logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

যোগেন্দ্রনগর সিপিআইএম কার্যালয় পরিদর্শনে জিতেন চৌধুরী, বিজেপির বিরুদ্ধে সরব: আগরতলার যোগেন্দ্রনগর সিপিআইএম দলীয় কার্যালয়ে পরিদর্শনে যান দলের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, গত ২৪ তারিখ সন্ধ্যায় সিপিআইএমের দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা গণতন্ত্র ও সংবিধানের প্রতি শাসক দলের মনোভাবের বহিঃপ্রকাশ। জিতেন চৌধুরীর অভিযোগ, বিজেপি কথায় কথায় রাষ্ট্রবাদ, গণতন্ত্র ও সংবিধানের কথা বললেও তাদের কর্মকাণ্ডে তার প্রতিফলন নেই। বিদ্যুতের মাশুল বৃদ্ধি সহ বিভিন্ন ইস্যুতে রাজ্যের মানুষ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছেন বলেও দাবি করেন তিনি। বিদ্যুৎ মাশুল নিয়ে মুখ্যমন্ত্রী ও বিদ্যুৎমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন সিপিআইএম রাজ্য সম্পাদক। তাঁর অভিযোগ, জনগণের ক্ষোভ আড়াল করতে একের পর এক বক্তব্য দেওয়া হচ্ছে। বিদ্যুৎ মাশুলে ১০০ শতাংশ ছাড়ের ঘোষণা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। জিতেন চৌধুরী আরও অভিযোগ করেন, বিদ্যুৎ মাশুলে ছাড় ঘোষণার জন্য বিজেপি ধন্যবাদ র‍্যালি করলেও একই সময়ে সিপিআইএমের দলীয় কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। তাঁর দাবি, এ ধরনের ঘটনা গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী। বিরোধী দলের হয়ে কথা বললেই দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

1 day ago
user_PRABIR CRIME
PRABIR CRIME
মান্দাই, পশ্চিম ত্রিপুরা, ত্রিপুরা•
1 day ago

যোগেন্দ্রনগর সিপিআইএম কার্যালয় পরিদর্শনে জিতেন চৌধুরী, বিজেপির বিরুদ্ধে সরব: আগরতলার যোগেন্দ্রনগর সিপিআইএম দলীয় কার্যালয়ে পরিদর্শনে যান দলের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, গত ২৪ তারিখ সন্ধ্যায় সিপিআইএমের দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা গণতন্ত্র ও সংবিধানের প্রতি শাসক দলের মনোভাবের বহিঃপ্রকাশ। জিতেন চৌধুরীর অভিযোগ, বিজেপি কথায় কথায় রাষ্ট্রবাদ, গণতন্ত্র ও সংবিধানের কথা বললেও তাদের কর্মকাণ্ডে তার প্রতিফলন নেই। বিদ্যুতের মাশুল বৃদ্ধি সহ বিভিন্ন ইস্যুতে রাজ্যের মানুষ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছেন বলেও দাবি করেন তিনি। বিদ্যুৎ মাশুল নিয়ে মুখ্যমন্ত্রী ও বিদ্যুৎমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন সিপিআইএম রাজ্য সম্পাদক। তাঁর অভিযোগ, জনগণের ক্ষোভ আড়াল করতে একের পর এক বক্তব্য দেওয়া হচ্ছে। বিদ্যুৎ মাশুলে ১০০ শতাংশ ছাড়ের ঘোষণা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। জিতেন চৌধুরী আরও অভিযোগ করেন, বিদ্যুৎ মাশুলে ছাড় ঘোষণার জন্য বিজেপি ধন্যবাদ র‍্যালি করলেও একই সময়ে সিপিআইএমের দলীয় কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। তাঁর দাবি, এ ধরনের ঘটনা গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী। বিরোধী দলের হয়ে কথা বললেই দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

More news from ত্রিপুরা and nearby areas
  • ⭕ আগরতলা রেলস্টেশনে সাড়ে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার যুবক ✍️ গাঁজা বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল আগরতলা রেলস্টেশনের জিআরপি থানার পুলিশ। রুটিন তল্লাশির সময় জনৈক যুবকের ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হল সাড়ে ১০ কেজি গাঁজা। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক কালোবাজারি মূল্য দুই লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে। ঘটনায় ওই যুবককে গ্রেফতার করেছে জিআরপি থানার পুলিশ। ধৃত যুবকের নাম ওমর ফারুক (২০)। তার বাবার নাম আব্দুল মতিন। বাড়ি সোনামুড়া মহকুমার বেজিমারা এলাকায়।
    1
    ⭕ আগরতলা রেলস্টেশনে সাড়ে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার যুবক
