logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

নবদ্বীপে স্নান করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেলো দেরাদুন থেকে আগত ইস্কন ভক্ত - *নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলো ISKCON ভক্ত! দুই ঘণ্টা তল্লাশিতেও মেলেনি খোঁজ, ঘটনাস্থলে পুলিশ–সিভিল ডিফেন্স!* গোপাল বিশ্বাস ঃ-নদীয়া- সোমবার দুপুরে নদীয়ার নবদ্বীপ শহরে গঙ্গায় স্নান করতে নেমে জলে তলিয়ে গেলেন এক ISKCON ভক্ত। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে প্রাচীন মায়াপুর জগন্নাথ মন্দির সংলগ্ন গঙ্গা এলাকায়। জানা গেছে, বর্তমানে ইস্কনের নবদ্বীপ মন্ডল পরিক্রমা চলছে সাতটি গ্রুপের মাধ্যমে। সোমবার ‘ইন্টারন্যাশনাল গ্রুপ’ নবদ্বীপের প্রতাপনগর এলাকায় পৌঁছয়। সেখান থেকে চার-জন ভক্ত গঙ্গায় স্নান করতে যান। বেলা আনুমানিক আড়াইটে নাগাদ অসাবধানতাবশত জলের গভীরতা বুঝতে না পেরে তলিয়ে যান এক যুবক। ইস্কনের সিকিউরিটি ইনচার্জ ভক্তি সবরূপ দাস জানান, তলিয়ে যাওয়া ভক্তের নাম বিজয় জেঠি। তাঁর বাড়ি দেরাদুনে। প্রথমে সহভক্তরা মনে করেছিলেন তিনি ডুব দিচ্ছেন, কিন্তু দীর্ঘক্ষণ জলে ভেসে না ওঠায় আশঙ্কা তৈরি হয়। নিখোঁজ ভক্তের বন্ধু কুমার মঙ্গলম জানান, “আমরা গত ১৯ ফেব্রুয়ারি ইস্কনে এসেছিলাম। সোমবার স্নান করতে এলে বিজয় আগে জলে নামে। হঠাৎই তাকে আর দেখতে পাইনি। পরে বুঝতে পারি সে তলিয়ে গেছে।” খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ থানার পুলিশ ও সিভিল ডিফেন্স কর্মীরা। তৎক্ষণাৎ শুরু হয় তল্লাশি অভিযান। তবে ঘটনার প্রায় দুই ঘণ্টা কেটে গেলেও শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ ভক্তের সন্ধান মেলেনি। এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্কতার সঙ্গে গঙ্গায় নামার আবেদন জানানো হয়েছে।

15 hrs ago
user_Gopal Biswas
Gopal Biswas
Newsagent নবদ্বীপ, নদিয়া, পশ্চিমবঙ্গ•
15 hrs ago

নবদ্বীপে স্নান করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেলো দেরাদুন থেকে আগত ইস্কন ভক্ত - *নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলো ISKCON ভক্ত! দুই ঘণ্টা তল্লাশিতেও মেলেনি খোঁজ, ঘটনাস্থলে পুলিশ–সিভিল ডিফেন্স!* গোপাল বিশ্বাস ঃ-নদীয়া- সোমবার দুপুরে নদীয়ার নবদ্বীপ শহরে গঙ্গায় স্নান করতে নেমে জলে তলিয়ে গেলেন এক ISKCON ভক্ত। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে প্রাচীন মায়াপুর জগন্নাথ মন্দির সংলগ্ন গঙ্গা এলাকায়। জানা গেছে, বর্তমানে ইস্কনের নবদ্বীপ মন্ডল পরিক্রমা চলছে সাতটি গ্রুপের মাধ্যমে। সোমবার ‘ইন্টারন্যাশনাল গ্রুপ’ নবদ্বীপের প্রতাপনগর এলাকায় পৌঁছয়। সেখান থেকে চার-জন ভক্ত গঙ্গায় স্নান করতে যান। বেলা আনুমানিক আড়াইটে নাগাদ অসাবধানতাবশত জলের গভীরতা বুঝতে না পেরে তলিয়ে যান এক যুবক। ইস্কনের সিকিউরিটি ইনচার্জ ভক্তি সবরূপ দাস জানান, তলিয়ে যাওয়া ভক্তের নাম বিজয় জেঠি। তাঁর বাড়ি দেরাদুনে। প্রথমে সহভক্তরা মনে করেছিলেন তিনি ডুব দিচ্ছেন, কিন্তু দীর্ঘক্ষণ জলে ভেসে না ওঠায় আশঙ্কা তৈরি হয়। নিখোঁজ ভক্তের বন্ধু কুমার মঙ্গলম জানান, “আমরা গত ১৯ ফেব্রুয়ারি ইস্কনে এসেছিলাম। সোমবার স্নান করতে এলে বিজয় আগে জলে নামে। হঠাৎই তাকে আর দেখতে পাইনি। পরে বুঝতে পারি সে তলিয়ে গেছে।” খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ থানার পুলিশ ও সিভিল ডিফেন্স কর্মীরা। তৎক্ষণাৎ শুরু হয় তল্লাশি অভিযান। তবে ঘটনার প্রায় দুই ঘণ্টা কেটে গেলেও শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ ভক্তের সন্ধান মেলেনি। এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্কতার সঙ্গে গঙ্গায় নামার আবেদন জানানো হয়েছে।

