logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ধুপগুড়িতে কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে সব শেষ দুরামারি এলাকায় কৃষকদের জমির ফসল বাড়িঘর কিছু নেই। ধুপগুড়িতে কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে সব শেষ, দুরামারি এলাকায় কৃষকদের জমির ফসল বাড়িঘর কিছু নেই। একাধিক জায়গায় কৃষি জমিতে জল জমে রয়েছে। আলুতে পচন ধরার সম্ভাবনা । মাথায় হাত কৃষকদের

on 13 March
user_Uttarer sambad
Uttarer sambad
ধূপগুড়ি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ•
on 13 March

ধুপগুড়িতে কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে সব শেষ দুরামারি এলাকায় কৃষকদের জমির ফসল বাড়িঘর কিছু নেই। ধুপগুড়িতে কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে সব শেষ, দুরামারি এলাকায় কৃষকদের জমির ফসল বাড়িঘর কিছু নেই। একাধিক জায়গায় কৃষি জমিতে জল জমে রয়েছে। আলুতে পচন ধরার সম্ভাবনা । মাথায় হাত কৃষকদের

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • পয়লা বৈশাখের পূর্ণলগ্নে ময়নাগুড়ি শিংগীমারি এলাকায় উদ্বোধন হল পেট্রোল পাম্পের। শিঙ্গিমারি মোর থেকে দোমোহনী বাজার যাওয়ার পথে স্কুল লাগোয়া এলাকায় আজ থেকেই শুরু হল পেট্রোল পাম্পের সুবিধা। উদ্বোধন উপলক্ষ্যে ছিল বিশেষ অফার। নির্দিষ্ট মূল্যে পেট্রোল নিলেই মিলছে উপহার। আনুষ্ঠানিক ভাবে ফিতে কেটে উদ্বোধন করা হয়। প্রথম দিনেই পরিষেবা নিতে উপচে পড়ল ভিড়। আসুন পেট্রোল পাম্প কর্তৃপক্ষ কি জানালেন শুনে নেওয়া যাক
    1
    পয়লা বৈশাখের পূর্ণলগ্নে ময়নাগুড়ি শিংগীমারি এলাকায় উদ্বোধন হল পেট্রোল পাম্পের। শিঙ্গিমারি মোর থেকে দোমোহনী বাজার যাওয়ার পথে স্কুল লাগোয়া এলাকায় আজ থেকেই শুরু হল পেট্রোল পাম্পের সুবিধা। উদ্বোধন উপলক্ষ্যে ছিল বিশেষ অফার। নির্দিষ্ট মূল্যে পেট্রোল নিলেই মিলছে উপহার। আনুষ্ঠানিক ভাবে ফিতে কেটে উদ্বোধন করা হয়। প্রথম দিনেই পরিষেবা নিতে উপচে পড়ল ভিড়। আসুন পেট্রোল পাম্প কর্তৃপক্ষ কি জানালেন শুনে নেওয়া যাক
    user_ময়নাগুড়ি নিউজ
    ময়নাগুড়ি নিউজ
    ময়নাগুড়ি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ•
    10 hrs ago
  • আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারসূচিকে সামনে রেখে বুধবার মেখলিগঞ্জ বিধানসভা নির্বাচনী কার্যালয়ে দলীয় নেতৃত্বদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী কয়েক দিনের গুরুত্বপূর্ণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী ১৭ এপ্রিল হলদিবাড়ি এলাকায় রোড শো, ১৮ এপ্রিল জামালদহ অঞ্চলে জনসভা এবং ২০ এপ্রিল মেখলিগঞ্জ শহরের বোর্ডিং ময়দানে বড় জনসভা হবে। কর্মসূচিগুলিতে ব্যাপক জনসমাগম নিশ্চিত করতে সাংগঠনিক দায়িত্ব বণ্টন, প্রচার কৌশল ও বিভিন্ন প্রস্তুতি নিয়ে আলোচনা করেন উপস্থিত নেতৃত্বরা।
    1
    আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারসূচিকে সামনে রেখে বুধবার মেখলিগঞ্জ বিধানসভা নির্বাচনী কার্যালয়ে দলীয় নেতৃত্বদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী কয়েক দিনের গুরুত্বপূর্ণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী ১৭ এপ্রিল হলদিবাড়ি এলাকায় রোড শো, ১৮ এপ্রিল জামালদহ অঞ্চলে জনসভা এবং ২০ এপ্রিল মেখলিগঞ্জ শহরের বোর্ডিং ময়দানে বড় জনসভা হবে। কর্মসূচিগুলিতে ব্যাপক জনসমাগম নিশ্চিত করতে সাংগঠনিক দায়িত্ব বণ্টন, প্রচার কৌশল ও বিভিন্ন প্রস্তুতি নিয়ে আলোচনা করেন উপস্থিত নেতৃত্বরা।
    user_Tapas Roy
    Tapas Roy
    Journalist মেখলিগঞ্জ, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    8 hrs ago
  • মেখলিগঞ্জবাসীকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানালেন পরেশ চন্দ্র অধিকারী। Khabar Haldibari খবর হলদিবাড়ি
