হিন্দু মহাসভার অভিনব পূজার থিমে জনগণের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাংগঠনিক সংগ্রাম ও সাফল্য সুজিত দত্তঃ প্রতিবছরের মত এবছরও অভিনব পূজার থিম নির্বাচন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারতের অন্যতম প্রাচীন সংগঠন অখিল ভারত হিন্দু মহাসভার রুবি হাসপাতাল মোড়ের দুর্গাপূজা । "নন্দীগ্রাম টু নবান্ন, বুবাই এর জয়যাত্রা" অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাঁর ডাকনাম বুবাই, তাঁর সাংগঠনিক জীবনের সংগ্রাম ও সাফল্যকে কেন্দ্র করেই হিন্দু মহাসভা এবছর পূজার থিম নির্বাচন করেছে । এই বিষয়ে হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীকে প্রশ্ন করা হলে ওনার বক্তব্য শ্যামাপ্রসাদ মুখার্জির পুণ্যভূমি পশ্চিমবঙ্গে প্রথমবার জনগণের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সনাতনী জাতীয়তাবাদী বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আর এই ঐতিহাসিক ঘটনাকে সাক্ষী করে রাখতেই আমরা হিন্দু মহাসভার পক্ষ থেকে এবছর এই রকম অভিনব থিম নির্বাচন করেছি । প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজার উদ্বোধন করার জন্য ইতিমধ্যেই আমরা চিঠি লিখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে অনুরোধ করেছি । গেস্ট অব অনার হিসেবে আমন্ত্রণ জানিয়েছি রাজ্যপাল আর.এন.রবি মহাশয়কে । সংগঠনের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি মণ্ডপের ভিতরে ছবি এবং ব্যানারের মাধ্যমে আমাদের গর্বের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের সংগ্রাম এবং সাফল্য তুলে ধরবো । শুধু তাই নয় ডকুমেন্টারি ফিল্ম বানিয়ে প্রজেক্টর ও স্ক্রিনের মাধ্যমে শুভেন্দু বাবুর সেই নন্দীগ্রাম থেকে পথ চলা শুরু করে আজ নবান্ন বিজয় পর্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্য গুলো শর্ট ফিল্মের আকারে দেখানো হবে, যা আগামী দিনে আমাদের মত সংগঠকদের লড়াই করার অনুপ্রেরণা হবে বলে হিন্দু মহাসভার বিশ্বাস । খুব তাড়াতাড়ি আমরা পূজার কার্ড ও চিঠি ছাপিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, মন্ত্রী এবং সাধারণ মানুষকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছি । উনি জনগণের মুখ্যমন্ত্রী বলেই জনপথে জনতার মাঝে দাঁড়িয়ে আমরা হিন্দু মহাসভার সৈনিকরা পূজার থিম ঘোষণা করলাম । যারা যারা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবুকে শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন, এই পূজা তাদের সকলের । তাই প্রত্যেকের কাছে অনুরোধ খোলা মনে সবাই আমাদের হিন্দু মহাসভার দুর্গা পূজায় সামিল হোন । হিন্দু মহাসভার দুর্গা পূজার থিম ঘোষণা অনুষ্ঠানে আজ রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী ছাড়াও অফিস সেক্রেটারি অনামিকা মন্ডল, পায়েল ব্যানার্জি, প্রীতম বালা, অন্তরা দাস, পরিমল মজুমদার, অসীম রায়, ডক্টর অনিরুদ্ধ পাল, অঞ্জন প্রসাদ মজুমদার সহ একাধিক রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন ।
হিন্দু মহাসভার অভিনব পূজার থিমে জনগণের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাংগঠনিক সংগ্রাম ও সাফল্য সুজিত দত্তঃ প্রতিবছরের মত এবছরও অভিনব পূজার থিম নির্বাচন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারতের অন্যতম প্রাচীন সংগঠন অখিল ভারত হিন্দু মহাসভার রুবি হাসপাতাল মোড়ের দুর্গাপূজা । "নন্দীগ্রাম টু নবান্ন, বুবাই এর জয়যাত্রা" অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাঁর ডাকনাম বুবাই, তাঁর সাংগঠনিক জীবনের সংগ্রাম ও সাফল্যকে কেন্দ্র করেই হিন্দু মহাসভা এবছর পূজার