logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

এসআইআর-এর নামে হয়রানি বন্ধের দাবিতে হিলিতে বামফ্রন্টের প্রতিবাদ, মিছিল শেষে বিডিও অফিসে অবস্থান সভা। #hilinewsbangla #hilightseveryonefollowers #followerseveryonehighlights #হিলিনিউজবাংলা #BalurghatNews #HiliNews #হিলি হিলিতে বামফ্রন্টের মিছিল ও অবস্থান, ভোটার তালিকা নিয়ে প্রতিবাদ দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকে সোমবার বামফ্রন্টের উদ্যোগে বৈধ ভোটারদের স্বীকৃতি এবং এসআইআর-এর নামে হয়রানি বন্ধের দাবিতে একটি মিছিল ও অবস্থান সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি হিলি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে বিডিও অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে পরিণত হয়। বামফ্রন্টের নেতাদের দাবি, বিচারাধীন ও ডিলিট হওয়া ভোটারদের তালিকা প্রকাশ করে তার কারণ স্পষ্ট করতে হবে এবং বৈধ ভোটারদের তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি অবৈধ ভোটারদের চিহ্নিত করার বিষয়েও জোর দেওয়া হয়। সভায় বক্তব্য রাখেন আরএসপি নেতা অর্ণব চৌধুরী ও সিপিআইএম নেতা কল্যাণ দাস। সভাপতিত্ব করেন কমরেড রথীন সরকার। পরে বামফ্রন্টের প্রতিনিধিদল বিডিওর কাছে ডেপুটেশন জমা দেন। প্রতিনিধি দলে ছিলেন সমীর রায়, ষষ্ঠীপদ ঘোষ ও মহেশ মাহাতো। বামফ্রন্ট জানিয়েছে, ভোটারদের অধিকার রক্ষায় তাদের আন্দোলন চলবে।

1 day ago
user_Hili News Bangla
Hili News Bangla
হিলি, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ•
1 day ago
89cae8e4-fd29-4b23-871e-7be9cc3c387b

এসআইআর-এর নামে হয়রানি বন্ধের দাবিতে হিলিতে বামফ্রন্টের প্রতিবাদ, মিছিল শেষে বিডিও অফিসে অবস্থান সভা। #hilinewsbangla #hilightseveryonefollowers #followerseveryonehighlights #হিলিনিউজবাংলা #BalurghatNews #HiliNews #হিলি হিলিতে বামফ্রন্টের মিছিল ও অবস্থান, ভোটার তালিকা নিয়ে প্রতিবাদ দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকে সোমবার বামফ্রন্টের উদ্যোগে বৈধ ভোটারদের স্বীকৃতি এবং এসআইআর-এর নামে হয়রানি বন্ধের দাবিতে একটি মিছিল ও অবস্থান সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি হিলি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে বিডিও অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে পরিণত হয়। বামফ্রন্টের নেতাদের দাবি, বিচারাধীন ও ডিলিট হওয়া ভোটারদের তালিকা প্রকাশ করে তার কারণ স্পষ্ট করতে হবে এবং বৈধ ভোটারদের তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি অবৈধ ভোটারদের চিহ্নিত করার বিষয়েও জোর দেওয়া হয়। সভায় বক্তব্য রাখেন আরএসপি নেতা অর্ণব চৌধুরী ও সিপিআইএম নেতা কল্যাণ দাস। সভাপতিত্ব করেন কমরেড রথীন সরকার। পরে বামফ্রন্টের প্রতিনিধিদল বিডিওর কাছে ডেপুটেশন জমা দেন। প্রতিনিধি দলে ছিলেন সমীর রায়, ষষ্ঠীপদ ঘোষ ও মহেশ মাহাতো। বামফ্রন্ট জানিয়েছে, ভোটারদের অধিকার রক্ষায় তাদের আন্দোলন চলবে।

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফ ক্যাম্প ও ১১টি বর্ডার আউট পোস্টে (বিওপি) বিশুদ্ধ পানীয় জলের মেশিন প্রদান করা হয়েছে। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন ও জেলা পরিষদের উদ্যোগে এই ব্যবস্থা নেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, কর্মাধ্যক্ষ কৌশিক মাহাতো ও বিএসএফের ১২৩ ব্যাটালিয়নের সিইও গুরিন্দার সিং। নতুন মেশিনের মাধ্যমে বিএসএফ জওয়ান এবং সীমান্তবর্তী এলাকার মানুষ উপকৃত হবেন।
    1
    দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফ ক্যাম্প ও ১১টি বর্ডার আউট পোস্টে (বিওপি) বিশুদ্ধ পানীয় জলের মেশিন প্রদান করা হয়েছে। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন ও জেলা পরিষদের উদ্যোগে এই ব্যবস্থা নেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, কর্মাধ্যক্ষ কৌশিক মাহাতো ও বিএসএফের ১২৩ ব্যাটালিয়নের সিইও গুরিন্দার সিং। নতুন মেশিনের মাধ্যমে বিএসএফ জওয়ান এবং সীমান্তবর্তী এলাকার মানুষ উপকৃত হবেন।