    1
    মেখলিগঞ্জবাসীকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানালেন পরেশ চন্দ্র অধিকারী।
Khabar Haldibari  খবর হলদিবাড়ি
    user_ASHISH MITRA
    ASHISH MITRA
    Local News Reporter হলদিবাড়ি, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    7 hrs ago
  • বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে নেমে মনিষী পঞ্চানন বর্মার জন্মভিটায় প্রণাম করে বহুজন সমাজবাদী পার্টির শীতলকুচি বিধানসভা কেন্দ্রের প্রার্থী শ্যামসুন্দর রায় । জানা যায়, এদিন তিনি প্রথমে পঞ্চানন বর্মার জন্মস্থানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেখান থেকেই নির্বাচনী জনসংযোগ কর্মসূচি শুরু করেন। প্রার্থী শ্যামসুন্দর রায় জানান, “যদি আমি শীতলকুচি বিধানসভা থেকে জয়ী হই, তাহলে পঞ্চানন বর্মার এই জন্মভিটাকে বাড়ি হিসেবে নয়, একটি মন্দির হিসেবে গড়ে তোলা হবে।” পাশাপাশি তিনি দাবি করেন, এবারের নির্বাচনে শীতলকুচির মানুষ একটি নতুন মুখকে দেখতে চলেছেন এবং পরিবর্তনের পক্ষে সাড়া মিলছে বলেও জানান। নির্বাচনের আগে এই প্রতিশ্রুতি ও জনসংযোগ কর্মসূচিকে ঘিরে এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।
    1
    বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে নেমে মনিষী পঞ্চানন বর্মার জন্মভিটায় প্রণাম করে বহুজন সমাজবাদী পার্টির শীতলকুচি বিধানসভা কেন্দ্রের প্রার্থী শ্যামসুন্দর রায় ।
জানা যায়, এদিন তিনি প্রথমে পঞ্চানন বর্মার জন্মস্থানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেখান থেকেই নির্বাচনী জনসংযোগ কর্মসূচি শুরু করেন।
প্রার্থী শ্যামসুন্দর রায় জানান, “যদি আমি শীতলকুচি বিধানসভা থেকে জয়ী হই, তাহলে পঞ্চানন বর্মার এই জন্মভিটাকে বাড়ি হিসেবে নয়, একটি মন্দির হিসেবে গড়ে তোলা হবে।”
পাশাপাশি তিনি দাবি করেন, এবারের নির্বাচনে শীতলকুচির মানুষ একটি নতুন মুখকে দেখতে চলেছেন এবং পরিবর্তনের পক্ষে সাড়া মিলছে বলেও জানান।
নির্বাচনের আগে এই প্রতিশ্রুতি ও জনসংযোগ কর্মসূচিকে ঘিরে এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।
    user_SLK News সংবাদ মাধ্যম
    SLK News সংবাদ মাধ্যম
    News Reporter সিতাইকুচি, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    7 hrs ago
  • বিধানসভা নির্বাচনের পারদ চড়ছে উত্তরবঙ্গে। দ্বিতীয়বার ডুয়ার্স সফরে এসে বুধবার জনসংযোগে ঝড় তুললেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে চালসার টিয়াবন হেলি প্যাডে অবতরণ করে তাঁর হেলিকপ্টার। সেখান থেকে সরাসরি তিনি যোগ দেন দলীয় প্রার্থী সঞ্জয় কুজুরের সমর্থনে আয়োজিত এক মেগা রোড-শোতে।
    1
    বিধানসভা নির্বাচনের পারদ চড়ছে উত্তরবঙ্গে। দ্বিতীয়বার ডুয়ার্স সফরে এসে বুধবার জনসংযোগে ঝড় তুললেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে চালসার টিয়াবন হেলি প্যাডে অবতরণ করে তাঁর হেলিকপ্টার। সেখান থেকে সরাসরি তিনি যোগ দেন দলীয় প্রার্থী সঞ্জয় কুজুরের সমর্থনে আয়োজিত এক মেগা রোড-শোতে।
    user_NEWS OODLABARI
    NEWS OODLABARI
    Local News Reporter মাল, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ•
    8 hrs ago
  • ভোটের ডিউটি বাতিল না হলে ১৩ মাসের শিশুসহ সন্তানকে সেক্টর অফিসারের কাছে রেখে যাওয়ার হুঁশিয়ারি ভোটকর্মীর আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এক ভোটকর্মীর বক্তব্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কথা জানিয়েও ভোটের ডিউটি থেকে অব্যাহতি পাননি তিনি। ওই কর্মীর দাবি, তাঁর ১৩ মাসের ছোট সন্তান রয়েছে, যাকে রেখে দীর্ঘ সময় ডিউটি করা সম্ভব নয়। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ডিউটি বাতিল না করা হলে শিশুসন্তানকে সেক্টর অফিসারের কাছেই রেখে দায়িত্ব পালন করতে যাবেন। ঘটনাকে ঘিরে প্রশাসনিক মহলে চাপে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