থিম নির্বাচন করেছে । এই বিষয়ে হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীকে প্রশ্ন করা হলে ওনার বক্তব্য শ্যামাপ্রসাদ মুখার্জির পুণ্যভূমি পশ্চিমবঙ্গে প্রথমবার জনগণের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সনাতনী জাতীয়তাবাদী বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আর এই ঐতিহাসিক ঘটনাকে সাক্ষী করে রাখতেই আমরা হিন্দু মহাসভার পক্ষ থেকে এবছর এই রকম অভিনব থিম নির্বাচন করেছি । প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজার উদ্বোধন করার জন্য ইতিমধ্যেই আমরা চিঠি লিখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে অনুরোধ করেছি । গেস্ট অব অনার হিসেবে আমন্ত্রণ জানিয়েছি রাজ্যপাল আর.এন.রবি মহাশয়কে । সংগঠনের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি মণ্ডপের ভিতরে ছবি এবং ব্যানারের মাধ্যমে আমাদের গর্বের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত ও
রাজনৈতিক জীবনের সংগ্রাম এবং সাফল্য তুলে ধরবো । শুধু তাই নয় ডকুমেন্টারি ফিল্ম বানিয়ে প্রজেক্টর ও স্ক্রিনের মাধ্যমে শুভেন্দু বাবুর সেই নন্দীগ্রাম থেকে পথ চলা শুরু করে আজ নবান্ন বিজয় পর্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্য গুলো শর্ট ফিল্মের আকারে দেখানো হবে, যা আগামী দিনে আমাদের মত সংগঠকদের লড়াই করার অনুপ্রেরণা হবে বলে হিন্দু মহাসভার বিশ্বাস । খুব তাড়াতাড়ি আমরা পূজার কার্ড ও চিঠি ছাপিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, মন্ত্রী এবং সাধারণ মানুষকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছি । উনি জনগণের মুখ্যমন্ত্রী বলেই জনপথে জনতার মাঝে দাঁড়িয়ে আমরা হিন্দু মহাসভার সৈনিকরা পূজার থিম ঘোষণা করলাম । যারা যারা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবুকে শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন, এই পূজা তাদের সকলের । তাই প্রত্যেকের কাছে অনুরোধ খোলা মনে সবাই আমাদের হিন্দু মহাসভার দুর্গা পূজায় সামিল হোন । হিন্দু মহাসভার দুর্গা পূজার থিম ঘোষণা অনুষ্ঠানে আজ রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী ছাড়াও অফিস সেক্রেটারি অনামিকা মন্ডল, পায়েল ব্যানার্জি, প্রীতম বালা, অন্তরা দাস, পরিমল মজুমদার, অসীম রায়, ডক্টর অনিরুদ্ধ পাল, অঞ্জন প্রসাদ মজুমদার সহ একাধিক রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন ।
- ১ আগষ্ট থেকে শুরু জনগননা, সহযোগিতার আহ্বান জেলাশাসকেরঃ সুজিত দত্ত, বর্ধমান, ৩১ আগষ্টঃ ১ আগষ্ট অর্থাৎ শনিবার থেকে এই রাজ্যে শুরু হচ্ছে জনগননা। শনিবার টাউন হলে এই জনগননা কর্মসূচির সূচনা হবে। দুপুর ১২ টা নাগাদ হবে এই উদ্বোধনী অনুষ্ঠান। এ বিষয়ে পূর্ব বর্ধমানের জেলাশাসক শ্বেতা আগরওয়াল (আই এ এস) সকলকে একটি ভিডিও বার্তা দিয়েছেন।1
- দীর্ঘ প্রায় দুই দশক পর কলকাতার মাটিতে পা রাখলেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন1
- রাজ্য সরকারের নির্দেশে রানাঘাট জেলা পুলিশের উদ্যোগে ফুলিয়ায় আয়োজন করা হল একটি বিশেষ পথনাটিকা। *ফুলিয়ায়, পুলিশের উদ্যোগে সরদার বল্লভ ভাই প্যাটেলের জন্মজয়ন্তী উপলক্ষে সচেতনতার বার্তা* রাজ্য সরকারের নির্দেশে রানাঘাট জেলা পুলিশের উদ্যোগে ফুলিয়ায় আয়োজন করা হল একটি বিশেষ পথনাটিকা। সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে এই সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর থানার পুলিশ আধিকারিক এবং ফুলিয়া পুলিশ ক্যাম্পের পুলিশ কর্মীরা। ফুলিয়া রঙ্গমঞ্চে অনুষ্ঠিত এই পথনাটিকায় স্থানীয় স্কুলের পড়ুয়ারা অংশগ্রহণ করে। তাদের