More news from Purba Bardhaman and nearby areas
  • Post by Memari Update News
    1
    Post by Memari Update News
    user_Memari Update News
    Memari Update News
    Photographer Memari - I, Purba Bardhaman•
    14 hrs ago
  • বন্ধ স্বাস্থ্য কেন্দ্র পুনরায় খোলা হোক : দাবি ভরতপুর-১ ব্লক সিজগ্রামের বাসিন্দাদের
    1
    বন্ধ স্বাস্থ্য কেন্দ্র পুনরায় খোলা হোক : দাবি ভরতপুর-১ ব্লক সিজগ্রামের বাসিন্দাদের
    user_রাঢ় বাংলা
    রাঢ় বাংলা
    Reporter ভরতপুর ১, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    22 hrs ago
  • । তিনি কলকাতার এপোলো হসপিটালে দীর্ঘদিন ভর্তি ছিলেন জানালেন মুকুল রায় পুত্র শুভ্রাংশু রায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেসের জন্ম লগ্ন সময় তিনি পার্টিতে আসেন। ২০১৮ সালে মুকুল রায় বিজেপিতে চলে যান। ২০২১ সালে। আবার তৃণমূলে ফিরে আসেন। জানালেন শুভ্রাংশ।
    2
    । তিনি কলকাতার এপোলো হসপিটালে দীর্ঘদিন ভর্তি ছিলেন জানালেন মুকুল রায় পুত্র শুভ্রাংশু রায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেসের জন্ম লগ্ন সময় তিনি পার্টিতে আসেন। ২০১৮ সালে মুকুল রায় বিজেপিতে চলে যান। ২০২১ সালে। আবার তৃণমূলে ফিরে আসেন। জানালেন শুভ্রাংশ।
    user_Sampa Dam Pal
    Sampa Dam Pal
    Journalist Barrackpur - I, 24 Parganas North•
    23 hrs ago
  • ফের হুমাইপুরে পাল্টা সভায় হুশিয়ারি JUP ব্লক সভাপতির। সোমবার সন্ধ্যায় মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার হুমাইপুর অঞ্চল এলাকায় জনতা উন্নয়ন পার্টির পাল্টা সভা করা হয় এবং এই সভা থেকে ব্লক সভাপতি বিজয় সেক কড়া হুঁশিয়ারি দেয় তৃণমূলকে
    1
    ফের হুমাইপুরে পাল্টা সভায় হুশিয়ারি JUP ব্লক সভাপতির। সোমবার সন্ধ্যায় মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার হুমাইপুর অঞ্চল এলাকায় জনতা উন্নয়ন পার্টির পাল্টা সভা করা হয় এবং এই সভা থেকে ব্লক সভাপতি বিজয় সেক কড়া হুঁশিয়ারি দেয় তৃণমূলকে
    user_Maminul Islam
    Maminul Islam
    Newsagent হরিহরপাড়া, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    15 min ago
  • দু’বছর ধরে ভাঙা বাঁধের সমস্যায় ভুগছে হুগলির ভেঁউটিয়া গ্রাম। বর্ষা এলেই জল ঢুকে পড়ে ঘরে ঘরে। রাস্তা বন্ধ, চাষের জমি নষ্ট, সাধারণ মানুষের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। বারবার জানানো সত্ত্বেও স্থায়ী সমাধান হয়নি। তাই এবার গ্রামবাসীর স্পষ্ট বার্তা — উন্নয়ন চাই, নিরাপত্তা চাই। দাবি না মানলে ভোট নয়। এই ভিডিওতে দেখুন ভেঁউটিয়ার বাস্তব চিত্র এবং মানুষের ক্ষোভের আওয়াজ। এই লড়াই উন্নয়নের জন্য, নিরাপত্তার জন্য, নিজের অধিকারের জন্য। 📍 স্থান: ভেঁউটিয়া গ্রাম, হুগলি 📢 গ্রামবাসীর একটাই কথা — No Development, No Vote
    1
    দু’বছর ধরে ভাঙা বাঁধের সমস্যায় ভুগছে হুগলির ভেঁউটিয়া গ্রাম।
বর্ষা এলেই জল ঢুকে পড়ে ঘরে ঘরে।
রাস্তা বন্ধ, চাষের জমি নষ্ট, সাধারণ মানুষের জীবন হয়ে ওঠে দুর্বিষহ।
বারবার জানানো সত্ত্বেও স্থায়ী সমাধান হয়নি।
তাই এবার গ্রামবাসীর স্পষ্ট বার্তা —
