মালদায় কোটি কোটি টাকার পাহাড়! ব্যবসায়িক ভবনে অভিযানে চাঞ্চল্য 🔴 #মালদহ ।। বাংলায় ফের " টাকার পাহাড় " : আবাসন থেকে উদ্ধার কোটি কোটি টাকা ! বীরভূমের পর এবার মালদহের পুরাতন মালদহ থানার মঙ্গলবাড়ি এলাকায় একটি ভাড়া ফ্ল্যাটে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ ও মালদহ জেলা পুলিশের যৌথ অভিযানে এই হদিশ মিলেছে। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবাড়ির একটি আবাসন থেকে তল্লাশি চালিয়ে মোট ২ কোটি ৪০ লক্ষ ৯৭ হাজার ৩১০ টাকা নগদ উদ্ধার করা হয়েছে। টাকার পরিমাণ এতটাই বেশি ছিল যে নোট গোনার জন্য বিশেষ যন্ত্র (মেশিন) আনতে হয়। নগদ টাকা ছাড়াও ওই ফ্ল্যাট থেকে প্রায় ২০ গ্রাম সোনা এবং পিন্টু সরকার নামে এক ব্যক্তির ভাড়া নেওয়া একটি গুদাম থেকে প্রায় ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ('স্কার্ফ সিরাপ') উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য ২০ লক্ষ টাকারও বেশি। এই ঘটনায় ফ্ল্যাটের বাসিন্দা পিন্টু সরকার সহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৫ জুলাই দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে একটি বেআইনি কাফ সিরাপ পাচারের ঘটনায় অভিযান চালিয়ে কিছু ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। ধৃতদের জেরা করেই এই বিশাল পরিমাণ মাদক ব্যবসা ও তার থেকে অর্জিত কালো টাকার পাহাড়ের সন্ধান পায় পুলিশ। প্রাথমিক অনুমান, এই সমস্ত টাকা সম্পূর্ণভাবেই মাদক কারবারের লেনদেনের মাধ্যমে আয় করা হয়েছিল। পুলিশ ও গোয়েন্দা দল এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং এর পেছনে আন্তর্জাতিক বা অন্য কোনো বড় নেটওয়ার্ক আছে কি না, তা খতিয়ে দেখছে।

- জনগণনা নিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্য কি বার্তা দিলেন ইন্দাস বিধানসভার বিধায়ক নির্মল কুমার ধাড়া2
- "সরকারের বদনাম হলে আমি আমার বাপকেও ছাড়বো নাই", আশা কর্মীদের উপর রীতিমতো ক্ষুব্ধ শালতোড়ার বিধায়ক "চন্দনা বাউরি"1
- Post by Abhijit Santra1
- অবসর নিয়েই বাড়ি ফিরলেন অপারেশন সিঁদুরের বীর যোদ্ধা, নদীয়ায় জওয়ানকে রাজকীয় অভ্যর্থনা#NadiaNews #OperationSindoor #IndianArmy #Nadia #Jawan #BreakingNews#MukherjeeNews1
- আমার ডিগ্রি আমি দেখিয়ে দেবো বিজেপির নেতারা দেখাতে পারবে -CJP ফাউন্ডার, অভিজিৎ ডিপকে1
- এটা শালতোড়ার বিধায়িকা চন্দনা বাউরির মুখের ভাষা, রীতিমতো হুমকি দিচ্ছে ওই আসা দিদিদের। যদি কেউ ভূল ও করে থাকে আপনি অন ক্যামেরা কাওকে অপমান করতে পারেন না, এটা শালতোড়ার বিধায়িকা চন্দনা বাউরির মুখের ভাষা, রীতিমতো হুমকি দিচ্ছে ওই আসা দিদিদের। যদি কেউ ভূল ও করে থাকে আপনি অন ক্যামেরা কাওকে অপমান করতে পারেন না, প্রয়োজনীয় পদক্ষেপ নিন। সবার ই রাইট টু প্রাইভেসি , রাইট টু লাইফ আছে (যদিও আপনি ওসব টপিক এর ধার ধারেননি)। আর এটুকু বলতে পারি ওনারা অন্তত অপনার চেয়ে একটু হলেও বেশী কাজ করেন। মানুষ সবই দেখতে পাচ্ছে কারা মানুষকে বিভ্রান্ত করছে। আজ এই নিয়ম,কাল ওই নিয়ম অপনারা একটা স্কীম ও মানুষকে দিতে চান না। রাজনীতি তে শিক্ষাগত যোগ্যতা ও শালীনতা এগুলো বড্ড দরকার। ওই মহিলা গুলো মাত্র 10-12 হাজার মাইনে পায় ।গ্রামের প্রায় সব দায়িত্বই ওদের হাতে"They are the backbone of rural India "। ধিক্কার জানাই এরকম রিলবাজী কে।1
- হাওড়া থেকে গ্রে*ফ*তা*র জ*ঙ্গি আদিত্য সিং, ১১ দিনের পুলিশি হেফাজত বর্ধমান জঙ্গি ঘটনায় আবারো নয়া মোড়, এবার পুলিশের জালে জঙ্গি আদিত্য সিং আজ হাওড়ার বিলিলিয়াস রোড থেকে গ্রেফতার করে এস টি এফ,হাওড়া পুলিশ এবং বর্ধমান পুলিশ আজ বর্ধমান আদালতে তোলা হলে ১১ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারপতি । সূত্রে মারফত জানা যায় জঙ্গি আদিত্য সিং বি কম দ্বিতীয় বর্ষের ছাত্র ।1