    user_News 24 Bangla
    News 24 Bangla
    News Anchor বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • সরকারি নির্দেশিকাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের খেয়ালখুশিমতো দীর্ঘ ছুটির ঘোষণা করার অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়াল দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের ২ নম্বর করঞ্জি গ্রাম পঞ্চায়েত এলাকার করঞ্জি সিনিয়র মাদ্রাসায়। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে মাদ্রাসার মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
    1
    সরকারি নির্দেশিকাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের খেয়ালখুশিমতো দীর্ঘ ছুটির ঘোষণা করার অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়াল দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের ২ নম্বর করঞ্জি গ্রাম পঞ্চায়েত এলাকার করঞ্জি সিনিয়র মাদ্রাসায়। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে মাদ্রাসার মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
    user_APNAR NEWZ
    APNAR NEWZ
    সাংবাদিক বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ•
    22 hrs ago
  • বুধবার বালুরঘাটের নেতাজি স্পোর্টিং ক্লাব তাদের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী সামাজিক কর্মসূচির তৃতীয় প্রয়াস হিসেবে এক বিশেষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা শিবিরের আয়োজন করে। ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই শিবিরে সকাল থেকেই মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। ​'প্রয়াস আত্রেয়ী' এবং নেতাজি স্পোর্টিং ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এই শিবিরে প্রায় ২০০ জন রোগীর চোখ পরীক্ষা করা হয়। এদিন রোগীদের প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণের পাশাপাশি ছানি অপারেশনের তালিকাও তৈরি করা হয়েছে। রোগীদের জন্য ক্লাবের পক্ষ থেকে দুপুরের আহারের সুব্যবস্থাও রাখা হয়েছিল। ​ক্লাবের শুভাকাঙ্ক্ষী স্বর্গীয় কল্যাণ দে এবং প্রতিষ্ঠাতা সদস্য স্বর্গীয় শিশির ঘোষের স্মৃতিতে আয়োজিত এই মানবিক উদ্যোগটি স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। ক্লাবের পক্ষ থেকে আগামীদিনেও এই ধরণের জনহিতকর কাজ অব্যাহত রাখার অঙ্গীকার জানানো হয়েছে।
    1
    বুধবার বালুরঘাটের নেতাজি স্পোর্টিং ক্লাব তাদের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী সামাজিক কর্মসূচির তৃতীয় প্রয়াস হিসেবে এক বিশেষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা শিবিরের আয়োজন করে। ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই শিবিরে সকাল থেকেই মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
​'প্রয়াস আত্রেয়ী' এবং নেতাজি স্পোর্টিং ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এই শিবিরে প্রায় ২০০ জন রোগীর চোখ পরীক্ষা করা হয়। এদিন রোগীদের প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণের পাশাপাশি ছানি অপারেশনের তালিকাও তৈরি করা হয়েছে। রোগীদের জন্য ক্লাবের পক্ষ থেকে দুপুরের আহারের সুব্যবস্থাও রাখা হয়েছিল।
​ক্লাবের শুভাকাঙ্ক্ষী স্বর্গীয় কল্যাণ দে এবং প্রতিষ্ঠাতা সদস্য স্বর্গীয় শিশির ঘোষের স্মৃতিতে আয়োজিত এই মানবিক উদ্যোগটি স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। ক্লাবের পক্ষ থেকে আগামীদিনেও এই ধরণের জনহিতকর কাজ অব্যাহত রাখার অঙ্গীকার জানানো হয়েছে।
    user_News First Bangla
    News First Bangla