অভিনয়ের মাধ্যমে সমাজের প্রতি দায়িত্ববোধ, ঐক্য, শৃঙ্খলা ও সচেতনতার বার্তা তুলে ধরা হয়। পুলিশ সূত্রে জানা যায় শান্তিপুর থানার উদ্যোগে ও ফুলিয়া পুলিশ ক্যাম্পের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমগ্র অনুষ্ঠানের পরিচালনার দায়িত্বে ছিল ফুলিয়া পুলিশ ক্যাম্পের পুলিশ প্রশাসন। অনুষ্ঠানটি ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা যায়। পথচলতি মানুষ থেকে শুরু করে এলাকার বিভিন্ন স্তরের বাসিন্দারা উপস্থিত থেকে পড়ুয়াদের অভিনয় উপভোগ করেন এবং তাদের উৎসাহিত করেন। পুলিশ প্রশাসনের এই উদ্যোগে সাংস্কৃতিক পরিবেশের পাশাপাশি সামাজিক সচেতনতার বার্তাও ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে মূল্যবোধ ও সমাজের প্রতি দায়িত্ব সম্পর্কে আরও সচেতন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।2
- ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ! শান্তিপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ইস্তফাপত্র জমা, কী জানালেন হরিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান বীরেন মাহাতো? শুনুন #Shantipur ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ! শান্তিপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ইস্তফাপত্র জমা, কী জানালেন হরিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান বীরেন মাহাতো? শুনুন #Shantipur #HaripurGramPanchayat #BirenMahato #Resignation #BlockDevelopmentOfficer #NadiaNews #WestBengal #BreakingNews #LocalNews #BanglaNews #FacebookReels #ViralNews #UpdateNews1
- দেশবিরোধী শক্তির বিরুদ্ধে মিছিলের ডাক - রাণাঘাট উত্তর পশ্চিম শহর মন্ডল -৬।। On Friday, July 31, 2026, a nationalist procession was organized by the Ranaghat North-West Mandal-6 unit of the BJP to protest against the rising influence of anti-national forces and acts of treason committed under the guise of movements; the procession proceeded from Rathtala Bus Stand, passing through Mahaprabhupara and North Nasra, and concluded at Banisangha Maidan—here are some glimpses of the event.3
- ছাত্রছাত্রীদের সাফল্য কামনা করলেন রাষ্ট্র মন্ত্রী সুমনা সরকার আজ একত্রিশ জুলাই শুক্রবার গুপ্তিপাড়া উচ্চ বিদ্যালয়ে তিনি নবীন বরণ উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তিনি ছাত্র ছাত্রীদের সাফল্য কামনা করেন ও ছাত্র ছাত্রীদের অনুপ্রেরণা যোগান গুপ্তিপাড়া উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্র ছাত্রীদের পুরস্কৃত করা হয় বলে জানিয়েছেন প্রধান শিক্ষক তাপস বন্দ্যোপাধ্যায় মহাশয় শুরু নিউজের জন্য গুপ্তিপাড়া থেকে সাংবাদিক চিরঞ্জীব চট্টোপাধ্যায়1
- যদি বিক্রি হতাম তাহলে এখানে থাকতাম না - বিধায়ক মানব গুহ যদি বিক্রি হতাম তাহলে এখানে থাকতাম না - বিধায়ক মানব গুহ1
- শান্তিপুর পৌর ক্লিনিকে একাধিক স্বাস্থ্য পরিষেবার যন্ত্র বিকল! কী জানালেন পৌরপতি সুব্রত ঘোষ? #Hashtags: #শান্তিপুর #Shantipur #পৌরক্লিনিক #স্বাস্থ্যপরিষেবা #সুব্রত_ঘোষ #Nadia #WestBengal #BreakingNews #LocalNews #Municipality #HealthCare #FacebookReels #ViralReels #NewsUpdate #বাংলাখবর শান্তিপুর পৌর ক্লিনিকে একাধিক স্বাস্থ্য পরিষেবার যন্ত্র বিকল! কী জানালেন পৌরপতি সুব্রত ঘোষ? #Hashtags: #শান্তিপুর #Shantipur #পৌরক্লিনিক #স্বাস্থ্যপরিষেবা #সুব্রত_ঘোষ #Nadia #WestBengal #BreakingNews #LocalNews #Municipality #HealthCare #FacebookReels #ViralReels #NewsUpdate #বাংলাখবর1