logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

শালমারা নদীর উপর পাকা সেতুর আশায় দ্বারিকামারী, বাঁশের সাঁকো পেরিয়েই নিত্যদিনের যাতায়াত ময়নাগুড়ি: বছরের পর বছর কেটে গেলেও মেলেনি পাকা সেতু। বর্ষায় নদীর জল বাড়লে বাড়ে দুর্ভোগ, আর সারা বছরই বাঁশের সাঁকো পেরিয়েই চলাচল করতে হয় গ্রামবাসীদের। স্কুল পড়ুয়া থেকে কৃষক, রোগী থেকে গর্ভবতী মহিলা—জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই সাঁকোর উপর দিয়েই যাতায়াত করতে হয় তাঁদের। দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন জানিয়েও সেতু নির্মাণের কোনও স্থায়ী উদ্যোগ না হওয়ায় ক্ষোভ বাড়ছে ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দ্বারিকামারী ১৬/১৫৬ নম্বর বুথের বাসিন্দাদের মধ্যে। দ্বারিকামারী ও রথেরহাট হাট এলাকার মাঝখান দিয়ে বয়ে গিয়েছে শালমারা নদী। দুই এলাকার মানুষের যোগাযোগের ক্ষেত্রে এই নদীর উপর থাকা বাঁশের সাঁকোটিই বর্তমানে একমাত্র ভরসা। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর সাঁকোটি সংস্কার বা নতুন করে তৈরি করতে হয়। অনেক সময় গ্রামবাসীরাই নিজেদের উদ্যোগে বাঁশ সংগ্রহ করে সাঁকো তৈরি করেন। কিন্তু বর্ষাকালে নদীতে জল বাড়লে সেই সাঁকো দিয়েও পারাপার ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই সেতুটি শুধু সাধারণ মানুষের যাতায়াতের জন্য নয়, এলাকার শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষি ব্যবস্থার সঙ্গেও সরাসরি যুক্ত। দ্বারিকামারী এলাকায় রয়েছে নিম্ন বুনিয়াদি বিদ্যালয়, সুস্বাস্থ্য কেন্দ্র এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র। ফলে প্রতিদিন শিশু ও পড়ুয়াদের এই সাঁকো ব্যবহার করতে হয়। আবার এলাকার বহু ছাত্র-ছাত্রী রথেরহাট উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে। স্কুলে যাওয়া, টিউশন পড়া কিংবা নিত্যপ্রয়োজনীয় কাজে তাঁদের রথেরহাটের দিকে যেতে হয়। পাকা সেতুর অভাবে অনেককেই ঘুরপথে যাতায়াত করতে হয় বলে অভিযোগ।

2 hrs ago
user_ময়নাগুড়ি নিউজ
ময়নাগুড়ি নিউজ
ময়নাগুড়ি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ•
2 hrs ago

শালমারা নদীর উপর পাকা সেতুর আশায় দ্বারিকামারী, বাঁশের সাঁকো পেরিয়েই নিত্যদিনের যাতায়াত ময়নাগুড়ি: বছরের পর বছর কেটে গেলেও মেলেনি পাকা সেতু। বর্ষায় নদীর জল বাড়লে বাড়ে দুর্ভোগ, আর সারা বছরই বাঁশের সাঁকো পেরিয়েই চলাচল করতে হয় গ্রামবাসীদের। স্কুল পড়ুয়া থেকে কৃষক, রোগী থেকে গর্ভবতী মহিলা—জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই সাঁকোর উপর দিয়েই যাতায়াত করতে হয় তাঁদের। দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন জানিয়েও সেতু নির্মাণের কোনও স্থায়ী উদ্যোগ না হওয়ায় ক্ষোভ বাড়ছে ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দ্বারিকামারী ১৬/১৫৬ নম্বর বুথের বাসিন্দাদের মধ্যে। দ্বারিকামারী ও রথেরহাট হাট এলাকার মাঝখান দিয়ে বয়ে গিয়েছে শালমারা নদী। দুই এলাকার মানুষের যোগাযোগের ক্ষেত্রে এই নদীর উপর থাকা বাঁশের সাঁকোটিই বর্তমানে একমাত্র ভরসা। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর সাঁকোটি সংস্কার বা নতুন করে তৈরি করতে হয়। অনেক সময় গ্রামবাসীরাই নিজেদের উদ্যোগে বাঁশ সংগ্রহ করে সাঁকো তৈরি করেন। কিন্তু বর্ষাকালে নদীতে জল বাড়লে সেই সাঁকো দিয়েও পারাপার ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই সেতুটি শুধু সাধারণ মানুষের যাতায়াতের জন্য নয়, এলাকার শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষি ব্যবস্থার সঙ্গেও সরাসরি যুক্ত। দ্বারিকামারী এলাকায় রয়েছে নিম্ন বুনিয়াদি বিদ্যালয়, সুস্বাস্থ্য কেন্দ্র এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র। ফলে প্রতিদিন শিশু ও পড়ুয়াদের এই সাঁকো ব্যবহার করতে হয়। আবার এলাকার বহু ছাত্র-ছাত্রী রথেরহাট উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে। স্কুলে যাওয়া, টিউশন পড়া কিংবা নিত্যপ্রয়োজনীয় কাজে তাঁদের রথেরহাটের দিকে যেতে হয়। পাকা সেতুর অভাবে অনেককেই ঘুরপথে যাতায়াত করতে হয় বলে অভিযোগ।

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • কোচবিহারের ঐতিহ্যবাহী ভবানীগঞ্জ বাজারের দীর্ঘদিনের বেহাল অবস্থার অবসান কি এবার সত্যিই হতে চলেছে? সেই প্রশ্নেরই ইতিবাচক ইঙ্গিত মিলল শনিবার। কোচবিহারের ঐতিহ্যবাহী ভবানীগঞ্জ বাজারের দীর্ঘদিনের বেহাল অবস্থার অবসান কি এবার সত্যিই হতে চলেছে? সেই প্রশ্নেরই ইতিবাচক ইঙ্গিত মিলল শনিবার।
    1
    কোচবিহারের ঐতিহ্যবাহী ভবানীগঞ্জ বাজারের দীর্ঘদিনের বেহাল অবস্থার অবসান কি এবার সত্যিই হতে চলেছে? সেই প্রশ্নেরই ইতিবাচক ইঙ্গিত মিলল শনিবার।
কোচবিহারের ঐতিহ্যবাহী ভবানীগঞ্জ বাজারের দীর্ঘদিনের বেহাল অবস্থার অবসান কি এবার সত্যিই হতে চলেছে? সেই প্রশ্নেরই ইতিবাচক ইঙ্গিত মিলল শনিবার।
    user_Uttorer Hawa উত্তরের হাওয়া
    Uttorer Hawa উত্তরের হাওয়া
    Local News Reporter দিনহাটা ১, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ বুন ইংলিশ স্কুলে শুরু হয়েছে দু’দিনব্যাপী রিজিওনাল বক্সিং প্রতিযোগিতা কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ বুন ইংলিশ স্কুলে শুরু হয়েছে দু’দিনব্যাপী রিজিওনাল বক্সিং প্রতিযোগিতা। শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমনওয়েলথ গেমসে স্বর্ণজয়ী বক্সার মোহাম্মদ আলী কামার, জাতীয় স্তরের বক্সার সঞ্জয় প্রসাদ, আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিত কুমার শা এবং প্রতিমন্ত্রী বিশাল লামা। প্রতিযোগিতায় উত্তরবঙ্গ, সিকিম ও উত্তর-পূর্ব ভারতের প্রায় ৬৩ জন পড়ুয়া অংশ নিয়েছে। বিজয়ীরা জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। পুলিশ সুপার ও মন্ত্রী স্কুলের ক্রীড়া পরিকাঠামোর প্রশংসাও করেন। স্কুলের চেয়ারম্যান পবন কুমার সিং ঝা জানান, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করাই তাঁদের মূল লক্ষ্য।
    1
    কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ বুন ইংলিশ স্কুলে শুরু হয়েছে দু’দিনব্যাপী রিজিওনাল বক্সিং প্রতিযোগিতা
কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ বুন ইংলিশ স্কুলে শুরু হয়েছে দু’দিনব্যাপী রিজিওনাল বক্সিং প্রতিযোগিতা। শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমনওয়েলথ গেমসে স্বর্ণজয়ী বক্সার মোহাম্মদ আলী কামার, জাতীয় স্তরের বক্সার সঞ্জয় প্রসাদ, আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিত কুমার শা এবং প্রতিমন্ত্রী বিশাল লামা। প্রতিযোগিতায় উত্তরবঙ্গ, সিকিম ও উত্তর-পূর্ব ভারতের প্রায় ৬৩ জন পড়ুয়া অংশ নিয়েছে। বিজয়ীরা জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। পুলিশ সুপার ও মন্ত্রী স্কুলের ক্রীড়া পরিকাঠামোর প্রশংসাও করেন। স্কুলের চেয়ারম্যান পবন কুমার সিং ঝা জানান, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করাই তাঁদের মূল লক্ষ্য।
    user_Dainik Barta
    Dainik Barta
    কালচিনি, আলিপুরদুয়ার, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • নকশালবাড়ি তে এক ছাদের তলায় ৫০ ধরনের রক্ত পরীক্ষা.....