    Local News Reporter গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • যাত্রীবোঝাই টোটো ও বোলেরোর মুখোমুখি সংঘর্ষে আহত হলেন টোটো চালক সহ মোট তিনজন যাত্রী। বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে মালদা–নালাগোলা রাজ্য সড়কের কেন্দপুকুর কুলাডাঙ্গা সংলগ্ন মোড়ে। জানা গেছে, মালদা থেকে পাকুয়ার দিকে যাচ্ছিল একটি বোলেরো গাড়ি। সেই সময় নয় মাইল এলাকা থেকে দুই যাত্রী নিয়ে বেগুনবাড়ির দিকে যাচ্ছিল একটি টোটো। পথিমধ্যে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টোটো চালকসহ টোটোতে থাকা এক দম্পতি গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে বুলবুলচণ্ডী আর.এন. রায় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দম্পতিকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
    1
    যাত্রীবোঝাই টোটো ও বোলেরোর মুখোমুখি সংঘর্ষে আহত হলেন টোটো চালক সহ মোট তিনজন যাত্রী। বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে মালদা–নালাগোলা রাজ্য সড়কের কেন্দপুকুর কুলাডাঙ্গা সংলগ্ন মোড়ে।
জানা গেছে, মালদা থেকে পাকুয়ার দিকে যাচ্ছিল একটি বোলেরো গাড়ি। সেই সময় নয় মাইল এলাকা থেকে দুই যাত্রী নিয়ে বেগুনবাড়ির দিকে যাচ্ছিল একটি টোটো। পথিমধ্যে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টোটো চালকসহ টোটোতে থাকা এক দম্পতি গুরুতর আহত হন।
আহতদের দ্রুত উদ্ধার করে বুলবুলচণ্ডী আর.এন. রায় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দম্পতিকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
    user_Malda Local Update
    Malda Local Update
    হাবিবপুর, মালদা, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • স্কুটির সাথে ইট বোঝাই ট্রাক্টরের মূখোমূখি সংঘর্ষের জেরে মৃত্যু হল একজন।এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ থানার ধনকৈইল গ্রাম পঞ্চায়েতের অধিন সন্ন্যাসীতলা এলাকায়।মৃত ব্যাক্তির নাম জনাকু শীল(৪৮),বাড়ি মধ্য দূর্গাপুর এলাকায়।এদিন দুপুরে ধনকৈইল এলাকায় সেলুনের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনা ঘটে।স্থানীয় মানুষেরা তরিঘরড়ি কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করে।ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ ঘাতক ট্রাক্টরটিকে পুলিশ নিজেদের হেপাজতে নিয়ে মৃতদেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জের মর্গে পাঠায়।
    1
    স্কুটির সাথে ইট বোঝাই ট্রাক্টরের মূখোমূখি সংঘর্ষের জেরে মৃত্যু হল একজন।এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ থানার ধনকৈইল গ্রাম পঞ্চায়েতের অধিন সন্ন্যাসীতলা এলাকায়।মৃত ব্যাক্তির নাম জনাকু শীল(৪৮),বাড়ি মধ্য দূর্গাপুর এলাকায়।এদিন দুপুরে ধনকৈইল এলাকায় সেলুনের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনা ঘটে।স্থানীয় মানুষেরা তরিঘরড়ি কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করে।ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ ঘাতক ট্রাক্টরটিকে পুলিশ নিজেদের হেপাজতে নিয়ে মৃতদেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জের মর্গে পাঠায়।
    user_KALIYAGANJ NEWS
    KALIYAGANJ NEWS
    +1917001695472 কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ•
    5 hrs ago
  • গাজোল বিধানসভার বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন নেতৃত্বে তাদের হাতে পাটির দলীয় পতাকা তুলে দিয়ে যোগদান কারীদের দলে স্বাগত জানান । বিধায়ক চিন্ময় দেব বর্মন জানান গাজোল বিধানসভার করকচ গ্রাম পঞ্চায়েতের আমশোল হাই স্কুল বুথের ৬৫টি আদিবাসী পরিবার প্রায় ২৫০টি ভোটার আজ বিজেপির উন্নয়ন দেখে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন তারা। অন্যদিকে করকচ গ্রাম পঞ্চায়েতের জেনারেল সেক্রেটারি মানস সরকার বলেন এটা সম্পূর্ণ ভ্যান্ত দলের লোককে দলেই যোগদান করেছে বিজেপির বিধায়ক । তিনি বলেন বসন্তকালে যেমন কোকিলের ডাক শোনা যায় তেমন ভোটের কালে বিজেপির বিধায়ক কে পাড়ায় দেখা যায়।
    1
    গাজোল বিধানসভার বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন নেতৃত্বে তাদের হাতে পাটির দলীয় পতাকা তুলে  দিয়ে যোগদান কারীদের দলে স্বাগত জানান । 
