logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

চন্দ্রনাথ রথ হত্যা মামলায় নতুন মোড়, ডিজিটাল লেনদেনের সূত্রে তদন্তে বড় অগ্রগতি বিশ্বদর্পণ ওয়েব ডেক্স : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তে সামনে আসছে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য। তদন্তকারীদের দাবি, ঘটনায় ব্যবহৃত একটি ছোট গাড়ির গতিবিধি ঘিরে মিলেছে গুরুত্বপূর্ণ সূত্র, যা এই খুনের তদন্তে বড় সাফল্য এনে দিতে পারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে তদন্তকারীরা একটি নিশান মাইক্রা গাড়ির সন্ধান পান। জানা গিয়েছে, ঘটনাস্থলের দিকে যাওয়ার আগে গাড়িটি একটি টোলপ্লাজা অতিক্রম করেছিল। সেখানে ডিজিটাল মাধ্যমে অর্থ প্রদান করা হয়েছিল বলেও তদন্তে উঠে এসেছে। তদন্তকারী আধিকারিকদের অনুমান, সেই অনলাইন লেনদেনের সূত্র ধরেই অভিযুক্তদের নাগাল পাওয়া সম্ভব হতে পারে। যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অর্থ জমা পড়েছিল, তার মালিকের ভূমিকা এখন খুঁটিয়ে দেখা হচ্ছে। তিনি শুধুই গাড়ির চালক, নাকি গোটা পরিকল্পনার সঙ্গে জড়িত— সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। এদিকে, ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের ধরতে রাজ্যের বাইরে একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে তদন্তকারী দল। সূত্রের খবর, হামলাকারীদের পালাতে সাহায্য করা এবং পুরো পরিকল্পনায় সহযোগিতা করা কয়েকজনের পরিচয় ইতিমধ্যেই চিহ্নিত করা গিয়েছে। তদন্তকারীদের আশা, খুব দ্রুত এই বহুচর্চিত হত্যাকাণ্ডের জট খুলতে পারে। পুলিশের প্রাথমিক তদন্তে আরও জানা গিয়েছে, ঘটনার আগে চন্দ্রনাথ রথদের গাড়ির পথ আটকে দাঁড়ায় সন্দেহভাজনদের গাড়িটি। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, রাস্তা আটকে যাওয়াকে কেন্দ্র করে প্রথমে দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরে পরিস্থিতি আচমকা উত্তপ্ত হয়ে ওঠে এবং সেখান থেকেই হামলার সূত্রপাত বলে মনে করছেন তদন্তকারীরা। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নিরাপত্তা ব্যবস্থা এবং পরিকল্পিত হামলার সম্ভাবনা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন।

2 hrs ago
user_Biswadarpan.com
Biswadarpan.com
কাটোয়া ১, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ•
2 hrs ago
15ffaf88-68b0-4139-83d0-54610d545529