    1
    নকশালবাড়ি তে এক ছাদের তলায় ৫০ ধরনের রক্ত পরীক্ষা.....
    user_Panitanki Times
    Panitanki Times
    খারিবড়ি, দার্জিলিং, পশ্চিমবঙ্গ•
    4 hrs ago
  • 📍ফের চালু সরকারি বাস!মাথাভাঙা ↔ আলিপুরদুয়ার জংশন NBSTC-র বড় সুখবর যাত্রীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান
    1
    📍ফের চালু সরকারি বাস!মাথাভাঙা ↔ আলিপুরদুয়ার জংশন NBSTC-র বড় সুখবর
যাত্রীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান
    user_Mansai News
    Mansai News
    কোচবিহার ২, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    6 hrs ago
  • আজ থেকে ইসকন পরিচালিত মিড-ডে মিল, শুভ উদ্বোধনে নতুন আশা! মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ থেকে ইসকন পরিচালিত মিড-ডে মিল, শুভ উদ্বোধনে নতুন আশা! মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
    1
    আজ থেকে ইসকন পরিচালিত মিড-ডে মিল, শুভ উদ্বোধনে নতুন আশা! মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ থেকে ইসকন পরিচালিত মিড-ডে মিল, শুভ উদ্বোধনে নতুন আশা! মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
    user_RKD Siliguri
    RKD Siliguri
    Local News Reporter Siliguri, Darjeeling•
    8 hrs ago
  • অবৈধ অনুপ্রবেশকারীরা দেশে থাকতে পারবেন না, জনগণনার সেলফ এনুমারেশন শুরুর প্রথম দিনেই কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনগণনার সেলফ এনুমারেশন প্রক্রিয়া শুরুর প্রথম দিনেই অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া অবস্থানের বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী । তিনি স্পষ্ট ভাষায় বলেন, "যারা অবৈধভাবে দেশে প্রবেশ করেছে, তাদের এই দেশে থাকার কোনও অধিকার নেই। জনগণনার মাধ্যমে প্রকৃত নাগরিকদের তথ্য নথিভুক্ত করা হবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।" মুখ্যমন্ত্রী জানান, জনগণনার সেলফ এনুমারেশন প্রক্রিয়াকে স্বচ্ছ ও নির্ভুল করতে রাজ্য সরকার সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি সাধারণ মানুষের কাছে আবেদন জানান, নির্ধারিত সময়ের মধ্যে সঠিক তথ্য প্রদান করে এই প্রক্রিয়াকে সফল করতে সহযোগিতা করার জন্য। তিনি আরও বলেন, জনগণনা শুধুমাত্র জনসংখ্যার হিসাব নয়, বরং ভবিষ্যৎ পরিকল্পনা, উন্নয়নমূলক প্রকল্প এবং সরকারি পরিষেবা সঠিকভাবে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কোনও ধরনের ভুল তথ্য বা তথ্য গোপন করার চেষ্টা বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিরোধী দলগুলি বিষয়টি নিয়ে প্রশ্ন তুললেও শাসক শিবিরের দাবি, দেশের নিরাপত্তা ও প্রশাসনিক স্বচ্ছতার স্বার্থেই নাগরিকদের সঠিক তথ্য সংগ্রহ করা প্রয়োজন। জনগণনার সেলফ এনুমারেশন কার্যক্রম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রীর এই বার্তা রাজ্যজুড়ে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে।
    1
    অবৈধ অনুপ্রবেশকারীরা দেশে থাকতে পারবেন না, জনগণনার সেলফ এনুমারেশন শুরুর প্রথম দিনেই কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
জনগণনার সেলফ এনুমারেশন প্রক্রিয়া শুরুর প্রথম দিনেই অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া অবস্থানের বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী । তিনি স্পষ্ট ভাষায় বলেন, "যারা অবৈধভাবে দেশে প্রবেশ করেছে, তাদের এই দেশে থাকার কোনও অধিকার নেই। জনগণনার মাধ্যমে প্রকৃত নাগরিকদের তথ্য নথিভুক্ত করা হবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