বিধায়ক চিন্ময় দেব বর্মন জানান গাজোল বিধানসভার করকচ গ্রাম পঞ্চায়েতের আমশোল হাই স্কুল বুথের  
৬৫টি  আদিবাসী পরিবার প্রায় ২৫০টি ভোটার আজ বিজেপির উন্নয়ন দেখে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন তারা।
অন্যদিকে করকচ  গ্রাম পঞ্চায়েতের জেনারেল সেক্রেটারি মানস সরকার বলেন এটা সম্পূর্ণ ভ্যান্ত দলের লোককে দলেই যোগদান করেছে বিজেপির বিধায়ক । তিনি বলেন বসন্তকালে যেমন কোকিলের ডাক শোনা যায় তেমন ভোটের কালে বিজেপির বিধায়ক কে পাড়ায় দেখা যায়।
    user_Samim Reja
    Samim Reja
    Local News Reporter গাজোল, মালদা, পশ্চিমবঙ্গ•
    2 hrs ago
  • কেন্দপুকুরে যাত্রীবোঝাই টোটোর সঙ্গে বোলেরোর ধাক্কা, গুরুতর জখম দম্পতি সহ ৩, যাত্রীবোঝাই টোটো ও বোলেরোর মুখোমুখি সংঘর্ষে আহত হলেন টোটো চালক সহ মোট তিনজন যাত্রী। বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে মালদা-নালাগোলা রাজ্য সড়কের কেন্দপুকুর কুলাডাঙ্গা সংলগ্ন মোড়ে। জানা গেছে, মালদা থেকে পাকুয়ার দিকে যাচ্ছিল একটি বোলেরো গাড়ি। সেই সময় নয় মাইল এলাকা থেকে দুই যাত্রী নিয়ে বেগুনবাড়ির দিকে যাচ্ছিল একটি টোটো। পথিমধ্যে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টোটো চালকসহ টোটোতে থাকা এক দম্পতি গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে বুলবুলচণ্ডী আর.এন. রায় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দম্পতিকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
    1
    কেন্দপুকুরে যাত্রীবোঝাই টোটোর সঙ্গে বোলেরোর ধাক্কা, গুরুতর জখম দম্পতি সহ
৩, যাত্রীবোঝাই টোটো ও বোলেরোর মুখোমুখি সংঘর্ষে আহত হলেন টোটো চালক সহ মোট তিনজন যাত্রী। বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে মালদা-নালাগোলা রাজ্য সড়কের কেন্দপুকুর কুলাডাঙ্গা সংলগ্ন মোড়ে।
জানা গেছে, মালদা থেকে পাকুয়ার দিকে যাচ্ছিল একটি বোলেরো গাড়ি। সেই সময় নয় মাইল এলাকা থেকে দুই যাত্রী নিয়ে বেগুনবাড়ির দিকে যাচ্ছিল একটি টোটো। পথিমধ্যে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টোটো চালকসহ টোটোতে থাকা এক দম্পতি গুরুতর আহত হন।
আহতদের দ্রুত উদ্ধার করে বুলবুলচণ্ডী আর.এন. রায় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দম্পতিকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
    user_MALDA SABAR NEWS
    MALDA SABAR NEWS
    মালদহ (ওল্ড), মালদা, পশ্চিমবঙ্গ•
    37 min ago
  • বিজেপির এসটি মোর্চার কর্মী সমর্থকরা বালুরঘাটে হিলি মোড়ে মেইন রোড অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীদের অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও তাঁর প্রশাসন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পাশাপাশি সমগ্র আদিবাসী সমাজকে অপমান করেছেন। এদিন বেলা ৩টে নাগাদ আদিবাসীরা রীতিমতো তীর ধনুক ও বল্লম হাতে হিলি মোড়ে অবস্থানে বসে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বালুরঘাট থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।
    1
    বিজেপির এসটি মোর্চার কর্মী সমর্থকরা বালুরঘাটে হিলি মোড়ে মেইন রোড অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীদের অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও তাঁর প্রশাসন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পাশাপাশি সমগ্র আদিবাসী সমাজকে অপমান করেছেন। এদিন বেলা ৩টে নাগাদ আদিবাসীরা রীতিমতো তীর ধনুক ও বল্লম হাতে হিলি মোড়ে অবস্থানে বসে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বালুরঘাট থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।
    user_News 24 Bangla
    News 24 Bangla
    News Anchor বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ•
    4 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.