    1
    ভোটের ডিউটি বাতিল না হলে ১৩ মাসের শিশুসহ সন্তানকে সেক্টর অফিসারের কাছে রেখে যাওয়ার হুঁশিয়ারি ভোটকর্মীর
আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এক ভোটকর্মীর বক্তব্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কথা জানিয়েও ভোটের ডিউটি থেকে অব্যাহতি পাননি তিনি। ওই কর্মীর দাবি, তাঁর ১৩ মাসের ছোট সন্তান রয়েছে, যাকে রেখে দীর্ঘ সময় ডিউটি করা সম্ভব নয়।
এই পরিস্থিতিতে বাধ্য হয়ে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ডিউটি বাতিল না করা হলে শিশুসন্তানকে সেক্টর অফিসারের কাছেই রেখে দায়িত্ব পালন করতে যাবেন। ঘটনাকে ঘিরে প্রশাসনিক মহলে চাপে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
    user_Subhadeep Chakroborty
    Subhadeep Chakroborty
    দিনহাটা ১, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    6 hrs ago
  • আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শীতলকুচি বিধানসভার খলিসামারি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হরিহর দাসের সমর্থনে জোরদার নির্বাচনী প্রচার চালানো হলো। জানা যায়, পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির দ্বিতীয় ক্যাম্পাস প্রাঙ্গণে এই প্রচার কর্মসূচির আয়োজন করা হয়। এদিন বিভিন্ন এলাকা থেকে মহিলারা দলে দলে অংশগ্রহণ করেন এবং সভাস্থলে তাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চানন অনুরাগী গিরিন্দ্র নাথ বর্মন সহ একাধিক নেতৃত্ব। প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তৃণমূলের বিভিন্ন উন্নয়নমূলক কাজ তুলে ধরা হয় এবং আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীকে জয়ী করার আহ্বান জানানো হয়। নির্বাচনের আগে এই ধরনের প্রচার কর্মসূচি এলাকায় রাজনৈতিক তৎপরতা আরও বাড়িয়ে তুলছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
    1
    আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শীতলকুচি বিধানসভার খলিসামারি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হরিহর দাসের সমর্থনে জোরদার নির্বাচনী প্রচার চালানো হলো।
জানা যায়, পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির দ্বিতীয় ক্যাম্পাস প্রাঙ্গণে এই প্রচার কর্মসূচির আয়োজন করা হয়। এদিন বিভিন্ন এলাকা থেকে মহিলারা দলে দলে অংশগ্রহণ করেন এবং সভাস্থলে তাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চানন অনুরাগী গিরিন্দ্র নাথ বর্মন সহ একাধিক নেতৃত্ব। প্রচারের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তৃণমূলের বিভিন্ন উন্নয়নমূলক কাজ তুলে ধরা হয় এবং আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীকে জয়ী করার আহ্বান জানানো হয়।
নির্বাচনের আগে এই ধরনের প্রচার কর্মসূচি এলাকায় রাজনৈতিক তৎপরতা আরও বাড়িয়ে তুলছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
    user_SLK News সংবাদ মাধ্যম
    SLK News সংবাদ মাধ্যম
    News Reporter সিতাইকুচি, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    7 hrs ago
  • ডুয়ার্সে আসছেন তৃণমূল সুপ্রিম তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়. শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখছেন প্রশাসন . সূত্রের খবর আজ বিকেল 4 টা নাগাদ মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার অবতরণ করবে চালসার টিয়াবন হেলিপেডে. সেখান থেকে একটি রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায় মূলত তৃণমূল প্রার্থী সঞ্জয় কুজুরের সমর্থনে এই রোড শো. আর কিছুক্ষণের মধ্যেই টিয়াবন হেলপেডে এসে উপস্থিত হবে মুখ্যমন্ত্রী.
