিন 🙏🙏
দীর্ঘ ৭০বছর ধরে রাস্তা বন্ধ থাকার কারোর বৃদ্ধ বাবাকে নিয়ে হাসপাতাল যাচ্ছে পারছে না সন্তান 
গারেম একজন ব্যক্তি নাম অর্জুন দেবনাথ দীর্ঘ ৭৩ বছর ধরে রাস্তা আটকে রেখেছে 
সরকার এর কাছে রাস্তার জন্য অনেক আবেদন করার পরেও কানো ব্যবস্থা নিচ্ছে না সরকার
    user_Nayan Debnath
    Nayan Debnath
    Local News Reporter সাব্রুম, দক্ষিণ ত্রিপুরা, ত্রিপুরা•
    14 hrs ago
  • আজ বিলোনিয়া সার্কিট হাউসের কনফারেন্স হলে আয়োজিত হয় সমাজকল্যাণ, প্রাণী সম্পদ বিকাশ এবং মৎস্য দপ্তরের এক বিশেষ পর্যালোচনা সভা। #sabroomexpress আজ বিলোনিয়া সার্কিট হাউসের কনফারেন্স হলে আয়োজিত হয় সমাজকল্যাণ, প্রাণী সম্পদ বিকাশ এবং মৎস্য দপ্তরের এক বিশেষ পর্যালোচনা সভা। #sabroomexpress
    1
    আজ বিলোনিয়া সার্কিট হাউসের কনফারেন্স হলে আয়োজিত হয় সমাজকল্যাণ, প্রাণী সম্পদ বিকাশ এবং মৎস্য দপ্তরের এক বিশেষ পর্যালোচনা সভা। 
#sabroomexpress
আজ বিলোনিয়া সার্কিট হাউসের কনফারেন্স হলে আয়োজিত হয় সমাজকল্যাণ, প্রাণী সম্পদ বিকাশ এবং মৎস্য দপ্তরের এক বিশেষ পর্যালোচনা সভা। 
#sabroomexpress
    user_SABROOM EXPRESS
    SABROOM EXPRESS
    TV News Anchor সাব্রুম, দক্ষিণ ত্রিপুরা, ত্রিপুরা•
    16 hrs ago
  • খোয়াই-বাইজালবাড়িতে সড়ক দুর্ঘটনায় দুই মৃত্যু, ঘাতক ট্যাঙ্কার চালক গ্রেফতার খোয়াই-বাইজালবাড়ি থানার মোহনবাড়ি টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় জ্বালানি ট্যাঙ্কারের সঙ্গে বাইকের সংঘর্ষে রতীশ দেববর্মার ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত তাঁর শালিকা বিল্লু দেববর্মার জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া ট্যাঙ্কার চালককে মঙ্গলবার গ্রেফতার করেছে বাইজালবাড়ি থানার পুলিশ। দুর্ঘটনার কারণ ও চালকের গাফিলতি খতিয়ে দেখা হচ্ছে।
    1
    খোয়াই-বাইজালবাড়িতে সড়ক দুর্ঘটনায় দুই মৃত্যু, ঘাতক ট্যাঙ্কার চালক গ্রেফতার

খোয়াই-বাইজালবাড়ি থানার মোহনবাড়ি টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় জ্বালানি ট্যাঙ্কারের সঙ্গে বাইকের সংঘর্ষে রতীশ দেববর্মার ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত তাঁর শালিকা বিল্লু দেববর্মার জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া ট্যাঙ্কার চালককে মঙ্গলবার গ্রেফতার করেছে বাইজালবাড়ি থানার পুলিশ। দুর্ঘটনার কারণ ও চালকের গাফিলতি খতিয়ে দেখা হচ্ছে।
    user_CHANNEL  BIBORTON
    CHANNEL BIBORTON
    সাব্রুম, দক্ষিণ ত্রিপুরা, ত্রিপুরা•
    18 hrs ago
  • দক্ষিণ জেলা কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।..........
    1
    দক্ষিণ জেলা কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।..........
    user_Chayan shil
    Chayan shil
    Newsagent সাব্রুম, দক্ষিণ ত্রিপুরা, ত্রিপুরা•
    22 hrs ago
  • বিশালগড়ে চা দোকানে বসে থাকা যুবকের উপর হামলার অভিযোগ, জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই
    1
    বিশালগড়ে চা দোকানে বসে থাকা যুবকের উপর হামলার অভিযোগ, জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই
    user_Times News HD
    Times News HD
    Mandi Agent কারবুক, গোমতী, ত্রিপুরা•
    2 hrs ago
  • সাব্রুমের হরিণাবাজার–সোনাইছড়ি সড়কে ঘটে গেল একটি গুরুতর পথ দুর্ঘটনা,আহত দুই আজ দুপুর ১২টা নাগাদ সাব্রুমের হরিণাবাজার–সোনাইছড়ি সড়কে ঘটে গেল একটি গুরুতর পথ দুর্ঘটনা। একটি মারুতি ভ্যানের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন দুই ব্যক্তি। আহতরা হলেন ৪৫ বছর বয়সী যাদব বর্ধন এবং ৩০ বছর বয়সী বিপ্লব দেবনাথ। দুর্ঘটনার পর স্থানীয়দের তৎপরতায় আহত দুজনকে উদ্ধার করে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
    1
    সাব্রুমের হরিণাবাজার–সোনাইছড়ি সড়কে ঘটে গেল একটি গুরুতর পথ দুর্ঘটনা,আহত দুই
আজ দুপুর ১২টা নাগাদ সাব্রুমের হরিণাবাজার–সোনাইছড়ি সড়কে ঘটে গেল একটি গুরুতর পথ দুর্ঘটনা। একটি মারুতি ভ্যানের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন দুই ব্যক্তি।
আহতরা হলেন ৪৫ বছর বয়সী যাদব বর্ধন এবং ৩০ বছর বয়সী বিপ্লব দেবনাথ। দুর্ঘটনার পর স্থানীয়দের তৎপরতায় আহত দুজনকে উদ্ধার করে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রাথমিক চিকিৎসার পর তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করা হয়েছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
    user_Biswajit Chakraborty
    Biswajit Chakraborty
    সাব্রুম, দক্ষিণ ত্রিপুরা, ত্রিপুরা•
    31 min ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.