✍️ গাঁজা বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল আগরতলা রেলস্টেশনের জিআরপি থানার পুলিশ। রুটিন তল্লাশির সময় জনৈক যুবকের ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হল সাড়ে ১০ কেজি গাঁজা। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক কালোবাজারি মূল্য দুই লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে। ঘটনায় ওই যুবককে গ্রেফতার করেছে জিআরপি থানার পুলিশ। ধৃত যুবকের নাম ওমর ফারুক (২০)। তার বাবার নাম আব্দুল মতিন। বাড়ি সোনামুড়া মহকুমার বেজিমারা এলাকায়।
    user_KALER ALO
    KALER ALO
    Newspaper publisher হেজামারা, পশ্চিম ত্রিপুরা, ত্রিপুরা•
    46 min ago
  • রাখি বন্ধন উৎসব উপলক্ষে বাঙালি মহিলা সমাজের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো রাখি বন্ধন উৎসব। এদিন সংগঠনের কর্মীরা প্রেস ক্লাবে উপস্থিত সাংবাদিকদের হাতে রাখি পরিয়ে দেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা তুলে ধরা হয়।
    1
    রাখি বন্ধন উৎসব উপলক্ষে বাঙালি মহিলা সমাজের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো রাখি বন্ধন উৎসব। এদিন সংগঠনের কর্মীরা প্রেস ক্লাবে উপস্থিত সাংবাদিকদের হাতে রাখি পরিয়ে দেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা তুলে ধরা হয়।
    user_PRABIR CRIME
    PRABIR CRIME
    মান্দাই, পশ্চিম ত্রিপুরা, ত্রিপুরা•
    5 hrs ago
  • কলসীরমুখে টমটম চালককে ডেকে মারধরের অভিযোগ, বাইখোড়া স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন কলসীরমুখে টমটম চালককে ডেকে মারধরের অভিযোগ, বাইখোড়া স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন
    1
    কলসীরমুখে টমটম চালককে ডেকে মারধরের অভিযোগ, বাইখোড়া স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন
কলসীরমুখে টমটম চালককে ডেকে মারধরের অভিযোগ, বাইখোড়া স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন
    user_সাহসী কন্ঠ।
    সাহসী কন্ঠ।
    Artist Bishalgarh, Sepahijala•
    57 min ago
  • দেশের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ, সিপিএমের বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ মিছিল খোয়াইয়ে। দেশের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ, সিপিএমের বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ মিছিল খোয়াইয়ে।
    1
    দেশের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ, সিপিএমের বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ মিছিল খোয়াইয়ে।
দেশের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ, সিপিএমের বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ মিছিল খোয়াইয়ে।
    user_Subhankar Dey
    Subhankar Dey
    Local News Reporter Khowai, Tripura•
    1 hr ago
  • *আগরতলা থেকে যতনবাড়ি যাওয়ার পথে বাসে পুলিশের তল্লাশি**
    1
    *আগরতলা থেকে যতনবাড়ি যাওয়ার পথে বাসে পুলিশের তল্লাশি**
    user_News On Tiprasa
    News On Tiprasa
    Content Creator (YouTuber) জাম্পুইজলা, সিপাহীজলা, ত্রিপুরা•
    1 hr ago
  • দিনদুপুরে খোয়াই বনকরে দুঃসাহসিক চুরি! সিসিটিভিতে ধরা পড়ল স্কুল পোশাক পরিহিত দুই কিশোরের কীর্তি! 🚨👇 ব্রেকিং নিউজ: খোয়াই বনকরে প্রকাশ্য দিবালোকে দোকানে বড়সড় চুরি। 🚨 নজর সিসিটিভিতে: চুরির ঘটনায় সন্দেহভাজনের তালিকায় সরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পোশাক পরিহিত দুই পড়ুয়া। 🎒 ব্যবসায়ী মহলে আতঙ্ক: খোয়াই বনকরের সুমিত চক্রবর্তীর দোকানে নগদ ৭ হাজার টাকা সাফ। 💸 আইনি পদক্ষেপ: সিসিটিভি ফুটেজ প্রমাণ হিসেবে নিয়ে থানায় রিপোর্ট করছেন দোকান মালিক। 📜 সিসিটিভিতে প্রমাণ: স্টেট ব্যাঙ্কের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল চুরির চাঞ্চল্যকর ফুটেজ। 🔍 আইন-শৃঙ্খলার প্রশ্ন: খোয়াই স্টেট ব্যাঙ্ক শাখার ঠিক উল্টো দিকের দোকানেই দিনদুপুরে চুরি। 🛑
    1
    দিনদুপুরে খোয়াই বনকরে দুঃসাহসিক চুরি! সিসিটিভিতে ধরা পড়ল স্কুল পোশাক পরিহিত দুই কিশোরের কীর্তি! 🚨👇
ব্রেকিং নিউজ: খোয়াই বনকরে প্রকাশ্য দিবালোকে দোকানে বড়সড় চুরি। 🚨