উন্নয়ন চাই, নিরাপত্তা চাই। দাবি না মানলে ভোট নয়।
এই ভিডিওতে দেখুন ভেঁউটিয়ার বাস্তব চিত্র এবং মানুষের ক্ষোভের আওয়াজ।
এই লড়াই উন্নয়নের জন্য, নিরাপত্তার জন্য, নিজের অধিকারের জন্য।
📍 স্থান: ভেঁউটিয়া গ্রাম, হুগলি
📢 গ্রামবাসীর একটাই কথা — No Development, No Vote
    user_SK Sahanur
    SK Sahanur
    Social Media Manager পুরসুরা, হুগলি, পশ্চিমবঙ্গ•
    11 hrs ago
  • রমজানে বহরমপুরে চড়া ফলের দাম। সারা বছর ফলের দাম যেমন থাকে। প্রতিবছরই রমজান মাসে সেই দাম আকাশছোঁয়া হয়ে যায়। এবারও তার ব্যাতিক্রম নয়। রমজান মাস শুরু হতেই সমস্ত ফলের দামই চড়া।
    1
    রমজানে বহরমপুরে চড়া ফলের দাম। সারা বছর ফলের দাম যেমন থাকে। প্রতিবছরই রমজান মাসে সেই দাম আকাশছোঁয়া হয়ে যায়।  এবারও তার ব্যাতিক্রম নয়। রমজান মাস শুরু হতেই সমস্ত ফলের দামই চড়া।
    user_Chiranjit ghosh
    Chiranjit ghosh
    Newsagent বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    15 hrs ago
  • Post by Memari Update News
    1
    Post by Memari Update News
    user_Memari Update News
    Memari Update News
    Photographer Memari - I, Purba Bardhaman•
    17 hrs ago
  • হরিহরপাড়ায় বড়সড় ভাঙন, জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিল ৩০০ পরিবার। মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের রুকুনপুর অঞ্চলের ভবানীপুর বুথে বড়সড় রাজনৈতিক ভাঙনের ছবি দেখা গেল। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিআইএম ও আইএসএফ-সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে প্রায় ৩০০টি পরিবার জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করলেন। রবিবার এক যোগদান কর্মসূচিতে জনতা উন্নয়ন পার্টির ব্লক সভাপতি বিজয় সেখ-এর হাত ধরে তারা আনুষ্ঠানিকভাবে দলে নাম লেখান। দলীয় সূত্রে দাবি, এলাকার উন্নয়ন ও সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে এই যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেওয়া হয়। জনতা উন্নয়ন পার্টির নেতৃত্ব জানান, আগামী দিনে এলাকায় উন্নয়নমূলক কাজ আরও জোরদার করা হবে এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবে দল।
    1
    হরিহরপাড়ায় বড়সড় ভাঙন, জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিল ৩০০ পরিবার।
মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের রুকুনপুর অঞ্চলের ভবানীপুর বুথে বড়সড় রাজনৈতিক ভাঙনের ছবি দেখা গেল। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিআইএম ও আইএসএফ-সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে প্রায় ৩০০টি পরিবার জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করলেন।
রবিবার এক যোগদান কর্মসূচিতে জনতা উন্নয়ন পার্টির ব্লক সভাপতি বিজয় সেখ-এর হাত ধরে তারা আনুষ্ঠানিকভাবে দলে নাম লেখান। দলীয় সূত্রে দাবি, এলাকার উন্নয়ন ও সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে এই যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেওয়া হয়। জনতা উন্নয়ন পার্টির নেতৃত্ব জানান, আগামী দিনে এলাকায় উন্নয়নমূলক কাজ আরও জোরদার করা হবে এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবে দল।
    user_Bangla News
    Bangla News
    Newsagent হরিহরপাড়া, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    16 hrs ago