মুখ্যমন্ত্রী জানান, জনগণনার সেলফ এনুমারেশন প্রক্রিয়াকে স্বচ্ছ ও নির্ভুল করতে রাজ্য সরকার সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি সাধারণ মানুষের কাছে আবেদন জানান, নির্ধারিত সময়ের মধ্যে সঠিক তথ্য প্রদান করে এই প্রক্রিয়াকে সফল করতে সহযোগিতা করার জন্য।
তিনি আরও বলেন, জনগণনা শুধুমাত্র জনসংখ্যার হিসাব নয়, বরং ভবিষ্যৎ পরিকল্পনা, উন্নয়নমূলক প্রকল্প এবং সরকারি পরিষেবা সঠিকভাবে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কোনও ধরনের ভুল তথ্য বা তথ্য গোপন করার চেষ্টা বরদাস্ত করা হবে না।
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিরোধী দলগুলি বিষয়টি নিয়ে প্রশ্ন তুললেও শাসক শিবিরের দাবি, দেশের নিরাপত্তা ও প্রশাসনিক স্বচ্ছতার স্বার্থেই নাগরিকদের সঠিক তথ্য সংগ্রহ করা প্রয়োজন।
জনগণনার সেলফ এনুমারেশন কার্যক্রম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রীর এই বার্তা রাজ্যজুড়ে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে।
    user_কোচবিহার নিউজ
    কোচবিহার নিউজ
    Local News Reporter কোচবিহার ১, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    12 hrs ago
  • দফা দাবি নিয়ে খড়িবাড়ি বিদ্যুৎ দপ্তরে স্মারকলিপি প্রদান করলো ডিওয়াইএফআই
    1
    দফা দাবি নিয়ে খড়িবাড়ি বিদ্যুৎ দপ্তরে স্মারকলিপি প্রদান করলো ডিওয়াইএফআই
    user_Panitanki Times
    Panitanki Times
    খারিবড়ি, দার্জিলিং, পশ্চিমবঙ্গ•
    17 hrs ago
  • ইয়াবা ও গাঁজা পাচারের অভিযোগে টোটো চালক আটক, উদ্ধার ৮০০টি ইয়াবা ও ২.৭৫ কেজি গাঁজা দিনহাটা, ৩১ জুলাই: গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করল পুলিশ। শুক্রবার দিনহাটা-২ ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের জয়গীরবাড়ি-১ এলাকায় টোটোতে করে মাদক পাচারের সময় এক ব্যক্তিকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম মনিরুল মিয়া, বাড়ি জয়গীরবাড়ি-২ এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে জয়গীরবাড়ি-১ এলাকায় নম্বরবিহীন একটি টোটো আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালিয়ে একটি জিপলক পাউচ থেকে প্রায় ৭৯ গ্রাম ও আনুমানিক ৮০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি একটি প্যাকেট থেকে ২.৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্য এবং টোটোটি বাজেয়াপ্ত করা হয়েছে। NDPS আইনের সংশ্লিষ্ট ধারায় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
    1
    ইয়াবা ও গাঁজা পাচারের অভিযোগে টোটো চালক আটক, উদ্ধার ৮০০টি ইয়াবা ও ২.৭৫ কেজি গাঁজা
দিনহাটা, ৩১ জুলাই: গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করল পুলিশ। শুক্রবার দিনহাটা-২ ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের জয়গীরবাড়ি-১ এলাকায় টোটোতে করে মাদক পাচারের সময় এক ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম মনিরুল মিয়া, বাড়ি জয়গীরবাড়ি-২ এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে জয়গীরবাড়ি-১ এলাকায় নম্বরবিহীন একটি টোটো আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশি  চালিয়ে একটি জিপলক পাউচ থেকে প্রায় ৭৯ গ্রাম ও আনুমানিক ৮০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি একটি প্যাকেট থেকে ২.৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া মাদকদ্রব্য এবং টোটোটি বাজেয়াপ্ত করা হয়েছে। NDPS আইনের সংশ্লিষ্ট ধারায় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
    user_RKN UPDATE
    RKN UPDATE
    Dinhata - Ii, Coochbehar•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.