Shuru
Apke Nagar Ki App…
সিএএ-তে স্বীকৃতি, বিধানসভা নির্বাচনের আগে হিলিতে উদ্বাস্তুদের হাতে নাগরিকত্ব ও ভোটার কার্ড। #হিলিনিউজবাংলা #followerseveryonehighlights #hilinewsbangla #hilightseveryonefollowers #balurghat_city #HiliNews #হিলি
Hili News Bangla
সিএএ-তে স্বীকৃতি, বিধানসভা নির্বাচনের আগে হিলিতে উদ্বাস্তুদের হাতে নাগরিকত্ব ও ভোটার কার্ড। #হিলিনিউজবাংলা #followerseveryonehighlights #hilinewsbangla #hilightseveryonefollowers #balurghat_city #HiliNews #হিলি
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- মন্দিরে পূজো দিয়ে বাজারের দোকানে দোকানে গিয়ে জনসংযোগের মাধ্যমে ভোট প্রচার করলেন দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপ্লব মিত্র। বুধবার সকাল থেকে হুটখোলা গাড়িতে চেপে হরিরামপুর বিধানসভার একাধিক এলাকায় নির্বাচনী প্রচার সারেন তিনি। প্রথমে ডিটলহাট এলাকার কালীমন্দিরে পুজো দেন হরিরামপুরের তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্র। এরপরে সেখান থেকে স্থানীয় বাজারের দোকানগুলিতে জনসংযোগে জোর দেন। বাজারের দোকানগুলিতে পৌঁছে হাতজোড় করে তৃণমূলের সমর্থনে ভোট দেওয়ার আবেদন জানান হরিরামপুরের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। হুট খোলা গাড়িতে চেপে প্রার্থী বিভিন্ন এলাকায় পৌঁছে নির্বাচনী প্রচার সারেন। বাইক র্যালি মাধ্যমে হরিরামপুর বিধানসভার একাধিক এলাকায় নির্বাচনী প্রচারে জোর দেন তৃণমূলের কর্মীরা।1
- কালিয়াগঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী নিতাই বৈশ্য হয়ে জনসভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ১৭ এ এপ্রিল কালিয়াগঞ্জে এই জনসভা করবে মমতা বন্দ্যোপাধ্যায়।1
- প্রচারে মুখোমুখি প্রতিদ্বন্দ্বী! কিন্তু হৃদয়ে অটুট বন্ধুত্ব—উত্তরবঙ্গে বিরল রাজনৈতিক ছবি ভাইরাল”1
- শীতলকুচিতে সিপিআইএম প্রার্থী নমোদীপ্তি অধিকারীর সমর্থনে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মোহাম্মদ সেলিম বিজেপি ও তৃণমূল—উভয় দলকেই কটাক্ষ করেন। তিনি অভিযোগ করেন, বাংলায় বিজেপির উত্থানে তৃণমূলের ভূমিকা রয়েছে এবং এসআইআর ও ওয়াকফ ইস্যুতে তৃণমূল যথাযথভাবে প্রতিবাদ করেনি। তিনি ভোটারদের উদ্দেশ্যে আহ্বান জানান, আগামী নির্বাচনে সিপিআইএম প্রার্থীকে কাস্তে-হাতুড়ি-তারা প্রতীকে ভোট দেওয়ার জন্য। অন্যদিকে, পাল্টা জবাবে তৃণমূল নেতা তপন কুমার গুহ বলেন, সিপিআইএম মানুষকে বিভ্রান্ত করছে এবং তাদের রাজনৈতিক ভিত্তি অনেকটাই কমে গেছে।1
- চ্যাংড়াবান্ধা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় দধিরাম রায়ের উদ্যোগে ভারতীয় জনতা পার্টির নতুন নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকেরা। পতাকা উত্তোলন ও ফিতে কেটে আনুষ্ঠানিক সূচনা হয় কার্যালয়ের। স্থানীয়দের মতে, এই কার্যালয় ভবিষ্যতে সংগঠনকে আরও মজবুত করবে এবং মানুষের সমস্যার দ্রুত সমাধানে সহায়ক হবে। দধিরাম রায় জানান, উন্নয়নের লক্ষ্যে ও মানুষের পাশে থেকে কাজ করাই তাদের প্রধান উদ্দেশ্য। নতুন কার্যালয়কে ঘিরে এলাকায় উৎসাহের পরিবেশ লক্ষ্য করা যায়।1
- মাথাভাঙ্গা,মাথাভাঙ্গা ১ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের নলঙ্গিবাড়ি এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ গুলিতে মৃত্যু হলো এক পাচারকারীর।মৃতের নাম মহম্মদ আলি হোসেন।বাংলাদেশের লালমনির হাট জেলায় বাড়ি। ।পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গেছে গতকাল গভীর রাতে গরু পাচারের সময় বিএসএফ বাধা দান করে সেই সময় পাচারকারীর দল কর্তব্যরত বিএসএফ জওয়ানকে আক্রমণের চেষ্টা করে । আত্মরক্ষার্থে গুলি চালায় বিএসএফ জওয়ান। মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে এলে পাচারকারীকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে জানায়।পাচারকারীর হামলায় একজন বিএসএফ জওয়ানও আহত হয়েছেন।1
- কুশমন্ডিতে ১১ এপ্রিল প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সভাস্থল পরিদর্শন করলেন জেলা বিজেপি সভাপতি স. চৌধুরী।1
- দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের সাহাপাড়া এলাকায় প্রতিবছরের মতো এবারও ধুমধাম করে অনুষ্ঠিত হল প্রাচীন শীতলা মা’র পুজো। বহু বছরের ঐতিহ্যবাহী এই পুজোকে ঘিরে এলাকাজুড়ে উৎসবের আবহ তৈরি হয়। দূর-দূরান্ত থেকে অসংখ্য ভক্ত এই পুজোয় অংশ নিতে আসেন এবং মা’র আশীর্বাদ গ্রহণ করেন। পুজো উপলক্ষে আয়োজিত হয় বিশেষ পূজার্চনা ও নানা ধর্মীয় অনুষ্ঠান। ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদ বিতরণের ব্যবস্থাও করা হয়, যেখানে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করে প্রসাদ গ্রহণ করেন। পুজোর অন্যতম আকর্ষণ হিসেবে একদিনের একটি বড় মেলার আয়োজন করা হয়। এই মেলায় বিভিন্ন দোকান, খাবারের স্টল ও বিনোদনের ব্যবস্থা থাকায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বাইরের দর্শনার্থীদেরও ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। এলাকাবাসীদের মতে, এই শীতলা মা’র পুজো শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সামাজিক মিলনমেলা হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতি বছর এই আয়োজন আরও বৃহত্তর আকার ধারণ করছে, যা এলাকার ঐতিহ্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করছে।1
- “চায়ের আড্ডা থেকেই ভোট প্রচার! সকাল ৭টা থেকেই মাঠে নেমে চমক দিলেন নিতাই মন্ডল”1