  • পানীয় জল না পেয়ে বিক্ষোভ গ্রামবাসীর । পানীয় জল সংকটে রীতিমতো বিক্ষোভে ফেটে পড়ল এলাকার সাধারণ মানুষ। খুব প্রকাশ পঞ্চায়েতের বিরুদ্ধে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ নম্বর ব্লকের জরুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মিয়াপুর গ্রামে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছি সাধারণ মানুষ এমনটাই অভিযোগ উঠে আসছে । বর্তমানে মিয়াপুর এলাকায় যেসব পানীয় জলের পাইপ বসানো হয়েছে, সেই পায়েব দিয়ে কখনো জল আসে কখনো জল আসে না তাই সাধারণ মানুষকে পানীয় জলের সমস্যায় পড়তে হয়। এই পানীয় জলের সমস্যার কারণেই এলাকার মানুষ স্থানীয় জলাশয় গুলির জল ব্যবহার করে , এই জল ব্যবহারের অযোগ্য তারপরেও পরিস্থিতির কারণে এলাকার মানুষ সেই জল ব্যবহার করে ।বহুবার স্থানীয় জনপ্রতিনিধিকে জানিয়েও মেলেনি সুরাহা আজ বাধ্য হয়ে গ্রামবাসী অমরপুর লালগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। পানীয় জলের সমস্যার পাশাপাশি ড্রেনের সমস্যার কথা তুলে ধরেন এলাকার সাধারণ মানুষ। তবে এই পানীয় জলের সমস্যার কথা স্থানীয় জরুর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে বললে তিনি বলেন, আমাদের কাছে কোন অভিযোগ আসেনি অভিযোগ এলেই আমরা ব্যবস্থা নিতাম তাছাড়া এই পাইপলাইনগুলো পিএইচই দপ্তরের এইগুলো পিএইচই দপ্তর দেখাশোনা করে। আমাদের কাছে অভিযোগ গেলে আমরা ব্যবস্থা নিতাম এমনটাই বলেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ প্রশাসন এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
    1
    পানীয় জল না পেয়ে  বিক্ষোভ গ্রামবাসীর । পানীয় জল সংকটে  রীতিমতো বিক্ষোভে ফেটে পড়ল এলাকার সাধারণ মানুষ। খুব প্রকাশ পঞ্চায়েতের বিরুদ্ধে।
মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ  নম্বর ব্লকের জরুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মিয়াপুর গ্রামে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছি সাধারণ মানুষ এমনটাই অভিযোগ উঠে আসছে  । বর্তমানে মিয়াপুর এলাকায় যেসব পানীয় জলের পাইপ বসানো হয়েছে, সেই পায়েব দিয়ে কখনো জল আসে কখনো জল আসে না তাই সাধারণ মানুষকে পানীয় জলের সমস্যায় পড়তে হয়।  এই পানীয় জলের সমস্যার কারণেই এলাকার মানুষ স্থানীয় জলাশয় গুলির জল ব্যবহার করে , এই জল ব্যবহারের অযোগ্য তারপরেও পরিস্থিতির কারণে এলাকার মানুষ সেই জল ব্যবহার করে ।বহুবার স্থানীয় জনপ্রতিনিধিকে জানিয়েও মেলেনি সুরাহা আজ বাধ্য হয়ে গ্রামবাসী অমরপুর লালগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। 
পানীয় জলের সমস্যার পাশাপাশি ড্রেনের সমস্যার কথা তুলে ধরেন এলাকার সাধারণ মানুষ।
তবে এই পানীয় জলের সমস্যার কথা স্থানীয় জরুর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে বললে তিনি বলেন, আমাদের কাছে কোন অভিযোগ আসেনি অভিযোগ এলেই আমরা ব্যবস্থা নিতাম তাছাড়া এই পাইপলাইনগুলো পিএইচই দপ্তরের এইগুলো পিএইচই দপ্তর দেখাশোনা করে। আমাদের কাছে অভিযোগ গেলে আমরা ব্যবস্থা নিতাম এমনটাই বলেন।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ প্রশাসন এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে  আনেন।
    user_Maminul Islam
    Maminul Islam
    Newsagent হরিহরপাড়া, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    21 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.