    1
    ডুয়ার্সে আসছেন তৃণমূল সুপ্রিম তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়. শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখছেন প্রশাসন . সূত্রের খবর আজ বিকেল 4 টা নাগাদ মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার অবতরণ করবে চালসার টিয়াবন হেলিপেডে. সেখান থেকে একটি রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায় মূলত তৃণমূল প্রার্থী সঞ্জয় কুজুরের সমর্থনে এই রোড শো.  আর কিছুক্ষণের মধ্যেই টিয়াবন হেলপেডে এসে উপস্থিত হবে মুখ্যমন্ত্রী.
    user_NEWS OODLABARI
    NEWS OODLABARI
    Local News Reporter মাল, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ•
    10 hrs ago
  • বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে দিনহাটায় এলেন রাজ্যের বিশেষ অবজারভার সুব্রত গুপ্ত এবং পুলিশ অবজারভার এন কে মিশ্রা। বুধবার তারা দিনহাটা থানায় এসে পৌঁছন। এদিন তারা দিনহাটা থানায় এসে মহকুমা পুলিশ আধিকারিক প্রশান্ত দেবনাথ ও আইসি বুধাদিত্য রায়ের সাথে বৈঠক করেন। যাতে বিধানসভা নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করা যায় সে ব্যাপারে পুলিশ প্রশাসনের কর্তাদের সাথে আলোচনা করেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুব্রত গুপ্ত বলেন, বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি স্পর্শকাতর বুথগুলিতে অতিরিক্ত বাহিনী মোতায়ন করা হবে সে বিষয় নিয়েও আলোচনা করা হয় বলে তিনি জানান। এদিন একদিকে পুলিশ প্রশাসনে আধিকারিকদের সাথে কথা বলেন তারা। পাশাপাশি দিনহাটা মহকুমা শাসক দপ্তরে এসে মহকুমা প্রশাসনের আধিকারিকদের সাথেও কথা বলতে দেখা যায় তাদের।
    1
    বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে দিনহাটায় এলেন রাজ্যের বিশেষ অবজারভার সুব্রত গুপ্ত এবং পুলিশ অবজারভার এন কে মিশ্রা। বুধবার তারা দিনহাটা থানায় এসে পৌঁছন। এদিন তারা দিনহাটা থানায় এসে মহকুমা পুলিশ আধিকারিক প্রশান্ত দেবনাথ ও আইসি  বুধাদিত্য রায়ের সাথে বৈঠক করেন। যাতে বিধানসভা নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করা যায় সে ব্যাপারে পুলিশ প্রশাসনের কর্তাদের সাথে আলোচনা করেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুব্রত গুপ্ত বলেন, বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি  স্পর্শকাতর বুথগুলিতে অতিরিক্ত বাহিনী মোতায়ন করা হবে সে বিষয় নিয়েও আলোচনা করা হয় বলে তিনি জানান। এদিন একদিকে পুলিশ প্রশাসনে আধিকারিকদের সাথে কথা বলেন তারা। পাশাপাশি দিনহাটা মহকুমা শাসক দপ্তরে এসে মহকুমা প্রশাসনের আধিকারিকদের সাথেও কথা বলতে দেখা যায় তাদের।
    user_Subhadeep Chakroborty
    Subhadeep Chakroborty
    দিনহাটা ১, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    6 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.