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • দয়াকরে একটা ঘর দিন Krishna Ghosh ke Bolbo
    1
    দয়াকরে একটা ঘর দিন 
Krishna Ghosh ke Bolbo
    user_তাপুসি  মাঝি
    তাপুসি মাঝি
    কাটোয়া ১, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ•
    4 hrs ago
  • নবদ্বীপের নবনির্বাচিত বিজেপি বিধায়ক শ্রুতি শেখর গোস্বামী প্রথম বিজয় মিছিলে যোগ দিয়ে কড়া বার্তা দিলেন। তিনি অভিযোগ করেন, তৃণমূলের কিছু লোক বিজেপির নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং পুলিশকে নবদ্বীপে কোনো হিংসা বরদাস্ত না করার নির্দেশ দেন। বিধায়ক আরও জানান যে, নবদ্বীপের মানুষের উন্নয়ন ও কর্মসংস্থানই হবে তাঁর প্রধান লক্ষ্য।
    1
    নবদ্বীপের নবনির্বাচিত বিজেপি বিধায়ক শ্রুতি শেখর গোস্বামী প্রথম বিজয় মিছিলে যোগ দিয়ে কড়া বার্তা দিলেন। তিনি অভিযোগ করেন, তৃণমূলের কিছু লোক বিজেপির নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং পুলিশকে নবদ্বীপে কোনো হিংসা বরদাস্ত না করার নির্দেশ দেন। বিধায়ক আরও জানান যে, নবদ্বীপের মানুষের উন্নয়ন ও কর্মসংস্থানই হবে তাঁর প্রধান লক্ষ্য।
    user_Gopal Biswas
    Gopal Biswas
    Newsagent নবদ্বীপ, নদিয়া, পশ্চিমবঙ্গ•
    14 hrs ago
  • পশ্চিমবঙ্গের ভরতপুরে স্থানীয় প্রার্থী হারলেও, রাজ্যে বিজেপির প্রথমবার ক্ষমতায় আসাকে ঘিরে এক বিশাল বিজয় মিছিল বের হয়। পরাজয়ের বিষাদ ভুলে বুথকর্মীরা প্রার্থীকে বরণ করে নেন, গেরুয়া আবিরে রাঙিয়ে তোলেন এলাকার আকাশ-বাতাস। অনামিকা ঘোষ জানান, ব্যক্তিগত হার সত্ত্বেও এটি সাধারণ মানুষের জয় এবং তিনি ভরতপুরের উন্নয়নে কাজ করবেন।
    1
    পশ্চিমবঙ্গের ভরতপুরে স্থানীয় প্রার্থী হারলেও, রাজ্যে বিজেপির প্রথমবার ক্ষমতায় আসাকে ঘিরে এক বিশাল বিজয় মিছিল বের হয়। পরাজয়ের বিষাদ ভুলে বুথকর্মীরা প্রার্থীকে বরণ করে নেন, গেরুয়া আবিরে রাঙিয়ে তোলেন এলাকার আকাশ-বাতাস। অনামিকা ঘোষ জানান, ব্যক্তিগত হার সত্ত্বেও এটি সাধারণ মানুষের জয় এবং তিনি ভরতপুরের উন্নয়নে কাজ করবেন।
    user_রাঢ় বাংলা
    রাঢ় বাংলা
    Reporter ভরতপুর ১, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    16 hrs ago
  • নবান্নে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী ।। পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে "গার্ড অফ অনার" | মুখ্য সচিবালয়, নবান্ন।।
    1
    নবান্নে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী ।। পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে "গার্ড অফ অনার" | মুখ্য সচিবালয়, নবান্ন।।
    user_রাজেন্দ্র নাথ দত্ত
    রাজেন্দ্র নাথ দত্ত
    কান্দি, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • গতকাল 10/05/26- নদীয়ার কৃষ্ণনগর সৎসঙ্গ স্বস্তি শিবিরে, সৎসঙ্গ অনুষ্ঠানে হলো প্রসাদ বিতরণ। গতকাল 10/05/26 নদীয়ার কৃষ্ণনগর সৎসঙ্গ স্বস্তি শিবিরে, অনুষ্ঠিত হলো সৎসঙ্গ অনুষ্ঠান। সেই উপলক্ষে প্রচুর ভক্তকে প্রসাদ বিতরণ করা হয়। প্রসাদের মেনু ছিল- এঁচোড় ও নাজনেডাটা দেয়া মুগ ডাল, আলু-পটল-সয়াবিন-পনিরের তরকারি ও চাটনী। অনুষ্ঠান শেষে মধ্যাহ্নে এই প্রসাদ বিতরণ করা হয়। লেখনী, ভিডিওগ্রাফি ও এডিটিং: অনুপম সরকার চক্রবর্তী। ( বিজ্ঞাপন দেবার জন্য, অথবা কোন সংবাদ প্রকাশের জন্য, whatsapp নম্বরে মেসেজ করুন: 9832254656 )
    1
    গতকাল 10/05/26- নদীয়ার কৃষ্ণনগর সৎসঙ্গ স্বস্তি শিবিরে, সৎসঙ্গ অনুষ্ঠানে হলো প্রসাদ বিতরণ।
গতকাল 10/05/26 নদীয়ার কৃষ্ণনগর সৎসঙ্গ স্বস্তি শিবিরে, অনুষ্ঠিত হলো সৎসঙ্গ অনুষ্ঠান। সেই উপলক্ষে প্রচুর ভক্তকে প্রসাদ বিতরণ করা হয়। প্রসাদের মেনু ছিল- এঁচোড় ও নাজনেডাটা দেয়া মুগ ডাল, আলু-পটল-সয়াবিন-পনিরের তরকারি ও চাটনী। অনুষ্ঠান শেষে মধ্যাহ্নে এই প্রসাদ বিতরণ করা হয়।
লেখনী, ভিডিওগ্রাফি ও এডিটিং: অনুপম সরকার চক্রবর্তী।
( বিজ্ঞাপন দেবার জন্য, অথবা কোন সংবাদ প্রকাশের জন্য, whatsapp নম্বরে মেসেজ করুন: 9832254656 )
    user_Anupam Sarkar Chakraborty
    Anupam Sarkar Chakraborty
    Department of Social Services Krishnagar - I, Nadia•
    4 hrs ago
  • পশ্চিমবঙ্গের মালদা জেলার ৮টি বিধানসভা আসনে বিজেপি এগিয়ে থাকার খবর সামনে এসেছে। এই ফলাফলের আবহে এলাকায় জোরদার ‘জয় শ্রী রাম’ ধ্বনি শোনা যাচ্ছে, যা রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
    1
    পশ্চিমবঙ্গের মালদা জেলার ৮টি বিধানসভা আসনে বিজেপি এগিয়ে থাকার খবর সামনে এসেছে। এই ফলাফলের আবহে এলাকায় জোরদার ‘জয় শ্রী রাম’ ধ্বনি শোনা যাচ্ছে, যা রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
    user_Cutx Âfijul Cût
    Cutx Âfijul Cût
    Farmer বেলডাঙ্গা 1, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    8 hrs ago
  • “মানব গুহর নির্দেশে চেয়ারম্যানের অফিস ফিরিয়ে দিল বিজেপি কর্মীরা”
    1
    “মানব গুহর নির্দেশে চেয়ারম্যানের অফিস ফিরিয়ে দিল বিজেপি কর্মীরা”
    user_Memari Update News
    Memari Update News
    Photographer Memari - I, Purba Bardhaman•
    1 hr ago
  • পশ্চিমবঙ্গ বিজেপির সল্টলেক কার্যালয়ে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্য ।
    1
    পশ্চিমবঙ্গ বিজেপির সল্টলেক কার্যালয়ে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্য ।
    user_রাজেন্দ্র নাথ দত্ত
    রাজেন্দ্র নাথ দত্ত
    কান্দি, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.