নজর সিসিটিভিতে: চুরির ঘটনায় সন্দেহভাজনের তালিকায় সরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পোশাক পরিহিত দুই পড়ুয়া। 🎒
ব্যবসায়ী মহলে আতঙ্ক: খোয়াই বনকরের সুমিত চক্রবর্তীর দোকানে নগদ ৭ হাজার টাকা সাফ। 💸
আইনি পদক্ষেপ: সিসিটিভি ফুটেজ প্রমাণ হিসেবে নিয়ে থানায় রিপোর্ট করছেন দোকান মালিক। 📜
সিসিটিভিতে প্রমাণ: স্টেট ব্যাঙ্কের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল চুরির চাঞ্চল্যকর ফুটেজ। 🔍
আইন-শৃঙ্খলার প্রশ্ন: খোয়াই স্টেট ব্যাঙ্ক শাখার ঠিক উল্টো দিকের দোকানেই দিনদুপুরে চুরি। 🛑
    user_Mithun Chakraborty
    Mithun Chakraborty
    Newsagent খোয়াই•
    4 hrs ago
  • মহারাজা বীরবিক্রমের ১১৮তম জন্মদিন উপলক্ষে ফুটবল l মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্যের ১১৮তম জন্মদিন উপলক্ষে গোমতী ট্রাস্টের উদ্যোগে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশগ্রহণ করছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ ১ লক্ষ টাকা এবং রানার্স-আপ দলকে ট্রফি সহ ৭০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়াও প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়কে ২ হাজার ৫০০ টাকা করে পুরস্কৃত করা হবে। আগামী ৩১ আগস্ট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক প্রসেনজিৎ দেববর্মা, মঙ্গল দেববর্মা সহ গোমতী ট্রাস্টের কর্মকর্তারা। মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্যের জন্মদিনকে কেন্দ্র করে এই ফুটবল আয়োজনকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।
    1
    মহারাজা বীরবিক্রমের ১১৮তম জন্মদিন উপলক্ষে ফুটবল l মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্যের ১১৮তম জন্মদিন উপলক্ষে গোমতী ট্রাস্টের উদ্যোগে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট। 
টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশগ্রহণ করছে।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ ১ লক্ষ টাকা এবং রানার্স-আপ দলকে ট্রফি সহ ৭০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়াও প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়কে ২ হাজার ৫০০ টাকা করে পুরস্কৃত করা হবে।
আগামী ৩১ আগস্ট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক প্রসেনজিৎ দেববর্মা, মঙ্গল দেববর্মা সহ গোমতী ট্রাস্টের কর্মকর্তারা। মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্যের জন্মদিনকে কেন্দ্র করে এই ফুটবল আয়োজনকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।
    user_ত্রিপুরা প্রত্যয়
    ত্রিপুরা প্রত্যয়
    উদয়পুর, গোমতী, ত্রিপুরা•
    3 hrs ago
  • ⭕ আগরতলায় চুরি যাওয়া স্বর্ণের চেইন ও দামি সাইকেল উদ্ধার, গ্রেফতার দুই চোর ✍️ রাজধানী আগরতলায় পৃথক দুটি চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল পূর্ব আগরতলা থানার পুলিশ। একদিকে সংবাদপত্র সম্পাদক সুবল কুমার দে’র বাড়ি থেকে চুরি যাওয়া পাঁচ লক্ষাধিক টাকা মূল্যের স্বর্ণের চেইন উদ্ধার হয়েছে, অন্যদিকে বনমালীপুর এলাকা থেকে চুরি যাওয়া দুটি দামি বাইসাইকেল উদ্ধার করে এক সাইকেল চোরকে গ্রেফতার করেছে পুলিশ। পরপর দুটি ঘটনায় পুলিশের তৎপরতায় চুরি যাওয়া সামগ্রী উদ্ধারে স্বস্তি ফিরেছে সংশ্লিষ্ট মহলে।
    1
    ⭕ আগরতলায় চুরি যাওয়া স্বর্ণের চেইন ও দামি সাইকেল উদ্ধার, গ্রেফতার দুই চোর
✍️ রাজধানী আগরতলায় পৃথক দুটি চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল পূর্ব আগরতলা থানার পুলিশ। একদিকে সংবাদপত্র সম্পাদক সুবল কুমার দে’র বাড়ি থেকে চুরি যাওয়া পাঁচ লক্ষাধিক টাকা মূল্যের স্বর্ণের চেইন উদ্ধার হয়েছে, অন্যদিকে বনমালীপুর এলাকা থেকে চুরি যাওয়া দুটি দামি বাইসাইকেল উদ্ধার করে এক সাইকেল চোরকে গ্রেফতার করেছে পুলিশ। পরপর দুটি ঘটনায় পুলিশের তৎপরতায় চুরি যাওয়া সামগ্রী উদ্ধারে স্বস্তি ফিরেছে সংশ্লিষ্ট মহলে।
    user_KALER ALO
    KALER ALO
    Newspaper publisher হেজামারা, পশ্চিম ত্রিপুরা, ত্রিপুরা•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.