সাক্ষাতে অভিমান দূর, অভিষেকের সভায় উপস্থিত প্রাক্তন দুই মন্ত্রী সৌমেন - বিপ্লব রাজ্যের প্রাক্তন মন্ত্রী তমলুকের বিধায়ক সৌমেনকুমার মহাপাত্র অভিমান করেছিলেন। সৌমেনের মতো অভিমানী হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মৎস্যমন্ত্রী কোলাঘাটের বিধায়ক বর্ষীয়ান তৃণমূল নেতা বিপ্লব রায় চৌধুরী। ২০২৬ বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে অভিমানী ছিলেন। শুক্রবার কোলাঘাটে পাঁশকুড়া পূর্ব বিধানসভার প্রার্থী অসীমকুমার মাজীর সমর্থনে কোলাঘাটে কর্মী সভা করতে এসেছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা মঞ্চে উঠেই প্রথমেই রাজ্যের প্রাক্তন দুই মন্ত্রী সৌমেনকুমার মহাপাত্র ও বিপ্লব রায় চৌধুরীর সাথে দেখা করেন। তাদের স্বাস্থ্যের বিষয় নিয়ে কথা বলেন। দলের বর্তমান সেকেন্ড ইন কমান্ডার অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করায় এক প্রকার অভিমান দূর হয় রাজ্যের দুই প্রাক্তন মন্ত্রী সৌমেন ও বিপ্লবের।

- আজ পূর্ব পাঁশকুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী অসীম মাজি সকাল থেকে শুরু করেছেন ভোট প্রচার। এদিন সকাল থেকে দেউলিয়ায় চা চক্র থেকে শুরু করে মিহিটিকিরি,বাগুর সহ একাধিক এলাকা নির্বাচনী প্রচার সারলেন।সারাদিন কোলাঘাট ব্লক এলাকায় চলবে একাধিক কর্মসূচী।1
- Post by Ankit Banerjee1
- আজ শনিবার উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের এসইউসিআই (কমিউনিস্ট) দলের প্রার্থী সুখেন মন্ডলের মনোনয়নপত্র জমা দেওয়া হয়।1
- রাজ্যে আরো একবার বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির স্পেল। ঝড়-বৃষ্টিতে কালবৈশাখী শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা। রবিবার থেকে বৃহস্পতিবার রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বেশি হবে মঙ্গলবার ও বুধবার। কালবৈশাখী ঝড় বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টি এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে1
- Post by Santanu Mondal1
- পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে জেলাশাসকের দপ্তরে এলেন নির্বাচন কমিশনের রাজ্য সিইও মনোজ আগরওয়াল। শনিবার সন্ধ্যায় তিনি আসন্ন বিধানসভা নির্বাচন সংক্রান্ত একটি বৈঠকে যোগ দেন। আইজি(পশ্চিমাঞ্চল), ডিআইজি(মেদিনীপুর রেঞ্জ), জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, জেলা পুলিশ সুপার সহ জেলার সমস্ত থানার ওসি, আইসি ও এসডিপিওদের নিয়ে নির্বাচনী বৈঠক করেন। আগামীকাল রবিবার একুশ ও চব্বিশের ভোটে জেলার অশান্ত হওয়া এলাকা পরিদর্শন করবেন তিনি।1
- Post by JBP NEWS BANGLA1
- জেলা প্রশাসনিক ভবনে রুদ্ধদ্বার বৈঠক রাজ্যের মূখ্য নির্বাচন আধিকারিকের নিজস্ব সংবাদদাতা, তমলুক: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে শনিবার বিকেলে পূর্ব মেদিনীপুরে পৌঁছালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। শনিবার বিকেলে সাড়ে ৪টে নাগাদ তিনি নিমতৌড়ির সার্কিট হাউসে পৌঁছানোর পর সেখান থেকে প্রায় বিকেল পাঁচটা নাগাদ জেলা প্রশাসনিক কার্যালয়ে আসেন। জেলা প্রশাসনিক কার্যালয়ে পৌঁছে প্রথমেই তিনি জেলার শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন এডিজি পশ্চিমাঞ্চল বিশাল গর্গ, ডিআইজি মেদিনীপুর রেঞ্জ অরিজিৎ সিনহা, জেলাশাসক নিরঞ্জন কুমার, জেলা পুলিশ সুপার অংশুমান সাহা-সহ জেলার সমস্ত মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক, সিআই, ওসি, আইসি এবং আরও, এআরও রা। প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই বৈঠকে জেলার সামগ্রিক নির্বাচন প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোট গ্রহণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এরপর দ্বিতীয় দফায় জেলার ১৬টি বিধানসভা কেন্দ্রের অবজারভারদের নিয়ে আলাদা বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। বৈঠক শেষে মনোজ কুমার আগরওয়াল জানান, জেলায় প্রায় ৪০ লক্ষেরও বেশি ভোটার রয়েছে এবং প্রত্যেক ভোটার যাতে ভয়ভীতি ছাড়াই নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য। তিনি বলেন, “কোনও ধরনের আতঙ্কের পরিবেশ থাকবে না, প্রত্যেকেই নিজের ইচ্ছামতো ভোট দিতে পারবেন।”ভোটার তালিকা সংক্রান্ত বিষয়েও তিনি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। তার কথায়, প্রায় ৬০ লক্ষ বিচারাধীন আবেদনগুলির মধ্যে ইতিমধ্যেই প্রায় ৫৫ লক্ষের নিষ্পত্তি হয়েছে। যেসব নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই করা হয়েছে। তিনি আরও জানান, যাদের নাম বাদ গিয়েছে, তারা খুব শীঘ্রই পুনরায় আবেদন করার সুযোগ পাবেন এবং সেই প্রক্রিয়া দু-এক দিনের মধ্যেই শুরু হবে। এছাড়াও, গত নির্বাচনগুলিতে যেসব এলাকায় অশান্তি বা সমস্যা তৈরি হয়েছিল, সেগুলি নিয়েও পুলিশের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান তিনি। ২০২১ এবং ২০২৪ সালের নির্বাচনে চিহ্নিত স্পর্শকাতর এলাকাগুলি পরিদর্শন করা হবে এবং সেখানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলা হবে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় তিনি আরও জানান, পূর্ব মেদিনীপুর জেলায় মোট ২৫টি থানা রয়েছে। রবিবার সকালে জেলাশাসকের সঙ্গে ফের বৈঠকে বসে এই থানাগুলির অন্তর্গত স্পর্শকাতর এলাকাগুলি চিহ্নিত করে পর্যায়ক্রমে পরিদর্শনে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে, নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুর জেলায় যাতে শান্তিপূর্ণ ও অবাধ ভোটগ্রহণ নিশ্চিত করা যায়, তার জন্য প্রশাসন সর্বস্তরে প্রস্তুতি নিচ্ছে বলেই ইঙ্গিত মিলেছে এই বৈঠক থেকে।1